
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, বাংলা শব্দ গঠন: উপসর্গ
বাংলা শব্দ গঠন: উপসর্গ
০১. 'কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
(●) দেশি উপসর্গযোগে (খ) বিদেশি উপসর্গযোগে
(গ) সংস্কৃত উপসর্গযোগে (ঘ) কোনোটি নয়
০২. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) পরাকাষ্ঠা (খ) পরিশ্রান্ত
(●) অনাবৃষ্টি (ঘ) অভিব্যক্তি
০৩. 'অপ' কী ধরনের উপসর্গ?
(●) সংস্কৃত (খ) বাংলা
(গ) বিদেশি (ঘ) মিশ্র
০৪. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে?
(ক) উনিশ (খ) বাইশ
(গ) কুড়ি (●) একুশ
০৫. উপসর্গ কোনটি?
(●) অতি (খ) থেকে
(গ) চেয়ে (ঘ) দ্বারা
০৬. প্র, পরা, অপ—
(ক) বাংলা উপসর্গ (খ) বিদেশী উপসর্গ
(●) সংস্কৃত উপসর্গ (ঘ) উপসর্গ স্থানীয় অব্যয়
০৭. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য —
(ক) অব্যয় ও শব্দাংশ
(●) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
(গ) নতুন শব্দ গঠনে
(ঘ) ভিন্ন অর্থ প্রকাশে
০৮. 'অচিন' শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
(ক) নেতিবাচক (খ) বিয়োগান্ত
(●) নঞর্থক (ঘ) অজানা
০৯. 'অবমূল্যায়ন ও 'অবদান' শব্দ দুটিতে 'অব' উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
(ক) শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
(খ) শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
(●) দুটি শব্দে উপসর্গটির অর্থ দু রকম
(ঘ) দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
১০. ‘অপমান' শব্দের ‘অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
(●) বিপরীত (খ) নিকৃষ্ট
(গ) বিকৃত (ঘ) অভাব
১১. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) নিখুঁত (খ) আনমনা
(গ) অবহেলা (●) নিমরাজী
১২. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
(●) বিপরীত (খ) নিকৃষ্ট
(গ) অভাব (ঘ) বিকৃত
১৩. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?
(ক) আঁকড়া (●) অবেলা
(গ) অপমান (ঘ) অতিশয়
১৪. আসামির পক্ষে উকিল কে? এখানে 'পক্ষে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রশ্ন অর্থে (খ) আদেশ অর্থে
(গ) প্রার্থনা অর্থে (●) সহায় অর্থে
১৫. অবলম্বনের 'অব' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
(●) নিম্নে (খ) প্রতিকূল
(গ) সম্যকভাবে (ঘ) প্রস্তুতি
১৬. বাংলা ভাষার সংস্কৃত উপসর্গ কয়টি?
(ক) আঠারটি (●) বিশটি
(খ) উনিশটি (ঘ) একুশটি
১৭. কোনটি অনুসর্গ?
(ক) পরা (●) প্রতি
(গ) অনা (ঘ) গর
১৮. ‘আড়চোখে’ শব্দে ‘আড়’ উপসর্গটি কি অর্থ প্রকাশ করছে?
(ক) খারাপ (খ) হিংসা
(গ) উৎসাহ (●) বক্র
(ঙ) কোনোটিই নয়
১৯. নিচের কোন শব্দটিতে ইরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) অপমৃত্যু (খ) রামদা
(গ) বাজেখরচ (●) ফুলবাবু
(ঙ) কোনোটিই নয়
২০. ‘পরাভব' শব্দে ‘পরা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অভাব (খ) আধিক্য
(●) বিপরীত (ঘ) বিকৃত
(ঙ) কোনোটিই নয়
২১. ‘অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'—কার?
(●) উপসর্গ (খ) সন্ধি
(গ) সমাস (ঘ) কারক
২২. উপসর্গকে ইংরেজিতে কি বলে?
(ক) Suffix (খ) Subject
(●) Prefix (ঘ) Verb
(ঙ) কোনোটিই নয়
২৩. ‘উপসর্গ’ বসে—
(ক) শব্দের পরে (খ) বাক্যের পূর্বে
(গ) বাক্যের মধ্যে (●) শব্দের পূর্বে
২৪. নিচের কোনটি ফারসি উপসর্গ?
(ক) বাজে (খ) আম
(গ) হাফ (●) কম
(ঙ) কোনোটিই নয়
২৫. কোনটি সংস্কৃত উপসর্গ?
(ক) অঘা (খ) আব
(●) পরা (ঘ) অনা
২৬. বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি?
