
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, কারক ও বিভক্তি
কারক ও বিভক্তি
০১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
(ক) বিভক্তি (●) কারক
(গ) প্রত্যয় (ঘ) অনুসর্গ
০২. দ্বারা, দিয়া, কর্তৃক–বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
(●) তৃতীয়া বিভক্তি (খ) প্রথমা বিভক্তি
(গ) দ্বিতীয়া বিভক্তি (ঘ) শূন্য বিভক্তি
০৩. 'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’-এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
(●) কর্ম কারকে শূন্য (খ) সম্প্রদানে সপ্তমী
(গ) অধিকরণে শূন্য (ঘ) কর্তৃকারকে শূন্য
০৪. ‘আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।' —এই বাক্যে ‘আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
(ক) কর্তৃকারকে সপ্তমী (গ) অপাদান কারকে তৃতীয়া
(খ) কর্মকারকে সপ্তমী (●) অধিকরণ কারকে সপ্তমী
০৫. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
(ক) ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
(খ) কাজের পরিচয় ফলে বুঝা যায়
(গ) ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই
(●) আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
০৬. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
(●) ঘোড়াকে চাবুক মার (খ) ডাক্তার ডাক
(গ) গাড়ি স্টেশন ছেড়েছে (ঘ) মুষলধারে বৃষ্টি পড়ছে
০৭. সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম। রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন :
(●) অপাদান কারক (গ) অধিকরণ কারক
(খ) করণ কারক (ঘ) কর্মকারক
০৮. কারক কয় প্রকার?
(ক) পাঁচ প্রকার (●) ছয় প্রকার
(গ) তিন প্রকার (ঘ) সাত প্রকার
০৯. এই রাতে তারা দেখা যায়'- এ বাক্যে 'রাতে কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে ৭মী (খ) কর্তায় ৭মী
(●) অধিকরণে ৭মী (ঘ) কর্মে ৭মী
১০. কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে?
(ক) আমি ঢাকা যাচ্ছি (খ) গাড়ি স্টেশন ছাড়ে
(গ) তারা বল খেলে (●) ডাক্তার ডাক
১১. 'তিনি বাড়ি নেই'- কোন কারক?
(ক) অধিকরণে শূন্য (খ) অপাদানে ৭মী
(●) অধিকরণে ৭মী (ঘ) কর্মে শূন্য
১২. দশে মিলে করি কাজ- এখানে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) সম্প্রদান কারকে ৭মী (খ) কর্তৃকারকে ২য়া
(গ) কর্তৃকারকে ৪র্থী (●) কর্তৃকারকে ৭মী
১৩. ‘গৃহহীন চিরদিন থাকে পরাধীন।' নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(●) কর্তৃকারকে শূন্য (গ) করণে শূন্য
(খ) কর্মকারকে শূন্য (ঘ) অপাদানে শূন্য
১৪. 'পুকুরে মাছ আছে'—এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?
(ক) বৈষয়িক অধিকরণ (খ) ভাবাধিকরণ
(গ) অভিব্যাপক অধিকরণ (●) ঐকদেশিক অধিকরণ
১৫. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
(ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
(●) চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
(গ) একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
(ঘ) প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
১৬. 'তিলে তৈল হয়'। বাক্যে 'ভিলে' কোন কারক?
(ক) কর্ম কারক (●) অপাদান কারক
(খ) করণ কারক (ঘ) অধিকরণ কারক
১৭. ‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে'। বাক্যে 'স্টেশন' কোন কারকে কোন বিভক্তি? (●) অপাদানে শূন্য (খ) কর্তায় শূন্য
(গ) করণে শূন্য (ঘ) অধিকরণে শূন্য
১৮. ‘পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে'- বাক্যে 'জল' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তৃকারকে ৭মী (●) কর্মকারকে শূন্য
(গ) কর্তৃকারকে শূন্য (ঘ) করণ কারকে শূন্য
১৯. অপ্রাণিবাচক শব্দের উত্তর-এ কোন বিভক্তি হবে?
(ক) কে (খ) রে
(গ) তে (●) শূন্য
২০. খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে— কোন কারক?
