
এসএসসি পরীক্ষা । পদার্থবিজ্ঞান অধ্যায়- ১২ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
অধ্যায়- ১২ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া
১. চুম্বকের বিশেষ ধর্ম কয়টি
ক. ১
* ২
গ. ৩
ঘ. ৪
২. কোনো দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এর উত্তর মেরু পৃথিবীর-
* উত্তর দিক বরাবর থাকবে
খ. পূর্বদিক বরাবর থাকবে
গ. দক্ষিণ দিক বরাবর থাকবে
ঘ. পশ্চিম দিক বরাবর থাকবে
৩. বিশেষ চৌম্বকীয় ধর্ম আছে-
i. লোহার
ii. কোবাল্টের
iii. নিকেলের নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
* i, ii ও iii
৪. বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক. আইনস্টাইন
খ. মাইকেল ফ্যারাডে
* ওয়েরস্টেড
ঘ. ম্যাক্স প্লাঙ্ক
৫. বিদ্যুৎ প্রবাহ তার চারদিকে কী সৃষ্টি করে?
* চৌম্বক ক্ষেত্র
খ. বল
গ. চাপ
ঘ. প্রাবল্য

৬. চিত্রে কি দেখানো হয়েছে?
ক. বৃত্ত
* চৌম্বক ক্ষেত্র
গ. কণিক
ঘ. চৌম্বক মেরু
নিচের চিত্রের আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :

