
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২১ ক্রিয়া। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২১ ক্রিয়া
১. রাজিব খেলছে। এই বাক্যে 'খেলছে' লে-
(l) ক্রিয়া
(খ) অব্যয়
(গ) বিশেষ্য
(ঘ) সর্বনাম
২. ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়-
(ক) বিশেষ্য
(খ) সর্বনাম
(l) ক্রিয়া
(ঘ) বিশেষণ
৩. 'পড়ি' কোন পদের উদাহরণ?
(ক) বিশেষণ
(l) ক্রিয়া
(গ) সর্বনাম
(ঘ) অব্যয়
৪. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
(ক) ক্রিয়াবিভক্তি
(খ) শব্দমূল
(l) ধাতু
(ঘ) শব্দ
৫. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কর প্রকার?
(l) দুই
(খ) চার
(গ) তিন
(ঘ) পাঁচ
৬. ভূত, ভারী এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) অকর্মক ক্রিয়া
(l) অসমাপিকা ক্রিয়া
(গ) যৌগিক ক্রিয়া
(ঘ) প্রযোজক ক্রিয়া
৭. যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে কী বলে?
(ক) মিশ্র ক্রিয়া
(খ) যৌগিক ক্রিয়া
(l) সমাপিকা ক্রিয়া
(ঘ) অসমাপিকা ক্রিয়া
৮. ভালো করে পড়াশোনা করলে ভালো ফল পাবে- এখানে 'করলে কোন ক্লিয়ার উদাহরণ?
(ক) অনুক্ত
(খ) দ্বিকর্মক
(গ) সমাপিকা
(l) অসমাপিকা
৯. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে?
(l) সে গান করে আনন্দ পায়।
(খ) সুরমা নদীতে প্রচুর মাছ আছে।
(গ) সাপুড়ে সাপ খেলায় ।
(ঘ) অন্ধকারে মানুষ ভয় পায়।
১০. অসমাপিকা ক্রিয়া নিচের কোন বাক্যে আছে?
(ক) আমরা মেলায় যাই
(খ) সেই বেশি চায়
(l) গান করলে তার মন ভালো হয়
(ঘ) মামা এসেছেন
১১. অসমাপিকা ক্রিয়া কয় ধরনের?
(l) তিন
(খ) পাঁচ
(গ) চার
(ঘ) ছয়
১২. সে ঘুমায়। এই বাক্যের ক্রিয়া-
(l) অকর্মক
(খ) দ্বিকর্মক
(গ) সক
(ঘ) মিশ্র
১৩. নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
(ক) ছেলেটি বই পড়ে না
(খ) আকাশে চাঁদ ওঠে নাই
(l) সে ঘুমায়
(ঘ) ভূতকে ভয় পাই না
১৪. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক
(ক) সন্ধ্যা হল
(l) সে বই পড়ছে
(গ) আকাশে চাঁদ যেন মাটিতে নেমেছে।
(ঘ) শিশুটি কাঁদে
১৫. দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? .
(ক) সে ঘুমায়।
(খ) রমিজ বই পড়ছে।
(গ) ছেলেরা মাঠে খেলছে।
(l) শিক্ষক ছাত্রকে বই দিলেন।
১৬. দ্বিকর্মক ক্রিয়া 'কী' দ্বারা প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেই কর্মটিকে বলা হয়-
(ক) অপ্রধান কর্ম
(খ) গৌণ কর্ম
(গ) ধাতুর্থক কর্ম
(l) মুখ্য কর্ম
১৭. দ্বিকর্মক ক্রিয়ায় 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেই কর্মটিকে বলে—
(ক) মুখ্য কর্ম
(খ) সমধাতুজ কর্ম
(গ) গৌণ কর্ম
(l) ধাতুর্থক কর্ম
১৮. নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ।
(ক) বৃষ্টি থেমে গেল।
(খ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
(গ) আকাশে বিদ্যুৎ চমকায়।
(l) ছেলেরা মাঠে খেলছে।
১৯. কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
(l) রাখাল গরুকে ঘাস খাওয়ায়
(খ) এখন যেতে পার
(গ) ছেলেটা কথা শোনে
(ঘ) বেশ এক ঘুম ঘুমিয়েছি
২০. কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে কী বলে?
