
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, বাক্য সংকোচন
বাক্য সংকোচন
০১. 'যিনি ন্যায়শাস্ত্র জানেন'-এর এককথায় প্রকাশিত রূপ হলো—
(ক) ন্যায়বাগীশ (●) নৈয়ায়িক
(গ) ন্যায়পাল (ঘ) ন্যায়বান্ধ
০২. 'প্রোষিতভর্তৃকা'—শব্দটির অর্থ কী?
(ক) ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী (গ) ভূমিতে প্রোথিত তরুমূল
(●) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
(ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
০৩. 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়—
(ক) জয়ের ইচ্ছা (খ) হত্যার ইচ্ছা
(●) বেঁচে থাকার ইচ্ছা (ঘ) শোনার ইচ্ছা
০৪. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
(ক) বেতসবৃত্তি (খ) পতঙ্গবৃত্তি
(গ) জলৌকাবৃত্তি (●) কুম্ভিলকবৃত্তি
০৫. “নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে—
(ক) নিদাঘ (●) নশ্বর
(গ) নষ্টমান (ঘ) বিনশ্বর
০৬. 'অক্ষির সমীপে'-এর সংক্ষেপণ হলো—
(●) সমক্ষ (খ) পরোক্ষ
(গ) প্রত্যক্ষ (ঘ) নিরপেক্ষ
০৭. “কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
(ক) ক্লান্তিহীন (খ) অক্লান্ত
(●) অক্লান্ত কর্মী (ঘ) অবিশ্রাম
০৮. ‘যা সহজে অতিক্রম করা যায় না'- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
(ক) অনতিক্রম্য (খ) অলঙ্ঘ্য
(●) দুরতিক্রম্য (ঘ) দুর্গম
০৯. যা চিরস্থায়ী নয়—
(ক) অস্থায়ী (খ) ক্ষণিক
(গ) ক্ষণস্থায়ী (●) নশ্বর
১০. যে ভূমিতে ফসল জন্মায় না-
(ক) পতিত (খ) অনুর্বর
(●) ঊষর (ঘ) বন্ধ্যা
১১. 'যা পূর্বে ছিল এখন নেই'—এক কথায় কি হবে?
(ক) অপূর্ব (খ) অদৃষ্টপূর্ব
(গ) অভূতপূর্ব (●) ভূতপূর্ব
১২. এক কথায় প্রকাশ করুন— 'যা বলা হয়নি'
(ক) অউক্ত (খ) অব্যক্ত
(●) অনুক্ত (ঘ) অব্যাক্ত
১৩. ‘ক্ষমার যোগ্য’-এর বাক্য সংকোচন—
(●) ক্ষমার্হ (খ) ক্ষমাপ্রার্থী
(গ) ক্ষমা (ঘ) ক্ষমাপ্রদ
১৪. 'যিনি বক্তৃতা দানে পটু –
(ক) বাকপটু (খ) সুবক্তা
(গ) অনলবর্ষী (●) বাগ্মী
১৫. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি —
(ক) ঐতিহাসিক (●) ইতিহাসবেত্তা
(গ) ইতিহাস রচয়িতা (ঘ) ইতিহাসজ্ঞ
১৬. ‘পরিমিত ব্যয় করে যে' এককথায় প্রকাশ করুন :
(●) মিতব্যয়ী (খ) কৃপণ
(গ) অপচয়কারী (ঘ) বিলাসী
১৭. 'যে আপনার রং লুকায় তাকে এক কথায় বলে—
(ক) অদৃশ্য (●) বর্ণচোরা
(গ) ভূতপূর্ব (ঘ) ফুলেল
১৮. 'কি করতে হবে ভেবে পায় না' তার এই অবস্থাকে বলা হয়—
(●)কিংকর্তব্যবিমূঢ় (খ) বিস্মিত
(গ) সুভাষিত (ঘ) লজ্জিত
১৯. 'যা পূর্বে দেখা যায়নি' এককথায় কি হবে?
(ক) অদৃষ্ট (খ) অপূর্ব
(গ) দৃষ্টপূর্ব (●) অদৃষ্টপূর্ব
২০. ‘ঈষৎ আমিষ গন্ধ যার'-এর এককথায় প্রকাশ কী হবে?
(ক) আমিষ্ট (খ) আমষে
(●) আঁষটে (ঘ) আমিষ্য
(ঙ) কোনোটিই নয়
২১. ‘অরিকে দমন করে যে'-এর এককথায় প্রকাশ কী হবে?
(ক) হরিহর (খ) অরিদম
(গ) অরিত্র (●) অরিন্দম
(ঙ) কোনোটিই নয়
২২. 'যা পূর্বে কখনো হয়নি'-এর সঠিক বাক্য সংকোচন হলো—
(ক) ভূতপূর্ব (●) অভূতপূর্ব
(গ) অদৃষ্টপূর্ব (ঘ) অশ্রুতপূর্ব
২৩. ‘পরের অন্নে যে বেঁচে থাকে'-এর এক কথায় প্রকাশ কোনটি?
(●) পরান্নজীবী (খ) পরান্নভোজী
(গ) পরজীবী (ঘ) পরাশ্রয়ী
২৪. ‘সাপের খোলস' কে এক কথায় কী বলে?
(ক) অজিন (●) নির্মোক
(গ) আঁইশ (ঘ) ছলম
২৫. উপস্থিত বুদ্ধি আছে যার-
(ক) বুদ্ধিমান (খ) বুদ্ধিমতি
(গ) বিচক্ষণ (●) প্রত্যুৎপন্নমতি
২৬. ‘মৃতের মত অবস্থা যার' তাকে এক কথায় কি বলা হয়?
