
বিদ্রোহী কবিতা : কাজী নজরুল ইসলাম।
এমসিকিউ
বিদ্রোহী কবিতা : কাজী নজরুল ইসলাম।
পাঠ্য বইয়ের প্রশ্ন ও উত্তর:
১। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকে ক্রন্দন-শ্বাস দেখেছেন?
(ক) বঞ্চিতের (খ) বিধবার উ:খ
(গ) পরশুরামের (ঘ) ইসরাফিলের
২। ‘এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে-রণ তূর্য’ – এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?
(ক) প্রেম ও দ্রোহ (খ) বিদ্রোহ ও বংশীবাদক
(গ) বিদ্রোহী ও অত্যাচারিত (ঘ) বিদ্রোহী ও বীরযোদ্ধা উ: ক
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক অকুতোভয় নেতা ছিলেন। নানা জেল-জুলুম-অত্যাচার সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।
৩। জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিফলিত?
i. বিদ্রোহ ii. স্বদেশপ্রেমের
iii. নেতৃত্ব -নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: ঘ
৪। প্রকাশিত দিক গুলি কোন পঙক্তিতে পাওয়া যায়?
(ক) আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ
(খ) আমি পথিক-কবির গভীর রাগিণী বেণু-বীণে গান গাওয়া
(গ) আমি রুষে উঠে' যবে ছুটি মহাকাশ ছাপিয়া
(ঘ) আমি চির-বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির উ: ক
কবি পরিচিতি
৫। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৬১ (খ) ১৮৭৬
(গ) ১৮৯৯ (ঘ) ১৯০৯ উ: গ
৬। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
(ক) ছয় বছর (খ) সাত বছর
(গ) আট বছর (ঘ) দশ বছর উ: গ
৭। বার বছর বয়সে কবি কোথায় যোগ দেন?
(ক) চাকরিতে (খ) রুটির দোকানের
(গ) লেটোর দলে (ঘ) সেনাবাহিনীতে উ: গ
৮। লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?
(ক) নাটক (খ) কবিতা
(গ) পালাগান (ঘ) উপন্যাস উ: গ
৯। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?
(ক) ১৯১৬ সালের (খ) ১৯১৭ সালের
(গ) ১৯২০ সালের (ঘ) ১৯২২সালের উ:খ
১০। কখন কাজী নজরুল ইসলাম কবি খ্যাতি ছড়িয়ে পড়ে?
(ক) ‘বিদ্রোহী’ কবিতা লেখার পর
(খ) ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হওয়ার পর
(গ) পত্রিকার সম্পাদক হওয়ার পর
(ঘ) অগ্নিবীণা কাব্যগ্রন্থ লেখার পর উ:খ
১১। ‘নবযুগ’ কী?
(ক) নজরুল রচিত প্রবন্ধগ্রন্থ (খ) নজরুল রচিত উপন্যাস গ্রন্থ
(গ) নজরুল সম্পাদিত পত্রিকা (ঘ) নজরুল রচিত অনুদিত নাটক উ: গ
১২। কোনটি নজরুল রচিত কাব্য?
(ক) ব্যথার দান (খ) বিষের বাঁশি
(গ) রুদ্রমঙ্গল (ঘ) বাঁধনহারা উ:খ
১৩। কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে কে?
(ক) ভারত সরকার (খ) ব্রিটিশ সরকার
(গ) বাংলাদেশের সরকার (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় উ: ক
১৪। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
(ক) ১৯৪০ (খ) ১৯৫০
(গ) ১৯৬০ (ঘ) ১৯৭০ উ: গ
১৫। কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মাননা ভূষিত হয়েছেন?
ক) স্বাধীনতা পুরস্কার খ) নোবেল পুরস্কার
গ) পুলিৎজার পুরস্কার ঘ) জগত্তারিণী পুরস্কার উ: ঘ
১৬। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৮৯৯ (খ) ১৯৫০
(গ) ১৯৬০ (ঘ) ১৯৭৬ উ: ঘ
কবিতা পাঠ
১৭। ‘বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ কোনটি?
