
এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা: জ্ঞানমূলক প্রশ্ন: বিদ্রোহী: কাজী নজরুল ইসলাম
বিদ্রোহী: কাজী নজরুল ইসলাম
সহজে এবং কম সময়ের মধ্যে
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
নেওয়ার জন্য এবং
১০০% কমনের নিশ্চয়তায়
সংগ্রহ করুন
মুসা স্যারের
বাংলা ১ম ও দ্বিতীয় পত্র
সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন: কবি পরিচিতি ও কবিতা পাঠ
১। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
২। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ খ্রি.
২। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে তাঁর পিতাকে হারান?
উত্তর: আট বছর বয়সে তাঁর পিতাকে হারান।
৪। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটোর দলে যোগ দেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১২ বছর বয়সে লেটোর দলে যোগ দেন।
৫। লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম কী রচনা করেন?
উত্তর: লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম পালাগান রচনা করেন।
৬। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কখন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ খ্রিষ্টাব্দে।
৭। কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন।
৮। কখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
উত্তর: ১৯২০ সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়।
৯। ‘বিদ্রোহী’ কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
১০। কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
উত্তর: ১৯৬০ খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন।
১২। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী মানেন না?
উত্তর: কবি কোনো আইন মানে না।
১১। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কীসের অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন?
উত্তর: কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে ঘোষনা করেছেন।
১৩। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজের হাতে কী রয়েছে বলে উল্লেখ করেছেন?
উত্তর: কবি নিজের এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর অন্য হাতে রণ-তূর্য রয়েছে বলে উল্লেখ করেছেন।
১৫। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কীসের মহা হুংকার বলেছেন?
উত্তর: কবি নিজেকে ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার বলেছেন।
১৬। কবি কার ডমুর ত্রিশূল হিসেবে নিজেকে ঘোষণা করেছেন?
উত্তর: কবি পিণাক-পাণির ডমুর ত্রিশূল হিসেবে নিজেকে ঘোষণা করেছেন।
১৭। কবি নিজেকে কার শিষ্য বলে ঘোষণা করেছেন?
উত্তর: কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য বলে ঘোষণা করেছেন।
১৮। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী দাহন করবেন বলে উল্লেখ করেছেন?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় কবি বিশ্বকে দাহন করবেন বলে উল্লেখ করেছেন।
১৯। কবি নিজেকে কার বুকের ক্রন্দন-শ্বাস বলে উল্লেখ করেছেন?
উত্তর: বিধবার বুকের ক্রন্দন-শ্বাস বলে উল্লেখ করেছেন।
২০। কবি নিজেকে কাদের বঞ্চিত ব্যথা বলেছেন?
উত্তর: কবি নিজেকে পথবাসী গৃহহারা যত পথিক রয়েছে তাদের বঞ্চিত ব্যথা বলেছেন।
২১। কবি নিজেকে কাদের মরম বেদনা বলেছেন?
উত্তর: কবি নিজেকে অবমানিতের মরম বেদনা বলেছেন।
২২। ‘ বিদ্রোহী ’ কবিতায় কবি নিজেকে কেমন রবি বলেছেন?
উত্তর: কবি নিজেকে রৌদ্র-রুদ্র রবি বলেছেন।
২৩। কবি কীসের তানে পাশরি যান?
উত্তর: কবি বাঁশরীর তানে পাশরি যান।
২৪। কবি নিজেকে কার হাতের বাঁশরী বলেছেন?
উত্তর: কবি নিজেকে শ্যামের হাতের বাঁশরী বলেছেন।
২৫। কবিকে রুষে উঠতে দেখে কী ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়?
উত্তর: কবিকে রুষে উঠতে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়।
২৬। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী ছাপিয়ে ছুটে যেতে চান?
উত্তর: কবি মহাকাশ ছাপিয়া ছুটে যেতে চান।
২৭। কবি কীসের মাধ্যমে বিশ্বে শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন?
উত্তর: কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করার মাধ্যমে বিশ্বে শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন।
২৮। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার কুঠার হিসেবে ঘোষণা করেছেন?
উত্তর: কবি নিজেকে পরশুরামের কুঠার হিসেবে ঘোষণা করেন।
২৯। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার কাঁধের হল বলেছেন?
