
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা
১। শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ১৯৭১ এর কত তারিখে?
উত্তর: ২৮ মার্চ রাতে
২। কোন জেলে বঙ্গবন্ধুর বিচারকার্য সম্পন্ন করে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছিল?
উত্তর: ফয়সালাবাদ (লায়ালপুর)
৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান?
উত্তর: ৮ জানুয়ারি, ১৯৭২
৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১০ জানুয়ারি, ১৯৭২
৫। বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন দিবস কোনটি?
উত্তর: ১০ জানুয়ারি
৬। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়?
উত্তর: ১৯৭২ সালের ১১ জানুয়ারি
৭। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান
৮। বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়?
উত্তর: ১৯৭২ সালে
৯। তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর পদত্যাগ করেন কার নির্দেশে?
উত্তর: শেখ মুজিবুর রহমানের
১০। ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দিন আহমদ
১১। গণপরিষদ আদেশ জারি করা হয় কখন?
উত্তর: ২৩ মার্চ, ১৯৭২
১২। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭২
১৩। বাংলাদেশ গণ-পরিষদের সংসদ নেতা কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৪। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার ছিলেন কে? Or, Who was the first Speaker in the Constituent Assembly?
উত্তর: শাহ আব্দুল হামিদ
১৫। বাংলাদেশের সংবিধান রচিত হয় কার মাধ্যমে?
উত্তর: গণপরিষদের মাধ্যমে
১৬। How many members were in the committee for drafting the constitution of Bangladesh? / বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কত জন?
উত্তর: ৩৪
১৭। Who was the Chairman of the Committee that drafted the constitution of Bangladesh? Or, বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়াম্যান ছিলেন কে?
উত্তর: Dr. Kamal Hossain
১৮। The female member of ‘Bangladesh Constitution Making Committee’ is- Or, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
উত্তর: Begum Razia Banu
১৯। বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত (রচিত) হয়?
উত্তর: ১৯৭২ সালে
২০। বাংলাদেশে সংবিধান সর্ব প্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
উত্তর: ১২ অক্টোবর, ১৯৭২ ইং
২১। When was the Constitution of Bangladesh adopted in the National Parliament of Bangladesh? Or, বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?
উত্তর: 4 November, 1972
২২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস (The Constitution Day) কত তারিখে?
উত্তর: ৪ নভেম্বর
২৩। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বিচারপতি আবু সাঈদ চৌধুরী
২৪। Constitution of the people’s Republic of Bangladesh was introduced on- Or, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত (কার্যকর) হয় কবে?
উত্তর: 16 December, 1971
২৫। ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপি কে তৈরি করেছিলেন?
উত্তর: আবদুর রউফ
২৬। বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে?
উত্তর: শিল্পী আব্দুর রউফ
২৭। ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
উত্তর: ৪টি
২৮। মানুষের মৌলিক চাহিদা কয়টি?
উত্তর: ৫টি
২৯। When was the first general election in Bangladesh held on? / বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ই মার্চ, ১৯৭৩
৩০। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? When was the first parlamentary election in Bangladesh held in?
উত্তর: ৭ই মার্চ, ১৯৭৩
৩১। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়?
উত্তর: ৭ এপ্রিল, ১৯৭২
৩২। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কোন সালে প্রথম যুক্ত হয়?
উত্তর: ১৯৭২
৩৩। How many seats were kept reserved for women in first Parliament of Bangladesh?
উত্তর: 15
৩৪। স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান
৩৫। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩৬। বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন?
উত্তর: মুহম্মদুল্লাহ
৩৭। প্রথম জাতীয় সংসদের স্থায়িত্ব কত ছিল?
উত্তর: ২ বছর ৭ মাস
৩৮। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৭৩ সালে
৩৯। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
উত্তর: Trial of 93 thousand war prisoners (৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান)
৪০। সংবিধানের কততম সংশোধনীতে যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়?
উত্তর: প্রথম
৪১। যুদ্ধাপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি কত নং?
উত্তর: ৪৭
৪২। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় কোন সংশোধনীতে?
উত্তর: দ্বিতীয় সংশোধনীতে
৪৩। বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?
উত্তর: ২৩ নভেম্বর, ১৯৭৪
৪৪। বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী কবে গৃহীত হয়?