(ক) মূমূর্ষ (●) মুমূর্ষু
(গ) মূমূর্ষু (ঘ) মৃতবৃত্ত
২৭. 'যার বসন আলগা'-এর বাক্য সংকোচন—
(ক) আলগা বসন (●) অসংবৃত
(গ) লজ্জাহীন (ঘ) সংযুক্তহীনতা
২৮. 'পরকে প্রতিপালন করে যে' এক কথায় কী হবে?
(ক) পরভৃত (●) পরভৃৎ
(গ) প্রতিপালক (ঘ) প্রতিপোষক
২৯. 'তিতিক্ষা' শব্দ দ্বারা বুঝায়—
(ক) লাভ করার ইচ্ছা (খ) গমন করার ইচ্ছা
(●) ক্ষমা করার ইচ্ছা (ঘ) ত্যাগ করার ইচ্ছা
৩০. 'যা কষ্টে নিবারণ করা যায়'-এর বাক্যে সংকোচন কোনটি?
(●) দুর্নিবার (খ) অনিবার্য
(গ) অনির্বাণ (ঘ) কোনটিই নয়
৩১. ‘অনেকের মধ্যে এক'-এর সঠিক বাক্য সংকোচন হলো-
(ক) অনন্য (খ) অসাধারণ
(●) অন্যতম (ঘ) শ্রেষ্ঠ
৩২. এক কথায় প্রকাশ করুন : 'যে নারীর হাসি সুন্দর'।
(●) সুস্মিতা (খ) সুহাসিনী
(গ) সুহাসি (ঘ) সুচিস্মিতা
৩৩. এক কথায় প্রকাশ করুন : 'অনেক অভিজ্ঞতা আছে যার'।
(ক) দূরদর্শী (খ) অভিজ্ঞ
(●) বহুদর্শী (ঘ) ত্রিকালজ্ঞ
৩৪. 'সকলের জন্য প্রযোজ্য'-এর এক কথায় প্রকাশ কী?
(●) সর্বজনীন (খ) বিশ্বজনীন
(গ) সর্বতা (ঘ) সর্বত্র
৩৫ বাঘের ডাককে এক কথায় বলে-
(ক) নাদ (খ) বৃংহিত
(●) গর্জন (ঘ) অজিন
৩৬. 'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে'-এর এক কথায় প্রকাশ কি?
(●) পরিবেদন (খ) চিরকুমার
(গ) লবেজান (ঘ) অভিসার
৩৭. ময়ূরের ডাক-এক কথায় কী বলে?
(ক) নাদ (খ) গর্জন
(গ) কুহু (●) কেকা
৩৮. ‘যা দমন করা কষ্টকর'-এক কথায়-
(ক) অদম্য (●) দুর্দমনীয়
(গ) দুর্নিবার (ঘ) অনিবার্য
৩৯. 'যে উপকারীর অপকার করে'-এক কথায়―
(●) কৃতঘ্ন (খ) শত্রুঘ্ন
(গ) অকৃতজ্ঞ (ঘ) অপকারী
৪০. 'যার কোনো কিছু থেকেই ভয় নেই'-এক কথায় প্রকাশ কি?
(ক) অভয় (খ) ভয়শূন্য
(●) অকুতোভয় (ঘ) নিৰ্ভীক
৪১. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' – এক কথায় প্রকাশ করলে কী হয়?
(●) প্রত্যুদ্গমন (খ) অগ্রগামী
(গ) শুভ পদার্পণ (ঘ) স্বাগতম
৪২. ‘মেঘের ধ্বনি’-এর বাক্য সংকোচন কোনটি?
(ক) মৃন্ময় (●) জীমূতমন্দ্ৰ
(গ) জীমূতেন্দ্ৰ (ঘ) শানকি
৪৩. 'বীর সন্তান প্রসব করে যে নারী' এক কথায় তাকে কী বলে?
(ক) বীরপুত্র (খ) রত্নগর্ভা
(গ) স্বর্ণমাতা (●) বীরপ্রসূ
৪৪. যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্য সংকোচন কোনটি?
(ক) মৃতবৎসা (খ) কৃতদার
(গ) অনুজা (●) অনূঢ়া
৪৫. হনন করার ইচ্ছা-এর বাক্য সংকোচন কোনটি?
(ক) লিপ্সা (●) জিঘাংসা
(গ) কৃতঘ্ন (ঘ) জিতেন্দ্রিয়
৪৬. 'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
(ক) পশুর খোলস (গ) নিমোক রাখার পাত্র
(খ) নির্মোহ লোক (●) সাপের খোলস
৪৭. কষ্টে লাভ হয় যা―
(ক) সুলভ (খ) দুর্লভ্য
(গ) দূর্লভ (●) দুর্লভ
৪৮. জন্মহীন মৃত্যুহীন—
(ক) অয (খ) আমৃত্যু
(●) অজ (ঘ) অজেয়
৪৯. ইতিহাস রচনা করেন যিনি
(ক) ইতিহাস লেখক (●) ঐতিহাসিক
(গ) ইতিহাসবেত্তা (ঘ) ঐতিহাসিকতা
৫০. 'রিরি করা' দিয়ে কি প্রকাশ পায়?
(ক) কড়া মেজাজ (●) তীব্র ক্রোধ
(গ) তীব্র ব্যথা (ঘ) কড়া কথা
৫১. দুবার জন্মে যা-
(ক) দ্বৈত জন্ম (●) দ্বিজ
(গ) দ্বিজন্ম (ঘ) পুনর্জন্ম
৫২. যা স্থায়ী নয়—
(ক) অস্থায়ী (●) ক্ষণস্থায়ী
(গ) ক্ষণিক (ঘ) নশ্বর
৫৩. পাখির ডাক—
(ক) হেষা (খ) কেকা
(গ) অজিন (●) কূজন
৫৪. বিনা যত্নে উৎপন্ন হয় যা-এর বাক্য সংকোচন কি?
