
এইচএসসি বাংলা ১ম পত্র: জ্ঞানমূলক প্রশ্ন বায়ান্নর দিনগুলো: শেখ মুজিবুর রহমান
বায়ান্নর দিনগুলো: শেখ মুজিবুর রহমান
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
১. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।
২. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩. স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন।
৫. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথয় জন্ম গ্রহণ করেন?
উত্তর : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কী?
উত্তর: শেখ লুৎফর রহমান।
৭. পাকিস্তান বাহিনী কত তারিখ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে?
উত্তর: ১৯৭১-এর ২৫এ মার্চ মধ্যরাতের পরে।
৮. কোথা থেকে পাকিস্তান বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে?
উত্তর: ধানমন্ডির বাসভবন থেকে।
৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তর: ২৬এ মার্চ প্রথম প্রহরে ।
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১৯৭২ সালের ১০ই জানুয়ারি।
১১. কোন বাঙালি প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকে ভূষিত হন?
উত্তর: ‘জুলিও কুরি’ পদকে ভূষিত হন।
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত হন?
উত্তর: ১৯৭৩ সালে।
১৪. বঙ্গবন্ধু কত তারিখে কতিপয় সামরিক বাহিনীর সদস্যদের হাতে নিহত হন?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।
১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় অনশন ধর্মঘট করেন?
উত্তর: জেলের ভেতর।
১৬. জেলের ভেতর কয়জন ধর্মঘট করেন?
উত্তর: দুই জন।
১৭. বঙ্গবন্ধু যে জেলে অনশন ধর্মঘট করেন, সেই জেলের বিশেষ সুপারিনটেনডেন্ট-এর নাম কী ছিল?
উত্তর: আমীর হোসেন।
১৮. বঙ্গবন্ধু যে জেলে অনশন ধর্মঘট করেন, সেই জেলের ডেপুটি জেলারের নাম?
উত্তর: মোখলেসুর রহমান।
১৯. বঙ্গবন্ধু কীসের প্রতিবাদ করতে গিয়ে জেলে অনশন ধর্মঘট করেন?
উত্তর: বৎসরের পর বৎসর বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে।
২০. ডেপুটি জেলার মোখলেসুর রহমান কেমন লোক ছিলেন?
উত্তর: খুবই অমায়িক, ভদ্র ও শিক্ষিত ছিলেন এবং লেখাপড়া করতেন।
২১. ‘আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নাই’ এই ‘আপনাদের’ বলতে বঙ্গবন্ধু কাদের বুঝিয়েছেন?
উত্তর: সুপারিনটেনডেন্ট আমীর হোসেন ও ডেপুটি জেলার মোখলেসুর রহমান।
২২. ‘সরকারের হুকুমেই আপনাদের চলতে হয়’- এই সরকার ?
উত্তর: পাকিস্তানি সরকার।
২৩. বঙ্গবন্ধুর সাথে যে রাজনীতিবিদ অনশন ধর্মঘট করেন, তাঁর নাম কী?
উত্তর: মহিউদ্দিন আহমদ।
২৪. অনশন ধর্মঘটের বিষয়ে কথা বলার কথা বলে কত তারিখ বঙ্গবন্ধুকে জেল গেটে নিয়ে যাওয়া হয়?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি তারিখে সকালবেলা।
২৫. বঙ্গবন্ধুকে জেল গেটে নিয়ে আসা হয় কেন?
উত্তর: অন্য জেলে স্থানান্তরের উদ্দেশ্যে।
২৬. জেলগেটে বঙ্গবন্ধুর মালপত্র, কাপড়চোপড় ও বিছানা কে নিয়ে আসে?
উত্তর: জমাদার সাহেব।
২৭. বঙ্গবন্ধুকে ঢাকা জেল থেকে কোন জেলে নিয়ে যাওয়া হয়?
উত্তর: ফরিদপুর জেলে।
২৮. নারায়ণগঞ্জ থেকে কয়টায় জাহাজ ছাড়ার কথা?
উত্তর: এগারোটায়।
২৯. নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে বঙ্গবন্ধু দেরি করেছিলেন কেন?
উত্তর: সবাই যেন জানতে পারে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
৩০. আর্মড পুলিশের সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় ছিলেন?
উত্তর: গোপালগঞ্জে।
৩১. আর্মড পুলিশের সুবেদার জাতিতে কী?
