
এইচএসসি বাংলা ১ম পত্র: জ্ঞানমূলক প্রশ্ন, রেইন কোট : আখতারুজ্জামান ইলিয়াস
রেইন কোট : আখতারুজ্জামান ইলিয়াস
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং ১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. আখতারুজ্জামান ইলিয়াস কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯৪৩ খ্রিষ্টাব্দে।
২. আখতারুজ্জামান ইলিয়াস খ্রিষ্টীয় কোন মাসের কোন তারিখে জন্ম গ্রহণ করেন?
উত্তর: ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ।
৩. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতার নাম কী?
উত্তর: বি.এম. ইলিয়াস।
৪. আখতারুজ্জামান ইলিয়াস-এর মাতার নাম কী?
উত্তর: মরিয়ম ইলিয়াস।
৫. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতৃদত্ত নাম কী?
উত্তর: আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস।
৬. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: গাইবান্ধার গোটিয়া গ্রামে মামাবাড়িতে।
৭. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতৃনিবাস কোথায়?
উত্তর: বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে।
৮. আখতারুজ্জামান ইলিয়াস কোথা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
৯. আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়ে লেখাপড়া করেন?
উত্তর: বাংলা বিষয়ে।
১০. আখতারুজ্জামান ইলিয়াস-এর গল্পগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: ‘অন্য ঘরে অন্য স্বর’, ‘খোয়ারি’, ‘দুধভাত উৎপাত’, ‘দোজকের ওম’, ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’।
১১. আখতারুজ্জামান ইলিয়াস-এর উপন্যাসগুলোর নাম লেখ।
উত্তর: ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’।
১২. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৯৭ সালে।
১৩. আখতারুজ্জামান ইলিয়াস কোন মাসের কত তারিখ মৃত্যুবরণ করেন?
উত্তর: জানুয়ারি মাসের ৪ তারিখ।
১৪. ‘রেইনকোট’ গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ভোররাত থেকে।
১৫. ‘রেইনকোট’ গল্পে কোন বার থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: মঙ্গলবার।
১৬. ‘রেইনকোট’ গল্পে কয়দিন বৃষ্টি থাকবে বলে অনুমান করা হয়?
উত্তর: ৩ দিন।
১৭. শনিবারে বৃষ্টি নামলে কয়দিন বৃষ্টি হয় বলে বিশ^াস আছে?
উত্তর: ৭ দিন।
১৮. কী বারে বৃষ্টি শুরু হলে বৃষ্টি তিনদিন থাকে?
উত্তর: মঙ্গলবার।
১৯. কী কী বারে বৃষ্টি শুরু হলে বৃষ্টি একদিন থাকে?
উত্তর: রবি, সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবারে।
২০. কোন বারের সকালে বৃষ্টি নামলে, বিকালে মেঘ বলে এবার চল?
উত্তর: বুধবারের সকালে।
২১. দরজায় মিলিটারি এসছে এই ভয়ে নূরুল হুদা কোন দোয়াটি পড়ছিলেন ?
উত্তর: আল্লাহুম্মা আন্তা সুবহানকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন-এই দোয়া পড়ে।
২২. নুরুল হুদার ঘরের দরজায় কয়টি ছিটকিনি, কয়টি খিল ও কয়টি ডাশা ছিল?
উত্তর: ২টি ছিটকিনি, ১টি খিল ও ১টি ডাশা ছিল।
২৩. বৃষ্টির ঝাপটার সঙ্গে নুরুল হুদার ঘরে কী ঢুকে?
উত্তর: প্রিন্সিপ্যালের পিওন, ইসহাক মিয়া।
২৪. ‘রেইনকোট’ গল্পে ইলেকট্রিক ট্র্যান্সফর্মার কোথায় অবস্থিত?
উত্তর: কলেজের দেয়াল ঘেঁষে।
২৫. ‘রেইনকোট’ গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়?
উত্তর: কলেজের জিমন্যাশিয়ামে ।
২৬. ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদা তৈরি হওয়ার জন্য প্রিন্সিপালের পিওনের কাছে কয় মিনিট সময় চায়?
উত্তর: পাঁচ সাত মিনিট।
২৭. প্রিন্সিপালের পিওন নুরুল হুদার বাসা থেকে কার বাসায় যাবে বলে জানায়?
উত্তর: আব্দুস সাত্তার মৃধার বাসায় যাবে বলে জানায়।
২৮. আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর?