উত্তর: ২৫ জানুয়ারি, ১৯৭৫
৪৫। বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
উত্তর: ২৫ জানুয়ারি, ১৯৭৫
৪৬। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: চতুর্থ
৪৭। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়?
উত্তর: চতুর্থ
৪৮। জাতীয় শোক দিবস কবে?
উত্তর: ১৫ আগস্ট
৪৯। ২০১৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদাত বার্ষিকী?
উত্তর: ৪১তম
৫০। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
উত্তর: মেজর জেনারেল এ, কে, এম শফিউল্লাহ
৫১। বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কখন?
উত্তর: ১৯৭৫
৫২। বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করেন?
উত্তর: খন্দকার মোশতাক আহমেদ
৫৩। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কবে?
উত্তর: ২৬শে সেপ্টেম্বর, ১৯৭৫
৫৪। বাংলাদেশে জেলহত্যা সংঘটিত কবে?
উত্তর: ১৯৭৫ সালের ৩ নভেম্বর
৫৫। জেলহত্যা দিবস কবে?
উত্তর: ৩রা নভেম্বর
৫৬। কারাগারে শহীদ ‘জাতীয় চারনেতা’ কারা?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান
৫৭। জাতীয় সংহতি ও বিপ্লব দিবস কবে?
উত্তর: ৭ নভেম্বর
৫৮। কর্নেল তাহের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: জাতীয় সমাজতান্ত্রিক দল
৫৯। বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয় কোথায়?
উত্তর: ঢাকা জেলে
৬০। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৭৭ সালে
৬১। বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: জিয়াউর রহমান
৬২। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর: জিয়াউর রহমান
৬৩। জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৭৮ সালে
৬৪। BNP- এর পূর্ণ রূপ লিখ?
উত্তর: Bangladesh Nationalist Party
৬৫। বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক কে?
উত্তর: জিয়াউর রহমান
৬৬। বাংলাদেশ অংশগ্রহণের ভিত্তিতে কখন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৯
৬৭। বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় কবে?
উত্তর: ১৯৭৯ সালে
৬৮। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চারনীতি পরিবর্তন করা হয়?
উত্তর: পঞ্চম
৬৯। সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of Constitution’ বলে আখ্যায়িত করা হয়?
উত্তর: ৫ম সংশোধন
৭০। বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু কি?
উত্তর: ইনডেমনিটি বিল
৭১। ‘বাঙালী জাতীয়তাবাদের’ পরিবর্তে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ প্রবর্তিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
উত্তর: পঞ্চম
৭২। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয়?
উত্তর: জিয়াউর রহমান
৭৩। সংবিধানের পঞ্চম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয় কবে?
উত্তর: ২৯ আগস্ট, ২০০৫
৭৪। বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয় কার আমলে?
উত্তর: জিয়াউর রহমানের আমলে
৭৫। বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৮ সালের ৩ মার্চ
৭৬। In which Parliament of Bangladesh, there was no seat reserved for women?
উত্তর: Fourth Parliament
৭৭। বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনী হয় কখন?
উত্তর: ৭ জুন, ১৯৮৮
৭৮। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
উত্তর: ৮ম
৭৯। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: ১৯৮৮
৮০। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়?
উত্তর: ৮ম সাংবিধানিক সংশোধন
৮১। নিজ শরীরে ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাস্তায় মিছিলে গিয়ে শহীদ হয়েছেন এক নির্ভীক নাগরিক। তার নাম কি?
উত্তর: নূর হোসেন
৮২। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেন শহীদ হন কবে?
উত্তর: ১০ নভেম্বর, ১৯৮৭
৮৩। ঢাকার গুলিস্তানে অবস্থিত ‘জিরো পয়েন্ট’ এর বর্তমান নাম কি?
উত্তর: নূর হোসেন স্কয়ার
৮৪। বাংলাদেশে কোন সময়ে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ডিসেম্বর, ১৯৯০
৮৫। The head of the first ‘Caretaker government’ in Bangladesh was. Or, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?
উত্তর: বিচারপতি সাহাবুদ্দিন
৮৬। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯১ সালে
৮৭। বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৭ ফেব্রুয়ারি
৮৮। বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদের প্রথম অধিবেশন কখন বসে?
উত্তর: ৫ এপ্রিল, ১৯৯১
৮৯। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?
