
বাংলা সমার্থক শব্দ: বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর (Part-1)
বাংলা সমার্থক শব্দ: বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর (Part-1)
১। ‘উদ্বাসন’ শব্দের অর্থ কী?
(●) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
(খ) বাসভূমির সম্মুখস্থ ভূমি
(গ) অজ্ঞাত বিষয় প্রকাশ করা
(ঘ) বিকাশ
২। অভিরাম’ শব্দের অর্থ কী?
(ক) বিরামহীন
(খ) বালিশ
(গ) চলন
(●) সুন্দর
৩। ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়—
(ক) টিকটিকি (খ) তেলেপোকা
(গ) উইপোকা
(●) মাকড়সা
৪। সূর্য’ শব্দের সমার্থ শব্দ কোনটি?
(ক) অর্ণব
(●) অর্ক
(গ) প্রসূন
(ঘ) পল্লব
৫। সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
(ক) একাগ্রতায়
(খ) সমান ব্যবহারে
(গ) সম ভাবনায়
(●) একযোগে
৬। 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-
(ক) উৎকর্ষতা
(খ) অপকর্ষ
(●) উৎকর্ষ
(ঘ) অপকর্ষতা
৭। 'পরশ্ব' শব্দটির অর্থ কী?
(●) পরশু
(খ) পরের ধন
(গ) কোকিল
(ঘ) পার্শ্ববর্তী
৮। 'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
(ক) সলিল
(খ) উদক
(●) জলধি
(ঘ) নীর
৯। কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়?
(ক) পাবক
(খ) বৈশ্বানর
(গ) সর্বশুচি
(●) প্রজ্বলিত
১০। 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) কলাপী
(খ) নীরধি
(●) বিটপী
(ঘ) অবনি
১১। কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
(●) পাবক
(খ) মারুত
(গ) পবন
(ঘ) অনিল
১২। 'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) পৃথ্বী
(●) নীর
(গ) ক্ষিতি
(ঘ) অবনী
১৩। 'শিখণ্ডী' শব্দের অর্থ কী?
(ক) কবুতর
(খ) কোকিল
(গ) খরগোশ
(●) ময়ূর
১৪। 'অনীক' শব্দের অর্থ-
(ক) সূর্য
(খ) সমুদ্র
(গ) যুদ্ধক্ষেত্র
(●) সৈনিক
১৫। ‘আফতাব' শব্দের সমার্থক কোনটি?
(ক) অর্ণব
(খ) রাতুল
(●) অর্ক
(ঘ) জলধি
১৬। 'উপরোধ' শব্দের অর্থ কি?
(ক) প্রতিরোধ
(খ) উপস্থাপন
(●) অনুরোধ
(ঘ) উপযোগী
১৭। সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
(ক) দীর্ঘিকা, নদী, প্রণালী
(●) শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
(গ) গাঙ, তটিনী, অর্ণব
(ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
১৮। প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-
(ক) অশোক মুখোপাধ্যায়
(খ) জগন্নাত চক্রবর্তী
(●) মুহাম্মদ হাবিবুর রহমান
(ঘ) মুহম্মদ শহীদুল্লাহ
১৯। ‘বামেতর' শব্দটির অর্থ-
(ক) বাম চোখ
(●) ডান
(গ) ইতর
(ঘ) বাম দিক
২০। অপলাপ’ শব্দের অর্থ কি?
(ক) প্রলাপ
(●) অস্বীকার
(গ) অসদালাপ
(ঘ) মিথ্যা
২১। বিরাগী' শব্দের অর্থ কী?
(●) উদাসীন
(খ) প্রতিকূল
(গ) রাগহীন
(ঘ) বিশেষভাবে রুষ্ট
২২। সূর্য'-এর প্রতিশব্দ—
(ক) সুধাংশু
(খ) শশাঙ্ক
(গ) বিধু
(●) আদিত্য
২৩। ‘শিষ্টাচার’-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) নিষ্ঠা
(●) সদাচার
(গ) সততা
(ঘ) সংযম
২৪। সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) দিবস
(খ) আলো
(গ) দিনমান
(●) দিনমণি
২৫। নিচের কোনটি ‘আগুন’-এর সমার্থক শব্দ নয়?
(●) অনিল
(খ) পাবক
(গ) হুতাশন
(ঘ) কৃশানু
২৬। শশাঙ্ক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) খরগোশ
(●) চাঁদ
(গ) সূর্য
(ঘ) নদী
২৭। আদ্যোপান্ত' শব্দের অর্থ কী?
