
বিসিএস: ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: ভূতত্ত্ব
বিসিএস: ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: ভূতত্ত্ব
১। পৃথিবীর আকার ও আয়তন সম্পৰ্কীয় বিদ্যা কি?
উত্তরঃ জিওডেসি
২। A geologist studies -
উত্তরঃ The earth
৩। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি?
উত্তরঃ লোহা
৪। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
উত্তরঃ সিলিকন
৫। পৃথিবীর মণ্ডল তিনটির নাম -
উত্তরঃ অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল
৬। পৃথিবীর বহিরাবরণকে কি বলে?
উত্তরঃ ভূ-ত্বক
৭। ভূ-পৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে-
উত্তরঃ ভূ-ত্বক
৮। ভূ-ত্বকের গভীরতা প্রায়-
উত্তরঃ ১৬ কিলোমিটার
৯। ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় -
উত্তরঃ অক্সিজেন
১০। ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ অক্সিজেন
১১। ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?/ What is the most common of all the metal in the earth's crust?
উত্তরঃ অ্যালুমিনিয়াম
১২। ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে?
উত্তরঃ সোডিয়াম
১৩। Core of the earth is made of-
উত্তরঃ NiFe
১৪। ভূ-পৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে-
উত্তরঃ তাপ ও চাপ উভয়ই বাড়বে
১৫। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়?
উত্তরঃ আগ্নেয় শিলা
১৬। ম্যাগমা শীতল হয়ে কঠিনাকার ধারণ করলে কোন শিলায় পরিণত হয়?
উত্তরঃ আগ্নেয়
১৭। আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো-
উত্তরঃ ব্যাসল্ট
১৮। পলি দ্বারা গঠিত কোন শিলা?
উত্তরঃ পাললিক শিলা
১৯। পাললিক শিলার অপর নাম কি?
উত্তরঃ স্তরীভূত শিলা
২০। পাললিক শিলায় -
উত্তরঃ স্তর ও জীবাশ্ম দুটোই আছে
২১। কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়?
উত্তরঃ কেলাসিত
২২। নিম্নের কোনটি পাললিক শিলা?
উত্তরঃ কয়লা
২৩। মার্বেল কোন ধরনের শিলা?
উত্তরঃ রূপান্তরিত শিলা
২৪। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
উত্তরঃ মার্বেল
২৫। কোনটি রূপান্তরিত শিলা নয়?
উত্তরঃ কেওলন
২৬। গ্রাফাইট কোন ধরনের শিলা?
উত্তরঃ রূপান্তরিত শিলা
২৭। কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?
উত্তরঃ মাটি
২৮। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
উত্তরঃ ৫%
২৯। প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কতভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৫ ভাগে
৩০। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?
উত্তরঃ বেলে মাটি
৩১। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
উত্তরঃ দো-আঁশ মাটি
৩২। ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?
উত্তরঃ দো-আঁশ মাটি
৩৩। কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি?
উত্তরঃ এঁটেল মাটি
৩৪। Which of the following phenomena is responsible for the formation of the highest mountains?/ কোন প্রক্রিয়ায় পৃথিবীর উচ্চতম পর্বতসমূহ তৈরি হয়?
উত্তরঃ Folding
৩৫। হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
উত্তরঃ ভঙ্গিল পর্বত
Questions prepared
by
The Expert Teachers Panel
of
Onlinereadingroombd.com
+88 01713 211 910