(ক) বল বীর (খ) বল উন্নত মম শির
(গ) আমি দুর্বার (ঘ) বিদ্রোহী রণ ক্লান্ত উ: ক
১৮। কবির শির দেখে কী নতশির হয়ে যায়?
(ক) হিমালয় (খ) পৃথিবীর মানুষ
(গ) পৃথিবীর বৃক্ষরাজি (ঘ) অত্যাচারিত শাসককুল উ: ক
১৯। “শির নেহারি’ আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর।- এখানে মূলত কি প্রকাশ পেয়েছে?
(ক) তীব্র আত্মবিশ্বাস (খ) প্রবল অহংকার
(গ) চরম দুর্দশা (ঘ) বিপুল প্রতাশা উ: ক
২০। কবি নিজেকে কিসের নাটরাজ হিসাবে ঘোষনা করেছেন?
(ক) নিখিল পৃথ্বীর (খ) বিশ্ব বিধাতৃর
(গ) মহা প্রলয়ের (ঘ) শিখর হিমাদ্রীর উ: গ
২১। কবি নিজেকে পৃথিবীর কি হিসাবে ঘোষণা করেছেন?
(ক) আশীর্বাদ (খ) অভিশাপ
(গ) শান্তির দূত (ঘ) দীর্ঘশ্বাস উ:খ
২২। কবি কি মানেন না?
(ক) বাধা-বিপত্তি (খ) ধর্মীয় রীতিনীতি
(গ) শাসন-বারণ (ঘ) কোন আইন উ: ঘ
২৩। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?
(ক) ভয়ঙ্কর (খ) বিধ্বংসী
(গ) এলোকেশে (ঘ) বিদ্রোহী উ: গ
২৪। কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
(ক) বিশ্ব বিধাতার (খ) ভারতমাতার
(গ) জন্মভূমির (ঘ) স্বীয় ধর্মের উ: ক
২৫। কবির এক হাতে বাঁকা, বাঁশের বাঁশরী অন্য হাতে কি?
(ক) ইস্রাফিলের শিঙ্গা (খ) পরশুরামের কুঠার
(গ) রণ-তূর্য (ঘ) খড়গ কৃপাণ উ: গ
২৬। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?
(ক) অহংকারি বলে (খ) বিদ্রোহী বলে
(গ) শক্তিশালী বলে (ঘ) আত্মমর্যাদাসম্পন্ন বলে উ: ঘ
২৭। ‘বিদ্রোহী, কবিতার কোন চরণের কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে?
(ক) আমি ইন্দ্রাণি-সূত হাতে চাঁদ ভালে সূর্য্য
(খ) আমি অবমানিতের মরম-বেদনা
(গ) আমি পরশুরামের কঠোর কুঠার
(ঘ) আমি সেইদিন হব শান্ত উ:খ
২৮। কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না?
(ক) ঈশ্বরকে (খ) মাতৃভূমিকে
(গ) মাতা-পিতাকে (ঘ) নিজেকে উ: ঘ
২৯। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন?
(ক) পিনাক-পাণির (খ) ধর্মরাজের
(গ) ইসরাফিলের (ঘ) অর্ফিয়াসকে উ: ক
৩০। কবি নিজেকে কার দন্ড বলে অভিহিত করেছেন?
(ক) পিনাক-পাণির (খ) ধর্মরাজের
(গ) ইসরাফিলের (ঘ) অর্ফিয়াসকে উ:খ
৩১। ‘বিদ্রোহী’ কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?
(ক) অর্ফিয়াসকে (খ) দুর্বাসাকে
(গ) শিবকে (ঘ) ইস্রাফিলকে উ:খ
৩২। নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন?