উত্তর: কবি নিজেকে বলরামের কাঁধের হল বলেছেন।
৩০। কবি কী উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন?
উত্তর: কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন।
৩১। কবির ঘোষণা অনুযায়ী আকাশে বাতাসে কী ধ্বনিবে না?
উত্তর: কবির ঘোষণা অনুযায়ী উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।
৩২। কবির ঘোষণা অনুযায়ী কী ভীম রণ-ভূমে রণিবে না?
উত্তর: কবির ঘোষণা অনুযায়ী অত্যাচারীর খড়গ-কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না।
৩৩। ‘বিদ্রোহী’ কবিতায় অনুসারে কবি কী ছাড়িয়ে উঠেছেন?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় অনুসারে কবি বিশ্ব ছাড়িয়ে উঠেছেন।
৩৪। ‘নেহারি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নেহারি’ শব্দের অর্থ দেখে বা প্রত্যক্ষ করে।
৩৫। ‘ভীম’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ভীম” শব্দের অর্থ ভীষণ বা ভয়ানক।
৩৬। ‘মহা-প্রলয়’ অর্থ কী?
উত্তর: ‘মহা-প্রলয়’ অর্থ সৃষ্টির ধ্বংসকাল।
৩৭। নটরাজ কে?
উত্তর: নটরাজ মহাদেব বা শিবের আরেক নাম।
৩৮। ‘কানুন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কানুন’ শব্দের অর্থ আইন।
৩৯। ভীম কে?
উত্তর: ভীম হলেন মহাভারতে উল্লেখকৃত পঞ্চপান্ডবের দ্বিতীয় পাণ্ডব।
৪০। টর্পেডো কী?
উত্তর: টর্পেডো হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র।
৪১। কাকে ধূর্জাটি বলা হয়?
উত্তর: শিব বা মহাদেবকে ধূর্জটি বলা হয়।
৪২। ‘এলাকেশে’ অর্থ কী?
উত্তর: ‘এলাকেশে’ অর্থ – যার চুল বা কেশ এলানো।
৪৩। ‘বিদ্রোহী’ কবিতায় কীসের সাথে এলানো চুলের তুলনা করা হয়েছে?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সাথে এলানো চুলের তুলনা করা হয়েছে।
৪৪। ‘বিদ্রোহী’-সুত অর্থ কী?
উত্তর: ‘বিদ্রোহী’-সুত অর্থ বিদ্রোহী পুত্র।
৪৫। ‘নিশাবসান’ অর্থ কী?
উত্তর: ‘নিশাবসান’ অর্থ রাতের শেষ বা অবসান।
৪৬। ‘বিদ্রোহী কবিতায় উল্লিখিত ইন্দ্রাণী-সুত কে?
উত্তর: ‘বিদ্রোহী কবিতায় উল্লিখিত ইন্দ্রাণী-সুত হলেন ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত।
৪৭। বেদুইন কী?
উত্তর: বেদুইন হচ্ছে আরব দেশের একটি যাযাবর জাতি।
৪৮। ‘বিদ্রোহী কবিতায় ‘চেঙ্গিস’ বলতে কার কথা বলা হয়েছে?
উত্তর: ‘বিদ্রোহী কবিতায় ‘চেঙ্গিস’ বলতে মোঙ্গল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা চেঙ্গিস খানের কথা বলা হয়েছে।
৪৯। ‘কুর্নিশ’ শব্দের অর্থ কী?
উত্তর: কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন।
৫০। ‘বিদ্রোহী’ কবিতায় উল্লিখিত ইস্রাফিল কে?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতায় উল্লিখিত ইস্রাফিল একজন ফেরেশতা।
৫১। ফেরেশতা ইস্রাফিল কীসের দায়িত্বপ্রাপ্ত?
উত্তর: বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত।
৫২। চক্র কী?
উত্তর: ‘চক্র’ দেবতা বিষ্ণুর হাতের অস্ত্রবিশেষ।
৫৩। ‘প্রণব-নাদ’ অর্থ কী?
উত্তর: ‘প্রবণ-নাদ’ অর্থ ওঙ্কার ধ্বনি।
৫৪। দুর্বাসা কে?
