
বিসিএস: ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: সমুদ্র তলদেশের ভূমিরুপ
বিসিএস: ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: সমুদ্র তলদেশের ভূমিরুপ
১। জাতিসংঘ সমুদ্র আইন (UN Convention on the Law of the sea) কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৯৮২ সালে
২। ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে –
উত্তরঃ ২০০ নটিকেল মাইল
৩। EEZ-এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Exclusive Economic Zone
৪।‘Law of the sea convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone' হিসেবে গণ্য?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
৫। সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
উত্তরঃ বায়ু প্রবাহের প্রভাব
৬।‘ল্যাব্রাডার” কি?
উত্তরঃ স্রোত
৭। ল্যাব্রাডার স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
উত্তরঃ আটলান্টিক মহাসাগর
৮। নিরক্ষীয় অঞ্চলের পানি -
উত্তরঃ উষ্ণ ও হালকা
৯। উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে-
উত্তরঃ কুয়াশা ও ঝড় হয়
১০। লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়?
উত্তরঃ স্পেনীয়: দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
১১। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে?
উত্তরঃ সমুদ্রস্রোত
১২। চন্দ্র ও সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে, পানির এ ফুলে উঠাকে বলে-
উত্তরঃ জোয়ার
১৩। উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-
উত্তরঃ প্রায় ১২ ঘণ্টা
১৪। জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
উত্তরঃ অমাবস্যায়
১৫। প্রবল জোয়ারের কারণ, এ সময়-
উত্তরঃ সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে
১৬। পৃথিবীতে জোয়ার ভাটা হয়-
উত্তরঃ চাঁদ ও সূর্য
১৭। জোয়ারের প্রায় কত ঘণ্টা পর ভাটা হয়?
উত্তরঃ ৬ ঘণ্টা
১৮। জোয়ার-ভাটার প্রধান কারণ-
উত্তরঃ চাঁদের আকর্ষণ
১৯। Tides are caused by the-/জোয়ারের কারণ-
উত্তরঃ Gravitational attraction of the Sun & the Moon on earth's Surface
২০। পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি?
উত্তরঃ চন্দ্রের
২১। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়ই-
উত্তরঃ দ্বিগুণ
২২। কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
উত্তরঃ জোয়ার-ভাটার স্রোত
Questions prepared
by
The Expert Teachers Panel
of
Onlinereadingroombd.com
+88 01713 211 910