
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ ; বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ ; বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর
১. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক. জবাবদিহি
খ. মিথস্ক্রিয়া
* একত্রিত
ঘ. গৌরবিত
২. পুরষ্কার- বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার”!-বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
ক. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
* দুটোই অশুদ্ধ
ঘ. দুটোই শুদ্ধ
৩. কোন বাক্যটি শুদ্ধ?
ক. তাহার জীবন সংশয়পূর্ণ
খ. তাহার জীবন সংশয়ময়
* তাহার জীবন সংশয়াপূর্ণ
ঘ. তাহার জীবন সংশয়ভরা
৪. কোনটি শুদ্ধ বাক্য?
* একটা গোপনীয় কথা বলি
খ. একটি গোপন কথা বলি
গ. একটি গোপণ কথা বলি
ঘ. একটি গুপ্ত কথা বলি
৫. গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি?
ক. শবপোড়া
* শবদাহ
গ. মড়াদাহ
ঘ. শবমড়া
৬. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক. একত্র
খ. ফলশ্রুতি
* অধীনস্থ
ঘ. নির্ভরশীলতা
৭. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
ক. আপনি সপরিবার আমন্ত্রিত
*আপনি সপরিবারে আমন্ত্রিত
গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
ঘ. আপনি স্বপরিবার আমন্ত্রিত
৮. কোনটি শুদ্ধ বাক্য?
ক. এ কথা প্রমান হয়েছে
খ. এ কথা প্রমাণ হয়েছে
গ. এ কথা প্রমাণিত হয়েছে
*এ কথা প্রমাণিত হয়েছে
৯. কোন বাক্যটি সঠিক?
* অধ্যয়নই ছাত্রদের তপস্যা
খ. অধ্যায়ন ছাত্রদের তপসা
গ. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
ঘ. অধ্যাপনা ছাত্রদের তপস্যা
১০. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
ক. বিরাট গরু-ছাগলের হাট
খ. বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
*গরু ও ছাগলের বিরাট হাট
ঘ. বিরাট গবাদি পশুর হাট
১১. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’ বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
ক. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
খ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
* বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
ঘ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১২. কোন বাক্যটি শুদ্ধ?
ক. ৫ জন ছাত্ররা স্কুলে যায়
খ. ৫ জন ছাত্রগণ স্কুলে যায়
* ৫ জন ছাত্র স্কুলে যায়
ঘ. ৫ জন সকল ছাত্র স্কুলে যায়
১৩. কোন বাক্যটি শুদ্ধ?
ক. আমি সন্তোষ হলাম
খ. আমি সন্তোষ্ট হইলাম
* আমি সন্তুষ্ট হলাম
ঘ. আমি সন্তূষ্ট হলাম
১৪. শুদ্ধ বাক্য কোনটি?
ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
* দীনতা প্রশংসনীয় নয়
গ. দীনতা নিন্দনীয়
ঘ. দীনতা অপ্রশংসনীয়
১৫. বিদ্যালয়ের সকল ছেলেরা মাঠে ফুটবল খেলছে।;-বাক্যটিতে যে ত্রুটি রয়েছে-
ক. সাধু-চলিতের মিশ্রণ
* বহুবচনের দ্বিত্ব
গ. কর্তা ও ক্রিয়ার মধ্যে অসংগতি
ঘ. দূরান্বয় দোষ
১৬. নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়?
ক. স্বস্ত্রীক
খ. অশ্রুজল
গ. অধীনস্থ
* প্রতিযোগ
১৭. কোন বাক্যটি শুদ্ধ?
ক. সর্বদা পরিস্কার থাকিবে
খ. সর্বদা পরিস্কৃত থাকিবে
গ. সর্বদা পরিস্কৃতময় থাকিবে
* কোনোটিই নয়
১৮. কোন বাক্যটি শুদ্ধ?