(ক) অতি পুরাতন
(খ) প্রাথমিক
(গ) অবিমিশ্র
(●) আগাগোড়া
২৮। সমীরণ’ শব্দের অর্থ কী?
(ক) বিদ্যুৎ
(খ) মৃত্তিকা
(গ) অরণ্য
(●) বাতাস
২৯। কোন্দল’ শব্দের অর্থ কী?
(ক) কোদাল
(খ) ফুল
(গ) গাছ
(●) বিবাদ
৩০। কোনটি সমার্থক নয়?
(ক) অম্বু
(খ) জীবন
(গ) পানি
(●) তটিনী
৩১। ‘কপোল’ শব্দটির অর্থ কী?
(●) গাল
(খ) কপাল
(গ) গলা
(ঘ) ওষ্ঠ
৩২। ‘রাত্রি'-এর সমার্থক কোনটি?
(●) নিশীথ
(খ) অমানিশা
(গ) আধার
(ঘ) ক ও খ
৩৩। কোনটি সূর্যের প্রতিশব্দ?
(●) সবিতা
(খ) অবনা
(গ) কলানিধি
(ঘ) সুধাকর
৩২৪। ‘সমুদ্র’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) অর্ণব
(খ) পারাবার
(●) শোণিত
(●) গাভ
৩৫। ‘কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(●) ময়ূখ
(খ) ব্যোম
(গ) জীমূত
(ঘ) আকিঞ্চন
৩৬। শত্রু শব্দের সমার্থক শব্দ কোনটি?
(●) রিপু
(খ) পারীন্দ্র
(গ) ফণী
(ঘ) ত্রিযামা
৩৭। কোন শব্দটি নদী’ শব্দের প্রতিশব্দ?
(ক) নলিনী
(খ) নীলিমা
(●) তটিনী
(ঘ) তনিমা
৩৮। আপন’ শব্দের অর্থ কোনটি?
(ক) দোকান
(খ) অঙ্গ
(গ) প্রকাশ
(●) আত্মীয়
৩৯। 'অটবি’-এর প্রতিশব্দ কোনটি?
(ক) স্থির
(খ) কূল
(গ) নদী
(●) বন
৪০। আবিল’ শব্দের অর্থ কী?
(●) কলুষিত
(খ) স্বচ্ছ
(গ) অস্বাভাবিক
(ঘ) স্বাভাবিক
৪১। পাখি’-এর সমার্থক শব্দ কোনটি?
(●) দ্বিজ
(খ) সরোজ
(গ) হেম
(ঘ) শাখী
৪২। অগ্নীর সমাধক শব্দ কী?
(●) অনল
(খ) পবন
(গ) যবন
(ঘ) কমল
৪৩। ‘কলাভৃৎ' শব্দের সমার্থক শব্দ কী?
(ক) অগ্নি
(●) চন্দ্র
(গ) জল
(ঘ) সূর্য
৪৪। ‘বিভাবরী' শব্দের অর্থ
(ক) নিলয়
(খ) আকাশ
(●) রাত
(ঘ) পানি
(ঙ) বাগান
৪৫। ‘পাতক' শব্দের অর্থ -
(●) পাপ
(খ) পাখি
(গ) পশু
(ঘ) অভিশাপ
(ঙ) পলাতক
৪৬। ‘দেউড়ি’ শব্দের অর্থ—
(ক) দেউলিয়া
(●) খিড়কি
(গ) মাঠ
(ঘ) গবাক্ষ
৪৭। ‘ভার্যা’ শব্দের অর্থ—
(ক) পৃথিবী
(●) স্ত্রী
(গ) সমুদ্র
(ঘ) ভ্রাতা
৪৮। ‘পেলব’ শব্দের অর্থ—
(●) কোমল
(খ) পঙ্কিল
(গ) জটিল
(ঘ) উজ্জ্বল
(ঙ) কোনটিই নয়
৪৯। ‘লহরি’ শব্দের অর্থ—
(ক) সুর
(খ) গান
(গ) কবিতা
(●) ঢেউ
(ঙ) কোনটিই নয়
৫০। অর্বাচীন’ শব্দের অর্থ
(ক) মূর্খ
(খ) অতিথি
(গ) অনিয়মিত
(ঘ) কবি
(●) নতুন
৫১। 'প্রত্যুৎপন্নমতি' শব্দের অর্থ—
(ক) অসম্ভব সুন্দরী
(●) উপস্থিত বুদ্ধি আছে যার
(গ) ত্বরিৎ গতিতে কাজে করে যে
(ঘ) গোপনে কাজ করে যে
(ঙ) কোনাটিই নয়
৫২। 'পাহাড়'-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) খগ
(খ) বগ
(●) নগ
(ঘ) জগ
৫৩। 'দস্তখত' কোন শব্দের অর্থ?