সুইচটি অন করার ফলে গ্যালভানোমিটারে ডানদিকে বিক্ষেপ দেখা গেল ।
৭. সুইচ অফ করা হলে কী ঘটবে?
ক. একই দিকে বিক্ষেপ হবে
খ. কোনোরূপ বিক্ষেপ হবে না
* বিপরীত দিকে বিক্ষেপ হবে
ঘ. গ্যালভানোমিটারের কয়েলের মধ্যদিয়ে তড়িৎপ্রবাহ ঘটবে না
৮. উক্ত বিক্ষেপের মান নির্ভর করে-
i. ব্যাটারির EMF এর ওপর
ii. কত দ্রুত চৌম্বকক্ষেত্রের পরিবর্তন ঘটছে তার ওপর
iii. কয়েলের পাকসংখ্যার ওপর নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
* i, ii ও iii
৯. সলিনয়েডের ভিতর প্রবাহিত তড়িৎ প্রবাহের দিক বিপরীত করলে কী ঘটবে?
ক. চুম্বকত্ব বৃদ্ধি পাবে
* চুম্বকের মেরু বিপরীত হবে
গ. উপমেরু সৃষ্টি হবে
ঘ. চুম্বকত্ব হ্রাস পাবে
১০. তার কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহের কী ঘটবে?
ক. তড়িৎ প্রবাহ কমে যাবে
* তড়িৎ প্রবাহ বেড়ে যাবে
গ. তড়িৎ প্রবাহের মান শূন্য হবে
ঘ. তড়িৎ প্রবাহের মান অপরিবর্তিত থাকবে
১১. সলিনয়েডের চৌম্বকক্ষেত্রের সবলতা নির্ভর করে-
i. তড়িৎ প্রবাহের উপর
ii. সলিনয়েডের পাকসংখ্যার উপর
iii. তড়িৎ প্রবাহের দিকের উপর নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১২. লোহার দণ্ড কখন শক্তিশালী চুম্বকে পরিণত হয়।
* তড়িৎ প্রবাহ চলাকালীন সময়ে
খ. তড়িৎ প্রবাহ বন্ধ করলে
গ. তড়িৎ প্রবাহ হ্রাস করলে
ঘ. সবগুলো
১৩. ক্রেন তৈরিতে ব্যবহার করা হয় কোনটি?
ক. চুম্বক
* তড়িৎ চুম্বক
গ. সিরামিক চুম্বক
ঘ. আকৃতির চুম্বক
১৪. কোনো চোঙের উপর অন্তরিত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎ প্রবাহ চালালে চৌম্বক ক্ষেত্রের কী ঘটবে?
ক. ঘনীভূত ও দুর্বল হবে
খ. কম ঘনীভূত ও দুর্বল হবে
* ঘনীভূত ও শক্তিশালী হবে
ঘ. কম ঘনীভূত কিন্তু শক্তিশালী হবে
১৫. তাড়িত চৌম্বকের ব্যবহার-
i. বৈদ্যুতিক ঘণ্টা
ii. টেলিভিশন
iii. ক্রেন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
* i ও iii
ঘ. i, ii ও iii
১৬. বলরেখাগুলো তারের উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে কেন?
ক. তারা পরস্পর বিকর্ষণ করে
খ. তারা পরস্পরকে আকর্ষণ করে
* তারা পরস্পরকে টান টান রাখতে চায়
ঘ. তারা ওজনে হালকা হয়ে যায়।
১৭. বেলনাকার তার কুণ্ডলীর বলরেখা কিসের বলরেখার সদৃশ?
ক. সিরামিক চুম্বক
খ. আকৃতির চুম্বক
গ. অশ্বক্ষুরাকৃতি চুম্বক
* দণ্ড চুম্বক
১৮. তড়িৎ প্রবাহবাহী তারের সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বলরেখার সাথে তারের অবস্থান-
i. লম্ব বরাবর
ii. সমান্তরাল
iii. 90° কোণে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
* i ও iii
ঘ. i, ii ও iii
১৯. কোনটি তড়িতের চৌম্বক ক্রিয়া নীতির ভিত্তিতে তৈরি?
* বৈদ্যুতিক মোটর
খ. জেনারেটর
গ. ট্রান্সফর্মার
ঘ. অ্যাম্প্রিফায়ার
২০. তড়িৎ মোটরে শক্তির রূপান্তর কোনটি?
ক. তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি
খ. তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি
* তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
ঘ. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি
২১. কম্যুটেটরের বিভক্ত বলয়ের কোন প্রান্তটি একটি সুদৃঢ় কার্বন ব্রাশের দ্বারা তড়িৎ উৎসের সাথে সংস্পর্শ স্থাপন করে?
ক. ভিতরের
খ. কেন্দ্রের
* বাইরের
ঘ. ভিতর ও বাইরের
২২. কোনটিতে তড়িৎ মোটর ব্যবহৃত হয়?
ক. গাড়িতে
* বৈদ্যুতিক পাখায়
গ. ফ্রিজে
ঘ. বৈদ্যুতিক বাতিতে
২৩. তড়িৎ মোটরে অতিরিক্ত উপাংশ যোগ করা হয়-
i. ক্ষমতা বৃদ্ধি করার জন্য
ii. মসৃণতা বৃদ্ধি করার জন্য
iii. মসৃণতা কমানোর জন্য নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৪. পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে কী বলে?
ক. তড়িৎ আবেশ
খ. চৌম্বক আবেশ
* তাড়িত চৌম্বক আবেশ
ঘ. চৌম্বক প্রাবল্য
২৫. তার কুণ্ডলীর পাকের সংখ্যা বৃদ্ধি পেলে আবিষ্ট তড়িৎ প্রবাহের কী ঘটবে?
ক. তড়িৎ প্রবাহ কমে যাবে
খ. তড়িৎ প্রবাহের মান শূন্য হবে
* তড়িৎ প্রবাহ বেড়ে যাবে
ঘ. তড়িৎ প্রবাহের মান ঋণাত্মক হবে
২৬. তাড়িত চৌম্বক আবেশের মূল কারণ কোনটি?
ক. চৌম্বক ক্ষেত্র
খ. তড়িৎ ক্ষেত্র
* পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র
ঘ. পরিবর্তনশীল তড়িৎক্ষেত্র
২৭. তাড়িত চৌম্বক আবেশে উৎপন্ন আবিষ্ট তড়িৎ ও ভোল্টেজ-
* ক্ষণস্থায়ী