(ক) করণ কারক (খ) অপাদান কারক
(●) অধিকরণ কারক (ঘ) কর্ম কারক
২১. 'রাজায় রাজায় লড়াই করছে'- এ বাক্যে 'রাজায় রাজায়' কী?
(ক) প্রযোজক কর্তা (খ) মুখ্য কতা
(●) ব্যতিহার কর্তা (ঘ) ণিজন্ত কর্তা
২২. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
(ক) ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক (●) ভিক্ষুককে ভিক্ষা দাও
(খ) ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক (ঘ) কোনোটিই নয়
২৩. 'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
(ক) কর্তায় সপ্তমী (●) কর্মে সপ্তমী
(গ) করণে সপ্তমী (ঘ) অপাদানে সপ্তমী
২৪. 'নৌকায় নদী পার হলাম'- নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৭মী (●) করণে ৭মী
(গ) অধিকরণে ৫মী (ঘ) সম্প্রদানে ৪র্থী
২৫. ‘টাকায় টাকা আনে’ এখানে টাকায় কোন কারকে কি বিভক্তি?
(●) কর্তৃকারকে ৭মী (খ) অপাদানে ৭মী
(গ) কর্মকারকে ৭মী (ঘ) করণ কারকে ৭মী
২৬. 'তিলে তৈল হয়'- কোন কারকে কোন বিভক্তি?
(ক) সম্প্রদান কারকে চতুর্থ (খ) অধিকরণ কারকে সপ্তমী
(●) অপাদান কারকে সপ্তমী (ঘ) কর্তৃকারকে প্রথমা
২৭. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে'- বাক্যে 'পাঠে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে সপ্তমী (●) অধিকরণে সপ্তমী
(গ) অপাদানে সপ্তমী (ঘ) করণে সপ্তমী
২৮. 'আকাশে চাঁদ উঠেছে'-এখানে 'আকাশে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ষষ্ঠী (খ) কর্মে শূন্য
(●) অধিকরণে সপ্তমী (ঘ) সম্প্রদানে চতুর্থী
২৯. ‘ইট-পাথরের দালান’-এখানে ‘ইট-পাথরের’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে সপ্তমী (খ) কর্তৃকারকে ষষ্ঠী
(●) করণে ষষ্ঠী (ঘ) করণে সপ্তমী
৩০. ‘আজকে নগদ কালকে ধার'-এখানে 'আজকে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় ২য়া (খ) করণে ২য়া
(●) অধিকরণে ২য়া (ঘ) কর্মে ২য়া
৩১. 'ঝিনুক থেকে মুক্তা মেলে' – এখানে 'ঝিনুক' কোন কারক?
(ক) সম্প্রদান কারক (খ) কর্ম কারক
(গ) অধিকরণ কারক (●) অপাদান কারক
৩২. 'গাছ হতে ফলটি পড়ল' – কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে ৬ষ্ঠী (খ) করণে ৯মী
(●) অপাদানে ৫মী (ঘ) কর্মে ২য়া
৩৩. 'বুলবুলিতে ধান খেয়েছে'- এই বাক্যে 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে সপ্তমী (খ) করণে সপ্তমী
(গ) অধিকরণে সপ্তমী (●) কর্তায় সপ্তমী
৩৪. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে-মহিষে কোন ধরনের কর্তা?
(ক) প্রযোজ্য (খ) প্রযোজক
(●) ব্যতিহার (ঘ) মুখ্য
৩৫. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
(ক) অভিব্যাপক (খ) আধারাধিকরণ
(●) ঐকদেশিক (ঘ) কালাধিকরণ
৩৬. 'আমি কি ডরাই সখী ভিখারি রাখবে?' - 'রাঘবে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় ৭মী (খ) কর্মে ৭মী
(●) অপাদানে ৭মী (ঘ) করণে ৭মী
৩৭. প্রাতিপদিক কী?