(●) ২০টি (খ) ২১ টি
(গ) ১৯ টি (ঘ) ২৩ টি
২৭. ‘কী’ হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া’– ‘হেতু' অনুসর্গটি কী অর্থ প্রকাশ
করেছে?
(●) নিমিত্ত (খ) প্রসঙ্গ
(গ) ব্যাপ্তি (ঘ) প্রার্থনা
২৮. বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
(ক) অঘারাম (খ) কদাকার
(গ) প্রস্ফুটিত (●) খাসমহল
২৯. ‘পরাজয়ের’-এ শব্দটিতে কোনটি উপসর্গ?
(ক) জয় (●) পরা
(গ) এর (ঘ) জয়ের
৩০. ‘সরব' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
(ক) ক্ষুদ্র (●) সঙ্গে
(গ) বিশাল (ঘ) অভাব
(ঙ) কোনোটিই নয়
৩১. উপসর্গ দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?
(ক) নিরালা (খ) নিশান
(গ) নিকট (●) নিলাজ
৩২. উপসর্গের কাজ কী?
(ক) বর্ণ সংকোচন (●) নতুন শব্দ গঠন
(গ) ভাবের পার্থক্য নিরূপণ (ঘ) কোনোটিই নয়
৩৩. বিপরীতার্থে ‘পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
(ক) পরাকাষ্ঠা (খ) পরাক্লান্ত
(গ) পরায়ণ (●) পরাভব
৩৪. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
(●) অজ (খ) অপ
(গ) প্র (ঘ) পরা
৩৫. ‘সুনাম’ শব্দের ‘সু’ কোন উপসর্গ?
(ক) সংস্কৃত (●) বাংলা
(গ) আরবি (ঘ) ফারসি
৩৬. 'অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে’ ‘অঘা’ ও ‘অজ' কোন ধরনের উপসর্গ?
(●) খাঁটি বাংলা (খ) বিদেশি
(গ) তৎসম (ঘ) তদ্ভব
৩৭. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
(ক) অব (খ) অতি
(●) ইতি (ঘ) পরি
৩৮. বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?
(ক) ৬ প্রকার (●) ৩ প্রকার
(গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার
৩৯. কোন শব্দটিতে খাটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) গরমিল (●) অজানা
(গ) বেমালুম (ঘ) আভাস
৪০. সত্য বই মিথ্যে বলবো না। এখানে ‘বই’-
(ক) বিশেষ্য (খ) উপসর্গ
(●) অনুসর্গ (ঘ) প্রত্যয়
৪১. কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত?
(ক) প্রবাহ (খ) খয়ের খাঁ
(●) অজ পাড়াগাঁ (ঘ) বেআদব
৪২. কোন শব্দটি উপসর্গযোগে গঠিত?
(●) আগাছা (খ) আবার
(গ) আরাম (ঘ) আনাজ
৪৩. শব্দ বা ধাতুর পূর্বে যে সব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ঐসব শব্দাংশকে বলে-
(ক) অনুসর্গ (●) উপসর্গ
(গ) প্রত্যয় (ঘ) পারিভাষিক
৪৪. বিদেশী উপসর্গ কোনটি?
(ক) অনা (খ) আব
(●) গর (ঘ) অজ
৪৫. কোন শব্দটি বাংলা উপসর্গযোগে গঠিত?
(●) আকাল (খ) সকাল
(গ) আষাঢ় (ঘ) আবার
৪৬. ‘নিদাঘ' শব্দে ‘নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) বিশেষ (খ) নিশ্চয়
(●) আতিশয্য (ঘ) সম্যক
৪৭. আছো তুমি জগৎ মাঝারে।-এখানে 'মাঝারে' শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
(ক) বাইরে (●) ব্যাপ্তি
(গ) মধ্যে (ঘ) সঙ্গে
৪৮. বর, বদ ও বাজে কোন শ্রেণির উপসর্গ?
(●) বিদেশি (খ) খাঁটি বাংলা
(গ) তৎসম (ঘ) তদ্ভব
৪৯. নিচের কোনটি শব্দের আগে বসে?
(ক) প্রত্যয় (●) উপসর্গ
(গ) উপকূল (ঘ) বিভক্তি
৫০. নিচের কোন শব্দটি ‘উপ’ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) উপকণ্ঠ (খ) উপকূল
(গ) উপস্থিত (●) উপনেতা
৫১. কোনটি অনুসর্গ নয়?
(ক) অপেক্ষা (●) অন্য
(গ) চেয়ে (ঘ) জন্য
৫২. ‘সে লাপাত্তা’-এখানে 'লা' উপসর্গটি কোন ভাষার?