(ক) অঙ্গীকার
(●) স্বাক্ষর
(গ) সাক্ষ্য
(ঘ) আদ্যাক্ষর
৫৪। ‘চঞ্চু' শব্দের অর্থ কী?
(ক) পাখির নাক
(খ) পাখির চোখ
(●) পাখির ঠোঁট
(ঘ) পাখির পালক
৫৫। 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(●) প্রভা
(খ) ঢেউ
(গ) ভাগ্য
(ঘ) হর্ষ
(ঙ) কোনোটিই নয়
৫৬। 'অম্বর' শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
(ক) বায়ু
(খ) বন
(গ) সাগর
(●) আকাশ
(ঙ) কোনোটিই নয়
৫৭। 'পুত্র'-এর সমার্থক শব্দ কী?
(ক) প্রসূন
(●) আত্মজ
(গ) অদ্রি
(ঘ) বামা
৫৮। 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) অংশু
(খ) জ্যোতি
(গ) ভাতি
(●) অনল
৫৯। 'অগ্নি' শব্দের প্রতিশব্দ কী?
(●) কৃশানু
(খ) ভানু
(গ) সবিতা
(ঘ) প্রভা
৬০। 'দুলালী' শব্দের সমার্থক কোনটি?
(ক) উপঢৌকন
(●) কন্যা
(গ) কেশ
(ঘ) স্ত্রী
(ঙ) কোনোটিই নয়
৬১। “গরু'-র সমার্থক শব্দ কোনটি?
(ক) রেনু
(খ) বেনু
(●) ধেনু
(ঘ) মেনু
৬২। ‘কৃপাণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) দয়া
(খ) কিপটে লোক
(গ ) বার্তা
(ঘ) তরবারি
(●) কোনটিই নয়
৬৩। ‘কুজন’ শব্দের অর্থ-
(●) খারাপ লোক
(খ) ছোট লোক
(গ) পাখির ডাক
(ঘ) ইতর বিশেষ
৬৪। ‘মৃগজ’ শব্দের অর্থ কী?
(ক) বানর
(খ) হাতি
(●) সিংহ
(ঘ) হরিণ
৬৫। ‘অগ্নি’র সমার্থক শব্দ কোনটি?
(ক) অনিল
(খ) সমীরণ
(●) পাবক
(ঘ) ভানু
৬৬। ‘চাঁদ’-এর সমার্থক শব্দ—
(ক) ভানু
(খ) নিশীথিনী
(গ) কোমলাকান্ত
(●) রজনীকান্ত
৬৭। কোনটি ‘কেশ’-এর সমার্থক নয়?
(ক) চুল
(খ) কুন্তল
(গ) চিকুর
(●) কর
৬৮। ‘অলক’ শব্দটির অর্থ কী?
(ক) কপাল
(খ) চোখ
(গ) নাক
(●) চুল
৬৯। 'মৃগয়া' শব্দের অর্থ কী?
(●) শিকার
(খ) ভান
(গ) ভাসা
(ঘ) শীল
৭০। ‘অশ্রু’ শব্দের প্রতিশব্দ হবে—
(ক) নীর
(খ) ত্বরিত
(●) লোর
(ঘ) বিধু
৭১। ‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) পিক
(●) শিখী
(গ) বাজী
(ঘ) মকর
৭২। ‘ঐরাবত’ শব্দের অর্থ কী?
(ক) হরিণ
(●) হাতি
(গ) বিড়াল
(ঘ) পাখি
৭৩। ‘কথার তুবড়ি’ এর আর্থ কি?
(ক) অকাট্য যুক্তি
(খ) মিথ্যা কথা
(●) অনর্গল কথা
(ঘ) অন্তরে জটিলতা
(ঙ) কোনটিই নয়
৭৪। শ্বশ্রু শব্দের অর্থ কি?
