
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, বাংলা ভাষা: সাধু ও চলিত রীতি
বাংলা ভাষা: সাধু ও চলিত রীতি
০১. বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়?
(ক) আঞ্চলিক ভাষা (●) চলিত ভাষা
(গ) উপভাষা (ঘ) সাধু ভাষা
০২. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
(ক) চলিত রীতি (খ) আঞ্চলিক রীতি
(গ) কথ্য রীতি (●) সাধু রীতি
(ঙ) কোনোটিই নয়
০৩. 'দেখিয়া' শব্দের চলিত রূপ কোনটি?
(●) দেখে (খ) দেখিল
(গ) দেখিয়াছি (ঘ) দেখাইয়া
(ঙ) কোনোটিই নয়
০৪. কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে গঠিত হয়েছে?
(ক) নেচে নেচে চইলা গিয়েছে (●) নেচে নেচে চলে গিয়েছে
(খ) নাচিয়া নাচিয়া চলিয়া গিয়াছে (ঘ) নাইচা নাইচা চইলা গ্যাছে
০৫. 'পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে হবে—
(ক) পার হয়ে (খ) পারায়ে
(●) পেরিয়ে (ঘ) পার হইয়ে
০৬. চলিত ভাষারীতিতে কম ব্যবহৃত হয় কোন শব্দ?
(ক) বিদেশী (●) তৎসম
(গ) দেশি (ঘ) তদ্ভব
০৭. সাধুরীতির শব্দ কোনটি?
(●) গ্রহ (খ) কেতাব
(গ) কলেজ (ঘ) গিন্নী
০৮. বাংলা সাধু ভাষার জনক কে?
(ক) হরলাল রায় (গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(●) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
০৯. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুর্নিদ্ষ্টি?
(ক) কথ্য ভাষা (খ) লেখ্য ভাষা
(●) সাধু ভাষা (ঘ) চলিত ভাষা
১০. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
(ক) শুকনো (খ) সাথে
(●) জুতা (ঘ) বুনো
১১. কোনটি সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) সহজবোধ্য (গ) তদ্ভব শব্দবহুল
(খ) নাট্য সংলাপে ব্যবহার (●) তৎসম শব্দবহুল
১২. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়—
(●) অব্যয় পদ (খ) সম্বোধন পদ
(গ) সর্বনাম পদ (ঘ) ক্রিয়াপদ
১৩. ‘আমি বাড়ি গিয়ে দেখলাম তুমি বসিয়া আছ।' এটা কোন রীতির ভাষা?
(ক) চলিত রীতি (গ) কথ্য রীতি
(খ) সাধু রীতি (●) সাধু ও চলিত মিশ্রণ রীতি
১৪. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
(ক) সাধুভাষা (●) আদর্শ চলিত ভাষা
(গ) আঞ্চলিক ভাষা (ঘ) দেশি ভাষা
১৫. বাংলা ভাষারীতির কয়টি রূপ?
(ক) তিনটি (খ) পাঁচটি
(গ) চারটি (●) দুইটি
১৬. “অদ্য" শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
(ক) চলিত (●) সাধু
(গ) প্রাকৃত (ঘ) কোল
১৭. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
(ক) আঞ্চলিক (খ) উপভাষা
(●) লেখ্য (ঘ) কথ্য
১৮. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
(ক) কৃত্রিম (●) পরিবর্তনশীল
(গ) গুরুগম্ভীর (ঘ) তৎসম শব্দবহুল
১৯. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়—
(ক) চলিত ভাষারীতিতে (খ) সমাজ উপভাষায়
(●) সাধু ভাষারীতিতে (ঘ) আঞ্চলিক উপভাষায়
২০. চলিতরীতির শব্দ নয় কোনটি?
(ক) করবার (খ) করার
(●) করিবার (ঘ) করে
২১. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
(ক) সাধুরীতি (●) চলিত রীতি
(গ) কথ্য রীতি (ঘ) বানান রীতি
২২. জুতো শব্দটি কোন ভাষারীতির?