* তুমি কি ঢাকা যাবে
খ. তুমি কী ঢাকা যাবে
গ. তোমরা কী ঢাকা যাবে
ঘ. তোমরা কী ঢাকায় যাবে
১৯. কোন বাক্যটি শুদ্ধ?
ক. রহিমা পাগলি হয়ে গেছে
*রহিমা পাগল হেয়ে গেছে
গ. রহিমা পাগলিনী গয়ে গেছে
ঘ. রহিমা পাগলী হয়ে গেছে
২০. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক. একত্র
* একত্রিত
গ. একাকী
ঘ. একাকিত্ব
২১. কোনটি অপপ্রয়োগের উদাহরণ-
ক. একত্র
* অধনিস্থ
গ. চিন্তিত
ঘ. প্রত্যাশিত
২২. কোন প্রয়োগটি অপপ্রয়োগ?
ক. আমরা সন্তুষ্ট হয়েছি
খ. কথাটি প্রমাণিত হয়েছে
গ. সিদ্ধান্ত গৃহীত হয়েছে
*বিধি লঙ্ঘন হয়েছে
২৩. কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
ক. বৈশিষ্ট্যতা
খ. সৌন্দর্যতা
গ. দারিদ্রতা
*বিচিত্রতা
২৪. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক. জবাবদিহিতা
খ. গুরুচণ্ডালী
* ফলশ্রুতি
ঘ. একত্র
২৫. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
* ঐক্যমত
খ. ঐক্যবদ্ধ
গ. ঐকতান
ঘ. ঔচিত্য
২৬. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়?
ক. অশ্রুজল
খ. ইদানীংকালে
* সপরিবার
ঘ. জন্মবার্ষিকী
২৭. প্রয়োগের অর্থ বিবেচনায় নিচের কোন শব্দটি শুদ্ধ?
ক. সুস্বাস্থ্য
* স্বাগত
গ. সচিত্রিত
ঘ. শ্রেষ্ঠতম
২৮. কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি?
ক. স্বপরিবারে আমন্ত্রিত
খ. ভয়ানক মেধাবী
গ. নিরোগী লোক
*সমুজ্জ্বল
২৯. অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি?
ক. সমৃদ্ধশালী
* শৈবালদল
গ. বৃক্ষরাজি
ঘ. ঊর্মিমালা
৩০. দেশের সব আলেমগণই উপস্থিত ছিলেন-বাক্যটি কোন দোষে দুষ্ট?
* বাহুল্য
খ. গুরুচণ্ডালী
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. দুর্বোধ্যতা
৩১. কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
ক. লক্ষ্যণীয়
* উপলক্ষ্য
গ. সৌন্দর্যতা
ঘ. সুবুদ্বিমান
৩২. কোনটি অপপ্রয়োগ নয়?
*মরণোত্তর
খ. স্বাধীনতাত্তোর
গ. ভৌগলিক
ঘ. সৌন্দর্যতা
৩৩. নিচের কোনটি বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার কারণে অশুদ্ধির শিকার হয়েছে?
ক. সচিত্র
* সলজ্জিত
গ. একত্র
ঘ. সশঙ্ক
৩৪. নিচের কোন প্রয়োগটি বাহুল্য দোষে দুষ্ট নয়?
ক. ইদানীংকালে
খ. কর্তৃপক্ষগণ
গ. ভাষাভাষী
* জন্মবার্ষিক
৩৫। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
(●) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
(গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
(ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
৩৬। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
(খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
(গ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
(●) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
৩৭। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
(●) দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
(গ) সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
(ঘ) সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত
৩৮। কোনটি ভুল বাক্য?
(ক) দীনতা সব সময় ভালো নয়
(●) দেশের দারিদ্র দূর করতে হবে
(গ) সময় বড় সংক্ষিপ্ত
(ঘ) এখানে প্রবেশ নিষিদ্ধ
৩৯। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সে সংকট অবস্থায় পড়েছে
(খ) সে সংকট অবস্থায় পরেছে
(●) সে সংকটজনক অবস্থায় পড়েছে
(ঘ) সংকটে পরেছে
৪০। কোনটি অশুদ্ধ বাক্য?