(ক) দাড়ি
(খ) দাড়ি
(গ) শ্বশুর
(●) শাশুড়ি
(ঙ) কোনটিই নয়
৭৫। নিচের কোন শব্দটি বৃক্ষ' শব্দের সমার্থক নয়?
(ক) পাদপ
(খ) শৃঙ্গী
(গ) দ্রুম
(ঘ) বিপিন
(●) কোনটিই নয়
৭৬। ‘পর্বত’ শব্দের প্রতিশব্দ/সমার্থক শব্দ কোনটি?
(ক) সবল
(খ) চপল
(গ) ধবল
(●) অচল
৭৭। ‘পথ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) স্বরণী
(●) সরণি
(গ) সমরনি
(ঘ) স্বরনি
৭৮। ‘গুবাক’ শব্দের অর্থ—
(ক) নারিকেল
(খ) বেল
(গ) তাল
(●) সুপারি
৭৯। ‘শ্রীঘর’ শব্দের অর্থ কী?
(ক) সুদৃশ্য ঘর
(খ) বৈঠকখানা
(গ) সরাইখানা
(●) জেলখানা
৮০। কোনটি ‘খবর’ শব্দের সমার্থক নয়?
(ক) সন্দেশ
(খ) বার্তা
(গ) সংবাদ
(●) গুজব
৮১। ‘ঘর’ শব্দের সমার্থক কোনটি?
(●) সদন
(খ) দহন
(গ) আপন
(ঘ) রহন
৮২। ' সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) শশী
(খ) দীপ্তি
(গ) শোভা
(●) তপন
৮৩। কোনটি সমুদ্র’ শব্দের সমার্থক নয়?
(ক) জলধি
(খ) সিন্ধু
(গ) বারীশ
(●) তটিনী
৮৪। ‘চুল’ এর সমার্থক শব্দ কোনটি?
(ক) পিক
(●) চিকুর
(গ) লোচন
(ঘ) সূত
৮৫। ‘মহাযাত্রা’ শব্দের অর্থ কী?
(ক) মহাসমারোহে যাত্রা
(খ) বিরাট আকারের যাত্রা
(গ) নামকরা যাত্রা
(●) মৃত্যু যাত্রা
৮৬। ‘মার্তণ্ড’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
(ক) নিষ্ঠুর
(●) সূর্য
(গ) কঠোর
(ঘ) সাধু
৮৭। ‘আপণ’ শব্দটির অর্থ কি?
(ক) একান্ত
(খ) নিজস্ব
(●) দোকান
(ঘ) অহং
৮৮। ‘উষ্ণীষ’-এর শব্দার্থ
(ক) অত্যন্ত উষ্ণ
(খ) কুসুম কুসুম উষ্ণ
(●) পাগড়ি
(ঘ) শীতের আমেজ
৮৯। ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) অমুদ
(খ) ভূ-ধর
(গ) শূন্য
(ঘ) নীর
(●) কোনটিই নয়
৯০। ‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) গোমতি
(খ) কৃষ্ণবেণী
(গ) কাবেরী
(●) সবগুলো
৯১। চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি?
(●) সোম
(খ) ভূষণ
(গ) নকশা
(ঘ) নভঃ
৯২। ‘অমু’ শব্দের সমার্থক শব্দ কি?
(ক) জলধি
(খ) গগন
(●) পানি
(ঘ) অবধি
৯৩। ‘অহি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) অচল
(●) সাপ
(গ) চাদ
(ঘ) দিন
৯৪। ‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি নয়?
(ক) আহবান
(খ) নিমন্ত্রণ
(●) প্রত্যাবান
(ঘ) আবাহন
৯৫। পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?
(●) বারিধি
(খ) নলিনী
(গ) অপ।
(ঘ) পয়ঃ
৯৬। কোনটি সমার্থক শব্দ নয়?
(ক) পাবক
(●) পবন
(গ) বহ্নি
(ঘ) অনল
৯৭। ‘শীকর’ শব্দের অর্থ—
(ক) গাছের মূল
(খ) মেনে নেয়া
(●) জলকণা
(ঘ) রাজস্ব
৯৮। প্রসূন-এর প্রতিশব্দ হলো—
(ক) ভ্রমর
(খ) পত্র
(●) ফল
(●) পুষ্প
১০০। ‘সিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) বস্ত্র
(●) শুক্ল
(গ) শীত
(ঘ) অদবধকার
Question selected
By
Expert Teachers Panel
of
+88 01713 211 910