
এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা : জ্ঞানমূলক প্রশ্ন : ফেব্রুয়ারি ১৯৬৯: শামসুর রাহমান
ফেব্রুয়ারি ১৯৬৯: শামসুর রাহমান
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং ১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন: কবি পরিচিতি ও কবিতা পাঠ
১. কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ঢাকায় জন্মগ্রহণ করেন।
২. কবি শামসুর রাহমান-এঁর পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: নরসিংদীর পাহাড়তলি গ্রমে।
৩. কবি শামসুর রাহমান-এঁর পিতার নাম কী?
উত্তর: মুখলেসুর রহমান চৌধুরী।
৪. কবি শামসুর রাহমান-এঁর মাতার নাম কী?
উত্তর: আমেনা বেগম।
৫. কবি শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯২৯ খ্রিষ্টাব্দে।
৬. কবি শামসুর রাহমান কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন?
উত্তর: অক্টোবর মাসের ২৪ তারিখ।
৭. কবি শামসুর রাহমান কত সালে প্রবেশিকা পরীক্ষা পাস করেন?
উত্তর: ১৯৪৫ সালে।
৮. কবি শামসুর রাহমান কোন স্কুল থেকে প্রবেশিকা পাস করেন?
উত্তর: পোগোজ স্কুল থেকে।
৯. কবি শামসুর রাহমান কত সালে ইন্টারমিডিয়েট পাস করেন?
উত্তর: ১৯৪৭ সালে।
১০. কবি শামসুর রাহমান কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন?
উত্তর: ঢাকা কলেজ থেকে।
১১. কবি শামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
১২. কবি শামসুর রাহমান কীভাবে কর্মজীবন শুরু করেন?
উত্তর: সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন।
১৩. কবি শামসুর রাহমান কত সালে ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকায় যোগদান করেন?
উত্তর: ১৯৬৪ সালে
১৪. ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকা পরে কী নামে প্রকাশিত হয়?
উত্তর: ‘দৈনিক বাংলা’।
১৫. কত সালে কবি শামসুর রাহমান-এঁর প্রথম কবিতা প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪৯ সালে।
১৬. কোন পত্রিকায় প্রথম কবি শামসুর রাহমান-এঁর প্রথম কবিতা প্রকাশিত হয়?
DËi: ÔmvßvwnK †mvbvi evsjvÕ cwÎKvq
১৭. সারা জীবন কবি শামসুর রাহমান কিসের পক্ষে ছিলেন?
উত্তর: সারা জীবন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে।
১৮. কবি শামসুর রাহমান-এঁর কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কী?
উত্তর: জীবনের যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তাঁর কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য।
১৯. কবি শামসুর রাহমান-এঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’, ‘রৌদ্র করোটিতে’,‘বিধ্বস্ত নীলিমা’,‘নিরালোকে দিব্যরথ’,‘নিজ বাসভ‚মে’,‘বন্দি শিবির থেকে’, ‘দুঃসময়ের মুখোমুখি’, ‘ফিরিয়ে নাও ঘাতক কাঁটা’, ‘এক ফোটা কেমন অনল’, ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’, ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’, ‘হুমারের স্বপ্নময় হাত’, ‘অবিরল জলভূমি’, ‘মাতাল ঋত্বিক’, ‘খণ্ডিত গৌরব’, ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ ।
২০. কবি শামসুর রাহমান-এঁর উপন্যাসগুলোর নাম লেখ।
উত্তর: ‘অক্টোপাস’, ‘নিয়ত মন্তাজ’, ‘অদ্ভূত আঁধার এক’, ‘এলো সে অবেলায়’।
২১. কবি শামসুর রাহমান-এঁর আত্মস্মৃতি বিষয়ক গ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: ‘কালের ধুলোয় লেখা’, ‘স্মৃতির শহর’।
২২. কবি শামসুর রাহমান-এঁর প্রবন্ধ গ্রন্থের নাম লেখ।
উত্তর: ‘আমৃত্যু তাঁর জীবনানন্দ’।
২৩. কবি শামসুর রাহমান কী কী পুরস্কারে ভূষিত হন?
উত্তর: আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৯১)।
২৪. কবি শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২০০৬ সালে।
২৫. কবি শামসুর রাহমান কোন মাসের কত তারিখ মৃত্যু বরণ করেন?
উত্তর: আগস্ট মাসের ১৭ তারিখ্
২৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে আবার কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে?
উত্তর: শহরের পথে।
২৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে শহরের পথে আবার কোন ফুল ফুটেছে?
উত্তর: কৃষ্ণচূড়া।
২৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে শহরের পথে কৃষ্ণচূড়া ফুল কীভাবে ফুটেছে?
উত্তর: নিবিড় হয়ে।
২৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি কৃষ্ণচূড়া ফুলকে কী মনে করেছেন?
উত্তর: শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ ও স্মৃতিগন্ধে ভরপুর মনে করেছেন।
৩০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে স্মৃতিগন্ধে ভরপুর কী?
উত্তর: কৃষ্ণচূড়া ফুল।
৩১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে আমাদের চেতনার রং কেমন?
উত্তর: একুশের কৃষ্ণচূড়ার মতো।
৩২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কোন রং ছেয়ে গেছে পথ ঘাট?
উত্তর: যে রং সন্ত্রাস আনে।
৩৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কোন রং চোখে ভালো লাগে না?
উত্তর: যে রং সন্ত্রাস আনে।
৩৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে এখন সারা দেশ কার আস্তানায় ছেয়ে গেছে?
