
বাক্য সংকোচন : বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর (Part-1)
বাক্য সংকোচন : বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর (Part-1)
০১. 'যিনি ন্যায়শাস্ত্র জানেন'-এর এককথায় প্রকাশিত রূপ হলো—
(ক) ন্যায়বাগীশ
(●) নৈয়ায়িক
(গ) ন্যায়পাল
(ঘ) ন্যায়বান্ধ
০২. 'প্রোষিতভর্তৃকা'—শব্দটির অর্থ কী?
(ক) ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
(গ) ভূমিতে প্রোথিত তরুমূল
(●) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
(ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
০৩. 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়—
(ক) জয়ের ইচ্ছা
(খ) হত্যার ইচ্ছা
(●) বেঁচে থাকার ইচ্ছা
(ঘ) শোনার ইচ্ছা
০৪. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
(ক) বেতসবৃত্তি
(খ) পতঙ্গবৃত্তি
(গ) জলৌকাবৃত্তি
(●) কুম্ভিলকবৃত্তি
০৫. “নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে—
(ক) নিদাঘ
(●) নশ্বর
(গ) নষ্টমান
(ঘ) বিনশ্বর
০৬. 'অক্ষির সমীপে'-এর সংক্ষেপণ হলো—
(●) সমক্ষ
(খ) পরোক্ষ
(গ) প্রত্যক্ষ
(ঘ) নিরপেক্ষ
০৭. “কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
(ক) ক্লান্তিহীন
(খ) অক্লান্ত
(●) অক্লান্ত কর্মী
(ঘ) অবিশ্রাম
০৮. ‘যা সহজে অতিক্রম করা যায় না'- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
(ক) অনতিক্রম্য
(খ) অলঙ্ঘ্য
(●) দুরতিক্রম্য
(ঘ) দুর্গম
০৯. যা চিরস্থায়ী নয়—
(ক) অস্থায়ী
(খ) ক্ষণিক
(গ) ক্ষণস্থায়ী
(●) নশ্বর
১০. যে ভূমিতে ফসল জন্মায় না-
(ক) পতিত
(খ) অনুর্বর
(●) ঊষর
(ঘ) বন্ধ্যা
১১. 'যা পূর্বে ছিল এখন নেই'—এক কথায় কি হবে?
(ক) অপূর্ব
(খ) অদৃষ্টপূর্ব
(গ) অভূতপূর্ব
(●) ভূতপূর্ব
১২. এক কথায় প্রকাশ করুন— 'যা বলা হয়নি'
(ক) অউক্ত
(খ) অব্যক্ত
(●) অনুক্ত
(ঘ) অব্যাক্ত
১৩. ‘ক্ষমার যোগ্য’-এর বাক্য সংকোচন—
(●) ক্ষমার্হ
(খ) ক্ষমাপ্রার্থী
(গ) ক্ষমা
(ঘ) ক্ষমাপ্রদ
১৪. 'যিনি বক্তৃতা দানে পটু –
(ক) বাকপটু
(খ) সুবক্তা
(গ) অনলবর্ষী
(●) বাগ্মী
১৫. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি —
(ক) ঐতিহাসিক
(●) ইতিহাসবেত্তা
(গ) ইতিহাস রচয়িতা
(ঘ) ইতিহাসজ্ঞ
১৬. ‘পরিমিত ব্যয় করে যে' এককথায় প্রকাশ করুন :
(●) মিতব্যয়ী
(খ) কৃপণ
(গ) অপচয়কারী
(ঘ) বিলাসী
১৭. 'যে আপনার রং লুকায় তাকে এক কথায় বলে—
(ক) অদৃশ্য
(●) বর্ণচোরা
(গ) ভূতপূর্ব
(ঘ) ফুলেল
১৮. 'কি করতে হবে ভেবে পায় না' তার এই অবস্থাকে বলা হয়—
(●)কিংকর্তব্যবিমূঢ়
(খ) বিস্মিত
(গ) সুভাষিত
(ঘ) লজ্জিত
১৯. 'যা পূর্বে দেখা যায়নি' এককথায় কি হবে?
(ক) অদৃষ্ট
(খ) অপূর্ব
(গ) দৃষ্টপূর্ব
(●) অদৃষ্টপূর্ব
২০. ‘ঈষৎ আমিষ গন্ধ যার'-এর এককথায় প্রকাশ কী হবে?