(●) তাহারা বাড়ী যাচ্ছে
(খ) মাদকাসক্তি ভালো নয়
(গ) বাংলাদেশ উন্নয়নশীল দেশ
(ঘ) তোমার দ্বারা সে অপমানিত হয়েছে
৪১। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) দারিদ্রতাই প্রধান সমস্যা
(●) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
(গ) দারিদ্রতাই আমাদের মূল সমস্যা
(ঘ) দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা
৪২। নিচের কোন বাক্যটি সঠিক?
(ক) ৫ খানা দুই কম্বল চেয়েছিলাম
(খ) দেশ গোটা ছারখার হয়ে গেছে
(গ) কমলালেবু গোটা দুই আছে
(●) গোটা সাতেক আম এনো
৪৩। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) কারো ফাল্গুন মাস, কারো সর্বনাশ
(খ) সে প্রাণিবিদ্যায় দুর্বল
(গ) আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
(● বিধি লঙ্ঘিত হয়েছে।
৪৪। শুদ্ধ বাক্য কোনটি?
(●) রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব
(খ) তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব
(গ) আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
(ঘ) তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
৪৫। কোনটি শুদ্ধ বাক্য?
(ক) আমার বড় দূরাবস্থা
(●) আমার বড় দুরবস্থা
(গ) আমার বড় দূরবস্থা
(ঘ) আমার বড় দুরাবস্থা
৪৬। শুদ্ধ বাক্য কোনটি?
(ক) দৈন্যতা নিন্দন
(●) ফুল দেখতে সুন্দর
(গ) দারিদ্রতা অভিশাপ
(ঘ) ভুল লিখতে ভুল করো না
৪৭। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) আমি সাক্ষী দিলাম
(খ) আমি সাক্ষী দিয়েছি
(●) আমি সাক্ষ্য দিয়েছি
(ঘ) আমি সাক্ষী দিতেছি
৪৮। শুদ্ধ বাক্য কোনটি?
(ক) তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
(খ) তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
(●) তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
(ঘ) তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
৪৯। কোনটি শুদ্ধ বাক্য?
(ক) তাহার জীবন সংশয়ময়
(খ) তাহার জীবন সংশয়পূর্ণ
(●) তাহার জীবন সংশয়াপূর্ণ
(ঘ) তাহার জীবন সংশয়ভরা
৫০। কোনটি শুদ্ধ বাক্য?
(ক) আমার কথাই প্রামান্য হলো
(খ) আমার কথাই প্রমানীত হলো
(গ) আমার কথাই প্রমান হলো
(●) আমার কথাই প্রমাণিত হলো
৫১। কোনটি শুদ্ধ বাক্য?
(●) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
(খ) চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
(গ) চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
(ঘ) চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
৫২। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সেদিন থেকে তিনি আর সেখানে যায় না
(●) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
(গ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
(ঘ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
৫৩। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
(ক) এখানে সে ফিরে আসেনি
(●) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
(গ) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
(ঘ) তুমি তার কথা বিশ্বাস করো না
৫৪। কোন বাক্যটি ঠিক?
(●) মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
(খ) হিমালয় পর্বত দুর্লঙ্ঘণীয়
(গ) গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ো না
(ঘ) স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়
৫৫। শুদ্ধ বাক্য কোনটি?
(ক) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের স্বীকার হন
(খ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন
(গ) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
(●) বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
৫৬। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) অনেক সন্ন্যাসিতে গাজন নষ্ট
(●) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
(গ) অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট
(ঘ) অধিক সন্ন্যাসীতে গান নষ্ট
৫৭। কোন বাক্যটিতে ভুল নেই?
