
আন্তর্জাতিক ধ্বনিলিপি কী? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব; আন্তর্জাতিক ধ্বনিলিপিতে বাংলা বর্ণমালার প্রতিবর্ণীকরণ
প্রসঙ্গঃ আন্তর্জাতিক ধ্বনিলিপি কী? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা কর। আন্তর্জাতিক ধ্বনিলিপিতে বাংলা বর্ণমালার প্রতিবর্ণীকরণ কর।
পৃথিবীর বিভিন্ন ভাষার ধ্বনিলিপি ও উচ্চারণের মধ্যে রয়েছে ব্যাপক অসামঞ্জস্য। এই অসামঞ্জস্য দূর করার জন্য ধ্বনিবিজ্ঞানীগণ যে ধ্বনিলিপির প্রতিষ্ঠা করেন তাই ‘আন্তর্জাতিক ধ্বনিমুলক বর্ণমালা’ বা ‘আন্তর্জাতিক ধ্বনিলিপি’ নামে পরিচিত। এক সংক্ষেপে বলা হয় IPA (International Phonetical Alphabet ) । এ ধ্বনিলিপির মুল বৈশিষ্ট্য, এতে লিপি বা বর্ণমালাকে প্রকৃত উচ্চারিত ধ্বনি বা ধ্বনিমালার যথাযথ রূপের উপস্থাপক হিসেবা পরিকল্পনা করা যায়।
কয়েকজন ইউরোপীয় ধ্বনিতত্ত্ববিদ ১৮৮৬ খ্রিষ্টাব্দে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক সমিতির প্রতিষ্ঠা করেন। এঁদের প্রাথমিক উদ্দেশ্য ছিল ধ্বনিতত্ত্ব গঠনে উন্নতি সাধন করা। এই উদ্দেশ্য সাধনের জন্য তাঁরা রোমান বর্ণমালা যৎকিঞ্চিৎ পরিবর্তন করে ১৯৯৮ সালে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা প্রকাশ করেন, যাতে ৬৩টি ব্যঞ্জন , ২৮টি স্বর ও কিছু ধ্বনিচিহ্নি ছিল্ এই বর্ণমালাসমূহের আন্তর্জাতিক ধ্বনিলিপি নামে পরিচিত।
ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা প্রকাশের প্রধান উদ্দেশ্য ছিল একটা বিস্তৃত ও সাধারণ আদর্শের সাহায্যে পৃথিবীর সমস্ত ভাষার ধ্বনিমালার প্রতিরূপ নির্দেশ। বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত ভাষার বিভিন্ন ধ্বনিরূপ বিদ্যমান। সে জন্য একটা আদর্শের সাহায্যে বিভিন্ন ভাষার ধ্বনিরূপ প্রাকাশের মানসেই আন্তর্জাতিক ধ্বনিলিপির উদ্ভব।
আন্তর্জাতিক ধ্বনিলিপির বৈশিষ্ট্য ও গুরুত্ব: আন্তর্জাতিক ধ্বনিলিপির বৈশিষ্ট্য ও গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হলো-
(১) আন্তর্জাতিক ধ্বনিলিপি রোমান হরফে প্রতিস্থাপিত।
(২)। প্রায়োগিক ভাষাতাত্ত্বিক প্রয়োজন মেটানোর জন্য এই বর্ণমালা গঠিত।
(৩) এই বর্ণমালার মাধ্যমে যে কেউ সহজেই অন্য ভাষা শিখতে পারবে।
(৪) যে ভাষার লিখিতরূপ নেই সে ভাষার লিখিতরূপ এই বর্ণমালার মাধ্যমে দেয়া সম্ভব।
নিচে বাংলা বর্ণমালার প্রতিবর্ণীকরণ উপস্থাপন করা হলো-
স্বর বর্ণ


দ্রষ্টব্য: বাংলা বর্ণমালার প্রতিবর্ণীকরণ নিম্নলিখিত গ্রন্থগুলোর সহায়তায় করা হলো-
১। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব: মুহম্মদ আবদুল হাই (ষষ্ঠ মুদ্রণ, ১৯৯৮, মল্লিক ব্রদার্স, ঢাকা)
২। আধুনিক ভাষাতত্ত্ব: আবুল কালাম মনজুর মোরশেদ (২য় সংস্করণ, ১৯৯৭ কলকাতা)
৩। বাংলা একাডেমি বাংলা বানান অভিধান: সংকলন ও সম্পাদনা, জামিল চৌধুরী, ১৯৯৫, ঢাকা।

+88 01713 211 910