(ক) অনায়াসলব্ধ (গ) অযত্নজাত
(●) অযত্নসম্ভূত (ঘ) অযত্নলব্ধ
৫৫. 'ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি'-এর বাক্য সংকোচন কি?
(●) ব্যয়কুণ্ঠ (খ) হিসাবী
(গ) মিতব্যয়ী (ঘ) কৃপণ
৫৬. 'যা আঘাত পায়নি'-এর বাক্য সংকোচন কি?
(ক) অনিরুদ্ধ (খ) নির্ঘাৎ
(গ) অনাঘাত (●) অনাহত
৫৭. কোনটি রাজহাঁসের ডাক?
(ক) বৃংহতি (●) ক্রেকার
(খ) বুজন (ঘ) হ্রেষা
৫৮. ‘যা বিলুপ্ত হচ্ছে’-এর এক কথায় প্রকাশ কি হবে?
(ক) বিলুপ্তজাত (●) বিলীয়মান
(গ) অস্থাবর (ঘ) নশ্বর
(ঙ) ক্ষয়মান
৫৯. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই'-এর এক কথায় প্রকাশ-
(ক) কুমারী (খ) অনূঢ়া
(●) অবীরা (ঘ) বিধবা
(ঙ) কোনোটিই নয়
৬০. 'যে মদের নেশা করে'—এক কথায় প্রকাশ করুন।
(ক) মদপ্রেমিক (খ) মদের নেশা
(গ) মদচুর (●) মাতাল
৬১. উপকারীর উপকার স্বীকার করে যে-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
(ক) উপকার স্বীকার (খ) কৃতঘ্ন
(গ) অকৃতজ্ঞ (●) কৃতজ্ঞ
৬২. চক্রের প্রান্তভাগকে এককথায় বলে-
(ক) চক্রেশ (খ) চক্রসীমা
(●) চক্রধারা (ঘ) চক্রবিন্দু
৬৩. কোনটি হাতির ডাক?
(ক) ঘেঁষা (●) বৃংহিত
(গ) ক্রেকার (ঘ) কখন
৬৪. জানার ইচ্ছা—
(●) জিজ্ঞাসা (খ) জিঘাংসা
(গ) তৃষ্ণা (ঘ) আগ্রহ
৬৫. চেটে খাওয়া যায় যা-
(ক) চাটনি (খ) চোষ্য
(●) লেহ্য (ঘ) চর্ব
৬৬. কৃতঘ্ন' শব্দের অর্থ কি?
(ক) যে উপকারীর উপকার করে না (খ) যে উপকারীর অপকার করে
(●) যে উপকারীর উপকার স্বীকার করে না
(ঘ) যে উপকারীর উপকার ভূলে যায়
৬৭. বাক্য সংকোচন করুন- ‘চক্ষু দ্বারা গৃহীত ।
(ক) প্রত্যক্ষ (খ) সম্মুখ
(●) চাক্ষুষ (ঘ) প্রত্যক্ষদর্শী
৬৮. এক কথায় প্রকাশ কর— 'কম কথা বলে যে'-
(ক) আবাচাল (●) মিতভাষী
(গ) মিতভাষি (ঘ) মিতভাসী
৬৯. ‘শুভক্ষণে জন্ম যার'- এক কথায় কী হবে?
(●) ক্ষণজন্মা (খ) শুভজন্মা
(গ) জন্মাধীর (ঘ) শুভজন্মকাল
৭০. 'অজিন' হচ্ছে—
(ক) সাপের খোলস (গ) বাঘের চামড়া
(●) হরিণের চামড়া (ঘ) কোনোটিই নয়
৭১. খেয়া পার করে যে, তাকে বলা হয়—
(ক) মাঝি (খ) ঘাটাল
(●) পাটনী (ঘ) কর্ণধার
৭২. এক কথায় প্রকাশ করুন— 'শত্রুকে দমন করে যে'।
(ক) শত্রুঘ্ন (●) অরিন্দম
(গ) অজাতশত্রু (ঘ) কোনোটিই নয়
৭৩. এক কথায় প্রকাশ করুন—'পাওয়ার ইচ্ছা' ।
(ক) জিগীষা (●) ঈন্সা
(গ) বুভুক্ষা (ঘ) লিপ্সা
৭৪. ‘বিশ্বজনের হিতকর' এককথায় কী বলে?
(ক) হিতকর (খ) বিশ্বজনহিত
(●) বিশ্বজনীন (ঘ) বিশ্বজনক
৭৫. বাক্য সংকোচন কী?
(ক) ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
(খ) অসম্পূর্ণ বাক্য
(গ) ক্ষুদ্রতম বাক্য
(●) একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
৭৬. 'যা কখনো নষ্ট হয় না'- বাক্যটির সংকোচিত রূপ-
(ক) অনষ্টভাব (●) অবিনশ্বর
(গ) অবিনষ্ট (খ) অনাহত
৭৭. ‘বাহুতে ভর করে চলে যে'-এর বাক্য সংকোচন—
(ক) সব্যসাচী (খ) বুভুক্ষা
(●) ভুজঙ্গ (ঘ) বাহুঙ্গ
৭৮. যে প্রবীণ নয়— তাকে এক কথায় কি বলে?
(ক) বৃদ্ধ (গ) শিশু
(●) নবীন (ঘ) যুবতী
৭৯. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায়-
(●) হীরক জয়ন্তী (খ) সুবর্ণ জয়ন্তী
(গ) রজত জয়ন্তী (ঘ) প্লাটিনাম জয়ন্তী
৮০. ‘যা প্রমাণ করা যায় না'-
(ক) অভূতপূর্ব (●) অপ্রমেয়
(গ) অপ্রতক (ঘ) অপস্রিয়মাণ
৮১. একই সময়ে বর্তমান-এর এক কথার রূপ—
(●) সমসাময়িক (খ) সতীর্থ
(গ) যুগপৎ (ঘ) যুগল
৮২. যা চুষে খাওয়া হয়—
(ক) ঔষধ (খ) লেহ্য
(●) চোষ্য (ঘ) পেয়
৮৩. “যা অধ্যয়ন করা হয়েছে' – এক কথায় কী হবে?
