
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: প্রাচীন যুগে বাংলা
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: প্রাচীন যুগে বাংলা
১। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
উত্তর: পুণ্ড্র
২। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি?
উত্তর: মহাস্থানগড়
৩। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত?
উত্তর: পুণ্ড্র
৪। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: চন্দ্রদ্বীপ
৫। কোন নদী বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল?
উত্তর: পদ্মা
৬। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল ছিলো?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৪র্থ শতক
৭। গঙ্গারিডাই রাজ্যের অবস্থান কোথায় ছিল?
উত্তর: বাংলায়
৮। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি কে ছিলেন?
উত্তর: আলেকজান্ডার
৯। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: বঙ্গ
১০। কুষ্টিয়া জেলা কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: বঙ্গ
১১। প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
উত্তর: কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
১২। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত ছিলো?
উত্তর: সমতট
১৩। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: বঙ্গ
১৪। প্রাচীন বাংলার পূ্র্বাংশে কোন জনপদটি অবস্থিত ছিলো?
উত্তর: হরিকেল
১৫। প্রাচীন বাংলার হরিকেল জনপদের অঞ্চলভুক্ত এলাকা ছিলো?
উত্তর: চট্টগ্রাম
১৬। সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
উত্তর: হরিকেল
১৭। প্রাচীন রাঢ় জনপদ কোথায় অবস্থিত ছিলো?
উত্তর: বর্ধমান
১৮। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কী?
উত্তর: তাম্রলিপ্তি
১৯। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কী?
উত্তর: মৌর্য সাম্রাজ্য
২০. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
২১। পাটালিপুত্র কাদের রাজধানী ছিল?
উত্তর: গুপ্তদের
২২। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
২৩। প্রাচীন ভারতে চাণক্য কি হিসেবে বিখ্যাত ছিলেন?
উত্তর: অর্থনীতিবিদ
২৪। Who is the author of the Book ‘Arthasastra’ (অর্থশাস্ত্র)?
উত্তর: Kautilya
২৫। অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
উত্তর: মৌর্য
২৬। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তর: কলিঙ্গের যুদ্ধ
২৭। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?
উত্তর: সম্রাট অশোক
২৮। বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন কাকে বলা হয়?
উত্তর: অশোক
২৯। রাজা ‘কনিষ্ক’ কোন বংশের শাসক?
উত্তর: কুষাণ
৩০। চরক কে ছিলেন?
উত্তর: আয়ুর্বেদশাস্ত্রবিশারদ
৩১। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত?
উত্তর: গুপ্তযুগ
৩২। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উত্তর: সমুদ্রগুপ্ত
৩৩। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৩৪। মহাকবি কালিদাস কোন আমলের কবি ছিলেন?
উত্তর: গুপ্ত
৩৫। ‘মেঘদূত কাব্য’ কার লেখা?
উত্তর: মহাকবি কালিদাস
৩৬। ‘অমরকোষ’ কি জাতীয় গ্রন্থ?
উত্তর: অভিধান
৩৭। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?
উত্তর: ২টি
৩৮। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে?
উত্তর: ষষ্ঠ
৩৯। প্রাচীনকালে এদেশের নাম কি ছিল?
উত্তর: বঙ্গ
৪০। গুপ্তোত্তর বঙ্গের স্বাধীন রাজা কে ছিলেন?
উত্তর: গোপচন্দ্ৰ
৪১। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: শশাঙ্ক
৪২। “মহাসামন্ত” কার উপাধি ছিল?
উত্তর: শশাঙ্ক
৪৩। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন?
উত্তর: শশাঙ্ক
৪৪। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর: কর্ণসুবর্ণ
৪৫। বাংলার প্রাচীন নগর ‘কর্ণসুবর্ণ’-এর অবস্থান কোথায় ছিল?
উত্তর: মুর্শিদাবাদে
৪৬। শশাঙ্ক প্রথম জীবনে কি ছিলেন?
উত্তর: সামন্ত
৪৭। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
উত্তর: বানভট্ট
৪৮। ‘হর্ষচরিত’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: বানভট্ট
৪৯। ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর: ৭ম-৮ম শতক
৫০। ‘মাৎস্যন্যায়’ ধারণাটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
৫১। মাৎস্যন্যায়ম কি নির্দেশ করে?
উত্তর: রাজনৈতিক পরিস্থিতি
৫২। ‘মাৎস্যন্যায়’ কোন শাসন আমলে দেখা যায়?
উত্তর: পাল তাম্র শাসন আমলে
৫৩। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে?
উত্তর: গোপাল
৫৪। বরেন্দ্র কোন রাজাদের পিতৃভূমি?
উত্তর: পাল রাজা
৫৫। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
উত্তর: পাল বংশ
৫৬। কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে?
উত্তর: পাল বংশ
৫৭। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: গোপাল
৫৮। বাংলার প্রাচীন পাল-রাজবংশ কোন ধর্মাবলম্বী?
উত্তর: বৌদ্ধ
৫৯। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: ধর্মপাল
৬০। পালযুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা?
উত্তর: তালপাতার উপর
৬১। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?
উত্তর: পাল যুগ
৬২। “অষ্টাসাহত্রিকা প্রজ্ঞাপারমিতা” কি?
উত্তর: বৌদ্ধ পুঁথি
৬৩। ‘কৈবর্ত বিদ্রোহ’ সংঘটিত হয়েছিল কার সময়ে?
উত্তর: দ্বিতীয় মহীপালের
৬৪। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: দিব্য
৬৫। ‘রামচরিত’ কাব্য কে লিখেছেন?
উত্তর: সন্ধ্যাকর নন্দী
৬৬। পালদের পর কোন বংশ বাংলা শাসন করে?
উত্তর: সেন বংশ
৬৭। সেন বংশের আদি নিবাস কোথায় ছিলো?
উত্তর: দাক্ষিণাত্য
৬৮। সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা কে হন?
উত্তর: বিজয় সেন
৬৯। বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিলো?
উত্তর: হুগলীতে
৭০। কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে?
উত্তর: বল্লাল সেন
৭১। ‘দানসাগর ও অদ্ভুদসাগর’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: বল্লাল সেন
৭২। অসমাপ্ত ‘অদ্ভুতসাগর’ গ্রন্থটি কে সমাপ্ত করেন?
লক্ষ্মণ সেন
৭৩। সেন রাজাদের ধর্ম কি ছিল?
উত্তর: হিন্দু
৭৪। বাংলার শেষ হিন্দু রাজা (last Hindu ruler) কে ছিলেন?
উত্তর: লক্ষ্মণ সেন
Questions prepared
by
the Expert Teachers Panel
of
+88 01713 211 910