
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৩০ ক্রিয়ার কাল । গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৩০ ক্রিয়ার কাল
১. অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়?
ক. বর্তমান ও ভবিষ্যৎ
খ. ভবিষ্যৎ ও অতীত
গ. বর্তমান ও অতীত
ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত
২. আমি স্কুলে যাই।- বাক্যটির কাল হলো-
ক. বর্তমান
খ. ভবিষ্যৎ
গ. সাধারণ বর্তমান
ঘ. অতীত
৩. সূর্য পূর্ব দিকে ওঠে। বাক্যটি কোন বর্তমান কালের উদাহরণ?
ক. সাধারণ
খ. ঘটমান
গ. পুরাঘটিত
ঘ. অনুজ্ঞা
৪. তারা বাড়িতে ফিরেছে- বাক্যের ক্রিয়া পদটি কোন কালের?
ক. সাধারণ অতীত
খ. সাধারণ বর্তমান
গ. পুরাঘটিত অতীত
ঘ. পুরাঘটিত বর্তমান
৫. 'আমি অঙ্কটি করেছি।'- বাক্যটির ক্রিয়া কোন কালের?
ক. বর্তমান অনুজ্ঞা
খ. পুরাঘটিত বর্তমান
গ. সাধারণ বর্তমান
ঘ. ঘটমান বর্তমান
৬. 'সকলের মঙ্গল হোক।'- বাক্যটি বর্তমান কালের কোন রূপ?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান
ঘ. অনুজ্ঞা বর্তমান
৭. আমাদের পরীক্ষা চলছে— বাক্যটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান
ঘ. পুরাঘটিত বর্তমান
৮. পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ-
ক. ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
খ. গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি
গ. সবাই বসে গল্প করছিল
ঘ. তারা বাড়িতে ফিরেছে
৯. বর্তমান কাল কত প্রকার?
ক. দুই
খ. চার
গ. তিন
ঘ. পাঁচ
১০. যে ক্রিয়ার বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে তাকে কোন বর্তমান কাল বলে।
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. অনুজ্ঞা বর্তমান
১১. এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে কোন বর্তমান কাল বলে?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. অনুজ্ঞা বর্তমান
১২. 'তাড়াতাড়ি কাজটি করো'- এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. অনুজ্ঞা বর্তমান
১৩. অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তার কালকে বলে-
ক. অতীত কাল
খ. ভবিষ্যৎ কাল
গ. বর্তমান কাল
ঘ. অনুজ্ঞা বর্তমান
১৪. অতীত কাল কত প্রকার?
ক. দুই
খ. চার
গ. তিন
ঘ. পাঁচ
১৫. অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায় তাকে কোন অতীত কাল বলে?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্য অতীত
১৬. যে ক্রিয়া অতীত কালে চলছিল বোঝায় তাকে কী বলে?
ক. সাধারণ অতীত
খ. পুরাঘটিত অতীত
গ. ঘটমান অতীত
ঘ. নিত্য অতীত
১৭. অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরও কিছু ঘটনা ঘটেছে, তার কালকে কী বলে?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্য অতীত
১৮. 'তারা সেখানে বেড়াতে গেল।'- বাক্যটি কোন কালের ক্রিয়ার ?
ক. ঘটমান অতীত
খ. নিত্য অতীত
গ. সাধারণ অতীত
ঘ. পুরাঘটিত অতীত
১৯. অতীতকালে প্রায়ই ঘটত এমন বোঝালে কোন কাল হয়?
ক. নিত্য অতীত কাল
খ. পুরাঘটিত অতীত কাল
গ. ঘটমান অতীত কাল
ঘ. সাধারণ অতীত কাল
২০. তখন বাতিটা জ্বলে উঠল- বাক্যটি কোন কালের?
ক. সাধারণ বর্তমান
খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. পুরাঘটিত বর্তমান
২১. “এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে” এটি—অথবা, এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে- বাক্যটি কোন কালজ্ঞাপক?
ক. নিত্যবৃত্ত অতীত
খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. সাধারণ বর্তমান
২২. 'তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত। - বাক্যটি কোন কালের ক্রিয়ার?
ক. সাধারণ অতীত
খ. নিত্য অতীত
গ. ঘটমান অতীত
ঘ. পুরাঘটিত অতীত
২৩. অতীতে প্রায়ই ঘটতো এমন বোঝালে কোন অতীত কাল হয়?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্য অতীত
২৪, কোন বাক্যটি নিত্য অতীত কালের উদাহরণ?|
ক. বাতিটা জ্বলে উঠল।
খ. খুব সকালে ঘুম থেকে উঠতাম।
গ. তারা মাঠে খেলছিল।
ঘ. আমরা তখন বই পড়ছিলাম।
২৫, 'আমরা তখন বই পড়ছিলাম'- এখানে ক্রিয়াপদটির কাল হচ্ছে-
ক. পুরাঘটিত অতীত
খ. সাধারণ অতীত
গ. ঘটমান অতীত
ঘ. নিত্য অতীত
২৬. তারা মাঠে খেলছিল— এখানে খেলছিল কোন কালের উদাহরণ?
