
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, অনুসর্গ বা কর্মপ্রবচনীয়
অনুসর্গ বা কর্মপ্রবচনীয়
১। ‘রাতে তিনি ভাতের বদলে সবজি খান।’ এ বাক্যে ‘বদলে’ শব্দটির ব্যাকরণিক পরিচয় কী?
অনুসর্গ
(খ) অব্যয়
(গ) বিশেষণ
(ঘ) সর্বনাম
২। কোনটি অনুসর্গ?
(ক) এর (খ) এরে
তরে (ঘ) রে
৩। ‘হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে।’ বাক্যটিতে ‘দিয়ে’ হলো:
(ক) অব্যয় (খ) প্রত্যয়
অনুসর্গ (ঘ) উপসর্গ
৪। অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিতরীতিতে সংক্ষিপ্ত রূপ-
(ক) হয় না (খ) কখনো কখনো হয়
হয় (ঘ) কখনোই হয় না
৫। ‘ কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ।’ এ বাক্যে ‘কেবল’ হচ্ছে-
(ক) উপসর্গ অনুসর্গ
(গ) ধাতু (ঘ) প্রকৃতি
৬। ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।’ এখানে কোনটি অনুসর্গবাচক পদ?
(ক) সুখের লাগিয়া
(গ) ঘর (ঘ) বাঁধিনু
৭। নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করে?
(ক) উপসর্গের নিজস্ব অর্থ আছে
অনুসর্গের নিজস্ব অর্থ আছে
(গ) বিভক্তির নিজস্ব অর্থ আছে
(ঘ) অনুসর্গ ও বিভক্তি একই অর্থে ব্যবহৃত হয় না
৮। নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করে?
(ক) শব্দের আগে অনুসর্গ যুক্ত হয়
অনুসর্গ অব্যয় জাতীয় পদ
(গ) শুধু পদ ও ধ্বনি দ্বিরুক্তি শব্দ হিসেবে ব্যবহৃত হয়
(ঘ) অনুজ্ঞা কেবল ভবিষ্যৎ ও অতীত কালে ব্যবহৃত হয়
৯। ‘ তোমার তরে এনেছি মালা গাঁথিয়া।’ এখানে ‘তরে’ অনুসর্গটির অর্থ?
(ক) মত (খ) হেতু
নিমিত্ত (ঘ) নিকট
১০। ‘শরতের পর আসে বসন্ত।’ এখানে ‘পর’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করে?
দীর্ঘ বিরতি (খ) বিরতি
(গ) অল্প বিরতি (ঘ) কোনোটিই নয়
১১। ‘ধন অপেক্ষা জ্ঞান বড়।’ এখানে ‘অপেক্ষা’ হলো-
(ক) উপসর্গ অনুসর্গ
(গ) প্রত্যয় (ঘ) অব্যয়
১২। অনুসর্গ কী?
শব্দ বিভক্তি অব্যয়
(গ) উপসর্গ (ঘ) ক্রিয়া বিভক্তি
১৩। ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’ ‘বিনা’ শব্দটি-
অনুসর্গ (খ) অব্যয়
(গ) সর্বনাম (ঘ) উপসর্গ
১৪। ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে।’ এখানে ‘মাঝারে’ অনুসর্গটি কোন অর্থ ব্যবহৃত হয়েছে?
(ক) বাইরে (খ) মধ্যে
(গ)সঙ্গে ব্যাপ্তি
১৫। ‘গরিবের পক্ষে কথা বলার লোক নেই।’ এখানে ‘পক্ষে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
সহায় (খ) সক্ষমতা
(গ) অসহায় (ঘ) ন্যায়
১৬। অনুসর্গ কোনটি?
অবধি (খ) আকাঙ্ক্ষা
(গ) উহ্য (ঘ) জ্ঞাতব্য
১৭। অনুসর্গ কোনটি?