(ক) সাধিত শব্দ (খ) বিভক্তিযুক্ত শব্দ
(●) বিভক্তিহীন নাম শব্দ (ঘ) প্রত্যয়যুক্ত শব্দ
৩৮. উদ্যম বিহনে কার পুরে মনোরথ- এখানে 'উদ্যম বিহনে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তৃকারকে ৭মী (●) অধিকরণে ৭মী
(গ) অপাদানে ১ম (ঘ) কর্মে ৭মী
৩৯. বাবা বাড়ি নেই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে শূন্য (খ) কর্তৃকারকে শূন্য
(●) অধিকরণে শূন্য (ঘ) অপাদানে শূন্য
৪০. বেলা যে পড়ে এলো জলকে চল। কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৭মী (●) নিমিত্তার্থে ৪র্থী
(গ) কর্মে হয়া (ঘ) সম্প্রদানে ৪র্থী
৪১. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন, তাকে বলে-
(●) করণ কারক (খ) কর্ম কারক
(গ) অপাদান কারক (ঘ) কর্তকারক
৪২. ‘ডাক্তার ডাক’- কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি (গ) করণ কারকে শূন্য বিভক্তি
(●) কর্ম কারকে শূন্য বিভক্তি (ঘ) কর্তৃকারকে শূন্য বিভক্তি
৪৩. ‘পড়ায় আমার মন বসে না’- এখানে ‘পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্ম কারকে ৭মী বিভক্তি (গ) অপাদান কারকে ৭মী বিভক্তি
(●) অধিকরণ কারকে ৭মী বিভক্তি (ঘ) করণ কারকে ৭মী বিভক্তি
৪৪. ‘পাপে বিরত হও'-পাপে কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে সপ্তমী (●) অপাদানে সপ্তমী
(গ) কর্তায় সপ্তমী (ঘ) কর্মে সপ্তমী
৪৫. কলসা কানায় কানায় পূর্ণ - কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে সপ্তমী (খ) স্থানাধিকরণে সপ্তমী
(●) ভাবাধিকরণে সপ্তমী (ঘ) কালাধিকরণে সপ্তমী
৪৬. 'রাজার দুয়ারে হাতি বাঁধা'। এখানে 'দুয়ারে' শব্দটি কোন কারক?
(ক) করণ (খ) সম্প্রদান
(গ) অপাদান (●) অধিকরণ
৪৭. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।'- বাক্যটির ‘চিনিপাতা' কোন্ কারক?
(ক) অধিকরণ (খ) অপাদান
(●) করণ (ঘ) কর্ম
৪৮. 'কান্নায় শোক কমে'— এখানে 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণ কারকে ৭মী (খ) অপাদানে ৭মী
(●) অধিকরণে ৭মী (ঘ) সম্প্রদানে ৭মী
৪৯. ‘আকাশে চাঁদ উঠেছে'। এখানে 'আকাশে' কোন প্রকারের অধিকরণ?
(ক) ভাবাধিকরণ (●) ঐকদেশিক অধিকরণ
(গ) কালাধিকরণ (ঘ) বৈষয়িক
৫০. 'জিজ্ঞাসিব জনে জনে'—এখানে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৭মী (●) কর্মে ৭মী
(গ) অপাদানে ৭মী (ঘ) অধিকরণে ৭মী
৫১. 'ভিখারিকে ভিক্ষা দাও'— কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৪র্থী (খ) করণে ৪র্থী
(●) সম্প্রদানে ৪র্থী (ঘ) অপাদানে ৪র্থী
৫২. “ফুলে ফুলে ঘর ভরেছে'—বাক্যে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৭মী (●) করণে ৭মী
(গ) অধিকরণে ৭মী (ঘ) অপাদানে ৭মী
৫৩. গুণহীনে ত্যাগ কর। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(●) কর্মে ৭মী (খ) অধিকরণে ৭ম
(গ) সম্প্রদানে ৭মী (ঘ) অপাদানে ৭মী
৫৪. 'এমন ছেলে আর দেখিনি' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় শূন্য (●) কর্মে শূন্য
(গ) অপাদানে শূন্য (ঘ) অধিকরণে শূন্য
৫৫. বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় শূন্য (●) অপাদানে ৭মী
(গ) অধিকরণে ৭মী (ঘ) করণে ১মা
৫৬. 'এত শঠতা, এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা।'- কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে সপ্তমী (খ) অধিকরণে দ্বিতীয়া
(●) করণে সপ্তমী (ঘ) অপাদানে শূন্য
৫৭. নিম্নের কোনটি বিভক্তি নয়?
