
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১৯ সর্বনাম। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১৯ সর্বনাম
১. বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে বলে-
(ক) নাম বিশেষণ
(l) সর্বনাম
(গ) ভাব বিশেষণ
(ঘ) ক্রিয়া বিশেষণ
২. বিশেষ্যের মতো সর্বনামের সঙ্গেও কী যুক্ত হয়?
(ক) বিভক্তি ও সমাস
(l) বিভক্তি ও নির্দেশক
(গ) নির্দেশক ও কারক
(ঘ) কারক ও বচন
৩. ব্যক্তিবাচক সর্বনাম কত ধরনের?
(ক) দুই
(খ) চার
(l) তিন
(ঘ) পাঁচ
৪. বক্তাপক্ষের সর্বনামের উদাহরণ-
(ক) তোরা
(l) আমাকে
(গ) আপনি
(ঘ) তুমি
৫. 'আমি' কোন সর্বনামের উদাহরণ?
(l) বক্তা পক্ষের সর্বনাম
(খ) আত্মবাচক সর্বনাম
(গ) প্রশ্নবাচক সর্বনাম
(ঘ) পারস্পরিক সর্বনাম
৬. শ্রোতাপক্ষের উদাহরণ কোনটি?
(ক) তারা
(খ) আমি
(গ) আমরা
(l) তোমরা
৭. 'তুই', 'তোরা' ব্যক্তিবাচক কোন পক্ষের সর্বনাম।
(l) শ্রোতা পক্ষ
(খ) অন্য পক্ষ
(গ) বক্তা পক্ষ
(ঘ) উভয় পক্ষ
৮. কোনটি শ্রোতাপক্ষ?
(ক) আমি
(খ) তিনি
(l) আপনি
(ঘ) সে
৯. নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে?
(l) তারা মাঠে খেলছিল।
(খ) আমরা স্কুলে এসেছি।
(গ) আমি বিষয়টি পড়েছিলাম ।
(ঘ) তুমি কি পড়াটি শিখেছিলে?
১০. অন্যপক্ষের উদাহরণ-
(ক) তুমি
(খ) আমি
(l) সে
(ঘ) তোমরা
১১. নিচের কোনটি অন্য পক্ষের উদাহরণ?
(ক) তোরা
(খ) আপনি
(l) তাঁরা
(ঘ) আপনারা
১২. শ্রোতা পক্ষের ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) দুই
(খ) চার
(l) তিন
(ঘ) পাঁচ
১৩. 'আমরা, আমাদের কোন সর্বনামের উদাহরণ?
(l) বস্তাপক্ষের সর্বনাম
(খ) আত্মবাচক সর্বনাম
(গ) শ্রোতাপক্ষের সর্বনাম
(ঘ) অন্যপক্ষের সর্বনা
১৪. 'আপনি' কোন সর্বনামের উদাহরণ?
(ক) বক্তাপক্ষের সর্বনাম
(l) শ্রোতাপক্ষের সর্বনাম
(গ) আত্মবাচক সর্বনাম
(ঘ) অন্যপক্ষের সর্বনাম
১৫. এ, ও' কোন ধরনের সর্বনাম?
(l) ঘনিষ্ঠ সর্বনাম
(খ) মানী সর্বনাম
(গ) সাধারণ সর্বনাম
(ঘ) অনির্দিষ্ট সর্বনাম
১৬. নিচের কোনটি দূর নির্দেশক সর্বনাম?
(ক) এরা
(খ) এই
(গ) এ
(l) ও
১৭. যে পড়ে সে পাশ করে'- এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়েছে।
(ক) পারস্পরিক সর্বনাম
(l) সাপেক্ষ সর্বনাম
(গ) সকলৰাচক সর্বনাম
(ঘ) অনির্দিষ্ট সর্বনাম
১৮. 'অপর' কোন ধরনের সর্বনাম?
(ক) ব্যক্তিবাচক
(l) অন্যবাচক
(গ) সকলবাচক
(ঘ) অনির্দিষ্ট
১৯. 'পর পর সদা- এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়েছে?
(ক) অনির্দিষ্ট
(l) অন্যবাচক
(গ) ব্যক্তিবাচক
(ঘ) সকলবাচক
২০. 'তুমি, সে' মর্যাদা অনুযায়ী কোন সর্বনামের উদাহরণ?