(ক) আমিষ্ট
(খ) আমষে
(●) আঁষটে
(ঘ) আমিষ্য
(ঙ) কোনোটিই নয়
২১. ‘অরিকে দমন করে যে'-এর এককথায় প্রকাশ কী হবে?
(ক) হরিহর
(খ) অরিদম
(গ) অরিত্র
(●) অরিন্দম
(ঙ) কোনোটিই নয়
২২. 'যা পূর্বে কখনো হয়নি'-এর সঠিক বাক্য সংকোচন হলো—
(ক) ভূতপূর্ব
(●) অভূতপূর্ব
(গ) অদৃষ্টপূর্ব
(ঘ) অশ্রুতপূর্ব
২৩. ‘পরের অন্নে যে বেঁচে থাকে'-এর এক কথায় প্রকাশ কোনটি?
(●) পরান্নজীবী
(খ) পরান্নভোজী
(গ) পরজীবী
(ঘ) পরাশ্রয়ী
২৪. ‘সাপের খোলস' কে এক কথায় কী বলে?
(ক) অজিন
(●) নির্মোক
(গ) আঁইশ
(ঘ) ছলম
২৫. উপস্থিত বুদ্ধি আছে যার-
(ক) বুদ্ধিমান
(খ) বুদ্ধিমতি
(গ) বিচক্ষণ
(●) প্রত্যুৎপন্নমতি
২৬. ‘মৃতের মত অবস্থা যার' তাকে এক কথায় কি বলা হয়?
(ক) মূমূর্ষ
(●) মুমূর্ষু
(গ) মূমূর্ষু
(ঘ) মৃতবৃত্ত
২৭. 'যার বসন আলগা'-এর বাক্য সংকোচন—
(ক) আলগা বসন
(●) অসংবৃত
(গ) লজ্জাহীন
(ঘ) সংযুক্তহীনতা
২৮. 'পরকে প্রতিপালন করে যে' এক কথায় কী হবে?
(ক) পরভৃত
(●) পরভৃৎ
(গ) প্রতিপালক
(ঘ) প্রতিপোষক
২৯. 'তিতিক্ষা' শব্দ দ্বারা বুঝায়—
(ক) লাভ করার ইচ্ছা
(খ) গমন করার ইচ্ছা
(●) ক্ষমা করার ইচ্ছা
(ঘ) ত্যাগ করার ইচ্ছা
৩০. 'যা কষ্টে নিবারণ করা যায়'-এর বাক্যে সংকোচন কোনটি?
(●) দুর্নিবার
(খ) অনিবার্য
(গ) অনির্বাণ
(ঘ) কোনটিই নয়
৩১. ‘অনেকের মধ্যে এক'-এর সঠিক বাক্য সংকোচন হলো-
(ক) অনন্য
(খ) অসাধারণ
(●) অন্যতম
(ঘ) শ্রেষ্ঠ
৩২. এক কথায় প্রকাশ করুন : 'যে নারীর হাসি সুন্দর'।
(●) সুস্মিতা
(খ) সুহাসিনী
(গ) সুহাসি
(ঘ) সুচিস্মিতা
৩৩. এক কথায় প্রকাশ করুন : 'অনেক অভিজ্ঞতা আছে যার'।
(ক) দূরদর্শী
(খ) অভিজ্ঞ
(●) বহুদর্শী
(ঘ) ত্রিকালজ্ঞ
৩৪. 'সকলের জন্য প্রযোজ্য'-এর এক কথায় প্রকাশ কী?
(●) সর্বজনীন
(খ) বিশ্বজনীন
(গ) সর্বতা
(ঘ) সর্বত্র
৩৫ বাঘের ডাককে এক কথায় বলে-
(ক) নাদ
(খ) বৃংহিত
(●) গর্জন
(ঘ) অজিন
৩৬. 'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে'-এর এক কথায় প্রকাশ কি?
(●) পরিবেদন
(খ) চিরকুমার
(গ) লবেজান
(ঘ) অভিসার
৩৭. ময়ূরের ডাক-এক কথায় কী বলে?
(ক) নাদ
(খ) গর্জন
(গ) কুহু
(●) কেকা
৩৮. ‘যা দমন করা কষ্টকর'-এক কথায়-
(ক) অদম্য
(●) দুর্দমনীয়
(গ) দুর্নিবার
(ঘ) অনিবার্য
৩৯. 'যে উপকারীর অপকার করে'-এক কথায়―
(●) কৃতঘ্ন
(খ) শত্রুঘ্ন
(গ) অকৃতজ্ঞ
(ঘ) অপকারী
৪০. 'যার কোনো কিছু থেকেই ভয় নেই'-এক কথায় প্রকাশ কি?