(ক) দ্বারা (খ) থেকে
(গ) চেয়ে (●) পর্যন্ত
৫৮. 'সব ঝিনুকে মুক্তা মিলে না' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্ত?
(ক) কর্তায় দ্বিতীয়া (●) অপাদানে ৭মী
(গ) কর্মে দ্বিতীয়া (ঘ) অধিকরণে ৭মী
৫৯. 'তিনি ব্যাকরণে পণ্ডিত'— বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(●) অধিকরণে ৭মী (খ) কর্মে ৭মী
(গ) করণে ৭মী (ঘ) অপাদানে ৭মী
৬০. 'জগতে কীর্তিমান হও সাধনায়'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় ৭মী (খ) কর্মে ২য়া
(গ) অধিকরণে ৭মী (●) করণে ৭মী
৬১. “কালির দাগ দাও'। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে শূন্য (খ) অপাদানে শূন্য
(●) করণে ষষ্ঠী (ঘ) কর্মে ২য়া
৬২. আমার যাওয়া হয়নি-'আমার' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে শূন্য (খ) কর্তায় শূন্য
(●) কর্তায় ষষ্ঠী (ঘ) কর্মে ষষ্ঠী
৬৩. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
(ক) ছেলেরা ফুটবল খেলছে (খ) মুষলধারে বৃষ্টি পড়ছে
(●) বাঘে-মহিষে এক ঘাটে জল খায় (ঘ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
৬৪. দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে।এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন
বিভক্তি?
(ক) কর্তায় দ্বিতীয়া (খ) করণে দ্বিতীয়া
(গ) অধিকরণে দ্বিতীয়া (●) কর্মকারকে দ্বিতীয়া
৬৫. কারক নির্ণয় করুন- লোভে পাপ পাপে মৃত্যু।
(ক) কর্মকারক (খ) সম্প্রদান কারক
(●) অপাদান কারক (ঘ) অধিকরণ কারক
৬৬. শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভূঁই' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৭মী (খ) করণে শূন্য
(●) কর্মে শূন্য (ঘ) অধিকরণে ৭মী
৬৭. পড়াশোনায় মন দাও— বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় ৭মী (খ) কর্মে ৭মী
(গ) অপাদানে শূন্য (●) অধিকরণে ৭মী
৬৮ টাকায় অসাধ্য সাধন হয়। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মকারকে সপ্তমী (●) করণ কারকে সপ্তমী
(গ) অপাদান কারকে সপ্তমী
৬৯. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে –
(ক) কর্তৃ কারক (●) কর্ম কারক
(গ) করণ কারক (ঘ) সম্প্রদান কারক
৭০. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কী বলা হয়?
(ক) সমাস (●) কারক
(গ) সন্ধি (ঘ) বিশেষণ
৭১. 'আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক' কোন বিভক্তি?
(ক) কর্মে ৬ষ্ঠী (খ) করণে শূন্য
(●) অধিকরণে ৬ষ্ঠী (ঘ) করণে ৭মী
৭২. কাননে কুসুমকলি সকলি ফুটিল-এ বাক্যে 'কাননে' কোন কারক ও বিভক্তি?
(ক) কর্মে সপ্তমী (খ) অপাদানে সপ্তমী
(●) অধিকরণে সপ্তমী (ঘ) করণে শূন্য
৭৩. “আয়ু যেন পদ্ম পাতায় নীর'- এই বাক্যে 'পদ্ম পাতায়'-
(ক) কর্মকারক (খ) করণ কারক
(গ) অপাদান কারক (●) অধিকরণ কারক
৭৪. অহঙ্কার পতনের মূল- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে শূন্য (●) করণে শূন্য
(গ) অপাদানে শূন্য (ঘ) অধিকরণে শূন্য
৭৫. নেহাল অঙ্কে খুব কাঁচা- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৭মী (খ) করণে ৭মী
(গ) অপাদানে শূণ্য (●) অধিকরনে ৭মী
৭৬. 'এই নদীর মাছ বড়।' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ২য়া (খ) অপাদানে ৭মী
(গ) করণে ৭মী (●) অধিকরণে ৬ষ্ঠী
৭৭. আলোয় আঁধার কাটে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ৭মী (●) করণে ৭মী
(গ) অপাদানে ৭মী (ঘ) কর্তায় ৭মী
৭৮. খনিতে সোনা পাওয়া যায়- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৭মী (●) অপাদানে ৭মী
(গ) অধিকরণে ৭মী (ঘ) কর্তায় ৭মী
৭৯. খালেদ বই পড়ে— বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে শূন্য (খ) অধিকরণে শূন্য
(●) কর্মে শূন্য (ঘ) অপাদানে শূন্য
৮০. ব্যায়ামে শরীর ভাল থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(●) করণে ৭মী (খ) কর্মে ৭মী
(গ) অপাদানে ৭মী (ঘ) অধিকরণে ৭মী
৮১. 'বুলবুলিতে ধান খেয়েছে'— এই বাক্যের 'বুলবুলিতে' শব্দে কোন কারকে কোন বিভক্তি হয়েছে?
