
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: উপমহাদেশে মুসলিম শাসন
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: উপমহাদেশে মুসলিম শাসন
১। ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে?
উত্তর: মুহম্মদ বিন কাসিম
২। আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিষ্টাব্দে?
উত্তর: ৭১২ খ্রি.
৩। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন?
উত্তর: মুহম্মদ বিন কাসিম
৪। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন?
উত্তর: মুহম্মদ-বিন-কাসিম
৫। মুহম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন?
উত্তর: দেবল
৬। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন?
উত্তর: দাহির
৭। সুলতান মাহমুদ কত বার ভারতবর্ষ আক্রমণ করেন?
উত্তর: ১৭ বার
৮। মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১১৯২ সালে
৯। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর: পৃথ্বীরাজ
১০। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কে?
উত্তর: মুহম্মদ ঘুরী
১১। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কুতুবউদ্দিন আইবেক
১২। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কুতুবউদ্দিন আইবেক
১৩। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে কবে?
উত্তর: খ্রি. ত্রয়োদশ শতকে
১৪। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে?
উত্তর: ইলতুৎমিশ
১৫। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শামসউদ্দিন ইলতুৎমিশ
১৬। সুলতান-ই-আজম উপাধি কে লাভ করেছিল?
উত্তর: শামসউদ্দিন ইলতুৎমিশ
১৭। ‘বন্দেগান-ই-চেহেলগান’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ইলতুৎমিশ
১৮। ’কুতুব মিনার’ কোথায় অবস্থিত?
উত্তর: ভারত
১৯। সুউচ্চ কুতুব মিনারটির নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয়?
উত্তর: সুলতান শামসউদ্দিন ইলতুৎমিশ
২০। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে?
উত্তর: সুলতানা রাজিয়া
২১। উত্তরদিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন?
উত্তর: শামসউদ্দিন ইলতুৎমিশ
২২। গিয়াসউদ্দিন বলবনের শাসনকাল কোনটি?
উত্তর: ১২৬৬-৮৭
২৩। ‘রক্তপাত ও কঠোর নীতি’ কার শাসনের বৈশিষ্ট্য ছিল?
উত্তর: গিয়াসউদ্দিন বলবন
২৪। ’বুলবুল-ই-হিন্দ’ কাকে বলা হয়?
উত্তর: আমীর খসরুকে
২৫। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?
উত্তর: আলাউদ্দিন খলজি
২৬। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
উত্তর: মালিক কাফুর
২৭। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: মালিক কাফুর
২৮। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে?
উত্তর: আলাউদ্দিন খলজি
২৯। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন “আমিই রাষ্ট্র” ?
উত্তর: আলাউদ্দিন খলজি
৩০। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
উত্তর: মুহম্মদ বিন তুগলক
৩১। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে?
উত্তর: মুহম্মদ বিন তুগলক
৩২। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন কে?
উত্তর: মুহম্মদ বিন তুগলক
৩৩। কোন সুলতান ভারতের কৃষির উন্নতির জন্য ‘আমির কোহী’ নামে কৃষি বিভাগ তৈরি করেন?
উত্তর: মুহম্মদ বিন তুগলক
৩৪। তৈমুর লঙের পিতার নাম কি?
উত্তর: তুরঘাই
৩৫। তৈমুর লঙ ভারত আক্রমণ করেন কবে?
উত্তর: ১৩৯৮ সাল
৩৬। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুগল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ
৩৭। প্রথম পানিপথের যুদ্ধ কখন হয়?
উত্তর: ১৫২৬ খ্রিষ্টাব্দে
৩৮। কোন খ্রিষ্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?
উত্তর: ১৫২৬
৩৯। বাবর দিল্লির সিংহাসনে অধিকার করেন কবে?
উত্তর: ১৫২৬ সালে
৪০। ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ বাবর কাকে পরাজিত করেন?
উত্তর: ইব্রাহিম লোদী
৪১। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধে
৪২। পানিপথ কোথায় অবস্থিত?
উত্তর: দিল্লির অদূরে
৪৩। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?
উত্তর: যমুনা
৪৪। পানি পথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
উত্তর: ১৫৫৬
৪৫। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর: আকবর ও হিমু
৪৬। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন?
উত্তর: পানিপথের দ্বিতীয় যুদ্ধ
৪৭। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে?
উত্তর: ১৭৬১ সালে
৪৮। তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করে?
উত্তর: আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে
৪৯। মারাঠা শাসকের উপাধি কি ছিল?
উত্তর: পেশোয়া
৫০। ভারতবর্ষে মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Babar
৫১। সম্রাট শাহজাহান যুগল বংশের কততম শাসক?
উত্তর: পঞ্চম
৫২। মুগল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন?
উত্তর: বাবর
৫৩। মুগল সম্রাট বাবরের পুরো নাম কি?
