
এইচএসসি বাংলা ১ম পত্র: এমসিকিউ প্রশ্ন: অপরিচিতা : রবীন্দ্রনাথ ঠাকুর
এইচএসসি বাংলা ১ম পত্র: এমসিকিউ প্রশ্ন: অপরিচিতা : রবীন্দ্রনাথ ঠাকুর
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘গল্পগুচ্ছ’ এ কতটি গল্প সংকলিত হয়েছে?
ক ৯১ খ ৯২ গ ৯৪ t ৯৫
২. “আমার পিতা এককালে গরিব ছিলেন।” -উক্তিটি কার সম্পর্কে প্রযোজ্য?
t অনুপমের পিতা খ হরিশের পিতা
গ কল্যাণীর পিতা ঘ নিরূপমার পিতা
৩. ‘অপরিচিতা’ গল্পের অনুপমের পিতার পেশা কি ছিল?
ক চাকরি tওকালতি
গ ব্যবসায় ঘ জমিদারি
৪. অনুপম কার হাতে মানুষ?
t মা’র খ বাবার গ মামার ঘ ধাত্রীর
৫. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?
ক বামুনের t গরিবের
গ কায়েতের ঘ মধ্যবিত্ত
৬. শিশুকালে অনুপমের কেমন ভাবে মানুষ হয়েছেন?
ক সাদামাটাভাবে খ কঠোর শ্রমে
গ অনাদরে tআদরে
৭. ‘কোলে কোলেই মানুষ”- শব্দ সমষ্টিতে ব্যাকরণের কোন নিয়ম অনুসরণ করে ব্যবহৃত হয়েছে?
ক সমাস খ সন্ধি গ কারক t বাগধারা
৮. অনুপমের মামার মতে কোন জিনিসটা থাকার কারণে বেহাই সম্প্রদায়ে
চরিত্রে দোষ?
ক কৌলিন্য t তেজ গ বংশ গৌরব ঘ অর্থ-বিত্ত
৯. অনুপমদের পক্ষ থেকে দেনা-পাওনার ভার কার ওপর ছিল?
ক বিনদার ওপর খ হরিশের ওপর
t মামার ওপর ঘ মায়ের ওপর
১০. নিচের কোনটির ব্যবহার মামার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক অসামান্য চতুর t আশ্চর্য পাকা লোক
গ বড় হিসেবি লোক ঘ নিত্যান্ত কৃপণ লোক
১১. অনুপমকে শিমুল ফুল, মাকাল ফল অভিহিত করার মধ্যে অনুপমের প্রতি পন্ডিতমশায়ের কী ধরনের মনোভাব ফুটে উঠেছে?
ক প্রশ্রয় খ আদর
গ তিরস্কার t বিদ্রুপ
১২. ‘অপরিচিতা’ গল্পের শুরুতে গল্পকথক তার বয়স কত উল্লেখ করেছেন?
ক পঁচিশ বছর খ ছাব্বিশ বছর
t সাতাশ বছর ঘ আটাশ বছর
১৩. কারা অনুপমের ছোট লেখার রস বুঝবেন?
t ছোটকে যারা সামান্য বলে ভুল করেন না
খ যারা শিল্প-সংস্কৃতির যোদ্ধা
গ ছোটকে যারা ক্ষুদ্র জ্ঞান করেন না
ঘ যারা অনুপমের লেখার সাথে পরিচিত
১৪. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?
ক স্নাতক খ বিএ
গ এলএলবি t এমএ
১৫. অনুপম তার মামাকে কীসের বালির সাথে তুলনা করেছেন?
t ফল্গুর খ সরস্বতীর গ গঙ্গার ঘ যমুনার
১৬. অনুপমের মামার কেমন কন্যা পছন্দ নয়?
ক নিম্নবিত্তের t ধনীর
গ মধ্যবিত্তের ঘ গরিবের
১৭. মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন?
t অস্থি-মজ্জা খ হাড়-হাড্ডি
গ চোখ-কান ঘ গলা-নাক
১৮. অনুপমের বন্ধুর নাম কী?
ক নরেশ t হরিশ গ হরেন ঘ পরেশ
১৯. হরিশ কোথায় কাজ করে?