(ক) অভয়
(খ) ভয়শূন্য
(●) অকুতোভয়
(ঘ) নিৰ্ভীক
৪১. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' – এক কথায় প্রকাশ করলে কী হয়?
(●) প্রত্যুদ্গমন
(খ) অগ্রগামী
(গ) শুভ পদার্পণ
(ঘ) স্বাগতম
৪২. ‘মেঘের ধ্বনি’-এর বাক্য সংকোচন কোনটি?
(ক) মৃন্ময়
(●) জীমূতমন্দ্ৰ
(গ) জীমূতেন্দ্ৰ
(ঘ) শানকি
৪৩. 'বীর সন্তান প্রসব করে যে নারী' এক কথায় তাকে কী বলে?
(ক) বীরপুত্র
(খ) রত্নগর্ভা
(গ) স্বর্ণমাতা
(●) বীরপ্রসূ
৪৪. যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্য সংকোচন কোনটি?
(ক) মৃতবৎসা
(খ) কৃতদার
(গ) অনুজা
(●) অনূঢ়া
৪৫. হনন করার ইচ্ছা-এর বাক্য সংকোচন কোনটি?
(ক) লিপ্সা
(●) জিঘাংসা
(গ) কৃতঘ্ন
(ঘ) জিতেন্দ্রিয়
৪৬. 'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
(ক) পশুর খোলস
(গ) নিমোক রাখার পাত্র
(খ) নির্মোহ লোক
(●) সাপের খোলস
৪৭. কষ্টে লাভ হয় যা―
(ক) সুলভ
(খ) দুর্লভ্য
(গ) দূর্লভ
(●) দুর্লভ
৪৮. জন্মহীন মৃত্যুহীন—
(ক) অয
(খ) আমৃত্যু
(●) অজ
(ঘ) অজেয়
৪৯. ইতিহাস রচনা করেন যিনি
(ক) ইতিহাস লেখক
(●) ঐতিহাসিক
(গ) ইতিহাসবেত্তা
(ঘ) ঐতিহাসিকতা
৫০. 'রিরি করা' দিয়ে কি প্রকাশ পায়?
(ক) কড়া মেজাজ
(●) তীব্র ক্রোধ
(গ) তীব্র ব্যথা
(ঘ) কড়া কথা
৫১. দুবার জন্মে যা-
(ক) দ্বৈত জন্ম
(●) দ্বিজ
(গ) দ্বিজন্ম
(ঘ) পুনর্জন্ম
৫২. যা স্থায়ী নয়—
(ক) অস্থায়ী
(●) ক্ষণস্থায়ী
(গ) ক্ষণিক
(ঘ) নশ্বর
৫৩. পাখির ডাক—
(ক) হেষা
(খ) কেকা
(গ) অজিন
(●) কূজন
৫৪. বিনা যত্নে উৎপন্ন হয় যা-এর বাক্য সংকোচন কি?
(ক) অনায়াসলব্ধ
(গ) অযত্নজাত
(●) অযত্নসম্ভূত
(ঘ) অযত্নলব্ধ
৫৫. 'ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি'-এর বাক্য সংকোচন কি?
(●) ব্যয়কুণ্ঠ
(খ) হিসাবী
(গ) মিতব্যয়ী
(ঘ) কৃপণ
৫৬. 'যা আঘাত পায়নি'-এর বাক্য সংকোচন কি?
(ক) অনিরুদ্ধ
(খ) নির্ঘাৎ
(গ) অনাঘাত
(●) অনাহত
৫৭. কোনটি রাজহাঁসের ডাক?
(ক) বৃংহতি
(●) ক্রেকার
(খ) বুজন
(ঘ) হ্রেষা
৫৮. ‘যা বিলুপ্ত হচ্ছে’-এর এক কথায় প্রকাশ কি হবে?
(ক) বিলুপ্তজাত
(●) বিলীয়মান
(গ) অস্থাবর
(ঘ) নশ্বর
(ঙ) ক্ষয়মান
৫৯. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই'-এর এক কথায় প্রকাশ-
(ক) কুমারী
(খ) অনূঢ়া
(●) অবীরা
(ঘ) বিধবা
(ঙ) কোনোটিই নয়
৬০. 'যে মদের নেশা করে'—এক কথায় প্রকাশ করুন।
(ক) মদপ্রেমিক
(খ) মদের নেশা
(গ) মদচুর
(●) মাতাল
৬১. উপকারীর উপকার স্বীকার করে যে-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
(ক) উপকার স্বীকার
(খ) কৃতঘ্ন
(গ) অকৃতজ্ঞ
(●) কৃতজ্ঞ
৬২. চক্রের প্রান্তভাগকে এককথায় বলে-
(ক) চক্রেশ
(খ) চক্রসীমা
(●) চক্রধারা
(ঘ) চক্রবিন্দু
৬৩. কোনটি হাতির ডাক?