উত্তর: ঘাতকের আস্তানায়।
৩৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কবি ও কবির মতো বহুলোক এখন কোথায় ভূলুণ্ঠিত?
উত্তর: ঘাতকের আস্তানায়।
৩৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কবি ও কবির মতো বহুলোক ঘাতকের আস্তানায় কী অবস্থায় আছে?
উত্তর: ভূলুণ্ঠিত অবস্থায় আছে।
৩৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে ঘাতকের অশুভ আস্তানার কারণে চতুর্দিকে কী হচ্ছে?
উত্তর: মানবিক বাগান আর কমলবন তছনছ হচ্ছে।
৩৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে সালাম কখন রাজপথে নামে?
উত্তর: ১৯৬৯ সালে।
৩৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে সালাম কেন উনিশশো উনসত্তরেও রাজপথে নামে?
উত্তর: মানবিক বাগান ও কমলবন তছনছ হচ্ছে তাই।
৪০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে রাজপথে নেমে কে শূন্যে ফ্লাগ তোলে?
উত্তর: সালাম।
৪১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
উত্তর: বরকত বুক পাতে।
৪২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে বরকত ঘাতকের থাবার সম্মুখে কী করে?
উত্তর: বুক পাতে।
৪৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে সালামের চোখে আজ কী?
উত্তর: আলোকিত ঢাকা।
৪৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কার চোখে আজ আলোচিত ঢাকা?
উত্তর: সালামের চোখে।
৪৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা?
উত্তর: সালামের।
৪৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে সালামের মুখে কী?
উত্তর: তরুণ শ্যামল পূর্ব বাংলা।
৪৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে?
উত্তর: সালামের হাত থেকে।
৪৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কোথায় অবিনাশী বর্ণমালা ঝরে?
উত্তর: রাজপথে।
৪৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে সালামের হাত থেকে রাজপথে অবরিত কী ঝরে?
উত্তর: বর্ণমালা।
৫০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে গাঢ় উচ্চারণে কে কথা বলে?
উত্তর: বরকত।
৫১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে গাঢ় উচ্চারণে বরকত কী বলে?
উত্তর: বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রæজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে।
৫২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কার রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে?
উত্তর: বীরের রক্তে।
৫৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে কার অশ্রæজলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে?
উত্তর: দুঃখিনী মাতার অশ্রুজলে।
৫৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা অনুসারে দুঃখিনী মাতার অশ্রæজলে কোথয় ফুল ফোটে?
উত্তর: বাস্তবের বিশাল চত্বরে।
৫৫. ‘বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যাকায়’- কী হয়?
উত্তর: দুঃখিনী মাতার অশ্রুতে আবার ফুল ফোটে।
৫৬. ‘ শিহরিত ক্ষণে ক্ষণে -------- আর ---------- ।’- শূন্যস্থানে কী বসবে?
উত্তর: আনন্দের রৌদ্রে এবং দুঃখের ছায়ায়
৫৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘মানবিক বাগান’ কী?
উত্তর: মানবিক বাগান হলো: মানবীয় জগৎ। মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ।
৫৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘কমলবন’ প্রতীকটি কী অর্থে ব্যবহার করেছেন?
উত্তর: কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন।
৫৯. ১৯৬৯ সালের গণঅভ্যূত্থান কিসের উপর ভিত্তি করে গড়ে উঠে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে গড়ে।
৬০. ১৯৬৯ সালের গণঅভ্যূত্থান-এ পুলিশের গুলিতে কে কে শহিদ হন?
উত্তর: আসাদুজ্জামান, মতিউর ও ড. শামসুজ্জোহা।
৬১. শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আত্মাহুতি দেওয়া বীর জনতাকে কবি কাদের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন?
উত্তর: সালাম ও বরকতের প্রতীকে।
৬২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘নিজ বাসভূমে’।
৬৩. কবি শামসুর রাহমানের ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৭০ সালে।
৬৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কিসের পটভূমিতে রচিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানে যে গণজাগরণ ঘটেছিল তার পটভূমিতে।
৬৫. ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের কারণ কী?
উত্তর: জাতিগত শোষণ ও নির্যাতন।
৬৬. কিসের উপর ভিত্তি করে গণঅভ্যূত্থান গড়ে উঠে?
উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ছয় দফা এবং ছাত্রদের ১১ দফার উপর ভিত্তি করে।
৬৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি প্রকৃত পক্ষে কিসের কবিতা?
উত্তর: মানুষের স্বতঃস্ফ‚র্ত সংগ্রামী চেতনার কবিতা
৬৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: গদ্যছন্দে।
৬৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কতটি চরণ আছে?
উত্তর: ২৮টি।
৭০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর: আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে
৭১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার শেষ চরণ কোনটি?
উত্তর: শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়।
৭২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় হৃদয়ের উপত্যকাটির রং কেমন?
উত্তর: হরিৎ
৭৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কয়জন ভাষা শহিদের নাম উল্লেখ আছে?
উত্তর: দুই জন
৭৪. কবি শামসুর রাহমান-এর দুটি বিখ্যাত কবিতার নাম লেখ।
উত্তর: ‘স্বাধীনতা তুমি’, ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’।
৭৫. কবি শামসুর রাহমান মুক্তিযুদ্ধের সময় কী ছদ্ম নামে লিখতেন?
উত্তর: মজলুম আদিব।
মুসা স্যার, বাংলা, 01713211910
+88 01713 211 910