উত্তর: আগস্ট, ১৯৯১
৯০। বাংলাদেশে কোন সালে পুনরায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়?
উত্তর: ১৯৯১
৯১। বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
উত্তর: ১২
৯২। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপ-রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়?
উত্তর: দ্বাদশ
৯৩। বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে?
উত্তর: ১৯৯১
৯৪। রেফারেন্ডাম সংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
উত্তর: রেফারেন্ডামের কোনো বিধান নেই
৯৫। ৬ষ্ঠ জাতীয় সংসদ বিলুপ্ত হয় কবে?
উত্তর: ৩০ মার্চ, ১৯৯৬
৯৬। কোন জাতীয় সংসদের মেয়াদকাল সবচেয়ে কম?
উত্তর: ষষ্ঠ
৯৭। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল?
উত্তর: তত্ত্বাবধায়ক সরকার
৯৮। জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয় কবে?
উত্তর: ২৬ মার্চ, ১৯৯৬
৯৯। বিচারপতি হাবিবুর রহমান কোন সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন?
উত্তর: ১৯৯৬
১০০। Which of the following amendments of the Constitution of Bangladesh has not been declared void?
উত্তর: 4th
১০১। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
উত্তর: সপ্তম
১০২। বাংলাদেশে ৭ম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে ২০০১-এর জুলাই মাসের কত তারিখে?
উত্তর: ১৩ তারিখে
১০৩। ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়?
উত্তর: ১২ নভেম্বর, ১৯৯৬
১০৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারকার্য করে শুরু হয়?
উত্তর: ১২ মার্চ, ১৯৯৭
১০৫। বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন কে?
উত্তর: মহিতুল ইসলাম
১০৬। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল নিষ্পত্তির জন্য গঠিত বেঞ্চের বিচারক সংখ্যা কত?
উত্তর: ৫ জন
১০৭। অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোন মাসের কত তারিখ?
উত্তর: ২৮ অক্টোবর, ২০০১
১০৮। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
উত্তর: আবদুল হামিদ
১০৯। বাংলাদেশের ইতিহাসে স্বল্প সময়ের প্রেসিডেন্ট কে?
উত্তর: জমিরুদ্দিন সরকার
১১০। ‘ওয়ান-ইলেভেন’ কোন দেশের রাজনৈতিক ঘটনার সাথে জড়িত?
উত্তর: বাংলাদেশ
১১১। In Bangladesh what is one eleven mostly known for? / বাংলাদেশে ‘ওয়ান-ইলেভেন’ কোন ঘটনার সাথে সম্পর্কিত?
উত্তর: takeover by army-led caretaker government
১১২। বাংলাদেশে নিযুক্ত ১৪টি দাতা দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার সংগঠনের নাম কি?
উত্তর: টুয়েসডে গ্রুপ
১১৩। অপারেশন নবযাত্রা কি?
উত্তর: ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের
১১৪। নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৯ ডিসেম্বর, ২০০৮
১১৫। বাংলাদেশ ‘ভিশন- ২০২১’ হচ্ছে কি?
উত্তর: দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা
১১৬। বাংলাদেশে কয়টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ৪টি
১১৭। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা ১৯৭২ সালের রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পুনঃপ্রবর্তন করা হয়েছে?
উত্তর: পঞ্চদশ
১১৮। The caretaker system was dissolved by which of the following amendments in the Parliament of Bangladesh? / তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তর: 15th
১১৯। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভূক্ত করা হয়?
উত্তর: পঞ্চদশ
১২০। তত্ত্ববধায়ক সরকারের আইন জাতীয় সংসদে কোন সালে বাতিল করা হয়?
উত্তর: ২০১১
১২১। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০-এ উন্নীত করা হয়?
উত্তর: পঞ্চদশ
১২২। NDI stands for-
উত্তর: National Democratic Institute
১২৩। বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয় সংবিধানের কোন সংশোধনীতে?
উত্তর: ষোড়শ
১২৪। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী অনুযায়ী সুপ্রীম কোর্টের বিচারক অপসারণ করার ক্ষমতা কার হাতে ন্যস্ত?
উত্তর: জাতীয় সংসদ
১২৫। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? Or, The constitution of Bangladesh has been subject to how many amendments till today?
উত্তর: ১৭
Questions prepared
by
the Expert Teachers Panel
of
+88 01713 211 910