
এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা: জ্ঞানমূলক প্রশ্ন:আমি কিংবদন্তির কথা বলছি: আবু জাফর ওবায়দুল্লহ
আমি কিংবদন্তির কথা বলছি: আবু জাফর ওবায়দুল্লহ
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং ১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন: কবি পরিচিতি ও কবিতা পাঠ
১. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বরিশাল জেলায়।
২. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বাবুগঞ্জ উপজেলায়।
৩. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন
উত্তর: বহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে।
৪. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন ?
উত্তর: কবি আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন ।
৫. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ জন্মগ্রহণ করেন?
৬. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিষয়ে সম্মানসহ এমএ পাস করেন?
উত্তর: ইংরেজি সাহিত্যে।
৭. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
৮. কবি বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
উত্তর: কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
৯. কবি আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন কত সালে?
উত্তর: ১৯৮২ সালে।
১০. কবি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন কত সালে?
উত্তর: ১৯৮৪ সালে।
১১. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন?
উত্তর: যুক্তরাষ্ট্রে।
১২. কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র কবিতায় কোন বিষয় প্রাধান্য পেয়েছে?
উত্তর: রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ প্রাধান্য পেয়েছে।
১৩. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন কোন পুরস্কারে ভূষিত হন?
উত্তর: একুশে পদক ও বাংলা একাডেমি (১৯৭৯) পুরস্কারে ভূষিত হন।
১৪. কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র কাব্য গ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র কাব্য গ্রন্থগুলো হলো: ‘সাত নরীর হার’, ‘কখনো রং কখনো সুর’, ‘ কমলের চোখ’,আমি কিংবদন্তির কথা বলছি’, ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’, ‘আমার সময়’ ইত্যাদি।
১৫. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২০০১ সালে।
১৬. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন মাসের কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: মার্চ মাসের ১৯ তারিখ মৃত্যুবরণ করেন।
১৭. কার করতলে পলিমাটির সৌরভ ছিল?
উত্তর: কবির পূর্বপুরুষের করতলে সৌরভ ছিল।
১৮. কবির পূর্বপুরুষের কোথায় সৌরভ ছিল?
উত্তর: করতলে সৌরভ ছিল।
১৯. কবির পূর্বপুরুষের করতলে কীসের সৌরভ ছিল?
উত্তর: পলিমাটির সৌরভ ছিল।
২০. কবির পূর্বপুরুষের কোথায় রক্তজবার মতো ক্ষত ছিল?
উত্তর: পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।
২১. কবির পূর্বপুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিল?
উত্তর: রক্তজবার মতো ক্ষত ছিল।
২২. কবির পূর্বপুরুষ অতিক্রান্ত কীসের কথা বলতেন?
উত্তর: অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন।
২৩. কবির পূর্বপুরুষ কোন জমি আবাদের কথা বলতেন?
উত্তর: পতিত জমি আবাদের কথা বলতেন।
২৪. কবি ও কবিতার কথা কে বলতেন?
উত্তর: কবির পূর্বপুরুষ বলতেন।
২৫. জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?
উত্তর: কবিতা।
২৬. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী?
উত্তর: কবিতা।
২৭. কোন জমির প্রতিটি শস্যদানা কবিতা?
উত্তর: কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
২৯. ঝড়ের আর্তনাদ কে শুনবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না।
৩০. যে কবিতা শুনতে জানে না সে কীসের আর্তনাদ শুনবে?
উত্তর: ঝড়ের আর্তনাদ শুনবে।
৩১. দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না।
৩২. যে কবিতা শুনতে জানে না সে কীসের অধিকার থেকে বঞ্চিত হবে?
উত্তর: দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
৩৩. কে আজন্ম ক্রীতদাস থেকে যাবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না।
৩৪. কবি উচ্চারিত সত্যের মতো কীসের কথা বলছেন?
উত্তর: কবি স্বপ্নের কথা বলছেন।
৩৫. ‘আমি উচ্চারিত ....... স্বপ্নের কথা বলছি।’- শূন্যস্থানে কী হবে?
উত্তর: সত্যের মতো।
৩৬. কবি কীসের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছেন?
উত্তর: উনোনের আগুনে আলোকিত।
৩৭. কবি উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল কিসের কথা বলছেন?
উত্তর: জানালার কথা বলছেন।
৩৮. প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
উত্তর: যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে।
৩৯. যে সাঁতার জানে না তাকে কে ভাসিয়ে রাখে?
উত্তর: প্রবহমান নদী।
৪০. কে নদীতে ভাসতে পারে না?
উত্তর : যে কবিতা শুনতে জানে না।
৪১. যে কবিতা শুনতে জানে না সে কোথায় ভাসতে পারে না?
উত্তর: নদীতে ভাসতে পারে না।
৪২. কে মাছের সঙ্গে খেলা করতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না।
৪৩. যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে কী করতে পারে না?
উত্তর: মাছের সঙ্গে খেলা করতে পারে না।
৪৪. কে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না।
৪৫. যে কবিতা শুনতে জানে না সে কার কোলে শুয়ে গল্প শুনতে পারে না?
উত্তর: মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না ।
৪৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কোন ধরনের ¯েœহের কথা বলছেন?
উত্তর: বিচলিত ¯ স্নেহের কথা বলছেন।
৪৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কার মৃত্যুর কথা বলছেন?
