
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়
বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়
০১. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
(ক) অক্ষয় দত্ত (খ) মার্শম্যান
(গ) ব্রাসি হ্যালহেড (●) রাজা রামমোহন
০২. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
(ক) মাগধীয় ব্যাকরণ (গ) মাতৃভাষা ব্যাকরণ
(●) গৌড়ীয় ব্যাকরণ (ঘ) ভাষা ও ব্যাকরণ
০৩. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
(ক) স্যার উইলিয়াম জোনস্ (গ) রাজীব লোচন মুখোপাধ্যায়
(খ) স্যার উইলিয়াম কেরি (●) ব্রাসি হ্যালহেড
পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর
৪. বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
(ক) ধ্বনি (খ) বিরাম চিহ্ন
(●) প্রত্যয় (ঘ) পদক্রম
(ঙ) কোনোটিই নয়
৫. 'গৌড়ীয় ব্যাকরণ' গ্রন্থটি রচনা করেছেন কে?
(ক) সুকুমার রায় (খ) আব্দুল হাই
(●) রাজা রামমোহন রায় (ঘ) আজিজুল হক
৬. ‘সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
(ক) রূপতত্ত্ব (●) ধ্বনিতত্ত্ব
(গ) পদক্রম (ঘ) বাক্য প্রকরণ
৭. 'ব্যাকরণ মঞ্জরী' কার রচনা?
(ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ (গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(●) ড. মুহাম্মদ এনামুল হক (ঘ) মুহম্মদ আবদুল হাই
৮. বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) শব্দতত্ত্ব (খ) রূপতত্ত্ব
(গ) ধ্বনিতত্ত্ব (●) বাক্যতত্ত্ব
(ঙ) কোনোটিই নয়
৯. ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
(ক) ধ্বনিতত্ত্ব (●) রূপতত্ত্ব
(গ) বাক্যতত্ত্ব (ঘ) ছন্দতত্ত্ব
১০. 'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কোনটি?
(ক) বিশেষভাবে বিভাজন (গ) বিশেষভাবে বিয়োজন
(●) বিশেষভাবে বিশ্লেষণ (ঘ) বিশেষভাবে সংযোজন
১১. পাণিনি কে ছিলেন?
(ক) ভাষাবিদ (খ) ঋকবেদবিদ
(●) বৈয়াকরণিক (ঘ) উপন্যাসিক
১২. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(●) ধ্বনিতত্ত্ব (খ) শব্দতত্ত্ব
(গ) বাক্যতত্ত্ব (ঘ) অর্থতত্ত্ব
১৩. প্রথম বাংলা 'থিসরাস' অভিধান সংকলন করেছেন?
(ক) অশোক মুখোপাধ্যায় (গ) আশীষ রায়
(খ) জগন্নাত চক্রবর্তী (●) মুহম্মদ হাবিবুর রহমান
১৪. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
(ক) ধ্বনিতত্ত্বে (খ) অর্থতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (●) রূপতত্ত্বে
১৫. ‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ' গ্রন্থের রচয়িতার নাম –
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (●) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) বিদ্যাপতি (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬. প্রথম বাঙলা ভাষার ব্যাকরণ কে লেখেন?
(ক) রামমোহন রায় (গ) উইলিয়াম কেরী
(খ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড (ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(●) কোনটিই নয়
১৭. ব্যাকরণের মূল উদ্দেশ্য হলো—
(ক) ভাষাবোধ সৃষ্টি করা (খ) ভাষাকে জানা ও বুঝা
(●) ভাষার ইতিহাস বর্ণনা করা (ঘ) ভাষার মাধুর্য তুলে ধরা
১৮. সমাস ও কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে (●) রূপতত্ত্বে
(গ) ক্রিয়ায় (ঘ) বাক্যে
১৯. ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে?
(ক) ভাষাকে চলতে (খ) ভাষাকে শাসন করতে
(গ) ভাষাকে বলতে (●) ভাষাকে বর্ণনা করতে
২০. ‘বাগধারা’ কোথায় আলোচিত হয়?
