
বিসিএস: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: সুশাসন'-১
বিসিএস: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: সুশাসন'-১
১। ‘সুশাসন' শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
উত্তর: বিশ্বব্যাংক
২। উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: গ্রিক
৩। "সুশাসন চারটি প্রধান গুঞ্জের ওপর নির্ভরশীল'।- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
উত্তর: বিশ্বব্যাংক
৪। কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
উত্তর: শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
৫। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
উত্তর: ৪টি
৬। “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সামাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়"- উক্তিটি কার? |
উত্তর: ম্যাককরনী
৭। কোন বছর ইউ এন ডি পি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?
উত্তর: ১৯৯৭
৮। “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?
উত্তর: মিশেল ক্যামডোসাস
৯। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন
১০। একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত-
উত্তর: সুশাসন
১১। UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
উত্তর: ৯টি
১২। জাতিসংঘ সুশাসনের কয়টি মূল উপাদানকে চিহ্নিত করেছে?
উত্তর: ৮টি
১৩। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে—
উত্তর: মত প্রকাশের স্বাধীনতা
১৪। বাংলাদেশ জাতীয় সংসদে কোন আইনটি পাস হলেও এখনো বাস্তবায়িত হয়নি?
উত্তর: ন্যায়পাল আইন
১৫। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুন কোনটি?
উত্তর: নৈতিকতা
১৬। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
উত্তর: সুশাসনের অর্থনৈতিক দিক
১৭। Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
উত্তর: টেকসই উন্নয়ন
১৮। Civil Society- শব্দের পরিভাষা কোনটি?
উত্তর: সুশীল সমাজ
১৯। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে -
উত্তর: সুশীল সমাজ
২০। CPD - এর সম্প্রসারণ কী?
উত্তর: Centre for Policy Dialogue
২১। Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন -
উত্তর: ৪ ভাগে
২২। পুঁজিপতি, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী গোষ্ঠী উন্নত বিশ্বে কি নামে পরিচিত?
উত্তর: চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে
২৩। ক্ষমতায় ‘স্বতন্ত্রীকরণ নীতির' প্রবক্তা কে?
উত্তর: মন্টেস্কু
২৪। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার' হচ্ছে-
উত্তর: সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
২৫। বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল' প্রণয়ন করা হয়?
উত্তর: ২০১২
২৬। নিম্ন পর্যায়ের সংগঠিত সরকার ব্যবস্থাকে কি বলে?
উত্তর: স্থানীয় সরকার
২৭। বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
উত্তর: ৩
২৮। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্বশাসিত সরকার ব্যবস্থা কতস্তর বিশিষ্ট?
উত্তর: তিনস্তর
২৯। বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে?
উত্তর: ১৯৮৩
৩০। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?
উত্তর: ১৯৮৫ সালে
৩১। বাংলাদেশ জাতীয় সংসদে 'উপজেলা বাতিল' বিলটি কখন পাশ করা হয়েছিল?
উত্তর: ১৯৯২ সালে
৩২। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
উত্তর: ১৩ জন
৩৩। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ সংরক্ষিত ৩টি মহিলা আসনসহ মোট কতজন সদস্য দ্বারা গঠিত হয়?
উত্তর: ১৩ জন
৩৪। ইউনিয়ন পর্যায়ে সংরক্ষিত মহিলা আসন বিন্যাসে নিচের কোনটি সঠিক?
উত্তর: প্রতি ওয়ার্ডে তিন একজন
৩৫। স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে?
উত্তর: ইউনিয়ন পরিষদ
৩৬। কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন?
উত্তর: ১৯৯৭
৩৭। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্ত্বশাসিত সংস্থার নাম কী?
উত্তর: পৌরসভা
৩৮। পৌরসভার চেয়ারম্যান বা সদস্য অপসারণের জন্য কত ভোটের প্রয়োজন হয়?
উত্তর: তিনভাগের দুইভাগ সদস্যের
৩৯। বাংলাদেশে সিটি এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক কি?
উত্তর: Ward
৪০। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: এরিস্টটল
৪১। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: ম্যাকিয়াভেলী
৪২। The Prince (দি প্রিন্স) গ্রন্থের রচয়িতা -
উত্তর: ম্যাকিয়াভেলি
৪৩। ‘রাষ্ট্র মানব সমাজের ক্রমবিবর্তনের ফল' বলেছেন-
উত্তর: অধ্যাপক বার্জেস
৪৪। রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের একটি জনসমষ্টি' উক্তিটি কে করেছেন?
উত্তর: উড্রো উইলসন
৪৫। “শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি-" বলেছেন-
উত্তর: টিএইচ গ্রিন
৪৬। সেন্ট অগাস্টিন, সেন্ট এক্যুইনাস, ফিলমা এবং ফ্রান্সের রাজা চতুর্দশ লুই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদের সমার্থক ছিলেন?
উত্তর: ঐশ্বরিক মতবাদ
৪৭। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
উত্তর: রুশো
৪৮। 'The Social Contract' is written by -
উত্তর: Jean-Jacques Rousseau
৪৯। ‘সামাজিক চুক্তি' মতবাদের সমর্থক-
উত্তর: হবস্, লক ও রুশো
৫০। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
উত্তর: চারটি
৫১। সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?
উত্তর: তৃতীয়
৫২। জনসমষ্টি রাষ্ট্রের প্রাণ স্বরূপ হলে ভূ-খণ্ড কী?
উত্তর: দেহতুল্য
৫৩। রাষ্ট্রের মুখপাত্র কে?