উত্তর: বেলুচি।
৩২. আর্মড পুলিশের সুবেদারের মনোভাব বঙ্গবন্ধুর প্রতি কেমন ছিল?
উত্তর: বঙ্গবন্ধুকে তিনি খুবই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন।
৩৩. বঙ্গবন্ধুকে কীসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নেয়া হয়?
উত্তর: বন্ধ ঘোড়ার গাড়ি করে নারায়ণগঞ্জ নেয়া হয়।
৩৪. নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার জন্য কোথা থেকে টেক্সি ভাড়া করা হয়?
উত্তর: ভিক্টোরিয়া পার্কের পাশ থেকে।
৩৫. ‘বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়।’ এই কথা বঙ্গ বন্ধু কাকে বলেন?
উত্তর: ট্যাক্সিওয়ালাকে।
৩৬. নারায়ণগঞ্জ থেকে কয়টায় জাহাজ ছাড়ে?
উত্তর: রাত একটায়।
৩৭. ‘একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।” - এই উক্তি বঙ্গবন্ধু কোথায় করেন?
উত্তর: নারায়ণগঞ্জ জাহাজ ঘাটে।
৩৮. বঙ্গবন্ধু কয়টায় ফরিদপুর পৌঁছেন?
উত্তর: রাত চারটায়।
৩৯. ফরিদপুর জেলগেটে নাস্তা খাওয়ার পিছনে বঙ্গবন্ধু কী গোপন অভিপ্রায় ছিল?
উত্তর: পরিচিত কারো সাথে দেখা হওয়ার।
৪০. বঙ্গবন্ধু ও মহিউদ্দিনের যাতে কোনো অসুবিধা না হয়, তা কারা খেয়াল করছিলেন?
উত্তর: সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ।
৪১. অনশন করার ফলে বঙ্গবন্ধুর কী সমস্যা হয়?
উত্তর: বঙ্গবন্ধুর হার্টের অবস্থা খারাপ হয়ে পড়ে। প্যালপিটিশন হয় ভীষণভাবে। নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়।
৪২. বঙ্গবন্ধু কাকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ আনালেন?
উত্তর: একজন কয়েদিকে দিয়ে।
৪৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম কী?
উত্তর: সায়ারা খাতুন।
৪৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন থেকে রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন?
উত্তর: ছাত্রজীবন থেকে রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন।
৪৫. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন।
৪৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন।
৪৭. বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত কী?
উত্তর: ছয় দফা কর্মসূচি।
৪৮.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আন্দোলনের মাধ্যমে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন?
উত্তর: ছয় দফা আন্দোলনের মাধ্যমে।
৪৯. কত সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
উত্তর: ১৯৭০ সালের নির্বাচনে।
৫০. বঙ্গবন্ধু “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” -এই ঘোষণা কোথায় দেন?
উত্তর: রেসকোর্স ময়দানে।
৫১. বঙ্গবন্ধু কত তারিখে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তর: ৭ই মার্চ, ১৯৭১
৫২. প্রাপ্ত কাগজ দিয়ে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখলেন?
উত্তর: চারটি।
৫৩. বঙ্গবন্ধু চারটি চিঠি কাকে কাকে দিলেন?
উত্তর: বঙ্গবন্ধু চারটি চিঠির একটি তাঁর পিতার কাছে, একটি তাঁর স্ত্রী রেণুর কাছে, একটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে এবং একটি মাওলানা ভাসানীকে।
৫৪. নারায়ণগঞ্জের কার বাড়িতে ঢুকে মারপিটের খবর শোনেন বঙ্গবন্ধু?
উত্তর: খানসাহেব ওসমান আলীর বাড়ির।
৫৫. সিভিল সার্জন কয়বার বঙ্গবন্ধুকে দেখতে আসতেন?
উত্তর: পাঁচ-সাতবার।
৫৬. “এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে।” কে, কাকে এই উক্তি করেন?
উত্তর: সিভিল সার্জন সাহেবে বঙ্গবন্ধুকে।
৫৭. “দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্যই জীবন দিতে পারলাম, এই শান্তি।”- বঙ্গবন্ধু কাকে উদ্দেশ্য কওে এই উক্তি করেন?
উত্তর: সিভিল সার্জনকে।
৫৮. ‘বোধহয় আর দু-একদিন বাঁচতে পারি।’ কোন তারিখে বঙ্গবন্ধুর এই উপলব্ধি হয়?