(●) আরবি (খ) ফারসি
(গ) পর্তুগিজ (ঘ) উর্দু
৫৩. অর্থবাচকতা নাই-
(ক) কারকের (●) উপসর্গের
(গ) অনুসর্গের (ঘ) ধাতুর
৫৪. বিদেশী উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?
(●) বেকার (খ) বিকার
(গ) নিদাঘ (ঘ) নিবার
৫৫. কোনটি উপসর্গ নয়?
(ক) প্ৰ (খ) পরা
(গ) পরি (●) আমি
৫৬. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।'- বাক্যটিতে 'দিয়ে' হলো :
(ক) অব্যয় (খ) প্রত্যয়
(●) অনুসর্গ (ঘ) উপসর্গ
৫৭. নিচের কোনটি উপসর্গ নয়?
(●) দ্বারা (খ) অভি
(গ) উপ (ঘ) সম
৫৮. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো?
(ক) ১৯টি (খ) ২০টি
(গ) ২১টি (●) অনির্ণেয়
৫৯. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
(ক) গ্রহ (●) উপগ্রহ
(গ) তারা (ঘ) চন্দ্ৰগ্ৰহণ
৬০. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে'- কোনটির?
(ক) অনুসর্গের (খ) বিভক্তির
(●) উপসর্গের (ঘ) পদাশ্রিত অব্যয়ের
৬১. আমন্ত্রিত অতিথি সমভিব্যাহারে মন্ত্রি মহোদয় মঞ্চে আরোহণ করলেন –এ বাক্যে উপসর্গ আছে?
(ক) চারটি (●) ছয়টি
(গ) সাতটি (ঘ) আটটি
৬২. বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে?
(ক) প্রগতি (●) নাবালক
(গ) সুলভ (ঘ) নাবালক
৬৩. “বলাম' শব্দের ‘ব’ উপসর্গ কী অর্থ নির্দেশ করে?
(●) সহিত (খ) বাইরে
(গ) অধীন (ঘ) প্রতি
৬৪. উপসর্গযুক্ত শব্দ কোনটি?
(ক) পঙ্কজ (খ) জ্বালাতন
(গ) মাচান (●) কদবেল
৬৫ ‘বকলম' শব্দটি বাংলা ভাষায় এসেছে-
(ক) বর্মি ভাষা থেকে (খ) আরবি ভাষা থেকে
(গ) হিন্দি ভাষা থেকে (●) ফারসি ভাষা থেকে
৬৬. ‘আড়চোখে' শব্দে ‘আড়' উপসর্গটি কি অর্থ প্রকাশ করছে?
(ক) খারাপ (খ) হিংসা
(গ) উৎসাহ (●) বক্র
(ঙ) কোনোটিই নয়
৬৭. নিচের কোন শব্দটিতে ইরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) অপমৃত্যু (খ) রামদা
(গ) বাজেখরচ (●) ফুলবাবু
(ঙ) কোনোটিই নয়
৬৮. ‘উপাচার্য' শব্দটি কোন উপসর্গ?
(ক) খাঁটি বাংলা (●) সংস্কৃত বা তৎসম
(গ) ফারসি (ঘ) বিদেশি
৬৯. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
(ক) প্রশংসা (খ) উপমন্ত্রী
(গ) গরমিল (●) ইতিহাস
৭০. 'অপমান' শব্দের ‘অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
(●) বিপরীত (খ) বিকৃত
(গ) অভাব (ঘ) নিকৃষ্ট
৭১. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
(●) রাম (খ) সম
(গ) আম (ঘ) নিম
৭২. উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? [
(ক) আলুনি (●) হরবোলা
(গ) মগডাল (ঘ) পাতিলেবু
৭৩. 'অপসংস্কৃতি' শব্দটিতে ‘অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) বিকৃত (●) নিকৃষ্ট
(গ) বিপরীত (ঘ) অভাব
৭৪. উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
(●) সুদিন (খ) ভাবুক
(গ) দিগন্ত (ঘ) নদীমাতৃক
৭৫. বিদেশি উপসর্গের দৃষ্টান্ত হলো-
(ক) অব (●) না
(গ) ডন (ঘ) অনা
৭৬. শব্দের আগে কোনটি বসে?
(●) উপসর্গ (খ) অনুসর্গ
(গ) প্রত্যয় (ঘ) বিভক্তি
৭৭. নিম' যে ভাষার উপসর্গ—
(ক) উর্দু (●) ফারসি
(গ) গুজরাটি (ঘ) আরবি
৭৮. নিচের কোনটিতে 'উপ' উপসর্গ ‘অপ্রধান' অর্থে প্রযুক্ত হয়েছে?