ক মানভূমে খ বীরভূমে t কানপুরে ঘ যোধপুরে
২০. মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা কেমন?
t গুরুতর খ গুরুত্বপূর্ণ গ জরুরি ঘ মামুলি
২১. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত মেয়ের বাপের দেশত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কী?
ক দেশে সুন্দরী কন্যা নিয়ে বাস করা দায়
t আর্থিক দৈন্যে দেশে সমাজ রক্ষা করে চলা দায়
গ পশ্চিমে বেশিরভাগ পুণ্যভূমি অবস্থিত
ঘ মেয়ের বয়স বেশি হয়ে যাওয়ায়
২২. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায়
থাকেন?
ক রাজার হালে খ জমিদারের মতো
গ ব্যবসায়ীর অবস্থায় t গরিব গৃহস্থের মতো
২৩. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত মেয়ের বাবার সন্তান সংখ্যা কত?
t এক খ দুই গ তিন ঘ চার
২৪. অনুপমের মন ভার হলো কেন?
ক মেয়ের বংশ গৌরব শুনে খ মেয়ের পিতার দৈন্যে
গ মেয়ের পরিবার পশ্চিমে বাস করে বলে t মেয়ের বয়স পনেরো শুনে
২৫. মেয়ের বয়স পনেরো শুনে অনুপমের মন ভার হওয়ার মধ্যে দিয়ে কী
প্রকাশ পেয়েছে?
ক কৌলিন্যপ্রথা খ যৌতুকপ্রথা
t বাল্যবিবাহের রীতি ঘ কথকের অভিরুচি
২৬. ‘ধনুক-ভাঙ্গা পণ’ শব্দটি ব্যাকরণের কোন অংশে আলোচিত হতে লেখা যায়?
t বাগধারায় খ বিশিষ্টার্থক শব্দে
গ বাক্য সংকোচনে ঘ প্রবাদ-প্রবচনে
২৭. কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কীসের অন্তর্গত বলে মনে
করেন?
t আন্দামান দ্বীপ খ লঙ্কা দ্বীপ গ সুবর্ণদ্বীপ ঘ ম্লেচ্ছ দেশ
২৮. কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত মনে করায় মামার চরিত্রের কোন বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক উচ্চমার্গ t কূপমণ্ডুক
গ উচ্চবর্ণের দেমাগ ঘ কুসংস্কার আকীর্ণ
২৯. ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর পিতার বয়স কত?
ক চল্লিশ খ চল্লিশের কিছু এপারে
গ চল্লিশের কিছু ওপারে t চল্লিশের কিছু এপারে বা ওপারে
৩০. ছেলেবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশায় তাকে কোন
ফুলের সাথে তুলনা করতেন?
ক শ্বেতপদ্ম খ রজনীগন্ধা t শিমুল ঘ বকুল
৩১. মামা অনুপমদের সংসারে কী হিসেবে গণ্য হন?
t গর্বের বস্তু খ তত্ত্বাবধায়ক গ হিসেবি লোক ঘ কাণ্ডারি
৩২. বরযাত্রীর বাদ্য বাজনাকে অনুপম কীসের সাথে তুলনা করেছেন?
ক গুরলহরি খ বাজখাঁই আওয়াজ
গ বর্বর কোলাহল t সরস্বতীর সংগীত
৩৩. ‘অপরিচিতা’ গল্পের বিয়ের আয়োজন কী রকমের ছিল?
ক মধ্য রকমের t নিতান্ত মধ্যম রকমের
গ দায়সরাগোছের ঘ জমকালো
৩৪. “তিনি কোনোমতেই কারও কাছে ঠকিবে না।” - এই তিনি’টা কে?
ক শম্ভুনাথ বাবু t মামা গ হরিশ ঘ বিনুদাদা
৩৫.পাত্রীপক্ষের গহনাগুলো কেমন?
ক প্রাচীন ঐতিহ্যের নিদর্শন খ পুরাতন আমলের কারুকার্যময়
t যেমন মোটা তেমনি ভারি ঘ যেমন মোটা তেমনি বিশ্রী
৩৬. পাত্র পক্ষের দেওয়া এয়ারিং জোড়াকে স্যাকরা কীসের সাথে তুলনা
করেছিল?
ক প্রাচীন আমলের t বিলেতি মাল
গ বিদেশিমাল ঘ হাল ফ্যাশনের মাল
৩৭. বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী প্রমাণ হয়ে গিয়েছিল?