(ক) সকর্মক ক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(গ) অকর্মক ক্রিয়া
(l) যৌগিক ক্রিয়া
২১. আকাশে বিদ্যুৎ 'চমকায়' এই বাক্যে চমকায় কোন ক্রিয়া?
(ক) প্রযোজক ক্রিয়া
(খ) মিশ্র ক্রিয়া
(গ) যৌগিক ক্রিয়া
(l) নাম ক্রিয়া
২২. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
(ক) চুপ করে থাক
(খ) রূপকথার গল্প শোন
(গ) আমাকে বইটা দাও
(l) তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন
২৩. রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এই বাক্যে 'খাওয়ায়' কোন ধরনের ক্রিয়া?
(ক) নাম ক্রিয়া
(খ) সংযোগ ক্রিয়া
(l) প্রযোজক ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
২৪. তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন।- কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) মুখ্য ক্রিয়ার
(খ) যৌগিক ক্রিয়ার
(l) প্রযোজক ক্রিয়ার
(ঘ) দ্বিকর্ম ক্রিয়ার
২৫. জবাই করা মুরগি উঠানে ছটফটায়। এই বাক্যে 'ছটফটায়' যে ক্রিয়া-
(l) নাম
(খ) সংযোগ
(গ) প্রযোজক
(ঘ) যৌগিক
২৬. নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণঃ
(ক) এগিয়ে চলা
(l) উদয় হওয়া
(গ) ছটফটানো
(ঘ) খেলছে
২৭. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
(l) হেসে উঠা
(খ) মার খাওয়া
(গ) মরচে ধরা
(ঘ) কষ্ট পাওয়া
২৮. 'পকেট মারা'- গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?
(ক) প্রযোজক
(l) সংযোগ
(গ) সরল
(ঘ) যৌগিক
২৯. বৃষ্টি হতে পারে'- এ বাক্যের চিহ্নিত অংশটুকু কোন পদ?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) সর্বনাম
(l) ক্রিয়া
৩০, বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে কী বলে?
(l) অকর্মক ক্রিয়া
(খ) সকর্মক ক্রিয়া
(গ) সমাপিকা ক্রিয়া
(ঘ) অসমাপিকা ক্রিয়া
৩১. বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে আবা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কী বলে?
(ক) সরল ক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(l) নামক্রিয়া
(ঘ) এই সংযোগ ক্রিয়া
৩২. ঠনঠন করা'- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) নামক্রিয়া
(l) সংযোগ ক্রিয়া
(গ) যৌগিক ক্রিয়া
(ঘ) প্রযোজক ক্রিয়া
৩৩. 'গান করা'- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) নামক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(l) সংযোগ ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
৩৪. 'গরম করা- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) নামক্রিয়া
(l) সংযোগ ক্রিয়া
(গ) প্রযোজক ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
৩৫. 'ব্যাট করা এটি কোন ক্রিয়ার উদাহরণ?
(l) সংযোগ ক্রিয়া
(খ) নামক্রিয়া
(গ) যৌগিক ক্রিয়া
(ঘ) প্রযোজক ক্রিয়া
৩৬. সাঁতার কাটা, বিপদ কাটা— এগুলো কোন ধরনের ক্রিয়া?
(ক) নামক্রিয়া
(খ) সরল ক্রিয়া
(l) সংযোগ ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
৩৭. নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ?
(l) বড় হওয়া.
(খ) করে তোলা
(গ) মরে যাওয়া
(ঘ) হেসে ওঠা
৩৮. 'রাজি হওয়া'- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) নামক্রিয়া
(খ) সরল ক্রিয়া
(l) সংযোগ ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
৩৯. মন দেওয়া, দোষ দেওয়া'- এগুলো কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) নামক্রিয়া
(খ) সরল ক্রিয়া
(l) সংযোগ ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
৪০. নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ?