পাছে (খ) মায়াকান্না
(গ) হাসিহাসি (ঘ) তাই
১৮। কোনটি তৎসম অনুসর্গ নয়?
(ক) অবধি (খ) জন্য
সকাশে (ঘ) বিহনে
১৯। ‘সত্য বই মিথ্যে বলবো না।’ এখানে ‘বই’ ?
(ক) বিশেষ্য অনুসর্গ
(গ) উপসর্গ (ঘ) প্রত্যয়
২১। কোনগুলো অনুসর্গের উদাহরণ?
হেতু, বিনা (খ) কে, রে
(গ) ইয়ে, আল (ঘ) প্রতি, অতি
২২। কোথায় অনুসর্গ ব্যবহৃত হয়েছে?
বছরখানেক পরে রেণুকে বিয়ে করে তপু
(খ) তার চোখে নেই রাগ, অভিমান
(গ) ক্যাপিটালে আমাদের আলাপ হয়েছিল
(ঘ) ছেলেবুড়ো এসে জমায়েত হলো
২৩। কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
(ক) সংযোজক (খ) সমুচ্চয়ী
(গ) অনুকার অনুসর্গ
২৪। ‘কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।’ এখানে ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
(ক) ব্যাপার (খ) প্রার্থনা
নিমিত্ত (ঘ) প্রসঙ্গ
২৫। সংস্কৃত অনুসর্গ কোনটি?
(ক) কাছে জন্য
(গ) বদলে (ঘ) আগে
২৬। বিবর্তিত অনুসর্গ কোনটি?
ছাড়া (খ) জন্য
(গ) বাবদ (ঘ) দিকে
২৭। রাজার পক্ষে সব কিছুই সম্ভব। এখানে ‘পক্ষে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
সক্ষমতা (খ)সহায়
(গ) নিমিত্ত (ঘ) ন্যায়
২৮। অনুসর্গের অপর নাম কী?
(ক) মনুসর্গ পরসর্গ
(গ) পরপদ (ঘ) দ্বিরুক্তি
২৯। অনুসর্গ কয় প্রকার?
দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৩০। ‘শরীরের প্রতি লক্ষ রেখ।’ এ বাক্যে ‘প্রতি’র ব্যাকরণিক নাম কী?
(ক) বিশেষণের বিশেষণ (খ) প্রকৃতি
(গ) ক্রিয়ামূল অনুসর্গ
৩১। ‘জাল দ্বারা মাছ ধরা হয়।’ বাক্যটিতে ‘দ্বারা’ কী?
অনুসর্গ (খ) উপসর্গ
(গ) পদ (ঘ) তদ্ধিত প্রত্যয়
৩২। ‘বিপদের সম্মুখে নির্ভয়ে থেকো’ বাক্যটিতে ‘সম্মুখে’ কোন অনুসর্গ?
(ক)তদ্ভব অনুসর্গ (খ) বিদেশি অনুসর্গ
সংষ্কৃত অনুসর্গ (ঘ) ক্রিয়াজাত অনুসর্গ
৩৩। ‘আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা।’ এ বাক্যটিতে কোন ধরনের অনুসর্গের ব্যবহার করা হয়েছে?
(ক) সংষ্কৃত অনুসর্গ (খ) বিবর্তিত অনুসর্গ
ফারসি অনুসর্গ (ঘ) ক্রিয়াজাত অনুসর্গ
৩৪। ‘এ দেশের মাঝেএকদিন সব ছিল।’ কী অর্থে অনুসর্গের ব্যবহার?
(ক) ব্যাপ্তি (খ) সক্ষমতা
(গ) মধ্যে একদেশিক
৩৫। অনুসর্গ সাধারণত কোথায় বসে?
(ক) শব্দের পূর্বে শব্দের পরে
(গ) শব্দের মধ্যে (ঘ) বাক্যের শেষে
৩৬। কোনটি অনুসর্গ?
ব্যতীত (খ) না
(গ) ওগো (ঘ) অভি
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910