(ক) পঠিত (●) অধীত
(গ) অধ্যয়িত (ঘ) অধ্যায়িত
৮৪. ‘একই গুরুর শিষ্য' এক কথায় প্রকাশ কী?
(ক) সৈন্যদল (●) সতীর্থ
(গ) কামুক (ঘ) আমগাছ
৮৫. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ—এক কথায় কী বলে?
(ক) দুর্গম (●) শ্বাপদসংকুল
(গ) অরণ্য জনপদ (ঘ) বিপদসংকুল
৮৬. গাছে উঠতে পটু যে- এক কথায় কী হবে?
(ক) গাছো (খ) গাছি
(●) গেছো (ঘ) আরোহী
৮৭. 'গম্ভীর ধ্বনি'-এর বাক্য সংকোচন করুন।
(ক) মন্ত্র (খ) মর্মন্তদ
(গ) মধুপ (●) মন্দ্র
৮৮. ঈষৎ পাংশুবৰ্ণ-এর বাক্য সংকোচন –
(ক) পীত (●) কয়রা
(গ) ধূসর (ঘ) আরক্ত
৮৯. কর্ম সম্পাদনে পরিশ্রমী-কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ?
(ক) কর্মনিষ্ঠ (খ) কর্মোদ্যমী
(●) কর্মঠ (ঘ) কর্মী
৯০. মুক্তি পেতে ইচ্ছুক- এক কথায় কী বলে?
(●) মুমুক্ষু (খ) মূমূক্ষু
(গ) মুমূক্ষূ (ঘ) মুমুক্ষূ
৯১. যে বিষয়ে কোনো বিতর্ক নেই-
(ক) নির্বাক (খ) হতবাক
(গ) অভিজ্ঞ (ঘ) বিতর্কিত
(●) কোনোটিই নয়
৯২. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে—
(ক) অচিন্তনীয় (খ) ভূতপূর্ব
(●) অবিমৃষ্যকারী (ঘ) অভাবনীয়
(ঙ) কোনোটিই নয়
৯৩. যার দুই হাত সমান চলে-
(●) সব্যসাচী (খ) দোহাতী
(গ) হাতটান (ঘ) দেহাতি
(ঙ) কোনোটিই নয়
৯৪. এক কথায় প্রকাশ করুন : 'যা লাফিয়ে চলে'-
(ক) উল্লম্ফ (খ) লাফবাজ
(গ) দড়াবাজ (●) প্লবগ
৯৫. সঠিক উত্তর কোনটি?
(●) হত্যা করার ইচ্ছা = জিঘাংসা (খ) গম্ভীর ধ্বনি = বুক্কন
(●) হয়ত হবে = সম্ভাব্য (ঘ) যা লাফিয়ে চলে = তুরগ
৯৬. 'যার বাসস্থান নেই'- বাক্যের এক কথায় প্রকাশ কি?
(●) অনিকেতন (খ) উদ্বাস্তু
(গ) অনুজ (ঘ) একাহারী
৯৭. যা নিন্দার যোগ্য নয়—
(ক) নিন্দনীয় (খ) প্রশংসনীয়
(●) অনিন্দ্য (ঘ) প্রশংসার যোগ্য
৯৮. রাত্রির শেষ ভাগ' এক কথায়—
(●) পররাত্র (খ) মহানিশা
(গ) যামিনী (ঘ) রাত্রিশেষ
৯৯. ‘দীপ্তি পাচ্ছে এমন'—এক কথায় কী হবে?
(ক) দ্বীপ্যমান (খ) দীপ্তমান
(গ) দীপ্যমান (●) দেদীপ্যমান
১০০. ‘অনূঢ়া’ কোনটির বাক্য সংকোচন?
(ক) যে নারীর কোনো সন্তান হয় না (খ) যে নারী বীর সন্তান প্রসব করে
(গ) যে নারীর সন্তান বাঁচে না (●) যে মেয়ের বিয়ে হয়নি
১০১. নূপুরের ধ্বনি- এক কথায় কি বলে ?
(ক) শিঞ্জন (খ) রুমঝুম
(গ) ঝংকার (●) নিক্বণ
১০২. 'কথায় বর্ণনা করা যায় না যা'- এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি?
(ক) বর্ণনাতীত (●) অনির্বচনীয়
(গ) অবর্ণননীয় (ঘ) নির্বচনীয়
১০৩. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
(ক) লব্ধপ্রতিষ্ঠ (●) জাতিস্মর
(গ) ভজঙ্গম (ঘ) প্রত্যুৎপন্নমতি
১০৪. দিন ও রাত্রির সন্ধিক্ষণ-
(●) গোধূলি (খ) দুপুর
(গ) সন্ধ্যাকাল (ঘ) ক ও খ উভয়ই
১০৫. ‘যার কোনো উপায় নেই'— এক কথায় কী হবে?
(ক) নাচার (●) নিরুপায়
(গ) অনন্যোপায় (ঘ) অনুপায়
১০৬. ‘যাহা কষ্টে অর্জন করা যায়' তাকে এক কথায় বলে—
(ক) দুর্জয় (খ) অদম্য
(●) কষ্টার্জিত (ঘ) পরিশ্রমলব্ধ
১০৭. যে বস্তি থেকে উৎখাত হয়েছে'— এক কথায় কী হবে?
