
এইচএসসি বাংলা প্রথম পত্র: জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি : মানিক বন্দ্যোপাধ্যায়
মাসি-পিসি : মানিক বন্দ্যোপাধ্যায়
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং ১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. মানিক বন্দোপাধ্যায়ের জন্ম হয় কোন সময়ে?
উত্তর: ১৯০৮ খ্রিস্টাব্দের ১ মে।
২. মানিক বন্দোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বিহার রাজ্যের সাঁওতাল পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।
৩. মানিক বন্দ্যোপাধ্যায় পিতার নাম কি?
উত্তর: হরিহর বন্দ্যোপাধ্যায়।
৪. পিতার দেওয়া মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
উত্তর: তাঁর পিতার দেওয়া আসল নাম প্রবোধ কুমার । মানিক তাঁর ডাকনাম।
৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল?
উত্তর: বাংলাদেশের বিক্রমপুরে।
৬. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: পূর্বাশা।
৭. ‘মাসি-পিসি’ গল্পটি পূর্বাশা পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর: ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় বা মার্চ-এপ্রিল ১৯৪৬ সালে।
৮. ‘মাসি-পিসি’ গল্পটি মানিকের কোন গ্রন্থে সংকলিত হয়?
উত্তর: ‘পরিস্থিতি’ (১৯৪৬)।
৯. ‘মাসি-পিসি’ গল্পটির বর্তমান পাঠ কোথা থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘ঐতিহ্য’ প্রকাশিত মানিক রচনাবলী ৫ম খÐ থেকে।
১০. কোথা থেকে পাড়ে খড় তোলা হচ্ছে?
উত্তর: খালের ধারে লাগানো সালতি থেকে পাড়ে খর তোলা হচ্ছে।
১১. সালতি থেকে বহনকারীদের মাথায় খড় তুলে দিচ্ছে কয়জন?
উত্তর: সালতি থেকে বহনকারীদের মাথায় দুজন খড় তুলে দিচ্ছে।
১২. আহ্লাদি কোন পর্যন্ত ঘোমটা টেনে দেয়?
উত্তর: আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়।
১৩. জগুর সাথে কৈলাশের কোথায় দেখা হয়েছিল?
উত্তর: জগুর সাথে কৈলাশের চায়ের দোকানে দেখা হয়েছিল।
১৪.“হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ।”- কথাটি কার?
উত্তর: কথাটি পিসির।
১৫. “লোকটা কেমন বদলে গেছে মাসি”- কার বদলে যাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: এখানে জগুর বদলে যাওয়ার কথা বলা হয়েছে।
১৬. কে বউয়ের উপর অত্যাচার চালাত?
উত্তর: জগু তার বউয়ের প্রতি পাশবিক অত্যাচার চালাত।
১৭. কে একা বাহকদের মাথায় খড় চাপিয়ে যায়?
উত্তর: বুড়ো রহমান ।
১৮. ছলছল চোখে একবার বুড়ো রহমান কার দিকে তাকায়?
উত্তর: ছলছল চোখে একবার বুড়ো রহমান আহ্লাদির দিকে তাকায়।
১৯. অল্পদিন আগে শ্বশুরবাড়িতে কে মরেছে?
উত্তর: অল্পদিন আগে শ্বশুরবাড়িতে বুড়ো রহমানের মেয়ে মরেছে।
২০. বউ নেওয়ার জন্য কে মামলা করতে চায়?
উত্তর: বউ নেওয়ার জন্য জগু মামলা করতে চায়।
২১. সোয়ামি নিতে চাইলে বৌকে আটকে রাখার নিয়ম নেই।” কথাটি কে কাকে বলে?
উত্তর: কথাটি কৈলেশ মাসি-পিসিকে বলে।
২২. আহ্লাদির ভার কাদের ঘাড়ে পড়ল?
উত্তর: আহ্লাদির ভার মাসি-পিসির ঘাড়ে পড়ল।
২৩. “ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আহ্লাদি?”
উত্তর: কথাটি পিসি বলেছে।
২৪. কার শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল?
উত্তর: মাসির শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল।
২৫. আহ্লাদির জন্য কে মাসি-পিসিকে পাগল করে তুলেছে?
উত্তর: আহ্লাদিকে পাওয়ার জন্য গোকুল মাসি-পিসিকে পাগল করে তুলেছে।
২৬. বাইরে থেকে কার হাঁক আসে?
উত্তর: বাইরে থেকে কানাই চৌকিদারের হাঁক (ডাক) আসে।
২৭. বাজারের তোলা নিয়ে মাসি-পিসির কার সাথে ঝগড়া হয়?
উত্তর: বাজারের তোলা নিয়ে মাসি-পিসির সরকার বাবুর সাথে ঝগড়া হয়।
২৮. মাসি-পিসি কোন একাদশীর উপোষ করেছে?
উত্তর: মাসি-পিসি শুক্লপক্ষের একাদশীর উপোষ করেছে।
২৯. কানাই মাসি-পিসিকে কোথায় যাওয়ার কথা বলে?
উত্তর: কাচাড়িবাড়ি যাওয়ার কথা বলে।
৩০. সকলের নাম ধরে গলা ফাটিয়ে কারা হাঁক দেয়?
উত্তর: মাসি-পিসি।
৩১. যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে কারা?
উত্তর: মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে তৈরি থাকে।
৩২. “বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব।”- কথাটি কে বলে?
উত্তর: কথাটি মাসি বলে।
৩৩. “দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ”- কারা?
উত্তর: মাসি-পিসির হয়ে গেল এক মন এক প্রাণ।
৩৪. শকুনরা উড়ে এসে কোথায় বসছে?
উত্তর: শকুনরা উড়ে এসে পাতাশূন্য শুকনো গাছটায় বসছে।
৩৫. আহ্লাদির গর্ভপাতের জন্য দায়ী কে ছিল?
উত্তর: আহ্লাদির গর্ভপাতের জন্য দায়ী ছিল তারই স্বামী জগু।
৩৬. আহ্লাদি কাদের জন্য সেবার বেঁচে গিয়েছিল?
উত্তর: মাসি-পিসির সেবা-যত্নেই আহ্লাদি সেবার বেঁচে গিয়েছিল।
৩৭. কারণে অকারণে কাদের মধ্যে কোন্দল বেঁধে যেত?
উত্তর: কারণে অকারণে মাসি-পিসির মধ্যে কোন্দল বেঁধে যেত।
মুসা স্যার- বাংলা 01713211910
+88 01713 211 910