(●) উপভাষা (খ) উপকার
(গ) উপনেতা (ঘ) উপকূল
৭৯. 'বিজ্ঞান' শব্দের 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত?
(●) বিশেষ (খ) গতি
(গ) সাধারণ (ঘ) বিবিধ
৮. কোন ৪টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়?
(ক) সু, বি, নি, অ (খ) স, সা, বি, নি
(●) সু, বি, নি, আ (ঘ) সু, বি, নি, হা
৮১. ‘অপদেবতা’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(●) মন্দ অর্থে (খ) বিপরীত অর্থে
(গ) বৃথা অর্থে (ঘ) অস্বাভাবিক অর্থে
৮২. 'পাতিহাস'- শব্দটিতে ‘পাতি' উপসর্গটি কি অর্থ বোঝায়?
(ক) বড় (●) ছোট
(গ) মন্দ (ঘ) বিপ্সা
৮৩. বেগতিক শব্দে ব্যবহৃত 'বে' কোন ধরনের উপসর্গ?
(ক) বাংলা (খ) সংস্কৃত
(গ) আরবি (●) ফারসি
৮৪. শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি?
(ক) অনুসর্গ (খ) বিভক্তি
(গ) প্রত্যয় (●) উপসর্গ
৮৫. 'খাসমহল' শব্দের 'বাস' উপসর্গটি কোন ভাষা হতে আগত?
(ক) ফারসি (●) আরবি
(গ) উর্দু (ঘ) হিন্দি
৮৬. কোন শব্দে 'উপ' উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
(●) উপকণ্ঠ (খ) উপনদী
(গ) উপভাষা (ঘ) উপধর্ম
৮৭. 'অত্যাচার' শব্দে 'অতি' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(●) আতিশয্য (খ) অতিক্রম
(গ) নিকৃষ্ট (ঘ) ঈষৎ
৮৮. ইতিহাস শব্দের “ইতি' কোন উপসর্গ?
(●) বাংলা (খ) সংস্কৃত
(গ) ফরাসি (ঘ) আরবি
৮৯. 'আমজনতা' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
(●) বিদেশি (খ) তৎসম
(গ) খাঁটি বাংলা (ঘ) কোনোটিই নয়
৯০. ‘হাভাতে' শব্দের অন্তর্গত 'হা' কোন শ্রেণির অন্তর্গত?
(●) উপসর্গ (খ) অনুসর্গ
(গ) প্রত্যয় (ঘ) বিভক্তি
৯১. ‘প্রকাণ্ড' শব্দের 'প্র' কোনটির উদাহরণ?
(●) বিভক্তি (খ) অনুসর্গ
(গ) উপসর্গ (ঘ) প্রত্যয়
৯২. ফারসি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?
(ক) খাসখবর (খ) অধিকার
(গ) লাপাত্তা (●) বেতার
৯৩. ‘ফুল' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?
(ক) সুন্দর অর্থে (●) পূর্ণ অর্থে
(গ) বিশেষ অর্থে (ঘ) বিবিধ অর্থে
৯৪. কোনটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ?
(ক) আনকোরা (খ) পাতিহাঁস
(গ) অনাবৃষ্টি (●) সবক'টি
৯৫. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) নিখুঁত (খ) আনমনা
(গ) অবহেলা (●) নিমরাজি
৯৬. ‘লাপাত্তা’ কোন উপসর্গের উদাহরণ?
(ক) বাংলা (●) বিদেশি
(গ) সংস্কৃত (ঘ) ক ও গ
৯৭. কোন শব্দটি আরবি উপসর্গযোগে গঠিত?
(●) গরমিল (খ) হররোজ
(গ) নালায়েক (ঘ) কমজোর
৯৮. বিপদের সম্মুখে নির্ভয়ে থেকো' বাক্যটিতে 'সম্মুখে' কোন অনুসর্গ?
(ক) তদ্ভব অনুসর্গ (খ) বিদেশী অনুসর্গ
(●) সংস্কৃত অনুসর্গ (ঘ) ক্রিয়াজাত অনুসর্গ
৯৯. খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
(●) ঊনবিংশ (খ) দরখাস্ত
(গ) নির্দেশ (ঘ) উপকূল
১০০. কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয় –
(ক) হরহামেশা (খ) হররোজ
(●) হরতাল (ঘ) হরদম
১০১. 'রাতে তিনি ভাতের বদলে রুটি খান।'-এ বাক্যে 'বদলে' শব্দটির ব্যাকরণিক
পরিচয় কী?