(ক) চেঙ্গিসের (খ) অর্ফিয়াসের
(গ) বিশ্বমিত্রের (ঘ) বলরামের উ: গ
৩৩। নজরুল দাবানল হয়ে কী দহন করবেন?
(ক) লোকালয় (খ) শ্মশান
(গ) বিশ্ব (ঘ) হিমাদ্রি উ: গ
৩৪। কবি নিজেকে উন্মন মন বলেছেন?
(ক) অর্ফিয়াসের (খ) উদাসীর
(গ) হুতাশীর (ঘ) বঞ্চিত প্রতীকের উ:খ
৩৫। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা?
(ক) পথীক কবির (খ) গৃহহারা পথিকের
(গ) ঈন্দ্রাণী-সুতের (ঘ) উদাসীর উ:খ
৩৬। কবি নিজেকে পথিক-কবির কি হিসেবে উপস্থাপন করেছেন?
(ক) কবিতা (খ) যন্ত্রসংগীত
(গ) গভীর রাগিণী (ঘ) নিদাঘ- তিয়াসা উ: গ
৩৭। কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন?
(ক) ইসরাফিলের (খ) বিশ্বমিত্রের
(গ) অর্ফিয়াসের (ঘ) পরশুরামের উ: গ
৩৮। “ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ্ঝুম”- চরণটিতে নজরুলের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা
(খ) প্রবল আগ্রহের চেতনা
(গ) সমম্প্রীতি ও সৌন্দর্যের আহবান
(ঘ) প্রচলিত রীতি নীতির বিরোধিতা উ: ক
৩৯। ‘আমি শ্যামের হাতের বাঁশরী এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) মহাদেবকে (খ) শ্রীকৃষ্ণকে
(গ) নারায়নকে (ঘ) বিষ্ণুকে উ:খ
৪০। কবি কে দেখে সপ্ত নরক হাবিয়া দোজখ কেঁপে কেঁপে নিভে যায় কেন?
(ক) ক্রোধে (খ) সিক্ত হয়ে
(গ) ভয়ে (ঘ) অজানা আশঙ্কায় উ: গ
৪১। নজরুল নিজেকে কার কঠোর কুঠার এর সাথে তুলনা করেছেন?
(ক) পরশুরামের (খ) বলরামের
(গ) বিশ্বমিত্রের (ঘ) শিবের
৪২। কোন পঙক্তি নজরুলের যুদ্ধ বিরোধী মনোভাব ফুটে উঠেছে?
(ক) আমি দাবানল-দাহ, দাহন করিব
(খ) নিঃক্ষত্রিয় করিব বিশ্ব
(গ) ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ্ঝুম্
(ঘ) আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া উ:খ
৪৩। কবি নিজেকে বলরামের কি হিসেবে ঘোষণা করেছেন?
(ক) হল (খ) সিংগা
(গ) হলাহল (ঘ) কুঠার উ: ক
৪৪। মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত এই রণ কিসের বিরুদ্ধে?
(ক) অন্যায় অত্যাচার (খ) ধর্মনাশের অপচেষ্টার
(গ) দেশে পরাধীনতার (ঘ) বৈশ্বিক মহামারীর উ: ক
৪৫। কবি কার ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন?
(ক) অবমানিতের (খ) অত্যাচারিতের
(গ) উৎপীড়িতের (ঘ) হতদরিদ্রের উ: গ
৪৬। অত্যাচারীর কোন জিনিসটি ভীম রণ-ভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেছেন?
(ক) টর্পেডো (খ) খড়গ কৃপাণ
(গ) মাইন (ঘ) কঠোর কুঠার উ:খ
৪৭। ‘বিদ্রোহী’ কবিতায় ও কালবৈশাখী ঝড়ে সঙ্গে কিসের তুলনা করা হয়েছে?
(ক) দমকা হাওয়া (খ) উত্তর-বায়ু
(গ) মলয়-অনিল (ঘ) এলানো চুলের উ: ঘ
৪৮। ‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি?