(ক) সাধু (●) চলিত
(গ) প্রাকৃত (ঘ) কোল
২৩. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
(ক) গাম্ভীর্য (গ) তৎসম শব্দের বহুল ব্যবহার
(●) প্রমিত উচ্চারণ (ঘ) ব্যাকরণ অনুসরণ করে চলে
২৪. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
(ক) গুরুচণ্ডাল (●) গুরুগম্ভীর
(গ) অবোধ্য (ঘ) দুর্বোধ্য
২৫. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
(ক) তুলা (●) শুকনো
(গ) পড়িল (ঘ) সহিত
২৬. ‘বুনো’ কোন ভাষারীতির শব্দ?
(ক) সাধু ভাষা (গ) আঞ্চলিক ভাষা
(খ) কথ্য ভাষা (●) চলিত ভাষা
২৭. ‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
(ক) রাজা মনি মোহন রায় (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(●) রাজা রামমোহন রায় (ঘ) অক্ষয় কুমার দত্ত
২৮. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?
(ক) বিশেষ্য (খ) সর্বনাম
(●) অব্যয় (ঘ) ক্রিয়া
২৯. বাংলা ভাষার সাধু ও চলিত রূপ এর মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
(ক) উইলিয়াম কেরি (খ) এডওয়ার্ড ডিমোর্ক
(গ) শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় (●) প্রমথ চৌধুরী
৩০. সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
(ক) বিশেষ্য ও বিশেষণ (খ) বিশেষণ ও ক্রিয়
(গ) বিশেষ্য ও সর্বনাম (●) সর্বনাম ও ক্রিয়া
৩১. একই গদ্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে?
(●) গুরুচণ্ডালী দোষ (খ) বাহুল্য দোষ
(গ) দ্বিত্বজনিত ভুল (ঘ) বাচ্যজনিত
৩২. সাধু ও চলিত রীতির পার্থক্য সূচিত হয়-
(ক) বিশেষ্য ও বিশেষণে (খ) সন্ধি ও উপসর্গে
(গ) প্রকৃতি ও প্রত্যয়ে (●) ক্রিয়াপদ ও সর্বনামে
৩৩. 'বন্য' শব্দটির চলিত রূপ কোনটি?
(ক) বন্যে (●) বুনো
(গ) বনো (ঘ) বণ্য
৩৪. 'তিনি কথা দিয়া কথা রাখতে পারেনি।' বাক্যটিতে যে/যেসব ত্রুটি রয়েছে-
(●) দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সংগতি রক্ষিত হয়নি
(খ) দুই ভাষারীতির মিশ্রণ ঘটেছে
(গ) বর্ণাশুদ্ধি ঘটেছে
(ঘ) উপযুক্ত সর্বনাম পদ ব্যবহৃত হয়নি
৩৫. ভাষার রূপ কয়টি?
(ক) ১টি (●) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
৩৬. সাধুরীতির বৈশিষ্ট্য নয় কোনটি?
(ক) গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল
(খ) ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে
(গ) পদবিন্যাস সুনিয়ন্ত্রিত (●) সংক্ষিপ্ত ও সহজবোধ্য
৩৭. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
(●) সাধু (খ) আঞ্চলিক
(গ) চলিত (ঘ) প্রাকৃত
৩৮. সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য—
(●) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে (খ) বাক্যের সরলতা ও জটিলতায়
(গ) শব্দের কথ্য লেখ্য রূপে (ঘ) তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহারে
৩৯. সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন্ দোষে দুষ্ট হয়?
(●) গরুচণ্ডালি দোষ (খ) আঞ্চলিক দোষ
(গ) বাহুল্য দোষ (ঘ) উৎপ্রেক্ষা দোষ
৪০. ‘কাটাইনু বহুদিন সুখ পরিহরি— ‘পরিহরি' শব্দটির চলিত রূপ
(ক) ত্যাগ করে (খ) ভ্রমে
(●) পরিহার করে (ঘ) ভুলে গিয়ে
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910