উত্তর: ২৭ শে ফেব্রুয়ারিতে।
৫৯. “তোমার অর্ডার এসেছে।”- এই তুমিটা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬০. “মুক্তি দিলে খাব, না দিলে খাব না। তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে।” -এই উক্তি কার?
উত্তর: বঙ্গবন্ধুর।
৬১. কী খেয়ে বঙ্গ বন্ধু অনশন ভঙ্গ করেন?
উত্তর: ডাবের পানি খেয়ে।
৬২. বঙ্গবন্ধুকে কে ডাবের পানি খাওয়ান?
উত্তর: মহিউদ্দিন।
৬৩. বঙ্গবন্ধু কখন খবর পেলেন যে, তাঁর পিতা জেলগেটে এসেছেন?
উত্তর: সকাল ১০টায়।
৬৪. “আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই।”-এই উক্তি কার?
উত্তর: হাসুর অর্থাৎ বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার।
৬৫. ‘তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম, তুমি কিছু একটা করে ফেলবা।’ -এই উক্তি কার?
উত্তর: বঙ্গবন্ধু পত্নী রেণুর।
৬৬. ‘কেন তুমি অনশন করতে গিয়েছিলে?’ এই উক্তি কার?
উত্তর: বঙ্গবন্ধু পত্নী রেণুর।
৬৭. মানুষ কি শুধু খাওয়া-পরা নিয়েই বেঁচে থাকতে চায়?-এই উক্তি কার?
উত্তর: বঙ্গবন্ধু পত্নী রেণুর।
৬৮. কত দিন পর বঙ্গবন্ধু পুরানা জায়গায়, পুরানা কামরায়, পুরানা বিছানায়- ফিরে আসেন?
উত্তর: সাতাশ-আটাশ মাস পরে।
৬৯.“হাসু আপা, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।”- উক্তিটি কার?
উত্তর: বঙ্গবন্ধুপুত্র শেখ কামালের।
৭০. ‘রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয়স্বজন ছেলেমেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে?’-এই উক্তি কার?
উত্তর: বঙ্গবন্ধুর।
৭১. কোন ঘটনায় বাংলার জনগণ বুঝতে পারে- যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়?
উত্তর: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় মিছিলে গুলির ঘটনায়।
৭২. কীসের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়?
উত্তর: জনমতের।
৭৩. কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গল হয় বেশি?
উত্তর: শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন।
৭৪. সুপারিনটেনডেন্ট (superintendent)।-এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: তত্ত্বাবধায়ক।
৭৫. ডেপুটি জেলার- এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: উপ-কারাধ্যক্ষ।
৭৬. মহিউদ্দিন আহমদ কে ছিলেন?
উত্তর: মহিউদ্দিন আহমদ (১৯২৫-১৯৯৭)। রাজনীতিবিদ। বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বে ও পরে প্রায় সকল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। রাজনৈতিক কারণে ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে দীর্ঘকাল কারাভোগ করেন তিনি। ১৯৭৯-১৯৮১ কালপর্বে তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ছিলেন।
৭৭. বেলুচি কী?
উত্তর: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোক।
৭৮. ভিক্টেরিয়া পার্ক-এর বর্তমান নাম কী?
উত্তর: বাহাদুর শাহ পার্ক।
৭৯. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার সদর ঘাটে।
৮০. বঙ্গবন্ধু পত্নী রেণুর পুরো নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
৮১.১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছাত্রনেতার ওপর গুলিবর্ষণের জন্য দায়ী কে?
উত্তর: নূরুল আমিন।
৮২.ভাষা-আন্দোলনের সময় পূর্ব-পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল?
উত্তর: নূরুল আমিন।
৮৩. আব্দুর রশিদ তর্কবাগীশ কে?
উত্তর: গণআজাদী লীগ নেতা। ভাষা-আন্দোলনের সক্রিয় অবদান রেখেছেন। পরবর্তীকালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
৮৪. খয়রাত হোসেন কে?
উত্তর: রাজনীতিবিদ। ১৯৩৮-১৯৪৭ পর্যন্ত নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিলর। পাকিস্তান প্রতিষ্ঠার পর নাজিমুদ্দীন সরকারের গণবিরোধী নীতির প্রতিবাদে ১৯৪৮- এ মুসলিম লীগের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
৮৫. খান সাহেব ওসমান আলী কে?
