
এইচএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র কবিতা: জ্ঞানমূলক প্রশ্ন: আঠারো বছর বয়স: সুকান্ত ভট্টাচার্য
আঠারো বছর বয়স: সুকান্ত ভট্টাচার্য
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং ১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন: কবি পরিচিতি ও কবিতা পাঠ
১. কবি সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কী?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য।
২. কবি সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম কী?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম সুনীতি দেবী।
৩. কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায়।
৪. কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন ?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন ।
৫. কবি সুকান্ত ভট্টাচার্য কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: আগস্ট মাসের ১৫ তারিখ জন্মগ্রহণ করেন।
৬. কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোরসভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার ‘কিশোরসভা’ অংশের প্রতিষ্ঠাতা ছিলেন।
৭. কবি সুকান্ত ভট্টাচার্য ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার ‘কিশোরসভা’ অংশের কী দায়িত্ব পালন করতেন?
উত্তর: সম্পাদকের দায়িত্ব পালন করতেন।
৮. কবি সুকান্ত ভট্টাচার্য ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার ‘কিশোরসভা’ অংশের সম্পাদকের দায়িত্ব কত দিন পালন করেন?
উত্তর: আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করেন।
৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের কবিতা কী ভূমিকা পালন করে ছিল?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস যুগিয়েছিল।
১০. কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: ‘ছাড়পত্র’।
১১. কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
১২. কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থগুলো হলো: ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’ এবং অন্যান্য রচনা : ‘মিঠেকড়া’, ‘অভিযান’, ‘হরতাল’ ইত্যাদি।
১৩. কবি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে যে কাব্য গ্রন্থটি সম্পাদনা করেন তার নাম কী?
উত্তর: ‘আকাল’।
১৪. কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যু বরণ করেন?
উত্তর: ১৯৪৭ সালে।
১৫. কবি সুকান্ত ভট্টাচার্য কোন মাসের কত তারিখ মৃত্যুবরণ করেন?
উত্তর: মে মাসের ১৩ তারিখ।
১৬. কত বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন?
উত্তর: মাত্র ২০ বছর ৯ মাস বয়সে।
১৭. বাংলা সাহিত্যে কে কিশোর কবি হিসেবে পরিচিত?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য।
১৮. আঠারো বছর বয়সে কীভাবে মাথা তোলবার ঝুঁকি নেয়?
উত্তর: স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি নেয়।
১৯. আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।
২০. আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসেরা কী দেয়?
উত্তর: উঁকি দেয়।
২১. আঠারো বছর বয়সে কী থাকে না?
উত্তর: ভয় থাকে না।
২২. আঠারো বছর বয়সে পদাঘাতে কী ভাঙতে চায়?
উত্তর: পাথর বাধা।
২৩. আঠারো বছর বয়সে পাথর বাধা কীভাবে ভাঙতে চায়?
উত্তর: পদাঘাতে।
২৪. আঠারো বছর বয়সে মাথা কী করতে চায় না?
উত্তর: মাথা নোয়াতে চায় না।
২৫. আঠারো বছর বয়স কী জানে না?
উত্তর: আঠারো বছর বয়স কাঁধা জানে না।
২৬. আঠারো বছর বয়স কী জানে?
উত্তর: আঠারো বছর বয়স রক্তদানের পুণ্য জানে।
২৭. আঠারো বছর বয়স কীভাবে চলে?
উত্তর: বাষ্পের বেগে স্টিমারের মতো চলে।
২৮. আঠারো বছর বয়স কীসের বেগে চলে?
উত্তর: বাষ্পের বেগে চলে।
২৯. আঠারো বছর বয়স কীসের মতো চলে?
উত্তর: স্টিমারের মতো চলে।
৩০. আঠারো বছর বয়সে প্রাণ দেওয়া-নেওয়ার ঝুলিটা কেমন থাকে না?
উত্তর: শূন্য থাকে না।
৩১. আঠারো বছর বয়সে কী শূন্য থাকে না?
উত্তর: প্রাণ দেওয়া-নেওয়ার ঝুলিটা।
৩২. আঠারো বছর বয়সে আত্মাকে কোথায় সঁপে?
উত্তর: শপথের কোলাহলে সঁপে।
৩৩. আঠারো বছর বয়সে শপথের কোলাহলে কাকে সঁপে দেয়?
উত্তর: আত্মাকে সঁপে দেয়।
৩৪. আঠারো বছর বয়সে তাজা তাজা প্রাণে কী হয়?
উত্তর: অসহ্য যন্ত্রণা হয়।
৩৫. আঠারো বছর বয়সে অসহ্য যন্ত্রণা কোথায় হয়?
উত্তর: তাজা তাজা প্রাণে।
৩৬. আঠারো বছর বয়সে প্রাণ কেমন থাকে?
উত্তর: তীব্র আর প্রখর।
৩৭. আঠারো বছর বয়সে কী তীব্র আর প্রখর থাকে?
উত্তর: প্রাণ।
৩৮. আঠারো বছর বয়সে কানে কী আসে?
উত্তর: মন্ত্রণা।
৩৯. আঠারো বছর বয়স পথে প্রান্তরে কী ছোটায়?
