
এসএসসি পরীক্ষা: প্রবাস বন্ধু। বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর।
প্রবাস বন্ধু
সৈয়দ মুজতবা আলী
১. ‘প্রবাস বন্ধু' গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কী?
* খাবারের আধিক্য
খ. রান্নায় দক্ষতা
গ.খাবারের অপচয়
ঘ. রান্নায় বিলম্ব
২. ‘ওরভোয়া' শব্দের অর্থ কী?
ক. আজ বিদায়
খ. আবার আসিও
* আবার দেখা হবে
ঘ. আবার কথা হবে
৩. দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাঙ্কেয় মনে হয়েছে?
ক. বাদাম
খ. কিশমিশ
গ. মাংস
* আলু
৪. লেখকের মতে আবদুর রহমান কয়জনের খাবার রান্না করেছিল?
ক. তিন
খ.চার
গ. পাঁচ
* ছয়
৫. ‘হরফন-মৌলা' কী?
ক. রাইফেল চালনাকারী
খ. সকল কাজে বচসাকারী
* সকল কাজের কাজি
ঘ. সকল কাজ পণ্ডকারী
৬. ‘এবারে তুমি গিয়ে ভালো করে খাও।'- ‘প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির এই বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে?
ক. বিদ্বেষ
* বিরক্তি
গ. ক্ষোভ
ঘ. ঘৃণা
৭. ‘তাগদ' শব্দের অর্থ কী?
* শক্তি
খ. আনন্দ
গ. কৌশল
ঘ. তাড়া দেয়া
৮. রাইফেল চালানোর কথা শুনে আবদুর রহমানের একগাল হাসি প্রমাণ করে তার-
ক. আন্তরিকতা
খ. বুদ্ধিমত্তা
গ. সাহসিকতা
* সাবলীলতা
৯. ‘প্রবাস বন্ধু” গল্পের লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন?
ক. আখরোট
খ. আঙুর
* ফালুদা
ঘ. সবুজ চা
১০. লেখক আবদুর রহমানের ঠোঁট দুটো দেখতে দেখতে পাননি, কারণ আব্দুর রহমান-
ক. অতিশয় কর্মতৎপর
খ. নরদানব আকৃতির
* আফগান-সংস্কার মানে
ঘ. ভীমসেন তুল্য
১১. ‘প্রবাস বন্ধুত ভ্রমণকাহিনির লেখক শীতকালটা পানশিরে কাটাতে চান কেন ?
* নিজের প্রাণ বাঁচাবার জন্য
খ. আবদুর রহমানের খুশির জন্য
গ. আস্ত দুম্বা খাওয়ার জন্য
ঘ. নিজের আয়ু বাড়াবার জন্য
১২. চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টিকে কী বলে?
ক. রাবরি
* পান্তুয়া
গ. রসমালাই
ঘ. চমচম
১৩. ‘এক একবার দম ফেললে একশটা বেমারি বেরিয়ে যাবে’- এ কথার দ্বারা ‘প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে কী বোঝানো হয়েছে?
ক. মনোমুগ্ধকর দৃশ্য
* নিৰ্মল প্রকৃতি
গ. ঋতুবৈচিত্র্য
ঘ. জীবনযাত্রা
১৪. 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমান চরিত্রে পাই-
ক. মহানুভবতা
খ. দায়িত্বহীনতা
* স্বদেশপ্রেম
ঘ. অসহযোগিতা
১৫. কাবুল থেকে খাজামোল্লা গ্রামের দূরত্ব কত?
ক. দেড় মাইল
খ. দুই মাইল
* আড়াই মাইল
ঘ. তিন মাইল
১৬. 'প্রবাস বন্ধু' গল্পটি সৈয়দ মুজতবা আলীর পাননি, কারণ আবদুর রহমান- কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
* দেশে-বিদেশে
খ.চাচা কাহিনী
গ.পঞ্চতন্ত্র
ঘ. শবনম
১৭. চা খাওয়া শেষ করে আবদুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল?
ক. পাঁচ
খ. আট
* দশ
ঘ. বারো
১৮. কোনটি আফগানিদের একটা সংস্কার?
ক. আপ্যায়ন
খ. বিনয়
* গুরুভক্তি
ঘ. অতিথি সেবা
১৯. 'মার্তাবান দ্বীপ' কোন দেশে অবস্থিত?
ক. বাংলাদেশে
* মিয়ানমারে
গ. আফগানিস্তানে
ঘ. ফ্রান্সে
২০. ‘পাগমান’ পাহাড়ের রং কী?
* নীল
খ. ধূসর
গ. সবুজ
ঘ. কালো
২১. আবদুর রহমান কীভাবে লেখকের খাওয়া দেখে নিছিল?
ক. আড়চোখে
* তন্ময় হয়ে
গ. অপলক দৃষ্টিতে
ঘ. ধ্যানময় হয়ে
২২. কাবুলের চা-
i. সবুজ রঙের হয়
ii. পেয়ালায় ঢাললে ফিকে হলুদ রঙের দেখা যায়
iii. এ চায়ে দুধ দেওয়া হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
* i, ii ও iii
২৩. 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমানের মধ্যে ফুটে উঠেছে—
i. সরলতা
ii. দেশপ্রেম
iii. আতিথেয়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
* i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় মামার বাসায় থাকে মাতৃহীন অনিক। নিঃসন্তান মামির অকারণে ঘর গোছানো, লেখাপড়ার খোঁজ-খবর নেওয়া মাঝে মাঝে তার কাছে অত্যাচারের মতো মনে হয়। বিশেষ করে খাওয়া-দাওয়ার ব্যাপারে সে কিছুতেই মামিকে খুশি করতে পারে না।
২৪. উদ্দীপকের মামি এবং ‘প্রবাস বন্ধু” রচনার আবদুর রহমানের মধ্যে সাদৃশ্য হলো—
i. গভীর মমত্ববোধ
ii. কর্তব্যে সচেতনতা
iii. আতিথেয়তার আতিশয্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
* i, ii ও iii
২৫. উদ্দীপকের অনিকের অবস্থা 'প্রবাস বন্ধু' রচনার কোন উক্তিতে স্পষ্ট ফুটে উঠেছে?
ক. আমার ভৃত্য আগা আবদুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন
* তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি
গ. তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল— রান্নাঘরে আরো আছে
ঘ. মাথা নিচু করে বলল, 'আমার রান্না হুজুরের পছন্দ হয়নি'
(মুসা স্যার )
( প্রফেসর ড. এ. আই. এম. মুসা)
বিএ (সম্মান) এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিএইচডি. জা. বি.
ভূতপূর্ব : সহযোগী অধ্যাপক, রংপুর সরকারি কলেজ, রংপুর
গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর
বিভাগীয় প্রধান, সরকারি পিসি কলেজ, বাগেরহাট
অধ্যক্ষ, তারাগঞ্জ সরকারি কলেজ, রংপুর।
+88 01713 211 910