
এইচএসসি সংলাপ: জীবনের লক্ষ্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
এইচএসসি সংলাপ: জীবনের লক্ষ্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর সংলাপ নিচে উপস্থাপিত হলো:
জারিফ : শুভ সকাল রনি, তুমি কেমন আছ?
রনি : শুভ সকাল জারিফ । আমি ভালো। তুমি কেমন আছ?
জারিফ : আমিও ভালো আছি। আমি তোমার ভালো ফলাফলে আনন্দিত হয়েছি। ভবিষ্যতে তুমি কী করবে এই বিষয়ে কি কিছু ভেবেছো?
রনি : আমি ইতোমধ্যে স্থির করেছি যে, আমি একজন শিক্ষক হব। সমাজ থেকে অশিক্ষা, অজ্ঞতা দূর করে দেব এবং অগণিত ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম, মানবতাবোধ ও ইতিবাচক জীবনবোধ ছাড়িয়ে দেব।
জারিফ : খুব ভালো। এটি একটি মহৎ কাজ কিন্তু এর বাস্তবায়ন খুব কঠিন।
রনি : মানুষের অসাধ্য কিছু নেই। আমি উচ্চ মাধ্যমিক পাস করে বাংলা বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নেব। তারপর বিএড-এমএড ট্রেনিং শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করব।
জারিফ : এত বিষয় থাকতে তুমি বাংলায় শিক্ষক হতে চাও কেন?
রনি : প্রথমত, বাংলা আমাদের মাতৃভাষা। তাছাড়াও আমাদের দেশের বেশিরভাগ মানুষ শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না। বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষায় বাংলায় খারাপ রেজাল্ট করে। সবচেয়ে বড় কারণ হল বাংলা আমার প্রিয় বিষয়।
জারিফ : তা বুঝলাম বাংলা ভাষার প্রতি তোমার বিশেষ টান আছে। কিন্তু কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাও কেন?
রনি : এই জন্য চাই যে, এই বয়েসের ছাত্র-ছাত্রীদের মনে সহজে ইতিবাচক চিন্তা ও সৎ ভাবনার ছাপ ফেলা সহজ।
জারিফ : ভাষা শেখার বিষয়ে তোমার চিন্তাটিও আমার ভালো লেগেছে। এই বিষয়ে আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে গেল। তিনি বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন।
রনি : আসলেও তাই। যে ভাষার জন্য বাঙালি জাতি রক্ত দিয়েছে? সে ভাষায় যাতে আমাদের ছেলেমেয়েরা শক্ত ভিত তৈরি করতে পারে, সে ভাষাকে ভালোবাসতে পারে- সেদিকে আমার খেয়াল থাকবে।
জারিফ : তোমার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে ভালো লাগল। আর আমার লক্ষ্য হলো ডাক্তার হওয়া।
রনি : এটিও মহান পেশা। তাহলে তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজ আর নয়, বিদায়।
জারিফ : ঠিকই বলেছ। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আজ আর নয়, বিদায়।
রনি : তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিদায়।
জারিফ : তোমাকেও ধন্যবাদ।
+88 01713 211 910