(●) উদ্বাস্তু (খ) সর্বহারা
(গ) বস্তিহীন (ঘ) কাঙ্গাল
১০৮. যা কোথাও উঁচু কোথাও -
(●) বন্ধুর (খ) বর্ধিষ্ণু
(গ) প্রত্যুদ্গমন (ঘ) মেদুর
১০৯. 'ঋষির ন্যায়'-এক শব্দে প্রকাশ-
(ক) ঋত্বিক (খ) ঋষিতুল্য
(●) ঋষিকল্প (ঘ) ঋষিজ
১১০. ‘যার প্রকৃত বর্ণ ধরা যায় না'- বাক্যটি এক কথায় প্রকাশ নিচের কোন শব্দটি দ্বারা?
(ক) বর্ণহীন (●) বর্ণচোরা
(গ) বর্ণলোভা (ঘ) বর্ণক্ষীণ
১১১. ‘শোনা যায় এমন' এক কথায় প্রকাশ করুন।
(●) শ্রুতিগ্রাহ্য (খ) শ্রুতিযোগ্য (ঘ) শ্রুতিধর
১১২. ‘যার আকার কুৎসিত' এককথায় প্রকাশ করুন।
(ক) কুশ্রী (খ) বিশ্রী
(গ) কদর্য (●) কদাকার
১১৩. সঠিক বাক্য সংকোচন ‘বাচাল'-এর পুরো বাক্য কোনটি?
(ক) যেখানে বেশি বলা হয়েছে (গ) বেশি গল্প বলে
(●) যে বেশি কথা বলে (ঘ) যেখানে বেশি লোক আছেন
১১৪. এক কথায় প্রকাশ করুন : 'যা অবশ্যই ঘটবে' –
(ক) সম্ভাবনাময় (খ) দুর্নিবার
(●) অবশ্যম্ভাবী (ঘ) সম্ভাব্য
১১৫. এক কথায় প্রকাশ করুন : 'যার চক্ষুলজ্জা নেই' –
(●) চশমখোর (খ) নির্লজ্জ
(গ) চাক্ষুষ (ঘ) চোষ্য
১১৬. 'কোনোভাবেই যা নিবারণ করা যায় না।'- এক কথায় কী হবে?
(●) অনিবার্য (খ) অনন্যোপায়
(গ) অদম্য (ঘ) অসম্ভব
১১৭. 'যিনি অধিক কথা বলেন না।' এক কথায় কী হবে?
(ক) সংযত (●) মিতভাষী
(গ) অল্পভাষী (ঘ) সন্ন্যাসী
১১৮. 'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?
(●) গভীর জলের মাছ (গ) বিড়াল তপস্বী
(খ) বুদ্ধির ঢেঁকি (ঘ) ভূশক্তির কাক
১১৯. 'আবক্ষ জলে নেমে স্নান।'- এক কথায় কী হবে?
(ক) স্নান (খ) প্ৰক্ষালন
(●) অবগাহন (ঘ) পদধৌত
১২০. 'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না'– এক কথায় কী হবে?
(●) বনস্পতি (খ) পরগাছা
(গ) বর্ণচোরা (ঘ) আগাছা
১২১. ‘ভোজন করার ইচ্ছা’– এক কথায় কী হবে?
(ক) ভোজনবিলাসী (●) বুভুক্ষা
(গ) পেটুক (ঘ) খাদক
১২২. 'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে'— এক কথায় কী হবে?
(●) হাতুড়ে (খ) অনভিজ্ঞ
(গ) অরিন্দম (ঘ) ঔষধি
১২৩. ‘যাহা কষ্টে জয় করা যায়'—তাকে এক কথায় বলা হয়-
(ক) কষ্টার্জিত (●) দুর্জয়
(গ) অদম্য (ঘ) পরিশ্রমলব্ধ
১২৪. 'যিনি বিদ্যা লাভ করিয়াছেন'-এক কথায় কী বলে?
(ক) কৃতবিদ্যা (●) কৃতবিদ্য
(গ) কৃতবিদ্ব্যান (ঘ) কৃতবিদ্দান
১২৫. ‘সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন' এটিকে এক শব্দে প্রকাশ করা হয় কোন শব্দে?
(ক) অসমর্থিত (খ) অসমাপ্ত
(●) অসমীক্ষিত (ঘ) অসম্পূর্ণ
১২৬. ‘গণনার যোগ্য নয় যা' এক কথায় বলা যায়—
(ক) অগণ্য (●) নগণ্য
(গ) অপরিমিত (ঘ) অসংখ্য
১২৭. নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে—
(ক) নিদাঘ (খ) নষ্টমান
(গ) বিনশ্বর (●) নশ্বর
১২৮. প্রবেশ করার ইচ্ছাকে এককথায় কী বলা হয়?
(●) বিবিক্ষা (খ) বিবিক্ত
(গ) বিবাসন (ঘ) বিবর্ধন
১২৯. ‘আঘাত পায়নি এমন’– বোঝাতে কোনটি হবে?
(●) অনাহত (খ) অনাঘাত
(গ) সর্বংসহা (ঘ) অবিনশ্বর
১৩০. জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে-কে একশব্দে বলে-
(●) পরিবেদন (খ) পরিবন্ধন
(গ) পরিচারণ (ঘ) পরিণয়ন
১৩১. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ'—এক কথায় কি হবে?
(ক) দুর্গম (খ) অরণ্য জনপদ
(গ) বিপদসংকুল (●) শ্বাপদসংকুল
১৩২. ‘বহু দেখেছে যে’– এক কথায় কি হবে?
(ক) সমদর্শী (খ) দার্শনিক
(গ) দরদর্শী (●) ভূয়োদর্শী
১৩৩. 'ছন্দে নিপুণ যিনি' এককথায় কি হবে?