উত্তর: জিওগ্রাফির।
২৯. প্রিন্সিপালের পিওন ইসহাক মিয়া কোন মাস থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে?
উত্তর: এপ্রিল মাস থেকে।
৩০. প্রিন্সিপালের পালের পিওন ইসহাক মিয়ার আত্মীয় দিল্লিওয়ালা সাহেবের কী ছিল?
উত্তর: খানসামা।
৩১. নুরুল হুদার কী রোগ ছিল?
উত্তর: হাঁপানি।
৩২. কলেজে কে নুরুল হুদার জন্য অপেক্ষা করছে?
উত্তর: পাকিস্তানি কোনো এক কর্নেল।
৩৩. কে পাকিস্তানের জন্যে দিনরাত দোয়া-দরুদ পড়ছে?
উত্তর: প্রিন্সিপাল।
৩৪. প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে কী নিবেদন করেছিল?
উত্তর: স্কুল কলেজ থেকে শহিদমিনার হটানোর নিবেদন করেছিল।
৩৫. স্কুল কলেজ থেকে শহিদমিনার হটানোর নিবেদন পাকিস্তানের মিলিটারির কাছে কে করেছিল?
উত্তর: প্রিন্সিপাল।
৩৬. শহিদমিনারকে প্রিন্সিপাল কী মনে করে?
উত্তর: কাঁটা মনে করে।
৩৭. কোন দিক থেকে গুলির আওয়াজ আসছিল বা আসমা কোন দিক থেকে গুলির আওয়াজ শুনতে পেয়েছেন?
উত্তর: মিরপুর ব্রিজের দিক থেকে।
৩৮. কে বলছে সিচুয়েশন নর্ম্যাল।
উত্তর: রেডিও টেলিভিশন।
৩৯. রেডিও টেলিভিশন কী বলছে?
উত্তর: সিচুয়েশন নর্ম্যাল।
৪০. কে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর?
উত্তর: প্রেসিডেন্ট।
৪১. প্রেসিডেন্ট দেশে কী ফিরিয়ে দিতে বদ্ধপরিকর?
উত্তর: গণতন্ত্র।
৪২. কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়?
উত্তর: মিন্টুর জন্য।
৪৩. মিন্টু নুরুল হুদার কোন বাসা থেকে মুক্তিযুদ্ধে যায়?
উত্তর: মগবাজারের দুই কামরার ফ্লাট থেকে।
৪৪. মিন্টু কোন মাসের কত তারিখ মুক্তিযুদ্ধে যায়?
উত্তর: জুনের ২৩ তারিখে।
৪৫. নুরুল হুদা কোন মাসের কত তারিখ মগবাজারের বাসা পরিবর্তন করে?
উত্তর: জুলাই মাসের এক তারিখ।
৪৬. মিলিটারি লাগার পর থেকে নুরুল হুদা কয়বার বাড়ি পালটায়?
উত্তর: চারবার।
৪৭. ‘ “আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না।’- এ কথা কে বলে ছিল?
উত্তর: নিচ তলার ভদ্রলোক।
৪৮. নুরুল হুদার মিরপুরের বাসার পুবদিকে জানলা ধরে দাঁড়ালে কী চোখে পড়ে?
উত্তর: বিল আর ধানক্ষেত।
৪৯. স্টেনগানওয়ালা ছোকরার দল কী দিয়ে আসে?
উত্তর: নৌকা দিয়ে।
৫০. ‘এসব হলো পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার।’- এ কথা কে বলেন?
উত্তর: কিসিনজার।
৫১. কিসিনজার কে?
উত্তর: আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী।
৫২. নুরুল হুদার নিচের ফ্লাটে কে থাকে?
উত্তর: ওয়েলডিং ওয়ার্কশপের মালিক।
৫৩. কার শ্বশুর সর্দার গোছের রাজাকার?
উত্তর: ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর।
৫৪. কে সর্দার গোছের রাজাকার?
উত্তর: ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর।
৫৫. ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর সপ্তাহে কয়দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, দামি সোফাসেট ইত্যাদির চালান পাঠায়?
উত্তর: সপ্তাহে দুইদিন-তিনদিন।
৫৬. রেইনকোট’ গল্পে রেইনকোটটি কার ছিল?
উত্তর: মিন্টুর।
৫৭. “আব্বু ছোটোমামা হয়েছে। আব্বু ছোটোমামা হয়েছে।”- এই উক্তি কার?
উত্তর: নুরুল হুদার আড়াই বছরের মেয়ের।
৫৮. “আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহিনী। তাই না?”- এটি কার উক্তি?