উত্তর: দুর্বাসা ভারতীয় পুরাণে উল্লিখিত কোপন-স্বভাববিশিষ্ট একজন মুনি।
৫৫। দুর্বাসা কার ঔরসে জন্মগ্রহণ করেন।
উত্তর: দুর্বাসা মহর্ষি অত্রির ঔরসে জন্মগ্রহণ করেন।
৫৬। বিশ্বামিত্র কে?
উত্তর: বিশ্বামিত্র একজন বিশিষ্ট ব্রহ্মর্ষি।
৫৭। ‘মরু-নির্ঝর অর্থ কী?
উত্তর: ‘মরু-নির্ঝর অর্থ মরুভূমির ঝরনা।
৫৮। অর্ফিয়াস কে?
উত্তর: অর্ফিয়াস গ্রিক পুরাণের একজন দেবতা।
৫৯। অর্ফিয়াসের পিতা কে?
উত্তর: অর্ফিয়াসের পিতা গ্রিক পুরাণের গানের দেবতা এ্যাপোলো।
৬০। অর্ফিয়াসের পিতা এ্যাপোলো ছাড়া অন্য কে হতে পারে বলে মত পাওয়া যায়?
উত্তর: অর্ফিয়াসের পিতা এ্যাপোলো ছাড়া থ্রেসের রাজা ইগ্রাস হতে পারে বলে মত পাওয়া যায়।
৬১। অর্ফিয়াস সুরের ইন্দ্রজাল বিস্তার করে কার মন জয় করেছিলেন?
উত্তর: অর্ফিয়াস সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিডিসের মন জয় করেছিলেন।
৬২। ‘তান’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘তান’ শব্দের অর্থ সুরের বিস্তার।
৬৩। পরশুরাম কে?
উত্তর: পরশুরাম হলেন দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার।
৬৪। পরশুরাম কাদের পঞ্চম পুত্র?
উত্তর: পরশুরাম জমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র।
৬৫। পরশুরামের পিতার নাম কী?
উত্তর: পরশুরামের পিতার নাম জমদগ্নি।
৬৬। পরশুরাম শ্রীকৃষ্ণের কী হন?
উত্তর: পরশুরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা।
৬৭। পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন?
উত্তর: পরশুরাম একুশবার ক্ষত্রিয়দের নিধন করেন।
৬৮। ‘হল’ অর্থ কী?
উত্তর: ‘হল’ অর্থ লাঙল।
৬৯। পরশুরামের অস্ত্র কী?
উত্তর: পরশুরামের অস্ত্র হলো পরশু বা কুঠার।
৭০। হল কার অস্ত্র?
উত্তর: হল বলরামের অস্ত্র।
৭১। বলরাম কে?
উত্তর: বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা।
৭২। খড়গ কী?
উত্তর: খড়গ এক ধরনের অস্ত্রবিশেষ।
৭৩। কৃপাণ কী?
উত্তর: কৃপাণ তলোয়ার বা তরবারি-সদৃশ অস্ত্রবিশেষ।
৭৪। খড়গ কী কাজে লাগে?
উত্তর: খড়গ পশু বলিদানে ব্যবহৃত হয়।
৭৫। ডমরু কী?
উত্তর: ‘ডমরু হচ্ছে ডুগডুগি জাতীয় একপ্রকার বাদ্যযন্ত্র।
৭৬। ইন্দ্রাণী কে?
উত্তর: উন্দ্রাণী হলেন ইন্দ্রের স্ত্রী।
৭৭। ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবাণী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
৭৮। ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবাণী’ কাব্যগ্রন্থের কততম কবিতা?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবাণী’ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
৭৯। কোন যুগে ‘বিদ্রোহী’ কবিতার মধ্যদিয়ে এক প্রাতিস্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে?
উত্তর: রবীন্দ্রযুগে ‘বিদ্রোহী’ কবিতার মধ্যদিয়ে এক প্রাতিস্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে।
৮০। ‘অগ্নিবাণী’ কোন ধরনের সাহিত্যকর্ম?
উত্তর: ‘অগ্নিবাণী’ হলো একটি কাব্যগ্রন্থ।
মুসা স্যার, বাংলা, 01713211910
+88 01713 211 910