উত্তর: সরকার
৫৪। “সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র”- উক্তিটি কার?
উত্তর: হ্যারল্ড লাস্কি
৫৫। কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত?
উত্তর: ৩টি
৫৬। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কোন বিভাগের উপর ন্যস্ত?
উত্তর: শাসন বিভাগ
৫৭। রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই -
উত্তর: সার্বভৌমত্ব
৫৮। It is impossible to imagine a state without-
উত্তর: Sovereignty
৫৯। সার্বভৌমত্ব কী?
উত্তর: রাষ্ট্রের চরম ক্ষমতা
৬০। পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?
উত্তর: ফিলিস্তিন
৬১। ‘The modern State’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: R.M. Maclver
৬২। জাতীয়বাদী ভাবধারার উন্মেষ ঘটে কখন ও কোথায়?
উত্তর: পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে
৬৩। জাতি হল রাষ্ট্রের অধীনে সুসংগঠিত একটি জনসমাজ- এ উক্তিটি কে করেন?
উত্তর: গিল ক্রাইস্ট
৬৬। ল্যাটিন শব্দ ‘সিভিস' এর অর্থ -
উত্তর: নাগরিক
৬৭। ‘সিভিটাস' শব্দের অর্থ কী?
উত্তর: নগররাষ্ট্র
৬৮। নিচের কোন ল্যাটিন শব্দটি গ্রিক ‘Civitas' শব্দের সমার্থক?
উত্তর: Polis
৬৯। 'Civics' শব্দটি কোন কোন ল্যাটিন শব্দ হতে এসেছে?
উত্তর: Civis এবং Civitas
৭০। 'Polis'- শব্দটির অর্থ -
উত্তর: নগররাষ্ট্র
৭১। এশিয়ার নগর রাষ্ট্র কোনটি?
উত্তর: সিঙ্গাপুর
৭২। স্পার্টা কোন দেশের নগর ছিল?
উত্তর: প্রাচীন গ্রিস
৭৩। কল্যাণমূলক রাষ্ট্রের জনক কে?
উত্তর: উইলিয়াম বেভারিজ
৭৪। আধুনিক কল্যাণকর রাষ্ট্রের উন্মেষ ঘটে কোথায়?
উত্তর: সুইডেন
৭৫। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় -
উত্তর: বাফার রাষ্ট্র
৭৬। A “Vassal States" is the one which is -
উত্তর: under the suzerainty of another state
৭৭। A state where all religions are respected is..... in nature.
উত্তর: Secular
৭৮। State in which the few govern the many -
উত্তর: Oligarchy
৭৯। মাক্স ওয়েবারের (Max Weber) মতে কোন ধর্ম মানুষের একটা মূল্যবোধ সৃষ্টি করেছিল। যা দ্বারা ইউরোপে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার পথ প্রশস্ত হয়েছিল?
উত্তর: প্রটেস্ট্যান্ট ধর্ম
৮০। The book 'Das Kapital' was written by -
উত্তর: Karl Marx
৮১। Class relations and societal conflict is the key understanding of -
উত্তর: Marxism
৮২। ‘মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস'- উক্তিটি কার?
উত্তর: কার্ল মার্কস
৮৩। Workers of the World Unite-এ কথা বলেছিলেন-
উত্তর: কার্ল মার্কস
৮৪। কোন দার্শনিক উদ্বৃত্ত মূল্যতত্ত্ব মতবাদের প্রবক্তা?
উত্তর: কার্ল মার্কস
অধ্যায়: সুশাসন(রাষ্ট্র পরিচালনার মূলনীতি)
৮৫। রাষ্ট্র পরিচালনার মুলনীতি বাংলাদেশের সংবিধানের কোন ভাগে রয়েছে?
উত্তর: দ্বিতীয় ভাগ
৮৬। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
উত্তর: ৪টি
৮৭। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হচ্ছে -
উত্তর: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
৮৮। “প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র .” । শব্দগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
উত্তর: ১১
৮৯। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে?
উত্তর: ১১
৯০। সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষতা নীতির ব্যাখ্যা দেয়া হয়েছে -
উত্তর: ধারা ১২
৯১। সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
উত্তর: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
৯২। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে?
উত্তর: ২০
৯৩। বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্য সমূহ আলোচিত হয়েছে?
উত্তর: ২১ অনুচ্ছেদে
৯৪। বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে...... চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য” শূন্যস্থানটি পূরণ কর।
উত্তর: জনগণের সেবা করিবার
৯৫। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে?
উত্তর: ২২
৯৬। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমূহের সমৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?
উত্তর: ২৩
৯৭। সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?
উত্তর: প্রধানমন্ত্রীর কাছে
৯৮। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিগণ ব্যক্তিগত ও যৌথভাবে কার নিকট জবাবদিহি করেন?
উত্তর: সংসদের নিকট
৯৯। A person who rules without consulting other-
উত্তর: Autocrat
১০০। বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
উত্তর: ১৭ নং ধারা
১০১। মানুষের মৌলিক চাহিদা কয়টি?
উত্তর: ৫টি
১০২। পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানে কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
উত্তর: ১৮(ক)
১০৩। “ডিমোস’ শব্দটির অর্থ কী?
উত্তর: জনগণ
১০৪। গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: নির্বাচন
১০৫। গণতন্ত্রের প্রাণ হলো -
উত্তর: জনগণ
১০৬। আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক
১০৭। “গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা-” উক্তিটি কার?
উত্তর: মিল
১০৮। “গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা” কার উক্তি?
উত্তর: লর্ড ব্রাইস
+88 01713 211 910