উত্তর: নুরুল হুদার ৫ বছরের ছেলের।
৫৯. ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুনরূপে নুরুল হুদা কী খায়?
উত্তর: ভ্যাবাচ্যাকা খায়।
৬০. ‘তা সে তো বাপু এসব থেকে শতহাত দূরে।’-এখানে ‘এসব’ বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর: মুক্তিযুদ্ধ।
৬১. কে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে?
উত্তর: মিন্টু।
৬২. কোথায় বসে নুরুল হুদার কলিগরা ফিসফাস করে?
উত্তর: স্টাফ রুমে।
৬৩. কাকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে?
উত্তর: উর্দুর প্রফেসর আকবর সাজিদকে।
৬৪. উর্দুর প্রফেসর আকবর সাজিদকে কে আজকাল তোয়াজ করে?
উত্তর: প্রিন্সিপাল।
৬৫. কিসের উপর অবিরাম বৃষ্টি পড়ছে?
উত্তর: রেইনকোটের উপর।
৬৬. নুরুল হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য কোন দিকে তাকায়?
উত্তর: উত্তর দিকে।
৬৭. ‘মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল।’-এখানে কী আসার কথা বলা হয়েছে?
উত্তর: মুক্তিযোদ্ধা।
৬৮. বাসস্ট্যান্ডের দোকানদার ছেলেটার ভাষ্য অনুসারে মুক্তিযোদ্ধারা কয়টা জিপ উড়িয়ে দিয়েছে?
উত্তর: একটা।
৬৯. বাসস্ট্যান্ডের দোকানদার ছেলেটার ভাষ্য অনুসারে মুক্তিযোদ্ধারা কয়জন খানসেনা খতম করেছে?
উত্তর: পাঁচটা খানসেনা।
৭০. ‘রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন।’-এই কথা কে বলেছে বলে দোকানদার ছেলেটা দাবী করে?
উত্তর: বিবিসি।
৭১. ‘রেইনকোট’ গল্পে বর্ণিত স্টেট বাসের রং কী?
উত্তর: লাল।
৭২. ‘রেইনকোট’ গল্পে বর্ণিত স্টেট বাসের কয়টি সিট খালি?
উত্তর: অর্ধেকের বেশি সিট খালি।
৭৩. নুরুল হুদাকে দেখে কয়জন যাত্রী তাড়াহুড়া করে চলন্ত বাস থেকে নেমে পড়ে?
উত্তর: দুইজন।
৭৪. নুরুল হুদা বাসে উঠে বসার পড় ক্রিমিনাল টাইপের কয়জন যাত্রী নেমে যায়?
উত্তর: তিনজন।
৭৫. ‘সেই চোখ ভরা ভয়, কেবল ভয়।’- এখানে কার চোখের কথা বলা হয়েছে?
উত্তর:
৭৬. আসাদ গেট বাসস্টপেজ থেকে কয়জন যাত্রী বাসে উঠে?
উত্তর: নয়জন।
৭৭. আসাদ গেট বাসস্টপেজ থেকে উঠা নয়জন যাত্রী ধড়ফড় করে নেমে পড়লে নুরুল হুদা এদের কী মনে করে?
উত্তর: রাজাকার মনে করে।
৭৮. ক্রাক-ডাউনের রাত কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫এ মার্চ দিবাগত রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে সেই রাতকে ক্রাক-ডাউনের রাত বলে।
৭৯. কোন রাতে নির্মীয়মাণ মসজিদের ছাদে মিলিটারির গুলি খেয়ে মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন সাহেব পড়ে গিয়েছিল?
উত্তর: ক্রাক-ডাউনের রাতে অর্থাৎ ১৯৭১ সালের ২৫এ মার্চ দিবাগত রাত্রে।
৮০. ক্রাক-ডাউনের রাতে আজান আজান দেয়ার সময় মুয়াজ্জিন সাহেবে কয়বার ‘আল্লাহু আকবার’ বলার সুযোগ পায়?
উত্তর: একবার।
৮১. ক্রাক-ডাউনের রাতে আজান আজান দেয়ার সময় মুয়াজ্জিন সাহেবে গুলি খেয়ে কোথায় পড়ে যায়?
উত্তর: রাস্তার উপর।
৮২. নুরুল হুদার বাসে কয়জন মিলিটারি উঠে?
উত্তর: একজন।
৮৩. নুরুল হুদা বাস থেকে কোথায় নেমেছিল?