উত্তর: গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছেন?
৪৮. ভালোবাসা দিলে কে মরে যায়? উত্তর: মা মরে যায়।
৪৯. যুদ্ধ কীভাবে আসে? উত্তর: ভালোবেসে।
৫০. মায়ের ছেলেরা কখন চলে যায়?
উত্তর: যখন যুদ্ধ আসে তখন মায়ের ছেলেরা চলে যায়।
৫১. কে সন্তানের জন্য মরতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না।
৫২. যে কবিতা শুনতে জানে না সে কার জন্য মরতে পারে না?
উত্তর: সন্তানের জন্য মরতে পারে না।
৫৩. কে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না।
৫৪. যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না?
উত্তর: যুদ্ধে যেতে পারে না।
৫৫. যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?
উত্তর: হৃৎপিন্ডে ধরে রাখতে পারে না।
৫৬. কবির পূর্বপুরুষের পিঠে রক্ষজবার মতো ক্ষত ছিল কেন?
উত্তর: কারণ, কবির পূর্বপুরুষ ক্রীতদাস ছিলেন।
৫৭. কবির মতে শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
উত্তর: যে কর্ষণ ।
৫৮. যে মৎস্য পালন করে প্রবহমান নদী তাকে কী করবে?
উত্তর: পুরস্কৃত করবে।
৫৯. প্রবহমান নদী কাকে পুরস্কৃত করবে?
উত্তর: যে মৎস্য পালন করে।
৬০. জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?
উত্তর: যে গাভীর পরিচর্যা করবে।
৬১. যে গাভীর পরিচর্যা করবে জননীর আশীর্বাদ তাকে কী করবে?
উত্তর: দীর্ঘায়ু করবে।
৬২. ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে?
উত্তর: যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে।
৬৩. যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে কী করবে?
উত্তর: সশস্ত্র করবে।
৬৪. যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে কীসের তরবারি তাকে সশস্ত্র করবে?
উত্তর: ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।
৬৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় পুত্রগণ কেমন?
উত্তর: দীর্ঘদেহ।
৬৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কার যুদ্ধের কথা বলছেন?
উত্তর: ভাইয়ের যুদ্ধের কথা বলছেন।
৬৭. সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান প্রকৃত পক্ষে কী?
উত্তর: কবিতা।
৬৮. কোন সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা?
উত্তর: সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা।
৬৯. ‘সুপুরুষ ভালোবাসার -------কবিতা।’- শূন্যস্থানে কী বসবে?
উত্তর: সুকণ্ঠ সঙ্গীত।
৭০. ‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি ------ কবিতা’- শূন্যস্থানে কী বসবে?
উত্তর: মুক্ত শব্দ ।
৭১. ‘ রক্তজবার মতো ------------ কবিতা।’- শূন্যস্থানে কী বসবে?
উত্তর: প্রতিরোধের উচ্চারণ।
৭২. ‘আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো’- এখানে ‘তাঁর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: কবির পূর্বপুরুষকে।
৭৩. ‘আমরা কি তাঁর মতো ----- কথা বলতে পারবো’- শূন্যস্থানে কী বসবে?
উত্তর: কবিতার।
৭৪. ‘আমরা কি তাঁর মতো------- কথা বলতো পারবো।’ -শূন্যস্থানে কী বসবে?
উত্তর: স্বাধীনতার।
৭৫. ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
উত্তর: জনশ্রুতি। লোকপরম্পরায় শ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী।
৭৬. ‘শ্বাপদ’ শব্দের অর্থ কী?
উত্তর: হিংস্র মাংসাশী শিকারি জন্তু।
৭৭. ‘বিচলিত ¯স্নেহ’ বলতে কী বোঝায়?
উত্তর: আপনজনের উৎকণ্ঠা। মুক্তিপ্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনরা উদ্বিগ্ন হন। এই অনুভূতিতে ভালোবাসা আর শঙ্কা একসঙ্গে মিশে যায়।
৭৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
৭৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কবিতা’ শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
উত্তর: মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
৮০. ‘যে কবিতা শুনতে জানে না।’- চরণটি আলোচ্য কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৯ বার ব্যবহৃত হয়েছে।
৮১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’- চরণটি আলোচ্য কবিতায় কয়বার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ২ বার।
৮২. ‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।’- চরণটি আলোচ্য কবিতায় কয়বার ব্যবহৃত হয়ছে?
উত্তর: ২বার।
৮৩. ‘রক্তজবার মতো’ উপমাটি আলোচ্য কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৩ বার।
৮৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় শুদ্ধতার প্রতীক হিসেবে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘আগুন’ শব্দটি ব্যবহৃত হয়েছে।
৮৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘ আমি আমার পুর্বপুরুষের কথা বলছি।’ বাক্যটি কয়বার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৩ বার ব্যবহৃত হয়েছে।
৮৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য।
৮৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার প্রথম চরণ হলো: ‘আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।’
৮৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার শেষ চরণ কোনটি?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার শেষ চরণ হলো: ‘আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতো পারবো।’
৯০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: গদ্য ছন্দে রচিত।
৮৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কিংবদন্তি’ শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ঐতিহ্যের প্রতীক হিসেবে।
মুসা স্যার, বাংলা, 01713211910
+88 01713 211 910