(ক) অর্ফিয়াস (খ) ইসরাফিল
(গ) নটরাজ (ঘ) চেঙ্গিস উ: ঘ
৪৯। মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে?
i. নিসংসতা ii. নটরাজের
iii. ইস্রাফিলের শিঙ্গার নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: গ
৫০। বিদ্রোহী কবি যা করেন?
i. সবকিছু ভেঙ্গে চুরমার করেন ii. আইন অমান্য করেন
iii. অপরাধীকে শাস্তি দেন -নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: ক
৫১। ‘চির উন্নত মম শির’ এর চরণে ফুটে ওঠা কবির মনোভাব হল-
i. আত্মজাগরণ ii. আত্মমর্যাদার অহংকার
iii. আদর্শের প্রতি অটল -নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: ঘ
৫২। বিদ্রোহী কবিতা অনুসারে কবি –
i. উদাসীর উন্মন মন ii. অবমানিতের মরম-বেদনা
iii. বিধাবার বুকে ক্রন্দন-শ্বাস নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: ঘ
৫৩। কবি সেইদিন শান্ত হবেন যেদিন –
i. উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
ii. বিশ্বকে নিঃক্ষত্রিয় করতে সক্ষম হবেন
iii. অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ:খ
৫৪। চেঙ্গিস খান কোন জাতির অন্যতম সামরিক নেতা?
(ক) আফগান (খ) আরবীয়
(গ) মঙ্গল (ঘ) তুর্কি উ: গ
৫৫। কিছুটা পিছিয়ে সম্পূর্ণ সালাম বা অভিবাদন কে কি বলে?
(ক) আস্ফালন (খ) নেহারি
(গ) প্রতিগমন (ঘ) কুর্নিশ উ: ঘ
৫৬। বৃষ্টি ও খাদ্য উৎপাদনে দায়িত্বপ্রাপ্ত কে?
(ক) বিশ্বামিত্র (খ) শ্যাম
(গ) ইসরাফিল (ঘ) পিনাকপাণি উ: গ
৫৭। বিদ্রোহী কবিতা উল্লেখিত ইস্রাফিলকে?
(ক) একজন দেবতা (খ) একজন ফেরেশতা
(গ) একজন যোদ্ধা (ঘ) একজন মহর্ষি উ:খ
৫৮। দুর্বাসা কেমন স্বভাব বিশিষ্ট মুনি ছিলেন?
(ক) সদাহাস্য (খ) কোপন
(গ) গুরুগম্ভীর (ঘ) অস্থির উ:খ
৫৯। দুর্বাসার পিতার নাম কি?
(ক) মহর্ষি কপিল (খ) মহর্ষি বিশ্বামিত্র
(গ) মহর্ষি অত্রি (ঘ) মহর্ষি উষাণা উ: গ
৬০। ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও কঠোর তপোস্যার ফলে ব্রাক্ষণত্ব লাভ করে?
(ক) দুর্বাসা (খ) অত্রি
(গ) প্রণব (ঘ) বিশ্বমিত্র উ: ঘ
৬১। ‘নিদাঘ’ শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে?
(ক) গ্রীষ্ম (খ) বর্ষা
(গ) শরৎ (ঘ) হেমন্ত উ: ক
৬২। গ্রীক পুরাণের গানের দেবতা কে?
(ক) আর্ফিয়াস (খ) অ্যাপোলো
(গ) ইগ্রাস (ঘ) জিউস উ:খ
৬৩। ‘ইগ্রাস’ কোথাকার রাজা ছিলেন?
(ক) ইথাকার (খ) স্পাটার
(গ) থ্রেসের (ঘ) এথেন্সসের উ: গ
৬৪। অর্ফিয়াস এর মায়ের নাম কি?