উত্তর: নিউ মার্কেটের সামনে।
৮৪. প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা চেয়ারে নুরুল হুদা কাকে বসে থাকতে দেখে?
উত্তর: জাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডাকে।
৮৫. জাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডা প্রিন্সিপালের কামরায় কোথায় বসে আছে?
উত্তর: সিংহাসন মার্কা চেয়ারে।
৮৬. ‘সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড়ো অপরাধ।’- এটি কে কাকে বলে?
উত্তর: পাকিস্তানি কর্নেল প্রিন্সিপালকে বলে।
৮৭. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপাল চরিত্রটির নাম কী?
উত্তর: ড. আফাজ আহমদ।
৮৮. নুরুল হুদাকে মিলিটারি কোন ভাষায় প্রশ্ন করে?
উত্তর: ইংরেজি।
৮৯. কয়েক দিন আগে নুরুল হুদার কলেজে কিসের আলমারি কেনা হয়?
উত্তর: লোহার।
৯০. কয়েক দিন আগে নুরুল হুদার কলেজে কয়টি আলমারি কেনা হয়?
উত্তর: ১০টি।
৯১. কলেজের জন্য ক্রয় কৃত ১০টি আলমারি কোন কোন বিভাগের কয়টি?
উত্তর: অফিসের জন্যে তিনটে, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্যে দুটো করে এবং ইংরেজির জন্যে একটা।
৯২. কলেজের জন্য ক্রয় কৃত ১০টি আলমারি কিসে করে নিয়ে আসা হয়?
উত্তর: ঠেলাগাড়ি।
৯৩. ‘বর্ষাকালেই তো জুৎ’।-এটি কার উক্তি?
উত্তর: এক কুলির।
৯৪. ‘বর্ষাকালেই তো জুৎ’।-এই কথাটি কুলিরা কয়বার বলেছিল?
উত্তর: ২বার।
৯৫. ‘রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।’-এই কথটি কে বলেছিল?
উত্তর: স্টাপ রুমে কোন এক শিক্ষক।
৯৬. নুরুল হুদার কাছে জবাব না পেয়ে মিলিটারি তাকে কোথায় ও কয়টি ঘুষি মারে?
উত্তর: মুখে, ২টি।
৯৭. নুরুল হুদাকে মিলিটারি কী খাওয়ায়?
উত্তর: পাউরুটি ও দুধ ।
৯৮. নুরুল হুদার শরীরটাকে কিসে ঝুলিয়ে দেয়া হয়?
উত্তর: ছাদে-লাগানো একটা আংটার সঙ্গে।
৯৯. ‘কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে।’-এখানে কিসের ওমের কথা বলা হয়েছে?
উত্তর: রেইনকোটের।
১০০. ‘কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে।’-এখানে ‘ওম’ বলতে বোঝানো হয়েছে?
উত্তর: দেশপ্রেম বা মুক্তিযুদ্ধের চেতনা।
১০১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিসের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়?
উত্তর: শীতের কবলে পড়ে।
১০২. বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কিসের কারণে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে?
উত্তর: বর্ষার কারণে।
১০৩. ‘রেইনকোট’ গল্পে কলেজের কোন কোন ডিপার্টমেন্টের উল্লেখ আছে?
উত্তর: বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিষ্ট্রি, উর্দু।
১০৪. ‘রেইনকোট’ গল্পে ইংরেজি কোন কোন মাসের উল্লেখ আছে?
উত্তর: এপ্রিল, জুন ও জুলাই।
১০৫. ‘রেইনকোট’ গল্পে বাংলা কোন কোন ঋতুর উল্লেখ আছে?
উত্তর: বর্ষা ও হেমন্ত।
১০৬. ‘রেইনকোট’ গল্পের প্রথম বাক্য কী?
উত্তর: ভোররাত থেকে বৃষ্টি।
১০৭. ‘রেইনকোট’ গল্পের শেষ বাক্য কী?
উত্তর: তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না।
১০৮. ‘রেইনকোট’ গল্প কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৯৫ সালে।
১০৯. ‘রেইনকোট’ গল্প লেখকের কোন গ্রন্থে সংকলিত হয়?
উত্তর: ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থে।
১১০. ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৯৭।
১১১. ‘রেইনকোট’ গল্পের পাঠ কোথা থেকে গ্রহণ করা হয়েছে?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র-১ থেকে।
মুসা স্যার- বাংলা 01713211910
+88 01713 211 910