(ক) কবি (●) ছান্দসিক
(গ) ছন্দবেত্তা (ঘ) ছন্দদাতা
১৩৪. ‘অনেকের মধ্যে এক'-এর সঠিক বাক্য সংকোচন হলো-
(ক) অনন্য (খ) অসাধারণ
(●) অন্যতম (ঘ) শ্রেষ্ঠ
১৩৫. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে—
(ক) প্লাটিনাম জয়ন্তী (●) হীরক জয়ন্তী
(গ) সুবর্ণ জয়ন্তী (ঘ) রজত জয়ন্তী
১৩৬. ‘যার জিহ্বা লকলক করে' – এক কথায় কী বলে?
(ক) লিপ্সা (খ) লেহ্য
(●) লেলিহান (ঘ) যুযুৎসু
১৩৭. 'মকমক' হলো-
(ক) মখমল (খ) ঝকমক করা
(গ) চকচক করা (●) ব্যাঙের ডাক
১৩৮. “বলার ইচ্ছা' কে এক কথায় কি বলে?
(ক) বলো (খ) বলব
(●) বিবক্ষা (ঘ) বিলেচ্ছা
১৩৯. ‘অকালে যাকে জাগরণ করা হয়' তাকে এক কথায় কি বলে?
(ক) সভ্যসাচী (খ) প্রত্যুদগমন
(গ) কিংকর্তব্যবিমূঢ় (●) অকালবোধন
১৪০. যার কোন কিছুতে ভয় নেই-
(ক) অভয় (খ) ভয়শূন্য
(●) অকুতোভয় (ঘ) নিৰ্ভীক
১৪১. 'যে বিষয়ে কোন বিতর্ক নেই'—এক কথায় প্রকাশ কি?
(ক) নির্বাক (খ) হতবাক
(গ) বিতর্কিত (●) কোনোটিই নয়
১৪২. 'যে নারীর স্বামী ও পুত্র নেই'-বাক্য সংকোচনে বলা যায়-
(ক) অনূঢ়া (●) অবীরা
(গ) নবোঢ়া (ঘ) কুমারী
১৪৩. ‘হাতির ডাক’-কে এক কথায় কী বলে?
(ক) নিকুণ (●) বৃংহিত
(গ) হেষা (ঘ) কেকা
১৪৪. 'যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে' তাকে বলে –
(ক) প্রোষিতা (●) প্রোষিতপত্নীক
(গ) প্রোষিতভর্তৃকা (ঘ) প্রবাসিনী
১৪৫. 'অনুকরণ করার ইচ্ছা'- এককথায় হবে -
(●) অনুচিকীর্ষা (খ) অপচিকীর্ষা
(গ) উপচিকীর্ষু (ঘ) অনুচিকীর্ষু
১৪৬. ‘পান করার যোগ্য' এক কথায় হবে -
(ক) পিপাসা (●) পেয়
(গ) তৃষ্ণা (ঘ) পানি
১৪৭. নিচের যে বাক্য-সংকোচনটি অশুদ্ধ—
(ক) আকাশ ও পৃথিবী= ক্রন্দসী (খ) অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা – প্রতিভা
(●) অতি উচ্চ ক্রূরহাসি – দৃপ্তহাসি
(ঘ) পা থেকে মাথা পর্যন্ত - আপাদমস্তক
১৪৮. বিশ্বজনের হিতকর। এক কথায় কি হবে?
(ক) বিশ্বহিতৈষী (●) বিশ্বজনীন
(গ) বিশ্বম্বর (ঘ) বিশ্বামিত্র
১৪৯. এক কথায় প্রকাশ করুন : 'যে নারীর হিংসা নেই'।
(ক) অবলা (খ) প্রিয়ংবদা
(●) অনসূয়া (ঘ) অহিংস
১৫০. এক কথায় প্রকাশ করুন। জানা উচিত-
(ক) জিজ্ঞাসা (খ) জ্ঞানচীত
(●) জ্ঞাতব্য (ঘ) কোনোটিই নয়
(ঙ) অদম্য
১৫১. এক কথায় প্রকাশ করুন : ইতিহাস রচনা করেন যিনি
(ক) ইতিহাসবেত্তা (●) ঐতিহাসিক
(গ) ইতিহাসবিদ (ঘ) উপরের সবগুলো
(ঙ) কোনোটিই নয়
১৫২. 'যে নারীর সন্তান হয় না' তাকে এককথায় বলে-
(ক) নিঃসন্তান
(খ) মৃতবৎসা
(●) বন্ধ্যা (ঘ) স্ত্রৈণ
১৫৩. ‘টঙ্কার' বলতে বোঝায় -
(ক) বিহঙ্গের ধ্বনি (●) ধনুকের ধ্বনি
(গ) কর্কশ ধ্বনি (ঘ) বীরের ধ্বনি
১৫৪. ‘যাকে ভাষায় প্রকাশ করা যায় না'- তাকে এককথায় বলে —
(ক) অনির্বাচ (●) অনির্বচনীয়
(গ) অনির্ণেয় (ঘ) অনির্দেশ্য
১৫৫. ‘লাভ করার ইচ্ছাকে' এক কথায় কী বলে?
(ক) লোভী (খ) বুভুক্ষা
(গ) লোভ (●) লিপ্সা
১৫৬. “তিন মোহনার মিলন যেখানে'—এক কথায় কী হবে?