(●) দরিদ্রতা অভিশাপ
(খ) ফুল দেখতে সৌন্দর্য
(গ) ভুল লিখতে ভূল করো না
(ঘ) শনিতে অশনি দেখতে পাইলাম
৫৮। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
(●) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
(গ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ দিলেন
(ঘ) তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন
৫৯। কোন বাক্যটি ঠিক?
(●) অধ্যয়নই ছাত্রদের তপস্যা
(খ) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
(গ) অধ্যায়ন ছাত্রদের তপস্যা
(ঘ) অধ্যাপনা ছাত্রদের তপস্যা
৬০। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) কেবল মাত্র তুমি যাবে
(খ) এতে আশ্চার্য হলাম
(●) বিবিধ জিনিস কিনলাম
(ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
৬১। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?
(●) অন্যায়ের ফল অনিবার্য
(খ) অন্যায়ের ফল দুর্নিবার্য
(গ) অন্যায়ের ফল ভয়াবহ
(ঘ) অন্যায়ের শাস্তি মৃত্যু
৬২। কোন বাক্যটি শুদ্ধ?
(●) একটি গোপনীয় কথা বলি
(খ) একটি গোপন কথা বলি
(গ) একটি গুপ্ত কথা বলি
(ঘ) একটা গোপন কথা বলি
৬৩। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
(খ) 'শেষের কবিতা' একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
(গ) সকল ছাত্ররাই অমনোযোগী নয়
(●) পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
৬৪। কোনটি শুদ্ধ বাক্য?
(●) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
(খ) তোমার সাথে গোপন পরামর্শ আছে
(গ) মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
(ঘ) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
৬৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সূর্য উদয় হয়েছে?
(খ) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
(●) যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
(ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
৬৬। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(●) সমুদয় পক্ষীই নীড় বাঁধে
(খ) চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে
(গ) তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ
(ঘ) দশচক্রে ঈশ্বর ভূত
৬৭। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
(খ) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
(গ) আমার আর বাঁচিবার স্বাদ নাই
(●) কোনো বাক্যই শুদ্ধ নয়
৬৮। নিচের কোন বাক্যটি গ্রহণযোগ্য নয়?
(ক) ভাষার পদবিন্যাস হলো ব্যাকরণ
(●) ভাষা ব্যাকরণকে অনুসরণ করে
(গ) ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে
(ঘ) ভাষা ব্যাকরণকে শাসন করে
৬৯। কোন বাক্যটি শুদ্ধ -
(ক) তিনি অপমানিতবোধ করেছেন
(●) তুমি চিরজীবী হও
(গ) চন্দ্র উদয় হয়েছে
(ঘ) তুমি চিরঞ্জীব হও
৭০। কোনটি শুদ্ধ বাক্য?
(ক) দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
(খ) দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
(গ) দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
(●) দুর্বলতাবশতঃ অনাথা বসে পড়ল
৭১। নিচের শুদ্ধ বাক্যটি হলো—
(●) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
(খ) জনস্থানে ধূম্রপান নিষেধ
(গ) পরিবারের সকলে আজ একত্রিত হয়েছে
(ঘ) গতকাল তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপিত হলো
৭২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তিনি সাক্ষী দিতে রাজি হননি
(খ) তিনি সাক্ষ্য হতে রাজি হননি
(●) তিনি সাক্ষ্য দিতে রাজি হননি
(ঘ) তিনি স্বাক্ষী দিতে রাজি হননি
৭৩। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) বিধি লঙ্ঘন হয়েছে
(খ) যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
(গ) পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান
(●)অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়
৭৪। কোনটি শুদ্ধ বাক্য?
(ক) ইহার আবশ্যক নাই
(খ) ইহা প্রমান হইয়াছে
(গ) বুনো কচু, বাঘা তেতুল
(●) বুনো ওল, বাঘা তেতুল
(ঙ) কোনটিই নয়
৭৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(●) রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন
(খ) এমন পাপিষ্ঠ মেয়েকে আমি ঘরে রাখব না
(গ) আসামীর অনুপস্থিতে বিচার চলছে
(ঘ) অবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
৭৬। নিম্নের কোন বাক্যটি অশুদ্ধ?