(ক) ঘেঁষা
(●) বৃংহিত
(গ) ক্রেকার
(ঘ) কখন
৬৪. জানার ইচ্ছা—
(●) জিজ্ঞাসা
(খ) জিঘাংসা
(গ) তৃষ্ণা
(ঘ) আগ্রহ
৬৫. চেটে খাওয়া যায় যা-
(ক) চাটনি
(খ) চোষ্য
(●) লেহ্য
(ঘ) চর্ব
৬৬. কৃতঘ্ন' শব্দের অর্থ কি?
(ক) যে উপকারীর উপকার করে না
(খ) যে উপকারীর অপকার করে
(●) যে উপকারীর উপকার স্বীকার করে না
(ঘ) যে উপকারীর উপকার ভূলে যায়
৬৭. বাক্য সংকোচন করুন- ‘চক্ষু দ্বারা গৃহীত ।
(ক) প্রত্যক্ষ
(খ) সম্মুখ
(●) চাক্ষুষ
(ঘ) প্রত্যক্ষদর্শী
৬৮. এক কথায় প্রকাশ কর— 'কম কথা বলে যে'-
(ক) আবাচাল
(●) মিতভাষী
(গ) মিতভাষি
(ঘ) মিতভাসী
৬৯. ‘শুভক্ষণে জন্ম যার'- এক কথায় কী হবে?
(●) ক্ষণজন্মা
(খ) শুভজন্মা
(গ) জন্মাধীর
(ঘ) শুভজন্মকাল
৭০. 'অজিন' হচ্ছে—
(ক) সাপের খোলস
(গ) বাঘের চামড়া
(●) হরিণের চামড়া
(ঘ) কোনোটিই নয়
৭১. খেয়া পার করে যে, তাকে বলা হয়—
(ক) মাঝি
(খ) ঘাটাল
(●) পাটনী
(ঘ) কর্ণধার
৭২. এক কথায় প্রকাশ করুন— 'শত্রুকে দমন করে যে'।
(ক) শত্রুঘ্ন
(●) অরিন্দম
(গ) অজাতশত্রু
(ঘ) কোনোটিই নয়
৭৩. এক কথায় প্রকাশ করুন—'পাওয়ার ইচ্ছা' ।
(ক) জিগীষা
(●) ঈন্সা
(গ) বুভুক্ষা
(ঘ) লিপ্সা
৭৪. ‘বিশ্বজনের হিতকর' এককথায় কী বলে?
(ক) হিতকর
(খ) বিশ্বজনহিত
(●) বিশ্বজনীন
(ঘ) বিশ্বজনক
৭৫. বাক্য সংকোচন কী?
(ক) ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
(খ) অসম্পূর্ণ বাক্য
(গ) ক্ষুদ্রতম বাক্য
(●) একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
৭৬. 'যা কখনো নষ্ট হয় না'- বাক্যটির সংকোচিত রূপ-
(ক) অনষ্টভাব
(●) অবিনশ্বর
(গ) অবিনষ্ট
(খ) অনাহত
৭৭. ‘বাহুতে ভর করে চলে যে'-এর বাক্য সংকোচন—
(ক) সব্যসাচী
(খ) বুভুক্ষা
(●) ভুজঙ্গ
(ঘ) বাহুঙ্গ
৭৮. যে প্রবীণ নয়— তাকে এক কথায় কি বলে?
(ক) বৃদ্ধ
(গ) শিশু
(●) নবীন
(ঘ) যুবতী
৭৯. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায়-
(●) হীরক জয়ন্তী
(খ) সুবর্ণ জয়ন্তী
(গ) রজত জয়ন্তী
(ঘ) প্লাটিনাম জয়ন্তী
৮০. ‘যা প্রমাণ করা যায় না'-
(ক) অভূতপূর্ব
(●) অপ্রমেয়
(গ) অপ্রতক
(ঘ) অপস্রিয়মাণ
৮১. একই সময়ে বর্তমান-এর এক কথার রূপ—
(●) সমসাময়িক
(খ) সতীর্থ
(গ) যুগপৎ
(ঘ) যুগল
৮২. যা চুষে খাওয়া হয়—
(ক) ঔষধ
(খ) লেহ্য
(●) চোষ্য
(ঘ) পেয়
৮৩. “যা অধ্যয়ন করা হয়েছে' – এক কথায় কী হবে?