(ক) মিউজ ক্যাল্লোপি (খ) ইগ্রাস
(গ) এথিনা (ঘ) নেমেসিস উ: ক
৬৫। আর্ফিয়াস কিভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন?
(ক) গান গেয়ে
(খ) সুরের ইন্দ্রজাল বিস্তার করে
(গ) শারীরিক সৌন্দর্য দেখিয়ে
(ঘ) অর্থবিত্তের লোভ দেখিয়ে উ:খ
৬৬। ‘হাবিয়া’ কী?
(ক) সাতটি দোযখের একটির নাম
(খ) আটটি বেহেশতের একটির নাম
(গ) বেহেশতের একটি নদীর নাম
(ঘ) দোযখের প্রধান দ্বার উ: ক
৬৭। পরশুরাম বিষ্ণুর কততম অবতার?
(ক) প্রথম (খ) তৃতীয়
(গ) চতুর্থ (ঘ) ষষ্ঠ উ: ঘ
৬৮। কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃহত্যা করেন?
(ক) রাজার (খ) পিতার
(গ) দেবতা (ঘ) রামের উ:খ
৬৯। পরশুরামের মায়ের নাম কী?
(ক) অনুসূয়া (খ) রেনুকা
(গ) অদিতি (ঘ) ইন্দ্রানী উ:খ
৭০। পরশুরামের নামকরণের কারণ কী?
(ক) অস্ত্র হিসেবে পরশু ধারণ করা
(খ) পরশু সঙ্গে নিয়ে চলা
(গ) আজ্ঞাবাহী হওয়া
(ঘ) রামকে জয় করা উ: ক
৭১। পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন?
(ক) ৫১ বার (খ) ১১ বার
(গ) ২১ বার (ঘ) ৩১ বার উ: গ
৭২। পরশুরাম কার বৈমাত্রেয় জৈষ্ঠ ভ্রাতা?
(ক) দুর্বাসার (খ) শ্রীকৃষ্ণের
(গ) বিশ্বমিত্র (ঘ) রামচন্দ্রের উ:খ
৭৩। ‘হল’ শব্দের অর্থ কী?
(ক) পাহাড় (খ) কুঠার
(গ) লাঙল (ঘ) কাস্তে উ: গ
৭৪। কার অস্ত্রের নাম ‘হল’?
ক) শ্রীকৃষ্ণের খ) পরশুরামের
গ) বিশ্বমিত্রের ঘ) বলরামের উ: ঘ
৭৫। খড়গ কী?
ক) যন্ত্রবিশেষ খ) অস্ত্রবিশেষ
গ) খাদ্যবিশেষ ঘ) সাজাবিশেষ উ:খ
৭৬। তলোয়ার বা তরবারী-সদৃশ অস্ত্রবিশেষ কোনটি?
ক) হল খ) চক্র
গ) গদা ঘ) কৃপাণ উ: ঘ
৭৭। খড়গ কী কাজে ব্যবহৃত হয়?
ক) কোন কিছু কর্তন করতে খ) যুদ্ধ করতে
গ) বলিদান করতে ঘ) যজ্ঞ করতে উ: গ
৭৮। পরশুরাম তার মা বাবার কততম সন্তান?
ক) ১ম খ) ২য়
গ) ৩য় ঘ) ৫ম উ: ঘ
৭৯। পরশুরামের পিতার নাম কী?
ক) দুর্বাসা খ) বিশ্বমিত্র
গ) বলরাম ঘ) জমদগ্নি উ: ঘ
৮০। ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) অগ্নিবীণা খ) দোলনচাঁপা
গ) বিষের বাঁশি ঘ) সাম্যবাদী উ: ক
৮১। ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কততম কবিতা?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ উ:খ
৮২। ‘বিদ্রোহী’ কবিতা আত্মজাগরণের উন্মুখ কবির কিরূপ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে?
ক) সদয় খ) নির্দয়
গ) সদম্ভ ঘ) বিনীত উ: গ
-০-
+88 01713 211 910