(●) অনুসর্গ (খ) অব্যয়
(গ) বিশেষণ (ঘ) সর্বনাম
১০২. অধ্যক্ষ মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি'। এ বাক্যের 'দরখাস্ত' শব্দটি-
(●) উপসর্গযুক্ত (খ) প্রত্যয়যুক্ত
(গ) বিভক্তিযুক্ত (ঘ) অনুসর্গযুক্ত
১০৩. 'প্রতিদিন' শব্দটিতে 'প্রতি' কি ধরনের উপসর্গ?
(ক) বাংলা (●) সংস্কৃত
(গ) বিদেশী (ঘ) কোনোটিই নয়
১০৪. কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত?
(ক) পরীক্ষা (খ) প্রভাত
(●) বেহাত (ঘ) অনাবৃষ্টি
১০৫. 'অভিজ্ঞ' শব্দে ‘অভি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
(ক) গমন (খ) সম্মুখ
(গ) ব্যাপ্তি (●) সম্যক
১০৬. 'অপভ্রংশ' শব্দটিতে 'অপ'-উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সদৃশ অর্থে (●) বিকৃত অর্থে
(গ) অতিক্রম অর্থে (ঘ) অপকর্ষ অর্থে
১০৭. কোনটি বাংলা উপসর্গের উদাহরণ?
(ক) গর, বদ, বে (খ) প্র, পরা, অপ
(●) অঘা, অজ, পাতি (ঘ) নিম, হাফ, অন
১০৮. বিদেশি উপসর্গের উদাহরণ কোনটি?
(ক) অঘা, অজ, পাতি (●) গর্, বদ, বে
(গ) প্র, পরা, অপ (ঘ) চলন্ত, নিভন্ত, পড়ন্ত
১০৯. 'হা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
(ক) কম অর্থে (খ) নিকৃষ্ট অর্থে
(গ) হীনতা অর্থে (●) অভাব অর্থে
১১০. 'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’?
(●) অনুসর্গ (খ) অব্যয়
(গ) সর্বনাম (ঘ) উপসর্গ
১১১. কোনটি বিদেশী উপসর্গ?
(ক) বি (●) বে
(গ) সা (ঘ) নি
১১২. অভাব বুঝিয়েছে কোন উপসর্গ?
(ক) বিশুস্ক (●) বিবর্ণ
(গ) অনুজ (ঘ) বিক্ষেপ
১১৩. কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়?
(ক) নির্মাণ (খ) নির্মূল
(●) নিলাম (ঘ) নিতল
১১৪. 'বিযুদ্ধ' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
(●) উপসর্গযোগে (খ) সন্ধিযোগে
(গ) প্রত্যয়যোগে (ঘ) সমাসযোগে
১১৫. উপসর্গযোগে গঠিত কোন শব্দটির 'অনু' সাদৃশ্য অর্থে ব্যবহৃত?
(ক) অনুশীলন (খ) অনুগামী
(●) অনুবাদ (ঘ) অনুকম্পা
১১৬. কোনটিতে মন্দ অর্থে উপসর্গ প্রযুক্ত হয়েছে?
(ক) প্রতিশোধ (●) উপপতি
(গ) পরিপন্থি (ঘ) অতিকায়
১১৭. তৎসম উপসর্গ কোনটি?
(●) নি (খ) ফি
(গ) বে (ঘ) না
১১৮. 'বিনির্মাণ' শব্দে 'বি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) নতুন (খ) নেতিবাচক
(●) ইতিবাচক (ঘ) প্রসারণ
১১৯. কোনগুলো উপসর্গ?
(ক) ইক, অক, অন (●) প্র, পরা, অপ
(গ) চল্, নে, গে (ঘ) র, তে, দের
১২০. কোনটি বি-উপসর্গযোগে গঠিত শব্দ নয়?
(ক) বিপদ (খ) বিজয়
(●) বিদ্বান (ঘ) বিগত
১২১. ‘প্রতিকৃতি' শব্দটির উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
(●) সাদৃশ্য (খ) বিপরীত
(গ) ভিন্ন (ঘ) সম্মুখ
১২২. ‘উপ' উপসর্গ কোন শব্দে হীন অর্থে ব্যবহৃত—
(ক) উপকূল (খ) উপকণ্ঠ
(●) উপদেবতা (ঘ) উপকার
১২৩. 'শরতের পর আসে বসন্ত'- এখানে পর অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে? —
(●) দীর্ঘ বিরতি (খ) অল্প বিরতি
(গ) বিরতি (ঘ) নৈকট্য
১২৪. ‘বৃহৎ অর্থে’- গঠিত উপসর্গ বাচক শব্দের উদাহরণ কোনটি?
(●) রামদা (খ) রামখড়ি
(গ) রামপোকা (ঘ) রামশালিক
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910