(ক) শব্দতত্ত্বে (●) বাক্যতত্ত্বে
(গ) ধ্বনিতত্ত্বে (ঘ) রূপতত্ত্বে
২১. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
(●) সন্ধি (খ) সমাস
(গ) কারক (ঘ) প্রত্যয়
২২. ‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ' কে রচনা করেন?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) মুহম্মদ শহীদুল্লাহ
(●) সুনীতিকুমার চট্টোপাধ্যায় (ঘ) সুকুমার সেন
২৩. ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
(ক) নব্য ভারতীয় আর্যভাষা (খ) ফারসি
(●) সংস্কৃত (ঘ) অসমীয়া
২৪. ইংরেজি ব্যাকরণের Adverb কে বাংলা ব্যাকরণে বলে-
(ক) নাম বিশেষণ (●) ভাব বিশেষণ
(গ) সমুচ্চয়ী অব্যয় (ঘ) নামপদ
২৫. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
(ক) বাক্যতত্ত্ব (খ) ধ্বনিতত্ত্ব
(গ) শব্দতত্ত্ব (●) অর্থতত্ত্ব
২৬. বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
(ক) ধ্বনিতত্ত্ব (খ) বাক্যতত্ত্ব
(গ) অর্থতত্ত্ব (●) রূপতত্ত্ব
২৭. ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
(ক) ধ্বনিতত্ত্ব (খ) বাক্যতত্ত্ব
(গ) পদভ্রম (●) রূপতত্ত্ব
২৮. কোন প্রখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
(●) ব্রাসি হ্যালহেড (খ) পি আচার্য
(গ) পিজে হার্টজ (ঘ) ডব্লিউ প্রেস
২৯. ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(●) ধ্বনিতত্ত্বে (খ) রূপতত্ত্বে
(গ) ছন্দতত্ত্বে (ঘ) বাক্যতত্ত্বে
৩০. ‘ধাতুরূপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(●) রূপতত্ত্বে (খ) ধ্বনিতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (ঘ) ছন্দতত্ত্বে
৩১. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে—
(ক) ভাষার নিয়ম প্রতিষ্ঠা (খ) ভাষার উন্নতি
(গ) ভাষার শৃঙ্খলা (●) ভাষার বিশ্লেষণ
৩২. কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
(ক) রূপতত্ত্ব (খ) ধ্বনিতত্ত্ব
(●) ভাষাতত্ত্ব (ঘ) বাক্যতত্ত্ব
৩৩. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
(ক) মাগধীয় ব্যাকরণ (খ) মাতৃভাষা ব্যাকরণ
(গ) ভাষা ও ব্যাকরণ (●) গৌড়ীয় ব্যাকরণ
৩৪. শব্দের রূপ পরিবর্তন— আলোচ্য বিষয় ।
(ক) বাক্যতত্ত্বের (●) রূপতত্ত্বের
(গ) অর্থতত্ত্বের (ঘ) অভিধানতত্ত্বের
৩৫. পাণিনি কে ছিলেন?
(ক) ভাষাবিদ (খ) ঋগ্বেদবিদ
(●) বৈয়াকরণিক (ঘ) ঔপন্যাসিক
৩৬. ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই —
(ক) সন্ধি (খ) সমাস
(গ) উক্তি (●) ব্যাকরণ
৩৭. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?
(●) বি + আ + √কৃ + অন (খ) বৃ + কৃ + অন
(গ) ব্যা + ক + রন (ঘ) ব্য + আ + কৃ + অন
৩৮. বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন?
(●) মনোএল ডি আসুম্পসাঁও (খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঙ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৩৯. রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি?
(ক) সমাস (খ) প্রত্যয়
(●) সন্ধি (ঘ) কারক
৪০. রূপতত্ত্বের অপর নাম কি?
(ক) ধ্বনিতত্ত্ব (খ) বাক্যতত্ত্ব
(●) শব্দতত্ত্ব (ঘ) পদক্রম
৪১. ব্যাকরণের মূল বিষয় কয়টি?
(ক) ৩ টি (●) ৪ টি
(গ) ৫ টি (ঘ) ৬ টি
৪২. ‘ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কোনটি?
(ক) বিশেষভাবে জ্ঞাপন (●) বিশেষভাবে বিশ্লেষণ
(গ) বিশেষভাবে সংযোজন (ঘ) বিশেষভাবে বিয়োজন
৪৩. বাংলায় লেখা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন—
(●) এন বি হ্যালহেড (খ) উইলিয়াম কেরি
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) সুনীতিকুমার চট্টপাধ্যায়
৪৪. শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
(ক) বাক্যতত্ত্ব (●) রূপতত্ত্ব
(গ) ধ্বনিতত্ত্ব (ঘ) কোনোটিই নয়
৪৫. 'ক্রিয়ার কাল' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
(ক) বাক্যতত্ত্ব (খ) অর্থতত্ত্ব
(●) রূপতত্ত্ব (ঘ) ধ্বনিতত্ত্ব
৪৬. A Code of Gentoo Laws নামক হিন্দু-আইন গ্রন্থের রচয়িতা বাংলা-ভাষা সম্পর্কেও গ্রন্থ রচনা করেন । তিনি কে?
(ক) ইউলিয়ম কেরি (খ) জন ক্লার্ক মার্শম্যান
(●) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (ঘ) জন লরেন্স
৪৭. ‘পাণিনি' কে ছিলেন?
(ক) ঐতিহাসিক (খ) মহাকবি
(●) বৈয়াকরণ (ঘ) নাট্যকার
৪৮. বাংলায় লেখা বাঙালির প্রথম ব্যাকরণ 'বাঙ্গালা ভাষার ব্যাকরণ'-এর লেখক কে?
(●) রাজা রাম মোহন রায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) ব্রাসি হেলহেড (ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৪৯. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
(ক) ব্যাকরণ মঞ্জরী (খ) আধুনিক বাংলা ব্যাকরণ
(●) গৌড়ীয় ব্যাকরণ (ঘ) ব্যাকরণ মঞ্জুষা
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910