(ক) করণে সপ্তমী (খ) অধিকরণে সপ্তমী
(●) কর্তৃকারকে সপ্তমী (ঘ) অপাদানে সপ্তমী
৮২. 'তিনি ব্যাকরণে পণ্ডিত' –এ বাক্যে 'ব্যাকরণে' কোন কারক ও কোন বিভক্তি?
(●) অধিকরণ কারকে সপ্তমী (খ) সম্প্রদান কারকে সপ্তমী
(গ) অপাদান কারকে দ্বিতীয়া (ঘ) কর্মকারকে সপ্তমী
৮৩. বাবাকে বড্ড ভয় পাই। কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তৃকারকে দ্বিতীয়া (খ) কর্তৃকারকে চতুর্থী
(●) অপাদানকারকে দ্বিতীয়া (ঘ) কর্মে দ্বিতীয়া
৮৪. 'ফুলে ফুলে ঘর ভরেছে'- বাক্যটিতে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ১মা (খ) অধিকরণে ৭মী
(●) করণে ৭মী (ঘ) কর্তায় ৭মী
৮৫. "ডাক্তার ডাক'। বাক্যটিতে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ষষ্ঠী (●) কর্মে শূন্য
(গ) কর্তায় শূন্য (ঘ) সম্বন্ধে ষষ্ঠী
৮৬.“শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে'- শিক্ষায় কোন কারক?
(ক) কর্তৃ (খ) কর্ম
(●) অধিকরণ (ঘ) করণ
৮৭. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কী বলা হয়?
(ক) সমাস (●) কারক
(গ) সন্ধি (ঘ) বিশেষণ
৮৮. মনে পড়ে সেই জ্যৈষ্ঠদুপুরের পাঠশালা পলায়ণ।' স্ফীত-হরফের পদটির কারক ও বিভক্তি হলো—
(ক) কর্মে প্রথমা (খ) অধিকরণে পঞ্চমী
(●) অপাদানে শূন্য (ঘ) সম্প্রদানে সপ্তমী
৮৯. নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।' বাক্যটিতে 'রাস্তা' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে শূন্য (খ) কর্তায় শূন্য
(●) করণে শূন্য (ঘ) অপাদানে শূন্য
৯০. টাকায় সবই হয়— এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে দ্বিতীয়া (খ) সম্প্রদানে সপ্তমী
(●) অপাদান সপ্তমী (ঘ) করণে দ্বিতীয়া
৯১. গুরুজনে ভক্তি কর—বাক্যটিতে 'গুরুজনে' কোন কারক?
(ক) কর্তৃকারক (খ) কর্মকারক
(গ) করণকারক (●) সম্প্রদানকারক
৯২. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
(ক) অনুপাতিক (●) প্রাতিপদিক
(গ) আনুষাঙ্গিক (ঘ) প্রত্যয়ান্তিক
৯৩. ‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় । - বাক্যটিতে 'বাঘের' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
(ক) কর্মকারকে (খ) কর্তৃ কারকে ৬ষ্ঠী
(●) অপাদান কারকে ৬ষ্ঠী (ঘ) করণ কারকে ৭মী
৯৪. শব্দকে পদ হতে হলে এতে যোগ করার প্রয়োজন হয় -
(ক) প্রত্যয় (●) বিভক্তি
(গ) উপসর্গ (ঘ) অনুসর্গ
৯৫. 'এ সাবানে কাপড় কাচা চলবে না'- এখানে 'সাবানে' কোন কারকে কোন
বিভক্তি?