খ. সর্বদা ক্রমবর্ধমান
গ. স্থায়ী
ঘ. সর্বদা ক্রমহ্রাসমান
২৮. তড়িৎ চৌম্বক আবেশের সাহায্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করা যায়-
i. চুম্বক এবং কুণ্ডলীকে স্থির রেখে
ii. তারকুণ্ডলীর পেঁচের সংখ্যা বৃদ্ধি করে
iii. চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
* ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৯. তাড়িত চৌম্বক আবেশ পরীক্ষায় ব্যবহৃত গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ-
i. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় পরস্পর বিপরীত দিকে হয়
ii. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় সমমুখী হয়
iii. কুণ্ডলীকে চুম্বক থেকে সরিয়ে নিলে বিপরীত দিকে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
* i ও iii
ঘ. i, ii ও iii
৩০. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে কী বলে?
ক. মোটর
খ. ট্রান্সফর্মার
* জেনারেটর
ঘ. সলিনয়েড
৩১. নিচের কোনটির কার্যপ্রণালিতে তড়িৎ চৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?
* জেনারেটর
খ. ট্রানজিস্টর
গ. তড়িৎমোটর
ঘ. অ্যামপ্লিফায়ার
৩২. জেনারেটরে যে কাঁচা লোহার পাতের উপর একটি তারের আয়তাকার কুণ্ডলী থাকে তাকে কী বলে?
ক. স্লিপ রিং
খ. সলিনয়েড
* আর্মেচার
ঘ. কম্যুটেটর
৩৩. জেনারেটরের ক্ষেত্রে-
i. তড়িৎ যান্ত্রিক শক্তি
ii. যান্ত্রিক শক্তি-তড়িৎ শক্তি
iii. যান্ত্রিক শক্তি-পরবর্তী প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
* ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৪. পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চৌম্বকক্ষেত্রের পরিবর্তন করে কোনটি তৈরি করা হয়েছে?
ক. বৈদ্যুতিক মোটর
খ. বিদ্যুৎ জেনারেটর
* ট্রান্সফর্মার
ঘ. ট্রানজিস্টর
৩৫. নিচের কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়?
ক. ট্রানজিস্টর
খ. অ্যামপ্লিফায়ার
গ. ডায়নামো
* ট্রান্সফর্মার
৩৬. ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কেই রূপান্তর করে-
ক. ডায়নামো
খ. জেনারেটর
গ. মোটর
* ট্রান্সফর্মার
৩৭. ট্রান্সফরমারের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক. Epnp = Esns
খ. Esnp = EpIs
গ. Ipns = Isnp
* Epns = Esnp
৩৮. ট্রান্সফর্মারের ক্ষেত্রে ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ পরস্পরের-
ক. সমানুপাতিক
খ. বর্গের সমানুপাতিক
* ব্যস্তানুপাতিক
ঘ. বর্গের বাস্তানুপাতিক
৩৯. উচ্চধাপী ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. Vp > Vs
* ns > np
গ. Ip < Is
ঘ. Pp > Ps
৪০. একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাঁচসংখ্যা 50, সেকেন্ডারি কয়েলের প্যাচসংখ্যা 500, প্রাইমারি কয়েল দিয়ে 12V AC দেওয়া হলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত হবে?
ক. 6000 V
খ. 600 V
* 120V
ঘ. 12V
৪১. একটি ট্রান্সফর্মারে মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 18 এবং গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা 90।গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 0.5 A। মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত?
ক. 0.5 A
খ. 2A
* 2.5-A
ঘ. 0.1 A
৪২. একটি ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক-সংখ্যা যথাক্রমে 30 এবং 150। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2A হলে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত?
ক. 0.1 A
খ. 0.4 A
গ. 2.5 A
* 10-A
৪৩. একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর ভোল্টেজ 24V এবং প্রবাহ 2 A। গৌণ কুন্ডলীর প্রবাহ 6 A হলে, গৌণ কুণ্ডলীর ড্রোন্টেজ কত?
ক. 0.0139 V
খ. 0.125 V
* 8V
ঘ. 72 V
৪৪. কোনো ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের ভোল্টেজ ও কারেন্ট যথাক্রমে 20 V এবং 5 A । সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ 50 V হলে কারেন্ট কত?
* 2A
খ. 4A
গ. 6 A
ঘ. 8A
৪৫. ১টি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ 10 V এবং প্রবাহ 6 A গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 V হলে, গৌণ কুণ্ডলীর প্রবাহ কত হবে?
* 3A
খ. 6 A
গ. 24 A
ঘ. 12 A