উত্তর: নারায়ণগঞ্জের আওয়ামী লীগের তৎকালীন বিশিষ্ট নেতা। তিনি আইন
সভার সদস্য (এমএলএ) ছিলেন।
৮৬. ১৯৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুর ষড়যন্ত্রমূলক ও মর্মান্তিক হত্যায় গোপন সমর্থন ও সহায়তার জন্য কে নিন্দিত?
উত্তর: খোন্দকার মোশতাক আহমেদ।
৮৭. বঙ্গবন্ধুর ছোট ভাইয়ের নাম কী?
উত্তর: শেখ নাসের।
৮৮. রেডিওগ্রাম (radiogram)-এর বাংলা পরিভাষা কী?
উত্তর: বেতারবার্তা।
৮৯. “বায়ান্নর দিনগুলো” রচনাংশটুকু কোথা থেকে সংকলিত হয়েছে?
উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ (২০১২) গ্রন্থ থেকে সংকলিত।
৯০. কার অনুরোধে বঙ্গবন্ধু ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখতে শুরু করেন?
উত্তর: বন্ধুবান্ধব, সহকর্মী ও সহধর্মিণীর অনুরোধে।
৯১. কত সালে বঙ্গবন্ধু ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখতে শুরু করেন?
উত্তর: ১৯৬৭ সালের মাঝামাঝি।
৯২. কখন বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখা বন্ধ হয়ে যায়?
উত্তর: ১৯৬৮ সালের ১৭ই জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় আটক থাকায় জীবনী লেখা বন্ধ হয়ে যায়।
৯৩. বঙ্গবন্ধর “বায়ান্নর দিনগুলো” তে কোন ঘটনাপ্রবাহ বিবৃত হয়েছে?
উত্তর: ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে ।
৯৪. বঙ্গবন্ধর ‘অসমাপ্ত আত্মজীবনী’ তে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে?
উত্তর: ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি।
৯৫.ফরিদপুর জেলে অনশন করার কয়দিন পর বঙ্গবন্ধু ও মহিউদ্দিনের অবস্থা খারাপ হয়?
উত্তর: দুই দিন।
৯৬. বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী মহিউদ্দিন কী রোগে ভোগ ছিলেন?
উত্তর: প্লুরিসিস।
৯৭.অনশন করার কয়দিন পর বঙ্গবন্ধুকে জোর করে নাক দিয়ে খাওয়াতে শুরু করে?
উত্তর: চারদিন।
৯৮. “মরতে দেব না।” এই উক্তি কার?
উত্তর: জেল কর্তৃপক্ষের।
৯৯.নাক দিয়ে জোর করে খাওয়ানোর ফলে বঙ্গবন্ধুর নাকে কী সমস্যা হয়?
উত্তর: নাকে ঘা হয়ে যায়।
১০০.অনশন করার কয়দিন পর বঙ্গবন্ধু বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেন?
উত্তর: পাঁচ-ছয় দিন পর।
১০১. কোন তারিখে বঙ্গবন্ধু উদ্বেগের সাথে দিন কাটান?
উত্তর: ১৯৫২ সালের ২১শে ফেব্রæয়ারি তারিখে।
১০২. ফরিদপুর জেলগেটে ছাত্র-ছাত্রীরা কী বলে ¯স্লোগান দিচ্ছিল?
উত্তর: ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।
১০৩. ফরিদপুর জেলে বসে ছাত্র-ছাত্রীদের ¯স্লোগান শুনে বঙ্গবন্ধুর খারাপ লাগছিল কেন?
উত্তর: মহিউদ্দিনের নামে কোনো ¯স্লোগান দিচ্ছে না বলে।
১০৪. বঙ্গবন্ধু জেলে বসে কাদের গ্রেফতার হওয়ার খবর শোনেন?
উত্তর: মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ এমএলএ, খয়রত হোসেন এমএলএ, খান সাহেব ওসমান আলী এমএলএ এবং মোহাম্মদ আবুল হোসেন ও খোন্দকার মোশতাক আহমদসহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেফতারের খবর শোনেন এবং দু-একদিন পরে কয়েকজন প্রফেসর, মওলানা ভাসানী, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেফতার হওয়ার খবর শোনেন।
১০৫. কোন তারিখে ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলে?
উত্তর: ২২ ফেব্রুয়ারি, ১৯৫২
মুসা স্যার-বাংলা 01713211910
+88 01713 211 910