(ক) কর্তায় সপ্তমী (খ) করণে প্রথমা
(●) করণে সপ্তমী (ঘ) কর্মে সপ্তমী
৯৬. 'দশে মিলে করি কাজ'। বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
(●) কর্তৃকারকে ৭মী (খ) সম্প্রদান কারকে ৭মী
(গ) কর্তৃকারকে ২য়া (ঘ) কর্তৃকারকে ৪র্থী
৯৭. পড়াশোনায় মন দাও— বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে শূন্য (●) অধিকরণে ৭মী
(গ) কর্তায় ৭মী (ঘ) কর্মে ৭মী
৯৮. ‘শিক্ষককে শ্রদ্ধা কর' কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে সপ্তমী (খ) সম্প্রদানে সপ্তমী
(গ) অপাদানে সপ্তমী (ঘ) অধিকরণে সপ্তমী
(●) কোনোটিই নয়
৯৯. 'আমার ভাত খাওয়া হইলো না'। কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তৃকারকে দ্বিতীয়া (●) কর্মে শূন্য
(গ) সম্প্রদান কারকে সপ্তমী (ঘ) কর্তৃকারকে চতুর্থী
(ঙ) কোনোটিই নয়
১০০. অপাদান কারক কোনটি?
(ক) বনে বাঘ আছে (●) ট্রেন স্টেশন ছেড়েছে
(গ) গৃহহীনে গৃহ দাও (ঘ) জিজ্ঞাসিব জনে জনে
১০১. রহিম বিজ্ঞানে ভালো- এ বাক্যে 'বিজ্ঞান' কোন কারক?
(ক) অপাদান (●) অধিকরণ
(গ) করণ (ঘ) সম্প্রদান
(ঙ) কোনোটিই নয়
১০২. ‘কাল মেঘে বৃষ্টি হয়' এখানে ‘মেঘে' শব্দটি কোন কারক?
(ক) কর্তৃকারক (খ) কর্মকারক
(গ) সম্প্রদান কারক (●) অপাদান কারক
(ঙ) কোনোটিই নয়
১০৩. ‘গুরুজনে কর শ্রদ্ধা' কোন কারক?
(ক) কর্তৃকারক (খ) অপাদান কারক
(গ) করণ কারক (ঘ) কর্মকারক
(●) সম্প্রদানে সপ্তমী বিভক্তি
১০৪. ‘পৃথিবীতে কে কাহার'? এই বাক্যে ‘পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তিতে নিষ্পন্ন?
(ক) অপাদানে পঞ্চমী বিভক্তি (খ) কর্মে দ্বিতীয় বিভক্তি
(●) অধিকরণে সপ্তমী বিভক্তি (ঘ) করণে তৃতীয় বিভক্তি
১০৫. এ বাগান কুসুমের গন্ধে মউ-মউ'। চিহ্নিত অংশটুকু কোন কারকে কোন বিভক্তি?
(●) করণে ৬ষ্ঠী (খ) কর্মে ৬ষ্ঠী
(গ) অপাদানে ৬ষ্ঠী (ঘ) কর্তায় ৬ষ্ঠী
১০৬. শিশুটি খেলা করে।'—এই বাক্যে 'খেলা' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
(ক) কর্তায় শূন্য (খ) করণে শূন্য
(গ) সম্প্রদানে শূন্য (●) কর্মে শূন্য
১০৭. 'কেঁদে ভাসাইত বুক'-চিহ্নিত অংশটুকু কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে তৃতীয়া (খ) করণে শূন্য
(গ) কর্মে শূন্য (●) কারক নয়
১০৮. 'নৌকাতে নদী পার হওয়া যায়।'- নৌকাতে পদটির কারক ও বিভক্তি কি? (ক) কর্তায় ৭মী (খ) অধিকরণে ৭মী
(●) করণে ৭মী (ঘ) করণে ২য়া
১০৯. নাপিত চুল কাটে।— এই বাক্যের ‘চুল' শব্দটির কারক-বিভক্তি কোনটি?