৪৬.
গৌণ কুন্ডলীর তড়িৎপ্রবাহ তিনগুণ করলে মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যার কী পরিবর্তন হবে?
i. দ্বিগুণ
ii. তিনগুণ
iii. ছয়গুণ নিচের কোনটি সঠিক?
* ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪৭.

Ep 220 V
Ip=10 A
Es = 22 V
Ip = ?
* 100 A
খ. 10 A
গ. IA
ঘ. 0.1A
৪৮. নিচের কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি থেকে পর্যাবৃত্ত প্রবাহ উৎপন্ন হয়?
* এসি জেনারেটর
খ. আরোহী ট্রান্সফর্মার
গ. তড়িৎ মোটর
ঘ. অবরোহী ট্রান্সফর্মার
৪৯. ট্রান্সফর্মার কোন ক্রিয়ায় কাজ করে?
ক. তড়িৎ আবেশ
খ. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া
গ. তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া
* তাড়িত চৌম্বক আবেশ
৫০. একটি আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক?
* ভোল্টেজ বাড়ে
খ. তড়িৎ শক্তি কমে
গ. তড়িৎ প্রবাহ বাড়ে
ঘ. তড়িৎ ক্ষমতা বাড়ে
৫১. স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সঠিক?.
* Ip > Is
খ. Ip < Is
গ. np > ns
ঘ. Ep > Es
৫২. একটি আরোহী ট্রান্সফর্মারে মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণ কুণ্ডলীতে নিচের কোনটির মান কম পাওয়া যায়?
ক. তড়িৎ ক্ষমতা
খ. পাকসংখ্যা
গ. তড়িৎ বিভব
* তড়িৎপ্রবাহ
৫৩. ট্রান্সফর্মার ক্ষমতার কীরূপ পরিবর্তন ঘটায়?
ক. বৃদ্ধি করে
* ধ্রুব রাখে
গ. হ্রাস করে
ঘ. অস্বাভাবিকভাবে হ্রাস করে
৫৪. একটি ট্রান্সফরমারের মুখ্যকুণ্ডলীর পাকসংখ্যা 50 এবং তড়িৎ প্রবাহ 5A. গৌণকুণ্ডলীর পাকসংখ্যা 500 হলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে?
ক. 5000 A
খ. 50 A
গ. 2A
* 0.5A
৫৫. একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা, গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা অপেক্ষা বেশি হলে-
i. এটি স্টেপ-ডাউন ট্রান্সফর্মার
ii. এর প্রাইমারি প্রবাহ, সেকেন্ডারি প্রবাহ অপেক্ষা কম
iii. এর প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ অপেক্ষা বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
* i, ii ও iii

৫৬. চিত্রের ট্রান্সফর্মারে-
i. Is = 5A
ii. np =500
iii. ভোল্টেজ বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৫৭. চিত্রের ট্রান্সফরমারটির-
i. Es > Ep
ii. ব্যবহার দেখা যায় শিল্প কারখানায়
iii.
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
* i, ii ও iii
৫৮. ট্রান্সফর্মারের কুণ্ডলীদ্বয়ের তড়িচ্চালক শক্তি এদের পাক সংখ্যার-
i. ব্যস্তানুপাতিক
ii. সমানুপাতিক
iii. বর্গমূলের ব্যস্তানুপাতিক নিচের কোনটি সঠিক?
* ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৫৯. আরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে-
i. np > ns
ii. Vs > Vp
iii. Ip > Is নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
* ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬০. স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে-
i. Ip > Is
ii. Pp = Ps
iii. Vs > Vp নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
* i, ii ও iii
৬১. একটি ট্রান্সফর্মারের গৌণ ও মূখ্য কাপের পাকসংখ্যার অনুপাত 1:5 হলে এর-
i. গৌণ ও মুখ্য কয়েলের বিভব অনুপাত 1:5
ii. গৌণ ও মুখ্য কয়েলের প্রবাহের অনুপাত 1:5
iii. এটি একটি নিম্নধাপী ট্রান্সফার্মার নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
* i ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকে প্রদত্ত চিত্রের আলোকে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :

৬২. গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার?
* 6
খ. 3
গ. 1.5
ঘ. 0.5
৬৩. মুখ্য কুণ্ডলীতে পাকসংখ্যা দ্বিগুণ করা হলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হবে?
ক. অপরিবর্তিত থাকবে
* দ্বিগুণ হবে
গ. অর্ধেক হবে
ঘ. চারগুণ হবে
নিম্নের চিত্রানুসারে ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :

৬৪. ns এর মান কত?
ক. 200
খ. 400
* 600
ঘ. 800
৬৫. মুখ্য কয়েলে তড়িৎ প্রবাহ 12 amp হলে গৌণ কয়েলের প্রবাহ কত হবে?
ক. 2.5 amp
খ. 3 amp
* 2 amp
ঘ. 4 amp
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
22 V এর একটি বাল্ব জ্বালাতে 2 A বিদ্যুৎ প্রয়োজন। আমাদের দেশের সরবরাহ লাইনের ভোল্টেজ 220 V। বাল্বটি জ্বালানোর জন্য একটি উপযোগী ট্রান্সফর্মার নির্বাচন করা হলো।
৬৬. বাল্বটির ক্ষমতা কত?
ক. 10 W
খ. 22 W
গ. 11W
* 44 W
৬৭. ট্রান্সফর্মারে মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাকসংখ্যার অনুপাত কত?
ক. 1:11
খ. 11:1
* 10:1
ঘ. 1:10
+88 01713 211 910