(l) সাধারণ
(খ) মানী
(গ) অসাধারণ
(ঘ) সাধারণ
২১. 'আপনি' মর্যাদা অনুযায়ী যে সর্বনামের উদাহরণ-
(ক) সাধারণ
(খ) ঘনিষ্ঠ
(গ) নির্দেশক
(l) মানী
২২. মানী সর্বনাম পদ কোনগুলো?
(ক) যে, তারা, তা
(খ) তিনি, তা, কারা
(গ) তুই, তোরা, তারা
(l) তাঁরা, তাঁদের, তিনি
২৩. ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ—
(l) এ
(খ) তুমি
(গ) সে
(ঘ) ইনি
২৪. মর্যাদা অনুযায়ী 'ও' কোন সর্বনামের উদাহরণ?
(ক) মানী
(খ) সাধারণ
(l) ঘনিষ্ঠ
(ঘ) সাপেক্ষ
২৫. কোনটি ঘনিষ্ঠ সর্বনাম?
(ক) আপনি
(l) তুই
(গ) তুমি
(ঘ) ইনি
২৬. নিচের কোনটি আত্মবাচক সর্বনাম?
(ক) কেউ
(খ) উনি
(l) স্বয়ং
(ঘ) নিজেরা নিজেরা
২৭. আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি?
(ক) আমি, আমরা, তুমি
(খ) এ, এই, এরা
(গ) সে, তারা, তিনি
(l) স্বয়ং, নিজ
২৮. নিকট নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি?
(l) ইনি আমার বাবা
(খ) ন্যাকামিটা এখন রাখ
(গ) একখানা বই কিনে দাও
(ঘ) পোয়াটাক দুধ দাও।
২৯. কোন উদাহরণটি নিকট নির্দেশক?
(ক) তিনি
(l) এই
(গ) ইনি
(ঘ) উনি
৩০. 'কোথাও কোন সর্বনামের উদাহরণ?
(ক) নির্দেশক
(l) অনির্দিষ্ট
(গ) আত্মবাচক
(ঘ) সাপেক্ষ
৩১. 'কাকে' কোন সর্বনাম?
(l) প্রশ্নবাচক
(খ) নির্দেশক
(গ) পারস্পরিক
(ঘ) প্রশ্নবাচক
৩২. 'কার' কোন সর্বনাম?
(ক) পারস্পরিক
(খ) সাপেক্ষ
(l) প্রশ্নবাচক
(ঘ) অনির্দিষ্ট
৩৩. 'কী দিয়ে ভাত খায়?' এই বাক্যে 'কী' কোন সর্বনাম?
(ক) ব্যক্তিবাচক
(খ) আত্মবাচক
(গ) সাপেক্ষ
(l) প্রশ্নবাচক
৩৪. পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কী বলে?
(ক) পারস্পরিক সর্বনাম
(l) সাপেক্ষ সর্বনাম
(গ) সকলবাচক সর্বনাম
(ঘ) অন্যবাচক সর্বনাম
৩৫. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?
(ক) পরস্পর
(খ) তুই, তোৱা
(গ) এই, এরা
(l) যারা তারা
৩৬. যেমন কর্ম তেমন ফল- এ বাক্যে কোন প্রকারের সর্বনাম রয়েছে?
(ক) সকলবাচক
(খ) নির্দেশক
(গ) পারস্পারিক
(l) সাপেক্ষ
৩৭. দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে যে সর্বনাম হয়-
(l) পারস্পারিক
(খ) আত্মবাচক
(গ) নির্দেশক
(ঘ) অর্নিদিষ্ট
৩৮. পারস্পারিক সর্বনাম কোনটি?
(ক) যার-তার
(l) নিজে-নিজে
(গ) আমি-তুমি
(ঘ) এরা-ওরা
৩৯. কোনটি সকলবাচক সর্বনাম?
(ক) কিছু
(খ) পরস্পর
(l) সবাই
(ঘ) আপনারা
৪০. অন্যবাচক সর্বনাম কোনটি?
(ক) সবার
(খ) এই
(l) অমুক
(ঘ) কিছু
৪১. অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(l) সর্বনাম
(ঘ) অব্যয়
৪২. একজন এসে খবরটা দেয়- এখানে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে?
(l) অনির্দিষ্ট
(খ) নির্দেশক
(গ) সাপেক্ষ
(ঘ) ব্যক্তিবাচক
৪৩. নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি?
(ক) কেউ
(l) এরা
(গ) যে-সে
(ঘ) স্বয়ং
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910