(ক) সম্প্রদানে শূন্য (●) কর্মে শূন্য
(গ) করণে শূন্য (ঘ) কর্তায় শূন্য
১১০. “শিকারি বিড়াল গোঁফে চেনা যায়’- কোন ধরনের করণ কারক?
(ক) কালান্তক (খ) হেতুময়
(●) লক্ষণান্তক (ঘ) উপায়াত্মক
১১১. নিচের কোন বাক্যে বিধেয় কর্ম আছে?
(●) দুধকে আমরা দুগ্ধ বলি (খ) তাকে আমরা চিনি না
(গ) জিজ্ঞাসিব জনে জনে (ঘ) লাঙ্গল দ্বারা জমি চাষ হয়
১১২. ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে' কোন কারক?
(ক) করণ (খ) অপাদান
(গ) কর্তৃকারক (●) অধিকরণ
১১৩. জাল দ্বারা মাছ ধরা হয়। বাক্যটিতে 'দ্বারা' কী?
(ক) অনুসর্গ (খ) উপসর্গ
(●) বিভক্তি (ঘ) তদ্ধিত প্রত্যয়
১১৪. শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে।'— শিক্ষায় কোন কারক?
(ক) কর্ম (খ) কর্তৃ
(গ) করণ (●) অধিকরণ
১১৫. ‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক'–এ বাক্যে বাংলাদেশের পদটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে দ্বিতীয়া (খ) কর্তৃকারকে ষষ্ঠী
(●) অধিকরণে ষষ্ঠী (ঘ) অপাদানে ষষ্ঠী
১১৬. বিভক্তিহীন নামশব্দকে বলে——
(ক) রূঢ়ি শব্দ (●) প্রাতিপদিক
(গ) ধাতু (ঘ) সাধিত শব্দ
১১৭. 'আষাঢ়ে বৃষ্টি নামে।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় ৭মী (খ) কর্মে ৭মী
(গ) অপাদানে ৭মী (●) অধিকরণে ৭মী
১১৮. 'পরীক্ষা আসলে চোখের জল ঝরে।' -বাক্যটিতে 'চোখে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণকারকে ৭মী বিভক্তি (●) অপাদান কারকে ৭মী বিভক্তি
(গ) কর্মকারকে ৭মী বিভক্তি (ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
১১৯. ‘সাধনায় সব হয়’–বাক্যটির 'সাধনায়' কোন কারকে কোন বিভক্তি?
(●) করণে সপ্তমী (খ) করণে তৃতীয়া
(গ) অপাদানে পঞ্চমী (ঘ) অপাদানে দ্বিতীয়া
১২০. নিচের কোনটি 'সম্বন্ধ পদ' এর উদাহরণ-
(ক) আমার ভিটে ছেড়ে দাও
(খ) গেল জোহরের নামাজ পড়তে
(গ) পাথরের পুতুলের মতো বসে রইল
(●) সারেং সাহেব জাহাজ লেট যাচ্ছে নাতো
১২১. 'গুরুজনে ভক্তি করো', এখানে গুরুজনে কোন কারক?
(ক) করণ (●) সম্প্রদান
(গ) কর্তৃ (ঘ) কর্ম
১২২. ‘কোলে কোলে মানুষ'—শব্দগুচ্ছটি ব্যাকরণের যে নিয়মে গঠিত হয়েছে—
(ক) সমাস (খ) প্রবাদ প্রবচন
(●) কারক (ঘ) বাগধারা
১২৩. ‘নাগরিক সংকট অনুসন্ধানে রাতের গভীরে রাজা এথেন্স নগরে এলেন' বাক্যে 'রাজা' এর কারক ও বিভক্তি—
(ক) কর্মে শূন্য (●) কর্তায় শূন্য
(গ) করণে শূন্য (ঘ) অধিকরণে শূন্য
১২৪. কারক (কৃ + নক) শব্দটির অর্থ কী?
(ক) যা পদকে সম্পাদন করে (খ) যা পদ ও সমাসকে সম্পাদন করে
(গ) যা সমাসকে সম্পাদন করে (●) যা ক্রিয়া সম্পাদন করে
১২৫. 'ছাদ থেকে পানি পড়ে'। কোন কারকে কোন বিভক্তি?