(ক) তিন মোহনা (খ) ত্রয়ী
(গ) ত্রিমোহনা (●) তেমোহনা
১৫৭. 'যা সহজে অতিক্রম করা যায় না'-এর সংক্ষিপ্ত রূপ—
(ক) অলঙ্ঘ্য (খ) দুর্গম
(গ) অনতিক্রম্য (●) দুরতিক্রম্য
১৫৮. 'যাহা বপন করা হইয়াছে'-এর সংক্ষিপ্ত রূপ—
(ক) সুপ্ত (খ) গুপ্ত
(গ) লুপ্ত (●) উপ্ত
১৫৯. 'এক থেকে শুরু করে ক্রমাগত'—
(ক) ক্রমিক (খ) ক্রমনির্ভর
(গ) ক্রমবিকাশ (●) একাদিক্রমে
১৬০. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়'-
(●) সর্বংসহা (খ) অত্যাচারী
(গ) সহিষ্ণু (ঘ) কোনোটিই নয়
১৬১. ‘যার কোনো উপায় নেই'-এককথায় কি হবে?
(●) নিরুপায় (খ) নাচার
(গ) অনন্যোপায় (ঘ) উপায়হীন
১৬২. 'যা বলা হয়নি'—এক কথায় কি হবে?
(ক) অবহিত (●) অনুক্ত
(গ) অবাচ্য (ঘ) অনুল্লেখ
১৬৩. এককথায় প্রকাশ কর- 'অন্য ভাষায় রূপান্তরিত'—
(ক) গুদাম (খ) অননুমেয়
(●) অনূদিত (ঘ) অনুচিকীর্ষা
১৬৪. এককথায় প্রকাশ কর- 'অনেকের মধ্যে এক' –
(ক) অবিসংবাদিত (●) অন্যতম
(গ) অবীরা (ঘ) অনিন্দ্য
৪২. ‘পশ্চাতে জন্মেছে যে’- তাকে এক কথায় কি বলে?
(ক) ছোট ভাই (খ) সহদর
(●) অনুজ (ঘ) সব কয়টি
১৬৫. ‘নূপুরের ধ্বনি’-
(ক) গর্জন (●) নিক্বণ
(গ) কেকা (ঘ) কুহু
১৬৬. বাক্য সংকোচন করুন : 'শোনামাত্র স্মরণ রাখতে পারে যে' -
(●) শ্রুতিধর (খ) জাতিস্মর
(গ) স্মরণধর (ঘ) শ্রুতিশীল
১৬৭. "যিনি ন্যায়শাস্ত্র জানেন'-এর এক কথায় প্রকাশিত রূপ হলো—
(ক) ন্যায়বাগীশ (খ) ন্যায়পাল
(●) নৈয়ায়িক (ঘ) ন্যায়ঋদ্ধ
১৬৮. ‘দুয়ের মধ্যে একটি'-এর সংকুচিত রূপ হলো—
(●) অন্যতর (খ) অন্যতম
(গ) দ্বিত্ত্ব (ঘ) কোনোটিই নয়
১৬৯. 'শোক দূর হয়েছে যার' বাক্যটির সংক্ষিপ্ত রূপ—
(ক) শোকহারা (●) বীতশোক
(গ) শোকহীন (ঘ) বীতকাম
১৭০. গমন করতে পারে যে—
(●) জঙ্গম (খ) গম্য
(গ) চতুরঙ্গ (ঘ) গমনকারী
(ঙ) অভিযাত্রী
১৭১. ‘নারীর কটিভূষণ’-এর সংকুচিত রূপ—
(●) মেখলা (খ) রশনা
(গ) সরাসন (ঘ) চতুরঙ্গ
১৭২. এক কথায় প্রকাশ কর : যা হতে পারে-
(●) সম্ভব (খ) অবশ্যম্ভাবী
(গ) সমাধেয় (ঘ) সম্ভাবিত
১৭৩. যা কথায় প্রকাশ করা যায় না—
(ক) অকথ্য (●) অনির্বচনীয়
(গ) অপ্রকাশ্য (ঘ) অকথন
১৭৪. অরণ্যে ঋষির আশ্রমকে বলে –
(●) তপোবন (খ) শান্তিনিকেতন
(গ) আখড়া (ঘ) কুটির
১৭৫. ‘মৃত্তিকা দিয়ে তৈরি' মেঠো এর বাক্য সংকোচন হবে :
(ক) মন্ময় (●) মৃন্ময়
(গ) চিন্ময় (ঘ) মেঠো
১৭৬. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই'-এর এক কথায় প্রকাশ—
(ক) কুমারী (খ) নবোড়া
(গ) অনূঢ়া (●) অবীরা
১৭৭. যাকে অপসারণ করা হয়েছে—এর সংকুচিত রূপ কী?
(ক) অপসৃয়মাণ (খ) অপস্রিয়মাণ
(গ) অপস্রত (●) অপসারিত
১৭৮. 'যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে' তাকে এক কথায় কি বলে?
(ক) প্রোষিতভর্তৃকা (খ) প্রবাসিনী
(●) প্রোষিতপত্নীক (ঘ) প্রোষিতা
১৭৯. দ্বারে থাকে যে— এক কথায় কি বলে?
(ক) দ্বাররক্ষী (●) দৌবারিক
(গ) দ্বারিক (ঘ) দারোয়ান
১৮০. ‘হরণ করার ইচ্ছা'-এর এককথায় প্রকাশযোগ্য রূপ-
(●) জিহীর্ষা (খ) জুগুপ্সা
(গ) বিভ্রমিষা (ঘ) বিবিক্ষা
১৮১. ‘যে ভবিষ্যতের চিন্তা করে না'—তাকে এক কথায় বলে—
(ক) অবিমৃষ্যকারী (●) অপরিণামদর্শী
(গ) অবিবেচক (ঘ) অনাহত
১৮২. ‘গণনার যোগ্য নয় যা’- এক কথায় বলা যায়—
(ক) অগণ্য (●) নগণ্য
(গ) অগণিত (ঘ) অসংখ্য
১৮৩. এক কথায় প্রকাশ কর : 'অশ্ব রথ হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার'
(●) চতুরঙ্গ (খ) শারপ্রাংশু
(গ) সংসপ্তক (ঘ) কুশীলব
১৮৪. 'অবিবাহিত জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়েকে' একশব্দে বলা হয়—
(ক) অগ্রবিয়ে (খ) অগ্রদানি
(গ) পরদানি (●) পরিবেদন
১৮৫. 'যে নারীর স্বামী বিদেশে থাকে' তাকে এক কথায় কি বলে?
