
এইচএসসি বাংলা প্রথম পত্র: জ্ঞানমূলক প্রশ্ন: বিলাসী:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিলাসী:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং
১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন
মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র
সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন:লেখক পরিচিতি ও গল্প পাঠ
১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৭৬ সালে।
৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন?
উত্তর: সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ জন্মগ্রহণ করেন।
৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন।
৫। জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গিয়েছিলেন?
উত্তর: জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বার্মায় গিয়েছিলেন।
৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর মুদ্রিত প্রথম গল্পের নাম কী?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর মুদ্রিত প্রথম গল্পের নাম ‘মন্দির’।
৭। মন্দির গল্পটি কোন পুরস্কারে ভূষিত হয়?
উত্তর: মন্দির গল্পটি ‘কুন্তলীন’ পুরস্কারে ভূষিত হয়।
৮। ‘দেনা পাওনা’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা?
উত্তর: ‘দেনা পাওনা’ শরৎচন্দ্রের একটি উপন্যাস।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করে?
উত্তর: ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে।
১০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৩৮ সালে।
১১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন মাসের কত তারিখ মৃত্যুবরণ করেন?
উত্তর: জানুয়ারি মাসের ১৬ তারিখ।
১২। লেখক কয় ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন?
উত্তর: লেখক দুই ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন।
১৩। কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়?
উত্তর: চার ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়।
১৪। হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে ‘বিলাসী গল্পের কথক কী বলতেন?
উত্তর: হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে ‘বিলাসী গল্পের কথক বলতেন-তোগলক খাঁ।
১৫। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
উত্তর: মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।
১৬। কোন আদালতের হুকুমে খুড়া বাগানের দখল পেয়েছিলেন?
উত্তর: খুড়া বাগানের দখল পেয়েছিলেন উপরের আদালতের হুকুমে।
১৭। ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়ের ‘ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি …… বাগান।’ -কিসের বাগান?
উত্তর: আম-কাঁঠালের বাগান।
১৪। কে মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাত?
উত্তর: খুড়া মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাত তার ।
১৫। কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে?
উত্তর: মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে মালো পাড়ার এক বুড়ো মালো।
১৬। মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই ছিল না?
উত্তর: মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে প্রাচীরের বালাই ছিল না।
১৭। ‘ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো’-কার কথা বলা হয়েছে?
উত্তর: বিলাসীর।
১৮। মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল?
উত্তর: মৃত্যুঞ্জয় প্রায় দেড় মাস শয্যাগত ছিল।
১৯। কতদিন মৃত্যুঞ্জয় অজ্ঞান-অচৈতন্য অবস্থায় পড়ে ছিল?
উত্তর: মৃত্যুঞ্জয় প্রায় দশ-পনের দিন অজ্ঞান-অচৈতন্য অবস্থায় পড়ে ছিল।
২০। মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল?
উত্তর: মৃত্যুঞ্জয়ের বাগানটি কুড়ি-পঁচিশ বিঘার ছিল।
২১। খুড়া কোন বংশের?
উত্তর: খুড়া মিত্তির বংশের।
২২। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?
উত্তর: মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে।
২৩। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কী ছিল?
উত্তর: মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ ছিল বিলাসীর হাতে ভাত খাওয়া।
২৪। মৃত্যুঞ্জয় কী পাপ করেছিল?
উত্তর:মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছিল।
২৫। মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কত বছর কাশীবাস করে ফিরে এসেছিলেন?
উত্তর: মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ দুই বছর কাশীবাস করে ফিরে এসেছিলেন
২৬। কতদিনের সন্ন্যাসীগিরি শেষে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের দেখা পেল?
উত্তর: বছরখানেক সন্ন্যাসীগিরি শেষে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের দেখা পেল।
২৭। বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মুখের পানে চেয়ে ন্যাড়া কী বুঝতে পারল?