(●) অপাদানে ৭মী (খ) অধিকরণে ৭মী
(গ) অপাদানে ৫মী (ঘ) অধিকরণে ৫মী
১২৬. কোনটি প্রথমা বিভক্তির বহুবচন?
(ক) দের (খ) দিগকে
(●) এরা (ঘ) দিগের
১২৭. এমন মেয়ে কখনো দেখিনী। বাক্যে 'মেয়ে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় শূন্য (●) কর্মে শূন্য
(গ) অপাদানে শূন্য (ঘ) অধিকরণে শূন্য
১২৮. মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন। 'পাঠশালা পলায়ন' কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে সপ্তমী (●) অপাদানে শূন্য
(গ) কর্ম কারকে তৃতীয়া (ঘ) করণ কারকে শূন্য
১২৯. ‘আমাদের একটি গল্প বলুন।' —এই বাক্যে 'আমাদের' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় ষষ্ঠী (খ) অপাদানে সপ্তমী
(গ) অধিকরণে সপ্তমী (●) কর্মে ষষ্ঠী
১৩০. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
(ক) 'য়' বা 'তে /য় (খ) 'এ' বা 'এতে /এ
(●) 'র' বা 'এর /র (ঘ) 'থেকে' বা 'চেয়ে' /কে
১৩১. “আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা' বাক্যে 'আমারে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(●) কর্মকারকে ২য়া (খ) কর্তৃকারকে ২য়া
(গ) কর্মকারকে ৭মী (ঘ) কর্তৃকারকে ৭মী
১৩২. সম্প্রদান কারকের উদাহরণ কোনটি?
(ক) ধোপাকে কাপড় দাও (●) দীনে দয়া কর
(গ) ডাক্তার ডাক (ঘ) সূর্যোদয়ে পদ্ম ফোটে
১৩৩. ভাবাধিকরণে সর্বদাই কোন বিভক্তির প্রয়োগ হয়?
(ক) চতুর্থী (খ) তৃতীয়া
(গ) ষষ্ঠী (●) সপ্তমী
১৩৪.“সমাজে প্রচলিত বিধিনিষেধ মেনে চলা বাঞ্ছনীয়।” এ বাক্যে ‘বিধিনিষেধ কোন কারকে কোন বিভক্তি?
(●) কর্মে শূন্য (খ) করণে শূন্য
(গ) কর্তায় শূন্য (ঘ) অধিকরণে শূন্য
১৩৫. ‘আমি সমাজবিজ্ঞান অনুষদে পরীক্ষা দেবো'–এ বাক্যে ‘অনুষদে’ কোন্ কারকে কোন্ বিভক্তি?
(ক) কর্তায় সপ্তমী (খ) কর্মে সপ্তমী
(গ) করণে সপ্তমী (●) অধিকরণে সপ্তমী
১৩৬. “প্রচলিত আইনেই এই অপরাধের যোগ্য শাস্তিবিধান সম্ভব।” –এ বাক্যে ‘আইনেই' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ২য় (খ) কর্তায় ৭মী
(গ) করণে ৭মী (●) অধিকরণে ৭মী
(ঙ) অপাদানে ৭মী
১৩৭. 'ক্রিকেট খেলে কত ছেলে পড়া নষ্ট করে'—বাক্যটিতে 'ক্রিকেট' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তৃকারকে শূন্য (●) কর্মে শূন্য
(গ) করণে শূন্য (ঘ) অপাদানে শূন্য
(ঙ) অধিকরণে শূন্য
১৩৮. ‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে'—এখানে 'বিষাদে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৭মী (●) করণে ৭মী
(গ) অধিকরণে ৭মী (ঘ) অপাদানে ৭মী
১৩৯. ‘মেয়েরা লুডু খেলে’-এখানে লুডু কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ষষ্ঠী (●) কর্মে শূন্য
(গ) করণে শূন্য (ঘ) সম্প্রদানে শূন্য
১৪০. ‘দেশের সেবা কর’-এখানে ‘দেশের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় শূন্য (খ) কর্মে শূন্য
(●) সম্প্রদানে ষষ্ঠী (ঘ) কর্মে ষষ্ঠী
১৪১. আল্লাহ-কে ডাকো। কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ২য়া (খ) কর্তায় ২য়া
(●) কর্মে ২য়া (ঘ) সম্প্রদানে ২য়া
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910