
এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা: জ্ঞানমূলক প্রশ্ন: প্রতিদান: জসীমউদ্দীন
প্রতিদান: জসীমউদ্দীন
সহজে এবং কম সময়ের মধ্যে
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
নেওয়ার জন্য এবং
১০০% কমনের নিশ্চয়তায়
সংগ্রহ করুন
মুসা স্যারের
বাংলা ১ম ও দ্বিতীয় পত্র
সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন: কবি পরিচিতি ও কবিতা পাঠ
১। জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেছেন?
উত্তর: জসীমউদ্দীন ১৯০৩ সালে জন্মগ্রহণ করেছেন।
২। জসীমউদ্দীনের জন্ম তারিখ কত?
উত্তর: জসীমউদ্দীনের জন্ম তারিখ পহেলা জানুয়ারি।
৩। জসীমউদ্দীনের বাবার নাম কী?
উত্তর: জসীমউদ্দীনের বাবার নাম আনসারউদ্দীন।
৪। জসীমউদ্দীনের মায়ের নাম কী?
উত্তর: জসীমউদ্দীনের মায়ের নাম আমিনা খাতুন।
৫। জসীমউদ্দীনের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: জসীমউদ্দীনের পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম।
৬। কবি জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি জসীমউদ্দীন ফরিদপুরে জন্মগ্রহণ করেন।
৭। জসীমউদ্দীনের মাতুলালয় কোথায়?
উত্তর: ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।
৮। পল্লিকবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: পল্লিকবি জসীমউদ্দীন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্ম গ্রহণ করেন।
৯। জসীমউদ্দীন কোন কলেজ থেকে আইএ পাশ করেন?
উত্তর: জসীমউদ্দীন কলিকাতা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আইএ পাশ করেন।
১০। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন?
উত্তর: জসীমউদ্দীন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন।
১১। জসীমউদ্দীন কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন?
উত্তর: জসীমউদ্দীন বাংলা ভাষা ও সাহিত্যে বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন।
১২। জসীমউদ্দীন কখন ‘কবর’ কবিতা রচনা করেন?
উত্তর: জসীমউদ্দীন কলেজ অধ্যয়নকালে ‘কবর’ কবিতা রচনা করেন।
১৩। জসীমউদ্দীন কী হিসেবে সমধিক পরিচিত?
উত্তর: জসীমউদ্দীন ‘পল্লিকবি’ হিসেবে সমধিক পরিচিত।
১৪। ‘পল্লিকবি’ নামে পরিচিত কে?
উত্তর: ‘পল্লিকবি’ নামে পরিচিত জসীমউদ্দীন ।
১৫। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
উত্তর: জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
১৬। জসীমউদ্দীন কর্মজীবনের শুরুতে কোন পেশা বেছে নেন?
উত্তর: জসীমউদ্দীন কর্মজীবনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাকে পেশা হিসেবে বেছে নেন।
১৭। জসীমউদ্দীন সরকারের কোন বিভাগে উচ্চপদে আসীন ছিলেন?
উত্তর: জসীমউদ্দীন সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চপদে আসীন ছিলেন।
১৮। জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য কী?
উত্তর: পল্লিজীবন ও সমাজ।
১৯। জসীমউদ্দীনের কবিতায় শব্দ,উপমা ও চিত্রের মাধ্যমে কী মূর্ত হয়ে উঠেছে?
উত্তর: জসীমউদ্দীনের কবিতায় গ্রামীণ জীবনের আবহ,সহজসরল প্রাকৃতিক রূপ শব্দ,উপমা ও চিত্রের মাধ্যমে মূর্ত হয়ে উঠেছে।
২০। ‘নকসী কাঁথার মাঠ’ কী জাতীয় রচনা?
উত্তর: ‘নকসী কাঁথার মাঠ’-একটি কাব্যগ্রন্থ।
২১। জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: জসীমউদদীনের ‘নকসী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থ বিদেশি ভাষায় অনূদিত হয়েছে।
২২। ‘সোজন বাদিয়ার ঘাট’গ্রন্থটি কী ধরনের রচনা?
উত্তর: ‘সোজন বাদিয়ার ঘাট’ একটি কাব্যগ্রন্থ।
২৩। ‘ধানখেত’ কী জাতীয় রচনা?
উত্তর: ‘ধানখেত’ হলো কাব্যগ্রন্থ।
২৪। জসীমউদ্দীনকে ডিলিট উপাধি প্রদান করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: জসীমউদ্দীনকে ডিলিট উপাধি প্রদান করে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
২৫। জসীমউদ্দীন কত সালে পরলোকগমন করেন?
উত্তর: ১৯৭৬ সালে পরলোকগমন করেন।
২৬। জসীমউদ্দীন কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৪ই মার্চ তারিখে মৃত্যুবরণ করেন।
২৭। জসীমউদ্দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
উত্তর: জসীমউদ্দীন ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৮। ‘প্রতিদান’ কবিতায় কবি ঘর ভাঙার প্রতিদানে কী করেছেন?
উত্তর: কবি ঘর ভাঙার প্রতিদানে ঘর বেঁধে দিতে চেয়েছেন।
২৯। ‘প্রতিদান’ কবিতায় কবি কার জন্য কেঁদে বেড়ান?
উত্তর: পরের জন্য কবি কেঁদে বেড়ান।
৩০। ‘প্রতিদান’ কবিতায় কবি পরকে কী করতে চেয়েছেন?