(ক) পঠিত
(●) অধীত
(গ) অধ্যয়িত
(ঘ) অধ্যায়িত
৮৪. ‘একই গুরুর শিষ্য' এক কথায় প্রকাশ কী?
(ক) সৈন্যদল
(●) সতীর্থ
(গ) কামুক
(ঘ) আমগাছ
৮৫. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ—এক কথায় কী বলে?
(ক) দুর্গম
(●) শ্বাপদসংকুল
(গ) অরণ্য জনপদ
(ঘ) বিপদসংকুল
৮৬. গাছে উঠতে পটু যে- এক কথায় কী হবে?
(ক) গাছো
(খ) গাছি
(●) গেছো
(ঘ) আরোহী
৮৭. 'গম্ভীর ধ্বনি'-এর বাক্য সংকোচন করুন।
(ক) মন্ত্র
(খ) মর্মন্তদ
(গ) মধুপ
(●) মন্দ্র
৮৮. ঈষৎ পাংশুবৰ্ণ-এর বাক্য সংকোচন –
(ক) পীত
(●) কয়রা
(গ) ধূসর
(ঘ) আরক্ত
৮৯. কর্ম সম্পাদনে পরিশ্রমী-কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ?
(ক) কর্মনিষ্ঠ
(খ) কর্মোদ্যমী
(●) কর্মঠ
(ঘ) কর্মী
৯০. মুক্তি পেতে ইচ্ছুক- এক কথায় কী বলে?
(●) মুমুক্ষু
(খ) মূমূক্ষু
(গ) মুমূক্ষূ
(ঘ) মুমুক্ষূ
৯১. যে বিষয়ে কোনো বিতর্ক নেই-
(ক) নির্বাক
(খ) হতবাক
(গ) অভিজ্ঞ
(ঘ) বিতর্কিত
(●) কোনোটিই নয়
৯২. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে—
(ক) অচিন্তনীয়
(খ) ভূতপূর্ব
(●) অবিমৃষ্যকারী
(ঘ) অভাবনীয়
(ঙ) কোনোটিই নয়
৯৩. যার দুই হাত সমান চলে-
(●) সব্যসাচী
(খ) দোহাতী
(গ) হাতটান
(ঘ) দেহাতি
(ঙ) কোনোটিই নয়
৯৪. এক কথায় প্রকাশ করুন : 'যা লাফিয়ে চলে'-
(ক) উল্লম্ফ
(খ) লাফবাজ
(গ) দড়াবাজ
(●) প্লবগ
৯৫. সঠিক উত্তর কোনটি?
(●) হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
(খ) গম্ভীর ধ্বনি = বুক্কন
(●) হয়ত হবে = সম্ভাব্য
(ঘ) যা লাফিয়ে চলে = তুরগ
৯৬. 'যার বাসস্থান নেই'- বাক্যের এক কথায় প্রকাশ কি?
(●) অনিকেতন
(খ) উদ্বাস্তু
(গ) অনুজ
(ঘ) একাহারী
৯৭. যা নিন্দার যোগ্য নয়—
(ক) নিন্দনীয়
(খ) প্রশংসনীয়
(●) অনিন্দ্য
(ঘ) প্রশংসার যোগ্য
৯৮. রাত্রির শেষ ভাগ' এক কথায়—
(●) পররাত্র
(খ) মহানিশা
(গ) যামিনী
(ঘ) রাত্রিশেষ
৯৯. ‘দীপ্তি পাচ্ছে এমন'—এক কথায় কী হবে?
(ক) দ্বীপ্যমান
(খ) দীপ্তমান
(গ) দীপ্যমান
(●) দেদীপ্যমান
১০০. ‘অনূঢ়া’ কোনটির বাক্য সংকোচন?
(ক) যে নারীর কোনো সন্তান হয় না
(খ) যে নারী বীর সন্তান প্রসব করে
(গ) যে নারীর সন্তান বাঁচে না
(●) যে মেয়ের বিয়ে হয়নি
Question selected
By
Expert Teachers Panel
of
+88 01713 211 910