ক আদর্শপাত্র t কথা বলার মতো সে কেউ না
গ সুপাত্র ঘ মাকাল ফল
৩৮. বিয়ের আসর থেকে বরযাত্রীর দলের প্রস্থান পালাকে অনুপম কীসের
সাথে তুলনা করেছেন?
t দক্ষযজ্ঞের পালা খ প্রজাপতি মদন পালা
গ রাম-রাবণের পালা ঘ সুর-অসুরের পালা
৩৯. ‘অপরিচিতা’ গল্পের নায়কের কোন ক্লাসের টিকিট ছিল?
ক ভিআইপি t ফার্স্ট ক্লাস
গ সেকেন্ড ক্লাস ঘ থার্ড ক্লাস
৪০. ‘অপরিচিতা’ গল্পের নায়িকা কোন ক্লাসের যাত্রী ছিল?
ক ভিআইপি খ ফার্স্ট ক্লাস
t সেকেন্ড ক্লাস ঘ থার্ড ক্লাস
৪১. রেলের কামারার দুটি বেঞ্চ কার জন্য রিজার্ভ করার কথা বলা হয়েছিল?
ক জনৈক সাহেবের খ জেনারেল সাহেবের
t ইংরেজ জেনারেল সাহেবের ঘ দেশীয় এক বড় জর্জ সাহেবের
৪২. অনুপম জানালার বাইরে মুখ বাড়িয়ে রেখেছিল কেন?
ক প্রকৃতির শোভা দেখার জন্য t লজ্জায়
গ গরমে ঘ বিরক্তিতে
৪৩. কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন পেশায় কী?
ক উকিল খ মোক্তার
গ চাকরিজীবী t ডাক্তার
৪৪. কার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছে?
t মামার খ মায়ের গ পিসতুতো ভাইয়ের ঘ বন্ধুর
৪৫. কল্যাণী বিয়ে করবে না কেন?
ক তিক্ত অভিজ্ঞতায় t মাতৃ-আজ্ঞায়
গ পিতৃ-আজ্ঞায় ঘ বয়স হওয়ায়
৪৬. কল্যাণী কীসের ব্রত গ্রহণ করেছে?
ক দেশমাতৃকার সেবার খ দেশমাতাকে উদ্ধারে
t মেয়ে শিক্ষার ঘ সংস্কারের
৪৭. ‘জায়গা আছে’- এটি অনুপমের জীবনে কী হিসেবে প্রতিভাত হয়েছে?
t চিরজীবনের গানের ধুয়া খ চিরজীবনের অনির্বাণ আশা
গ জীবনের অক্ষয় নিদর্শন ঘ জীবনের পরম প্রত্যাশা
৪৮. ‘অপরিচিতা’ গল্পে অনুপম যখন কল্যাণীর পাশে আসে তখন তার
বয়স কত ছিল?
ক বাইশ t তেইশ
গ চব্বিশ ঘ পঁচিশ
৪৯. অনুপম কত বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করছে?
ক দুই খ তিন t চার ঘ পাঁচ
৫০. ‘অপরিচিতা’ গল্পে নায়িকাকে ‘অপরিচিতা’ বলার মধ্য কী ফুটে উঠেছে?
ক নায়িকাকে না চেনা খ নায়িকার সাথে মিলন না হওয়া
গ নায়িকার সব কর্মকাণ্ড সম্পর্কে অজ্ঞতা
t নায়িকার অন্তর্নিহিত শক্তিকে না-চেনা
৫১. সবকিছুর পরেও অনুপম তার ভাগ্যকে কেমন বলছে?
ক একপ্রকার ভালো t ভালো
গ মোটামুটি ঘ চমৎকার
৫২. ‘মাকাল ফল’ কথাটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়?
ক গুণবান t গুণহীন
গ জ্ঞানবান ঘ জ্ঞানহীন
৫৩. ‘আজও আমাকে দেখিলে মনে হইবে, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।’ আলোচ্য বাক্যে কোন দিকটি প্রকাশিত?
ক হাস্যরস t ব্যঙ্গ
গ ঘৃণা ঘ প্রশংসা
৫৪. ‘মকর’ এর সমার্থক শব্দ কোনটি?