উত্তর: বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মুখের পানে চেয়ে ন্যাড়া বুঝতে পারে যে তারা সুখে আছে।
২৮। গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার?
উত্তর: গোখরা সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার।
২৯। কেউটে কার বাহন?
উত্তর: কেউটে মনসার বাহন।
৩০। ‘বিলাসী’ গল্পে কোন কোন দেবীর কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর: ‘বিলাসী’ গল্পে সরস্বতী ও মনসা দেবীর কথা উল্লেখ করা হয়েছে।
৩১। মৃত্যুঞ্জয় ও বিলাসী কোথায় সাপ ধরতে গিয়েছিল?
উত্তর: মৃত্যুঞ্জয় ও বিলাসী এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল।
৩২। কখন বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত?
উত্তর: সাপ ধরার বায়না এলে বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত।
৩৩। গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় কী জাতের সাপ ধরেছিল?
উত্তর: গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় খরিশ গোখরা জাতের সাপ ধরেছিল।
৩৪। গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে কার হাতে দিল?
উত্তর: গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে ন্যাড়ার হাতে দিল।
৩৫। ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে কোন মন্ত্র আবৃত্তি করা হয়?
উত্তর: ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে বিষহরির আজ্ঞা মন্ত্রটি আবৃত্তি করা হয়।
৩৬। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কোন সাপের দংশনে?
উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল খরিশ গোখর দংশনে।
৩৭। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল?
উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী সাত দিন বেঁচে ছিল।
৩৮। বিলাসী কি পান করে আত্মহত্যা করে?
উত্তর: বিলাসী সাপের বিষপান করে আত্মহত্যা করে।
৩৯। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া কত আনা বাগান দখল করে নেয়?
উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া ষোল আনা বাগান দখল করে নেয়
৪০। কোন ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো?
উত্তর: বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো।
৪১। হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী কে?
উত্তর: হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী সরস্বতী।
৪২। বীণাপাণি কিসের দেবী?
উত্তর: বীণাপাণি বিদ্যার দেবী।
৪৩। ‘কামস্কাট্কা’ কোথায় অবস্থিত?
উত্তর: কামস্কাট্কা রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত।
৪৪। ‘সাইবেরিয়া’ অঞ্চলটি কোন দেশের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘সাইবেরিয়া’ অঞ্চলটি রাশিয়ার অন্তর্ভুক্ত
৪৫। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?
উত্তর: পৃথিবীর গভীরতম হ্রদের নাম-‘বৈকাল’।
৪৬। এডেন বন্দর কী তৈরির জন্য বিখ্যাত?
উত্তর: এডেন বন্দর সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত।
৪৭। হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগের নাম কী?
উত্তর: হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগের নাম-কলি।
৪৮। ‘নিকা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নিকা’ শব্দের অর্থ-বিয়ে।
৪৯। বিষকন্ঠ মহেশ্বরের অন্য নাম কী?
উত্তর: বিষকন্ঠ মহেশ্বরের অন্য নাম মৃত্যুঞ্জয়।
৫০। পিন্ডি কী?
উত্তর: পিন্ডি এক ধরনের ঢেলা, যা মৃতের শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যবহৃত।
৫১। ‘বিলাসী’ গল্পের ন্যাড়া কে?
উত্তর: ‘বিলাসী’ গল্পের ন্যাড়া গল্পকথক।
৫২। ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে?
উত্তর: ‘বিলাসী’ গল্পের ন্যাড়া চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে।
৫৩। শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম কী?
উত্তর: শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম পিণ্ডি।
৫৪। ‘বিলাসী’ গল্পের কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘বিলাসী’ গল্পের ‘ভারতী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
৫৫। ‘বিলাসী’ গল্পের বর্ণনাকারী কে?
উত্তর: ‘বিলাসী’ গল্পের বর্ণনাকারী ন্যাড়া।
মুসা স্যার: বাংলা
+88 01713 211 910