
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৭ ব্যঞ্জনধ্বনি। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৭ ব্যঞ্জনধ্বনি
১. উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
২. ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি আর কী নামে পরিচিত?
ক. স্পর্শধ্বনি
খ. স্পর্শ ব্যঞ্জন
গ. দ্বি-ওষ্ঠ্য
ঘ. কণ্ঠ ব্যঞ্জন
৩. কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
ক. চ ছ জ ঝ ঞ
খ. ট ঠ ড ঢ ণ
গ. তথ দ ধ ন
ঘ. প ফ ব ভ ম
৪. 'প' বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থানঅনুযায়ী নাম-
ক. কণ্ঠ্যধ্বনি
খ. তালব্যধ্বনি
গ. মূর্ধন্যধ্বনি
ঘ. ওষ্ঠ্যধ্বনি
৫. দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
ক. র-ধ্বনি
খ. গ ঝ-ধ্বনি
গ. ট-ধ্বনি
ঘ. খ-ধ্বনি
৬. দন্তমূলীয় ধ্বনি কোনটি?
ক. ন
খ. ব
গ. দ
ঘ. জ
৭. উচ্চারণস্থান অনুসারে 'ট' বর্গীয় ধ্বনিসমূহের নাম কী?
ক. কণ্ঠ্যধ্বনি
খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি
ঘ. দন্ত্য ধ্বনি
৮. তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
ক. কাকা
খ. ঝড়
গ. থালা
ঘ. ধান
৯. উষ্মবর্ণ কোনটি?
ক. ক খ গ ঘ ঙ
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. ত থ দ ধ ন
১০. ট-বর্গীয় ধ্বনি নয় কোনটি?
ক. ট
খ. ঠ
গ. ণ
ঘ. ন
১১. 'জ'-এর উচ্চারণস্থান কোনটি?
ক. ওষ্ঠ
খ. কণ্ঠ
গ. দন্ত
ঘ. তালু
১২. ' ধ্বনির উচ্চারণস্থান কোনটি?
ক. মূর্ধা
খ. ওষ্ঠ
গ. তালু
ঘ. কণ্ঠ
১৩. উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
ক. প ফ ব ভ ম
খ. ক খ গ ঘ ঙ
গ. চ ছ জ ঝ শ
ঘ. ট ঠ ড ঢ ণর ড় ঢ়
১৪. কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
ক. ক
খ. র
গ. ল
ঘ. হ
১৫. কোনগুলো নাসিক্য ধ্বনির উদাহরণ -
ক. ঙ, ঞ, ব, স
খ. ঙ, ন, ম
গ. ট, ন, ম,
ঘ. ঞ, চ, ঙ, ণ, য়
১৬. কোন দুটি নাসিক্য ধ্বনি?
ক. ক, খ
খ. ত, থ
গ. ন, ম
ঘ. দ, ধ
১৭. কোনটি নাসিক্য ধ্বনি?
ক. গ
খ. ম
গ. ঘ
ঘ. জ
১৮. যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্ৰত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে বলে—
ক. উষ্ম ব্যঞ্জন
খ. নাসিক্য ব্যঞ্জন
গ. পার্শ্বিক ব্যঞ্জন
ঘ. কম্পিত ব্যঞ্জন
১৯. উষ্মবর্ণ কোনটি?
ক. জ
খ. শ
গ. ঞ
ঘ. চ
২০. শ, ষ, স, হ.., - এ চারটি বর্ণের নাম-
ক. বৰ্গীয় বর্ণ
খ. কণ্ঠ্য বর্ণ
গ. পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
ঘ. উষ্ম বর্ণ
২১. উচ্চারণস্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কী কী ভাগে ভাগ করা যায়?
ক. দন্তমূলীয়, তালব্য , কণ্ঠনালীয়
খ. দন্তমূলীয়, কণ্ঠনালীয় পার্শ্বিক
গ. তালব্য, কণ্ঠনালীয়, নাসিক্য
ঘ. কণ্ঠনালীয়, দন্তমূলীয়, মূর্ধন্য
২২. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক. ক, চ, ট, ত
খ. খ, ছ, ঠ, থ
গ. শ, ষ, স, হ
ঘ. গ, ঘ, ঙ, চ
২৩. কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দু'পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়?
ক. ন
খ. ম
গ. ল
ঘ. স
২৪. নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?
ক. র
খ. ল
গ. শ
ঘ. হ
২৫. নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জনধ্বনি
ক. ভার
খ. বাড়ি
গ. শসা
ঘ. লাল
২৬. কোনটি কম্পনজাত ধ্বনি?
ক. ঢ়
খ. ল
গ. র
ঘ. ড়
২৭. তাড়নজাত ধ্বনি কোনটি? অথবা, নিচের কোন দুটি তাড়নজাত ধ্বনি?
ক. ব, ল
খ. ত, খ
গ. র, ভ
ঘ. ড়, ঢ়
২৮. 'ড়' ও 'ঢ়' ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক. ঘোষধ্বনি
খ. শিসধ্বনি
গ. কল্পনাজাত ধ্বনি
ঘ. তাড়নজাত ধ্বনি
২৯. ন, র, ল- ধ্বনিকে বলে-
ক. অঘোষ
খ. তাড়িত
গ. ঘোষ
ঘ. মহাপ্রাণ
৩০. কোন ধ্বনি উচ্চারণ করতে ধ্বনিদ্বারের কম্পন বেশি হয়?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
৩১. ব, ভ' কোন ধ্বনি?
ক. ঘোষ
খ. মহাপ্রাণ
গ. অঘোষ
ঘ. অল্পপ্রাণ
৩২. যে ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম তাকে বলে—
ক. ঘোষধ্বনি
খ. উষ্মধ্বনি
গ. অঘোষ ধ্বনি
ঘ. পার্শ্ব ধ্বনি
৩৩. অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক. ভ
খ. ধ
গ. থ
ঘ. ঙ
৩৪. অঘোষ মহাপ্রাণ তালব্যধ্বনি-
ক. খ
খ. ঝ
গ. ছ
ঘ. ফ
৩৫. কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন?
ক. ন, র, ল
খ. জ, ঝ, ড়
গ. গ, ঘ, হ
ঘ. স, শ, ছ
৩৬. কোনগুলো অঘোষ ব্যঞ্জন?
ক. শ, ক
খ. ঢ, জ
গ. দ, ধ
ঘ. ভ, ম
৩৭. কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ?
ক. র
খ. ঠ
গ. দ
ঘ. ভ
৩৮. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
ক. গ
খ. চ
গ. ঘ
ঘ. ব
৩৯. অঘোষ মহাপ্রাণ কোনটি?
ক. ট
খ. ব
গ. ফ
ঘ. ধ
৪০. ধ্বনি সৃষ্টিতে বায়ুপ্রবাহ অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৪
গ. ৩
ঘ. ৫
৪১. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি,
গ. শ্বাস ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
৪২. মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
ক. ক, গ
খ. ক, খ
গ. খ, ঘ
ঘ. গ, ঘ
৪৩. অল্পপ্রাণ ব্যঞ্জন নিচের কোনটি?
ক. ধ
খ. দ
গ. হ
ঘ. ঠ
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910