ক বিড়াল খ হরিণ
t কুমির ঘ শিয়াল
৫৫. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
t সবুজপত্রে খ কালের খেয়া
গ কল্লোল ঘ বঙ্গদর্শন
৫৬. ‘সবুজপত্র’ মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন?
ক রবীন্দ্রনাথ ঠাকুর t প্রমথ চৌধুরী
গ দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ অক্ষয়কুমার দত্ত
৫৭. নিচের কোনটি ‘অপরিচিতা’ গল্পের কল্যাণী চরিত্রের ক্ষেত্রে সাযুজ্যপূর্ণ্য?
ক ভীতু খ পরমুখাপেক্ষী
গ সংকীর্ণতা t বলিষ্ঠ ব্যক্তিত্ব
৫৮. ‘অপারিচিতা’ কোন পুরুষের জবানিতে লেখা?
ক মধ্যম পুরুষ খ শেষপুরুষ
গ কালপুরুষ t উত্তম পুরুষ
৫৯. ‘অপরিচিতা’ গল্পের বিশেষ দিক কোনটি?
ক নারীর সঠিক মূল্যায়ন t পুরুষতন্ত্রের অমানবিকতা তুলনা
গ পুরুষের আধিপত্য প্রতিষ্ঠা ঘ নারী শিক্ষার প্রসার
৬০. ছেলেবেলায় সুন্দর চেহারার জন্য পণ্ডিত মশায় অনুপমকে যার সাথে
তুলনা করতেন-
i. বকুল ফুল ii. শিমুল ফুল
iii. মাকাল ফল - নিচের কোনটি সঠিক?
ক i ও ii t ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
৬১. ‘অপরিচিতা’ গল্পে কথক তার পিতার পরিচয় ফুটিয়ে তুলতে যা
বলেছেন-
i. তিনি এককালে গরিব ছিলেন
ii. ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করেন
iii. তিনি উপার্জিত টাকা ভোগ করার নিমেষমাত্র সময় পাননি
নিচের কোনটি সঠিক?
ক i খ i ও ii
গ ii ও iii t i, ii ও iii
৬২. ‘অপরিচিতা’ গল্পে মা গরিবের ঘরের মেয়ে হওয়ায় তিনি-
i. নিজে যে ধনী তা ভোলেন না
ii. অধস্থন কর্মচারীদের ভুলতে দেন না
iii. অনুপমকে ভুলতে দেন না- নিচের কোনটি সঠিক?
ক i ও ii t i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬৩. ‘অপরিচিতা’ গল্পে নিচের তথ্যগুলোয় অনুপমের মামার পরিচয় ফুটে
উঠেছে-
i. মামাই অনুপমের অভিভাবক
ii. তিনি অনুপমের চেয়ে বড়জোর বছর ছয়েক বড়
iii. ফল্গুর বালির মতো তিনি অনুপমের সংসারকে আঁকড়ে আছেন
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ iii t i, ii ও iii
৬৪. অনুপমের মামার পছন্দের বেয়াই এমন-
i. যার টাকা নাই ii. টাকা দিতে কসুর করবে না
iii. যাকে শোষণ করা চলবে-নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
t i, ii ও iii ঘ iii
৬৫. শম্ভুনাথ বাবু সম্পর্কে মামার মূল্যায়ন হলো লোকটা-
i. বড়–ই চুপ চাপ ii. নিতান্ত নির্জীব
iii. একেবারে কোনো তেজ নেই-নিচের কোনটি সঠিক?
ক i ও ii t i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬৬. কল্যাণীদের বাড়ির গহনাগুলোর বৈশিষ্ট্য হলো-
i. পিতামহীদের আমলের গহনা ii. হাল ফ্যাশনের সূ² কাজ নয়
iii. অল্প চাপেই তা বাঁকা হয় না-নিচের কোনটি সঠিক?
t i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৭ ও ৬৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আলী ঠিকাদারের একমাত্র ছেলে রইচউদ্দিন গায়ে-গতরে হৃষ্ট-পুষ্ট। গায়ের
রং উজ্জ্বল। দেখতে সুপুরুষ। কিন্তু আপার চেম্বার একেবারেই ফাঁকা। লেখাপড়ায় গাধাকেই হার মানায়। তার শিক্ষক তাকে গাধা বলে ডাকেন।
৬৭. রইচউদ্দিনের সাথে ‘অপরিচিতা’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?
t অনুপম খ হরিশ
গ বিনুদাদা ঘ মামা
৬৮. রইচউদ্দিনের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে অনুপমের-
i. শারীরিক সৌন্দর্য ii. মেধাহীনতা
iii. অর্থবিত্ত ও প্রতিপত্তি-নিচের কোনটি সঠিক?