(ক) বিদেশিনী (●) প্রোষিতভর্তৃকা
(গ) প্রোষিতপত্নী (ঘ) প্রেষিকা
১৮৬. “বহু দেখেছে যে’– এক কথায়—
(●) ভূয়োদর্শী (খ) দরদর্শী
(গ) সমদর্শী (ঘ) দার্শনিক
১৮৭. ‘ক্ষণজন্মা' নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ?
(ক) ক্ষণকালের জন্য জন্ম (খ) স্বল্পায়ু যার
(গ) জন্মের ক্ষণ (●) শুভক্ষণে জাত
১৮৮.. 'সৃষ্টি করার ইচ্ছা'- এর বাক্য-সংকোচন কোনটি?
(ক) সৃষ্টিশীল (●) সিসৃক্ষা
(গ) সৃজনশীল (ঘ) দিদৃক্ষা
১৮৯.এক কথায় প্রকাশ কর— 'পাখির কলরব' :
(ক) কুহু (●) কূজন
(গ) নিক্কণ (ঘ) মৃন্ময়
১৯০. নীল বর্ণ পদ্ম-এক কথায় কি হবে?
(●) ইন্দিবর (খ) কোকনদ
(গ) মৃণাল (ঘ) পুণ্ডরীক
১৯১. এক কথায় প্রকাশ কর : 'যে নারীর একটি মাত্র সন্তান হয়েছে'—
(ক) অন্যপূর্বা (খ) প্রোষিতভর্তৃকা
(গ) স্বয়ংবরা (●) কাকবন্ধ্যা
১৯২. বিদ্যা অর্জন করেছেন এমন ব্যক্তিকে বলা হয়-
(●) কৃতবিদ্য (খ) বিদ্যার্থ
(গ) মহর্ষি (ঘ) বিদ্বান
১৯৩. ‘লজ্জা জন্মে যাতে’–এক শব্দে হবে—
(●) লজ্জাকর (খ) লজ্জাস্কর
(গ) সলজ্জ (ঘ) লজ্জাবনত
১৯৪. ‘যে নারীর হিংসা নেই'-এর এককথায় প্রকাশ—
(ক) শুচিস্মিতা (●) অনসূয়া
(গ) অবীরা (ঘ) সুহাসিনী
১৯৫. এক কথায় প্রকাশ কর : বাস্তু থেকে উৎখাত হয়েছে।
(ক) বাস্তহারা (●) উদ্বাস্তু
(গ) বস্তি হারা (ঘ) ঘরহারা
১৯৬. যে কর্ষণ করে তাকে বলে-
(●) কৃষক (খ) কামার
(গ) কাঁসারী (ঘ) রাখাল
১৯৭. অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে—
(●) অবিমৃষ্যকারী (খ) অঘটন ঘটন পটিয়সী
(গ) অপচিকীর্ষ (ঘ) অনুচিকীর্ষা
১৯৮. এক কথায় প্রকাশ কর ‘যে নারী প্রিয় কথা বলে'-
(ক) প্রিয় ভাষিণী (●) প্রিয়ংবদা
(গ) প্রিয়া (ঘ) প্রিয় হাসিনী
১৯৯. পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলা হয়?
(●) সুবর্ণ জয়ন্তী (খ) রজত জয়ন্তী
(গ) হীরক জয়ন্তী (ঘ) নিক্কণ
২০০. অলংকারের ধ্বনি—
(ক) ঝংকার (খ) মর্মর
(●) শিঞ্জন (ঘ) নিক্বণ
২০১. ‘জ্ঞানপাপী' বলে তাকে—
(ক) জ্ঞানের বড়াই করে যে (খ) অনেক জ্ঞান আছে যার
(●) সজ্ঞানে অন্যায় করে যে (ঘ) বাস্তবে জ্ঞানের প্রয়োগ করে না যে
২০২. 'নাশ বা বিনাশ আছে এমন' কথাটিকে এককথায় প্রকাশ করলে হবে—
(ক) বিনষ্ট (খ) নিদাঘ
(গ) বিনষ্টি (●) নশ্বর
২০৩. ‘যার উভয় হাত সমান চলে'- এক কথায় তাকে কী বলে?
(ক) দোহাতি (●) সব্যসাচী
(গ) নিজহস্ত (ঘ) জোড়হস্ত
২০৪. 'যার অন্য উপায় নেই'-এক কথায় কী হবে?
(ক) নিরুপায় (খ) উপায়হীন
(গ) অন্যপায় (●) অনন্যোপায়
২০৫. ‘খাতাপত্র রাখার ঘর'-এর এক কথায় প্রকাশ কোনটি?
(ক) মহাফেজখানা (●) দপ্তরখানা
(গ) গ্রন্থাগার (ঘ) বিদ্যায়তন
২০৬. 'যে মেয়ের সম্প্রতি বিয়ে হয়েছে'-এক কথায় কি হবে?
(ক) অনূঢ়া (●) নবোঢ়া
(গ) সুস্মিতা (ঘ) সুমিতা
২০৭. নূপুরের ধ্বনিকে এককথায় কী বলে?
(ক) গুঞ্জন (খ) হুঙ্কার
(গ) নিক্বণ (●) টঙ্কার
২০৮. 'যে জন্মলাভ করেছে এক কথায় কী হবে?
(ক) জন্মিত (●) জাতক
(গ) জন্য প্রাপ্ত (ঘ) শিশু
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910