
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: বাংলার ইতিহাস
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: বাংলার ইতিহাস
১। ‘রাজতরঙ্গিনী’ ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কলহন
২। সর্বপ্রথম বঙ্গ’র উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর: ঐতরেয় আরণ্যক
৩। “আকবর নামা” গ্রন্থের লেখক কে?
উত্তর: আবুল ফজল
৪। ‘রিয়াজ আস সালাতিন’ এটা কি ধরনের গ্রন্থ?
উত্তর: ঐতিহাসিক
৫। Who is written by "Ain-i-Akbori"?
উত্তর: Abul Fazal
৬। দেশবাচক ‘বাংলা’ শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?
উত্তর: আইন-ই-আকবরী
৭। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
উত্তর: আইন-ই-আকবরী
৮। চীন দেশীয় ইতিহাসের জনক সুমা-কিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন কবে?
উত্তর: খ্রি. পূর্ব ১ম শতকে
৯। “তবকাত-ই-নাসিরী” রচনা করেন কে?
উত্তর: মিনহাজ-ই-সিরাজ
১০। তাম্রলিপি কী?
উত্তর: তামার পাত্রে শাসনাদেশ
১১। পরিব্রাজক কে?
উত্তর: পর্যটক
১২। মেগাস্থিনিস কে ছিলেন?
উত্তর: রাষ্ট্রদূত
১৩। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
১৪। মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন?
উত্তর: ইন্ডিকা
১৫। ফা-হিয়েন কে ছিলেন?
উত্তর: পরিব্রাজক
১৬। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
উত্তর: ফা-হিয়েন
১৭। চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন?
উত্তর: ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
১৮। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন?
উত্তর: ফা-হিয়েন
১৯। চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২০। হিউয়েন সাং কে ছিলেন?
উত্তর: চীনা পরিব্রাজক
২১। হিউয়েন সাং বাংলায় (ভারতবর্ষে) এসেছিলেন কার আমলে?
উত্তর: হর্ষবর্ধন এর আমলে
২২। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন?
উত্তর: ৬৩৮ সালে
২৩। চীনা পরিব্রাজক হিউয়েন সাং -এর দীক্ষাগুরু কে ছিলেন?
উত্তর: শীলভদ্র
২৪। অতীশ দীপঙ্কর মহাবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
উত্তর: নালন্দা বিহার
২৫। কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলংকৃত করেন?
উত্তর: শীলভদ্র
২৬। ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
উত্তর: Morocco
২৭। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
উত্তর: মুহম্মদ বিন তুগলক
২৮। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তর: ফখরউদ্দিন মুবারক শাহ
২৯. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
উত্তর: চতুৰ্দশ
৩০। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁ ভ্রমণ করেন?
উত্তর: ১৩৪৬ সালে
৩১। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম “বাঙ্গালা” শব্দ ব্যবহার করেন?
উত্তর: ইবনে বতুতা
৩২। ইবনে বতুতার ২টি গ্রন্থের নাম লিখ?
উত্তর: রেহেলা, সফরনামা
৩৩। কে বাংলাকে ‘দোযখপুর নিয়ামত’ বলে অভিহিত করেন?
উত্তর: ইবনে বতুতা
৩৪। কোন ব্যক্তি বাংলাদেশকে ‘ধনসম্পদপূর্ণ নরক’ বলে অভিহিত করেন?
উত্তর: ইবনে বতুতা
৩৫। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন?
উত্তর: হযরত শাহ জালাল
৩৬। মা-হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন?
উত্তর: চীন
৩৭। চীনের পরিব্রাজক মা-হুয়ান সোনারগাঁও সফর করেন কত সালে?
উত্তর: ১৪০৬
৩৮। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
উত্তর: অস্ট্রিক
৩৯। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
উত্তর: দ্রাবিড়
৪০। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
উত্তর: নিষাদ
৪১। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
উত্তর: ইরান
৪২। আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: বেদ
৪৩। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর: ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
৪৪। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
উত্তর: অস্ট্রিক
৪৫। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে অভিহিত করা হয়?
উত্তর: দ্রাবিড়
Questions prepared
by
the Expert Teachers Panel
of
+88 01713 211 910