ক i t i ও ii গ i ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৯ থেকে ৭১নং প্রশ্নের উত্তর-
তবু বড়ো বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ, মেয়ের বযস বড় বলিয়াই পণের অঙ্কটাও বড়। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে। বাবার বিশ্বাস ছিল, কন্যার পিতার সমস্ত টাকা ভাবী জামাতার ভবিষ্যতের গর্ভপূরণ করিয়া তুলিয়াছে।
৬৯. উদ্দীপকের পিতার সঙ্গে ‘ অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল হয়েছে-
ক অনুপম খ পিতা গ মা t মামা
৭০. উদ্দীপকটির মধ্যে দিয়ে কী ফুটে উঠেছে?
ক বেশি বয়সের মেয়ের বিয়ে প্রচলন
t সমাজে প্রচলিত পণ বা যৌতুকপ্রথা
গ পিতার একমাত্র কন্যা ঘ পিতার একমাত্র পুত্র
৭১. উদ্দীপকের কোন বিষয়টি ‘অপরিচিতা’ গল্পের মামা চরিত্রে তীব্রভাবে অনুভূত হয়?
ক উচ্চাভিলাষ খ আভিজাত্য
t লোভ ঘ হীনম্মন্যতা
নিচের উদ্দীপকটি পড় এবং ৭২ থেকে ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
ইতোমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাপকে বলিয়া বসিল, ‘কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।’
৭২. উদ্দীপকের বরের সাথে ‘অপরিচিতা’ গল্পের বৈসাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?
t অনুপম খ মামা
গ শম্ভুনাথ ঘ কল্যাণী
৭৩. উদ্দীকের পিতৃদেব ‘অপরিচিতা” গল্পের কাকে সরণ করিয়ে দেয়া?
ক পিতা খ মা
t মামা ঘ শম্ভুনাথ বাবু
৭৪. উদ্দীপকের ‘অপরিচিতা’ গল্পের যে বিষয়টি ফুটে উঠেছে-
i. বিয়ের আসরে সৃষ্ট জটিলতা ii. পণ বা যৌতুকপ্রথা
iii. বরপক্ষের স্বেচ্ছাচারিতা -নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii
গ ii ও iii t i, ii ও iii
৭৫. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?
t বিশ্বকবি খ চারণ কবি
গ জাতীয় কবি ঘ নাগরিক কবি
৭৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
t ১৮৬১ খ ১৮৬২
গ ১৮৬৩ ঘ ১৮৬৪
৭৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরন করেন?
ক ১৯৪০ t ১৯৪১
গ ১৯৪৩ ঘ ১৯৪৫
৭৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ‘ভিখারিনী’ গল্প রচনা করেন?
ক চৌদ্দ খ পনের
t ষোল ঘ সতের
৭৯. কোন গল্প রচনা মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের
আত্মপ্রকাশ ঘটে?
ক মাল্যদান খ ছুটি
গ কঙ্কাল t ভিখারিনী
৮০. ‘শেষের কবিতা’ কি?
ক কবিতা খ ছোটগল্প গ নাটক t উপন্যাস
৮১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
ক প্রমথ চৌধুরী খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
t রবীন্দ্রনাথ ঠাকুর ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙ্গে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেনি।
১. দীপুর চাচার সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক হরিশের t মামার
গ শিক্ষকের ঘ বিনুর
২. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে-
i. দৌরাত্ম্য ii. হীনসম্মন্যতা
iii. পরশ্রীকাতরতা - নিচের কোনটি সঠিক?
ক i খ ii
t i ও ii ঘ ii ও iii
৩. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক ডাক্তারি t ওকালতি
গ মাস্টারি ঘ ব্যবসায়
৪. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন?
ক প্রতিপত্তির জন্য খ মতামতের জন্য
গ প্রভাবের জন্য t কূট বুদ্ধির জন্য
মুসা স্যার, বাংলা, ০১৭১৩২১১৯১০
+88 01713 211 910