
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১৪ শব্দদ্বিত্ব। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১৪ শব্দদ্বিত্ব
১. অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে—
ক. শব্দ পরিবর্তন
খ. শব্দদ্বিত্ব
গ. শব্দ গঠন
ঘ. শব্দ প্রয়োগ
২. শব্দদ্বিত্ব কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩. পর পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কী বলে?
ক. অনুকার দ্বিত্ব
খ. পুনরাবৃত্ত দ্বিত্ব
গ. ধ্বন্যাত্মক দ্বিত্ব
ঘ. পদদ্বিত্ব
৪. কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়?
ক. অনুকার দ্বিত্বে
খ. ধ্বন্যাত্মক দ্বিত্বে
গ. পুনরাবৃত্ত দ্বিত্বে
ঘ. ক ও খ উভয়ই
৫. কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ?
ক. চুপচাপ
খ. সুরে সুরে
গ. চোখে চোখে
ঘ. ঢং ঢং
৬. বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?
ক. ঝাঁকে ঝাঁকে
খ. ঘুম ঘুম
গ. হায় হায়
ঘ. কত কত
৭. নিচের কোন ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে?
ক. খপাখপ
খ. ভট ভট
গ. থকথকে
ঘ. মজায় মজায়
৮. পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে বলে-
ক. ধ্বন্যাত্মক দ্বিত্ব
খ. পুনরাবৃত্ত দ্বিত্ব
গ. অনুকার দ্বিত্ব
ঘ. অসম দ্বিত্ব
৯. কোনটি অনুকার দ্বিরুক্তি?
ক. ঝিকিমিকি
খ. ছটফট
গ. মারামারি
ঘ. চালচলন
১০. কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
ক. ঝিলমিল
খ. ঘুমঘুম
গ. টসটস
ঘ. সুরে সুরে
১১. কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
ক. গরম গরম
খ. ফটাফট
গ. সুরে সুরে
ঘ. চুপচাপ
১২. দ্বিরুক্ত গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে?
ক. মারামারি
খ. চুপচাপ
গ. ছট্ফট্
ঘ. চাল-চলন
১৩. 'অনুভূতি' বোঝাতে কোন বাক্যে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি হয়েছে?
ক. আমি জ্বর জ্বর বোধ করছি
খ. ভালো ভালো আম নিয়ে এসো
গ. দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো
ঘ. ফোড়াটা টনটন করছে
১৪. ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি?
ক. চুপচাপ
খ. ঝিকিমিকি
গ. ঝমঝম
ঘ. সুরে সুরে
১৫. ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ হলো—
ক. টুং টুং
খ. ঠেকাঠেকি
গ. দামাদামি
ঘ. গরু-টরু
১৬. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি?
ক. যায় যায়
খ. উঁচায় নিচায়
গ. ঢং ঢং
ঘ. কে কে
১৭. ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে—
ক. চুপচাপ
খ. মোটাসোটা
গ. জ্বলজ্বল
ঘ. কেক-টেক
১৮. নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি?
ক. টন-টন
খ. মিটমাট
গ. ঝমঝম
ঘ. লেন-দেন
১৯. নিচের কোন ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে?
ক. থকথকে
খ. পটাপট
গ. মজায় মজায়
ঘ. চুপচাপ
২০. ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটি?
ক. পটাপট
খ. এলোমেলো
গ. বুঝে-সুঝে
ঘ. ঝিলমিল
২১, ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে কোনটিতে?
ক. থকথকে
খ. টসটস
গ. কুটকুট
ঘ. পটাপট
২২. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?
ক. ঠা ঠা
খ. ট্যা ট্যাগ
গ. হিসহিস
ঘ. হি
২৩. ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ—
ক. টনটন
খ. চুপচাপ
গ. ধীরে ধীরে
ঘ. হাতে-নাতে
২৪. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ?
ক. খেলাধুলা
খ. নরম গরম
গ. রাশিরাশি
ঘ. ছমছম
২৫. কোন দ্বিরুক্তটি ধ্বন্যাত্মক?
ক. শোঁ শোঁ
খ. শীতশীত
গ. পড়োপড়ো
ঘ. হাতে-নাতে
২৬. নিচের কোনটি ‘পুনরাবৃত্ত দ্বিত্ব' শব্দের উদাহরণ?
ক. কবি কবি
খ. কুট কুট
গ. চুপচাপ
ঘ. কেক-টেক
২৭. বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি?
ক. পথে পথে
খ. হঠাৎ হঠাৎ
গ. মজার মজার
ঘ. কথায় কথায়
২৮. পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি?
ক. কুটকুট
খ. খকখক
গ. পটাপট
ঘ. সুরে সুরে
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910