(ক) করে তোলা
(খ) বুঝে নেওয়া
(গ) চেপে রাখা
(l) ক্যাচ ধরা
৪১. ভাঙন ধরা, মরচে ধরা- এগুলো কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) নামক্রিয়া
(l) সংযোগ ক্রিয়া
(গ) সরল ক্রিয়া
(ঘ) যৌগিক ক্রিয়া
৪২. 'লজ্জা পাওয়া, কষ্ট পাওয়া, বৃদ্ধি পাওয়া- এগুলো কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) যৌগিক ক্রিয়া
(l) সংযোগ ক্রিয়া
(গ) সরল ক্রিয়া
(ঘ) প্রযোজক ক্রিয়া
৪৩. 'মার খাওয়া - এটি কোন ক্রিয়ার উদাহরণ?
(l) সংযোগ ক্রিয়া
(খ) সরল ক্রিয়া
(গ) যৌগিক ক্রিয়া
(ঘ) প্রযোজক ক্রিয়া
৪৪. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
(ক) আছাড় খাওয়া
(l) মরে যাওয়া
(গ) লজ্জা পাওয়া
(ঘ) ডিগবাজি খাওয়া
৪৫. 'বলে ফেলা'- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) সরল ক্রিয়া
(l) যৌগিক ক্রিয়া
(গ) সংযোগ ক্রিয়া
(ঘ) নামক্রিয়া
৪৬. মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা- এগুলো কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) সরল ক্রিয়া
(খ) সংযোগ ক্রিয়া
(l) যৌগিক ক্রিয়া
(ঘ) প্রযোজক ক্রিয়া
৪৭. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ নয়?
(ক) উঠে পড়া
(খ) পেয়ে বসা
(l) মার খাওয়া
(ঘ) সরে দাঁড়ানো
৪৮. বুঝে নেওয়া, বলে ফেলা- এগুলো কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) সরল ক্রিয়া
(খ) সংযোগ ক্রিয়া
(l) যৌগিক ক্রিয়া
(ঘ) নামক্রিয়া
৪৯. সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কী বলে?
(ক) সরল ক্রিয়া
(খ) নামক্রিয়া
(গ) সংযোগ ক্রিয়া
(l) যৌগিক ক্রিয়া
৫০. 'বুঝে নেওয়া' কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) সংযোগ ক্রিয়ার
(খ) নাম ক্রিয়ার
(l) যৌগিক ক্রিয়ার
(ঘ) প্রযোজক ক্রিয়ার
৫১. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
(ক) লজ্জা পাওয়া
(l) হেসে ওঠা
(গ) সাঁতার কাটা
(ঘ) কথা দেওয়া
৫২. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
(ক) ব্যাট করা
(খ) রাজি হওয়া
(গ) গরম করা
(l) উঠে পড়া
৫৩. "কমে আসা'- বাক্যে কোন্ ক্রিয়া রয়েছে?
(ক) অকর্মক
(খ) প্রযোজক
(l) যৌগিক
(ঘ) মিশ্র
৫৪. যৌগিক ক্রিয়ার উদাহরণ-
(l) এগিয়ে চলা
(খ) ৰেতানো
(গ) ঝিমঝিম করছে
(ঘ) প্রীত হলাম
৫৫. যৌগিক ক্রিয়ার উদাহরণ-
(ক) মাথা ঝিম ঝিম করছে
(খ) দই বাসি হলে টকে
(l) বুঝে নেওয়া
(ঘ) এখন গোল্লায় যাও
৫৬. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
(ক) অজগরটি ফোঁসাচ্ছে
(খ) তরকারি বাসি হলে টকে
(l) চেপে রাখা
(ঘ) মাথা ঝিম ঝিম করছে
৫৭. বেঁধে দেওয়া— এখানে ব্যবহৃত হয়েছে—
(ক) নাম ধাতুজ ক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(l) যৌগিক ক্রিয়া
(ঘ) মিশ্র ক্রিয়া
৫৮. কোন বাক্যে যৌগিক ক্রিয়া রয়েছে?
(l) রাগ চেপে রাখা বিশেষ গুণ
(খ) এখন গোল্লায় যাও
(গ) অজগরটি ফোঁসাচ্ছে
(ঘ) আমি রাতে খাব না
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910