(ক) নিশ্চিত সংবাদ পেয়েছ কি?
(খ) রাঙ্গামাটি পার্বত্য এলাকা
(●) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ
(ঘ) চিক চিক করে বালি কোথা নাহি কাদা
৭৭। কোন বাক্যটি অশুদ্ধ?
(ক) সবিনয়ে বলছি উল্লিখিত বিষয়ে আমি কিছুই জানি না
(●) লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়
(গ) নদীর জল হ্রাস পেলেও স্রোতের ক্ষিপ্রতা কমেনি
(ঘ) তোমার দুরবস্থা দেখে দুঃখিত হলাম
৭৮। সে এখন চোখে হলুদ ফুল দেখছে' বাক্যটিতে কী ভুল আছে?
(ক) বাচ্য প্রয়োগ
(খ) বাহুল্য
(●) প্রবাদ প্রবচনের প্রয়োগ
(ঘ) শব্দের অপপ্রয়োগ
৭৯। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল
(●) সে কোর্টে সাক্ষ্য দিয়েছে
(গ) আমি কোর্টে সাক্ষি দিতে যাচ্ছি
(ঘ) আমি আসিতে থাকবো
৮০। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) আপনি স্ববান্ধব আমন্ত্রিত
(খ) আপনি সবান্ধবে আমন্ত্রিত
(গ) আপনি স্ববান্ধবসহ আমন্ত্রিত
(●) আপনি সবান্ধব আমন্ত্রিত
৮১। কোনটি শুদ্ধ বাক্য?
(ক) শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করবো
(খ) শহিদ মীনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করবো
(●) শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবো
(ঘ) শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো
৮২। নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
(ক) গোপনীয় কথাটি শুন
(খ) প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে
(●) মেয়েটি স্বয়ম্বর
(ঘ) কালিদাস বিখ্যাত কবি
৮৩। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) রাঙ্গামাটি পার্বতীয় এলাকা
(●) আপনি সপরিবারে আমন্ত্রিত
(গ) আমি অপমান হয়েছি
(ঘ) অনেক ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ে
৮৪। কোনটি সঠিক?
(ক) আইনানুসারে তিনি একাজ করতে পারেন না
(খ) আইনত তিনি একাজ করতে পারেন না
(গ) আইনগতভাবে তিনি একাজ করতে পারেন না
(●) আইনগত তিনি এ কাজ করতে পারেন না
৮৫। সন্ধিঘটিত শুদ্ধ বাক্য কোনটি?
(ক) তপবনে সবাই যেতে চায়
(খ) প্রত্যপকার মহৎ গুণ
(●) দৃশ্যটি বড়ই মনোরম
(ঘ) সে মনকষ্টে গ্রাম ছাড়েন
৮৬। কোন্ বাক্যটি অশুদ্ধ নয়?
(ক) চংক্রমণই গতি
(খ) সে খাই
(গ) তারা যাইতেছে
(●) আমরা ঠিক সময়ে ফিরে আসিব
৮৭। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সে আরোগ্য হইয়াছে
(খ) অতিশয় দুঃখিত হলাম
(●) সূর্য উদিত হয়েছে
(ঘ) কথাটি সঠিক নয়
৮৮। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
(●) দীনতা প্রশংসনীয় নয়
(গ) আপনার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে
(ঘ) অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন
৮৯। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) রাতদুপুর থেকে সৌন্দর্য বর্জনের কাজ চলিতেছে।
(●) সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়
(গ) কম খরচে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এখানে
(ঘ) আমার আর বাচিবার স্বাদ নাই
Question selected
By
Expert Teachers Panel
of
+88 01713 211 910