ক. ঘটমান অতীত
খ. পুরাঘটিত অতীত
গ. নিত্য অতীত
ঘ. সাধারণ অতীত
২৭. পুরাঘটিত অতীত কালের উদাহরণ—
ক. বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌছেছিলাম
খ. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
গ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
ঘ. কে জানত আমার ভাগ্য এমন হবে
২৮. নিচের কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
ক. প্রদীপ নিভে গেল
খ. দেখে এলাম তারে
গ. খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে ।
ঘ. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
২৯. ভবিষ্যৎ কাল কত প্রকার?
ক. দুই
খ. চার
গ. তিন
ঘ. পাঁচ
৩০. ভবিষ্যৎ কালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে বোঝায়, তাকে কী বলে?
ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ
গ. অনুজ্ঞা ভবিষ্যৎ
ঘ. পুরাঘটিত ভবিষ্যৎ
৩১. যে ক্রিয়া ভবিষ্যৎ কালে চলতে থাকবে বোঝায়, তাকে কী বলে?
ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ
গ. অনুজ্ঞা
ঘ. ভবিষ্যৎ
৩২. 'আমাদের কাজ আমরা করতে থাকব'- এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ
গ. অনুজ্ঞা ভবিষ্যৎ
ঘ. নিত্য ভবিষ্যৎ
৩৩. নিচের কোন বাক্যটি ঘটমান ভবিষ্যৎ কালের?
ক. আমরা রংপুর যাব ।
খ. ভালোভাবে পৌঁছে যেয়ো।
গ. তারা মাঠে খেলছিল।
ঘ. এমন ঘটনা ঘটতেই থাকবে ।
৩৪. দু-একদিনের মধ্যে সে আসবে- কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. বর্তমান অনুজ্ঞা
গ. সাধারণ ভবিষ্যৎ
ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা
৩৫. অনুজ্ঞা ভবিষ্যৎ কালের উদাহরণ কোনটি?
ক. তাড়াতাড়ি কাজটি কোরো।
খ. আমরা রংপুরে যাব।
গ. এমন ঘটনা ঘটতেই থাকবে।
ঘ. আমরা করতে থাকবো।
৩৬. 'ভালোভাবে পৌঁছে যেয়ো।' এই বাক্যটি কোন ভবিষ্যৎ কালের উদাহরণ?
ক. সাধারণ
খ. ঘটমান
গ. পুরাঘটিত
ঘ. অনুজ্ঞা
৩৭. “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন”- ক্রিয়ার কাল বর্তমান হলেও ঘটনা কোন কালের?
ক. ভবিষ্যৎ কালের
খ. বর্তমান কালের
গ. অতীত কালের
ঘ. নিত্যদিনের
৩৮. 'সবাই যেন সভায় হাজির থাকে- এখানে ক্রিয়ার কাল বর্তমান হলেও ঘটনা কোন কালের?
ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ
গ. সাধারণ অতীত
ঘ. ঘটমান অতীত
৩৯. 'শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করণ'- এখানে ক্রিয়ার কাল অতীত হলেও ঘটনা কোন কালের?
ক. সাধারণ বর্তমান
খ. পুরাঘটিত বর্তমান
গ. পুরাঘটিত অতীত
ঘ. সাধারণ অতীত
৪০. 'তোমরা হয়তো ছয় দফার কথা শুনে থাকবে'- এখানে ক্রিয়ার কাল ভবিষ্যৎ হলেও ঘটনা-
ক. বর্তমান কালের
খ. অতীত কালের
গ. কোনোটিই নয়
ঘ. ভবিষ্যৎ কালের
৪১. 'আমি গত বছর পরীক্ষা দিয়েছি।'- এই বাক্যের ক্রিয়ার কাল হচ্ছে-
ক. বর্তমান
খ. অতীত
গ. ভবিষ্যৎ
ঘ. সাধারণ বর্তমান
৪২. কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের?
ক. আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি।
খ. শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
গ. সবাই যেন সভায় হাজির থাকে।
ঘ. তোমরা হয়তো ছয় দফার কথা শুনে থাকবে ।
৪৩. যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুরি গ খেতাম।'- এই বাক্যের ঘটনা কোন কালের?
ক. অতীত
খ. ভবিষ্যৎ
গ. বর্তমান
ঘ. সাধারণ বর্তমান
৪৪. “যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম।” ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগে বাক্যটি কোন কালের?
ক. সাধারণ ভবিষ্যৎ
খ. সাধারণ বর্তমান
গ. সাধারণ অতীত
ঘ. ঘটমান বর্তমান
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910