উত্তর: পরকে কবি আপন করতে চেয়েছেন।
৩১। ‘প্রতিদান’ কবিতায় কবি পথে পথে কাকে খোঁজেন?
উত্তর: কবিকে যে পথের বিবাগী করেছে কবি তাকে পথে পথে খোঁজেন।
৩২। ‘প্রতিদান’ কবিতায় কবির কূল ভেঙে দিলে কবি কী করেন?
উত্তর: কবির কূল ভেঙে দিলে কবি তার কূল বেঁধে দেন।
৩৩। ‘আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি-এর পরবর্তী চরণ কী?
উত্তর: পরবর্তী চরণটি হলো: ‘যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
৩৪। ‘প্রতিদান’ কবিতায় কবি কোথায় আঘাত পেয়েছেন?
উত্তর: কবি বুকে আঘাত পেয়েছেন।
৩৫। ‘প্রতিদান’ কবিতায় বুকে আঘাত পেলে কবি কী করেন?
উত্তর: বুকে আঘাত পেলে কবি আঘাত প্রাদানকারীর জন্য কাঁদেন।
৩৬। কবি কাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন?
উত্তর: যে কবিকে বিষে-ভরা বাণ দিয়েছে কবি তাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন।
৩৭। বিষে-ভরা বাণের পরবর্তি কবি কী দিয়েছেন?
উত্তর: বিষে-ভরা বাণের পরবর্তি কবি বুকভরা গান দিয়েছেন।
৩৮। ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেলে কী দান করেন?
উত্তর: কবি কাঁটা পেলে ফুল দান করেন।
৩৯। ‘প্রতিদান’ কবিতায় কবি কীসের প্রতিদানে ফুল দান করেন?
উত্তর: কবি কাঁটার প্রতিদানে ফুল দান করেন।
৪০। ‘প্রতিদান’ কবিতায় কবরের প্রতিদানে কবি কী দিয়েছেন?
উত্তর: কবরের প্রতিদানে কবি ফুল মালঞ্চ দিয়েছেন।
৪১। ‘প্রতিদান’ কবিতায় ফুল মালঞ্চ কেমন?
উত্তর: রঙিন ফুলের সোহাগ-জড়ানো।
৪২। কবি কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন?
উত্তর: কবি রঙিন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন।
৪৩। ‘প্রতিদান’ কবিতায় কী সাজানোর কথা বলা হয়েছে?
উত্তর: ‘প্রতিদান’ কবিতায় সুখ সাজানোর কথা বলা হয়েছে।
৪৪। ‘প্রতিদান’ কবিতায় কয়টি চরণ রয়েছে?
উত্তর: ‘প্রতিদান’ কবিতায় ১৮টি চরণ রয়েছে।
৪৫। কবি ‘প্রতিদান’ কবিতায় কী কী বেঁধে দিতে চেয়েছেন?
উত্তর: কবি ‘প্রতিদান’ কবিতায় ঘর ও কূল বেঁধে দিতে চেয়েছেন।
৪৬। ‘যেবা’ শব্দের অর্থ কী?
উত্তর: যেবা’ শব্দের অর্থ-যিনি।
৪৭। ‘বিবাগী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বিবাগী’ শব্দের অর্থ-উদাসীন
৪৮। ‘ঘুম যে হরেছে’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘ঘুম যে হরেছে’ বলতে নির্ঘুম রাত কাটানোর কথা বলা হয়েছে।
৪৯। ‘বিষ-ভরা বাণ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: ‘বিষ-ভরা বাণ বলতে কবি হিংসাত্মক ভাষাকে বুঝিয়েছেন।
৫০। ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মালঞ্চ’ শব্দের অর্থ-ফুলের বাগান।
৫১। ‘নিঠুরিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নিঠুরিয়া’ শব্দের অর্থ-নির্দয় বা নিষ্ঠুর।
৫২। ‘ঠাঁই শব্দের অর্থ কী?
উত্তর: ‘ঠাঁই শব্দের অর্থ-আশ্রয়।
৫৩। ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নিরন্তর’ শব্দের অর্থ-অবিরাম।
৫৪। ‘প্রতিদান’কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘প্রতিদান’কবিতাটি ‘বালুচর’কাব্যগ্রন্থের অন্তর্গত।
৫৫। কবি কী বিসর্জন দিতে বলেছেন?
উত্তর: কবি ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে বলেছেন।
৫৬। ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা কীসে নিহিত?
উত্তর: ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা পরার্থপরতার মধ্যে নিহিত।
৫৭। সমাজ-সংসার কীসে আক্রান্ত?
উত্তর: সমাজ-সংসার বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত।
৫৮। কবির কন্ঠে কী ধ্বনিত হয়েছে?
উত্তর: কবির কন্ঠে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে।
৫৯। কবি কীসের বিপরীত?
উত্তর: কবি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীত।
৬০। ‘প্রতিদান’ কবিতায় কবি কাকে ক্ষমা করেছেন?
উত্তর: কবি অনিষ্টকারীকে ক্ষমা করেছেন।
৬১। সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণে কী প্রয়োজন?
উত্তর: সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণে প্রয়োজন ভালোবাসাপূর্ণ মানুষ।
৬২। ‘প্রতিদান’ কবিতায় কবি অনিষ্টকারীকে কী প্রতিদান দিয়েছেন?
উত্তর: কবি অনিষ্টকারীকে ক্ষমা করে তার উপকার করেছেন।
মুসা স্যার, বাংলা, 01713211910
+88 01713 211 910