উত্তর: তুফান।
৪০. আঠারো বছর বয়স কোথায় তুফান ছোটায়?
উত্তর: পথে প্রান্তরে।
৪১. আঠারো বছর বয়সে কী ঠিক মতো রাখা যায় না?
উত্তর: হাল।
৪২. আঠারো বছর বয়সে কোন অবস্থায় হাল ঠিক মতো রাখা যায় না?
উত্তর: দুর্যোগে।
৪৩. আঠারো বছর বয়সে কী ক্ষত-বিক্ষত হয়?
উত্তর: সহ¯্র প্রাণ।
৪৪. আঠারো বছর বয়সে সহ¯্র প্রাণ কী হয়?
উত্তর: ক্ষত-বিক্ষত হয়।
৪৫. আঠারো বছর বয়সে আঘাত কীভাবে আসে?
উত্তর: অবিশ্রান্ত ভাবে।
৪৬. আঠারো বছর বয়স কেন বেদনায় থরোথরো কাঁপে?
উত্তর: কালো লক্ষ দীর্ঘ শ্বাসের কারণে।
৪৭. কালো লক্ষ দীর্ঘশ্বাসের কারণ আঠারো বছর বয়স কী হয়?
উত্তর: বেদনায় থরোথরো কাঁপে।
৪৮. কবি আঠারোর জয়ধ্বনি শুনছেন কেন?
উত্তর: দুর্যোগ, ঝড় আর বিপদে আঠারো বছর বয়স অগ্রণী ভূমিকা পালন করে তাই কবি আঠারোর জয়ধ্বনি শুনেছেন।
৪৯. ‘এ বয়স জেনো -----, ----- নয়’- শূন্য স্থানে কী বসবে?
উত্তর: ভীরু, কাপুরুষ।
৫০. পথ চলতে আঠারো বছর বয়স কী করে?
উত্তর: থেমে যায় না।
৫১. ‘এ বয়সে তাই নেই কোনো সংশয়’- এই চরণের পরের চরণ কী?
উত্তর: এই চরণের পরের চরণ হলো: ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’।
৫২. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
৫৩. কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর আগে না পরে প্রকাশিত হয়?
উত্তর: কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়।
৫৪. ‘আঠারো বছর বযস’ কবিতাটি কবি কত বছর বয়সে রচনা করেন?
উত্তর: ধারণা করা হয়, আঠারো বছর বয়সে পদার্পণের আগেই কিংবা আঠারো বছর বয়সে কবি এ কবিতাটি রচনা করেন।
৫৫. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
৫৬. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
উত্তর: ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
৫৭. ‘আঠারো বছর বয়স’ কবিতাটির প্রতি চরণে মাত্রা সংখ্যা কত?
উত্তর: প্রতি চরণে মাত্রা সংখ্যা ১৪।
৫৮. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কয়টি স্তবক আছে?
উত্তর: ৮টি স্তবক আছে।
৫৯. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রতি স্তবকে চরণ সংখ্যা কত?
উত্তর: ৪।
৬০. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘বয়স’ শব্দটি কত বার ব্যবহৃত হয়ছে?
উত্তর: ১৯ বার।
৬১. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো’ শব্দটি কত বার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৯ বার।
৬২. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়স’ শব্দগুচ্ছ কত বার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ১২ বার।
৬৩. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো বছর’ শব্দগুচ্ছ কত বার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৭ বার।
৬৪. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো বছর বয়স’ শব্দগুচ্ছ কত বার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৭ বার।
৬৫. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম চরণ হলো: ‘আঠারো বছর বয়স কী দুঃসহ’
৬৬. ‘আঠারো বছর বয়স’ কবিতার শেষ চরণ কোনটি?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতার শেষ চরণ হলো: ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’
৬৭. ‘আঠারো বছর বয়স’ কবিতায় মোট চরণ সংখ্যা কত?
উত্তর: ৩২টি।
৬৮. তোমার পাঠ্য কোন কোন কবির কাবিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা।
৬৯.দুঃসহ, বছর, দুঃসাহস, বয়স, শূন্য, ক্ষত-বিক্ষত, শপথ, লক্ষ, অসহ্য, জয়ধ্বনি, তীব্র, সংশয় ও প্রখর শব্দসমূহের প্রমিত উচ্চারণ লেখ।
উত্তর: দুঃসহ=দুশ্শহো, বছর=বছোর্ দুঃসাহস=দুশ্শাহোশ্ বয়স=বয়োশ্, শূন্য=শুন্নো, ক্ষত-বিক্ষত=খতো-বিক্খতো, শপথ=শপথ্, লক্ষ= লোক্খো অসহ্য=অশোজ্ঝো, জয়ধ্বনি=জয়োধোনি, তীব্র=তিব্ব্রো, সংশয়= শংশয়্ ও প্রখর= প্রোখর্।
৭০. বছর, সঁপা ও ঝড় শব্দে ব্যুৎপত্তি নির্দেশ কর।
উত্তর: বছর, সঁপা ও ঝড় শব্দের ব্যুৎপত্তি হলো: বছর< বৎসর, সঁপা<সমর্পণ, ঝড় < ঝঞ্ছা।
মুসা স্যার, বাংলা, 01713211910
+88 01713 211 910