উত্তর: জহিরউদ্দীন
৫৪। ‘বাবর’ শব্দের অর্থ কি?
উত্তর: বাঘ
৫৫। সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম কি ছিল?
উত্তর: ফারগানা
৫৬। মুগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
উত্তর: বাবর
৫৭। ‘তুযুক ই-বাবুরী’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উত্তর: তুর্কি
৫৮। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: উত্তর প্রদেশ
৫৯। বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল?
উত্তর: অযোধ্যা
৬০। কত তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়?
উত্তর: ৬ ডিসেম্বর, ১৯৯২
৬১। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন কে?
উত্তর: সম্রাট হুমায়ুন
৬২। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল?
উত্তর: ১৩ বছর
৬৩। কোন মুগল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে?
উত্তর: আকবর
৬৪। ‘Din-i-Ilahi’ was the name of a?
উত্তর: Religion (ধর্ম)
৬৫। ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন করেন কে?
উত্তর: সম্রাট আকবর
৬৬। আকবরের প্রচারিত ধর্মের অনুসারী ছিল কত জন?
উত্তর: ১৮ জন
৬৭। টোডরমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত?
উত্তর: রাজস্ব
৬৮। সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের স্বাক্ষর রাখেন কে?
উত্তর: টোডরমল
৬৯। টোডরমল কে?
উত্তর: আকবরের অর্থমন্ত্রী
৭০। এ দেশের সরকারি কাজে ‘ফারসি ভাষা’ চালু করেন কে?
উত্তর: রাজা টোডরমল
৭১। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল কি?
উত্তর: ফারসি
৭২। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়?
উত্তর: মুগল
৭৩। ‘জিজিয়া’ কি ছিল?
উত্তর: অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
৭৪। কোন মুগল সম্রাট ‘জিজিয়া’ কর রহিত করেন?
উত্তর: আকবর
৭৫। তানসেন কোন সম্রাটের সভাগায়ক ছিলেন?
উত্তর: সম্রাট আকবর
৭৬। তানসেনের অপর নাম কি?
উত্তর: রামতনু পাণ্ডে
৭৭। সম্রাট আকবরের সমাধি কোথায়?
উত্তর: সেকান্দ্রা
৭৮। ফতেহপুর সিক্রি কোন মুগল শাসকের আমলে নির্মিত?
উত্তর: আকবর
৭৯। সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর: মেহেরুন্নিসা
৮০। মুগল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায়?
উত্তর: লাহোরে
৮১। ‘তাজমহল’-কে প্রতিষ্ঠা করেছেন?
উত্তর: শাহজাহান
৮২। ময়ূর সিংহাসনের নির্মাতা কে?
উত্তর: শাহজাহান
৮৩। আগ্রার দুর্গের নির্মাতা কে?
উত্তর: সম্রাট শাহজাহান
৮৪। Who was the architect of Tajmahal?
উত্তর: Master Isha khan
৮৫। পৃথিবী বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: যমুনা
৮৬। তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল?
উত্তর: সপ্তদশ
৮৭। কোন মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত?
উত্তর: মমতাজ
৮৮। কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না?
উত্তর: শেরশাহ
৮৯। শাহজাহানের কনিষ্ঠ পুত্র কে?
উত্তর: মুরাদ
৯০। শাহজাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন?
উত্তর: দারা
৯১। ভারতের কোন সম্রাটকে ‘আলমগীর’ বলা হয়?
উত্তর: আওরঙ্গজেব
৯২। ফতোয়া-ই- আলমগীরী কোন মোগল সম্রাট সম্পর্কীয়?
উত্তর: সম্রাট আওরঙ্গজেব
৯৩। কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ‘ফতোয়া-ই-আলমগীরী’?
উত্তর: সম্রাট আওরঙ্গজেব
৯৪। আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: কুচবিহার
৯৫। মুগল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু কে ছিলেন?
উত্তর: সম্রাট আওরঙ্গজেব
৯৬। কোন মুগল সম্রাটকে “জিন্দাপীর” বলা হয়?
উত্তর: আওরঙ্গজেব
৯৭। নাদির শাহ ভারত আক্রমণ করেন কোন শাসকের সময়?
উত্তর: মুহম্মদ শাহ
৯৮। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে?
উত্তর: ১৭৩৯
৯৯। কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন?
উত্তর: নাদির শাহ
১০০। শেষ মুগল সম্রাটের নাম কি?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ
১০১। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় কোথায়?
উত্তর: রেঙ্গুনে
১০২। শেষ মুগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তর: ইয়াঙ্গুন
১০৩। ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তর: শেরশাহ
১০৪। ভারতবর্ষে (বাংলাদেশে) ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
উত্তর: শেরশাহ
১০৫। “গ্রান্ড ট্রাঙ্ক রোড” এর নির্মাতা কে?
উত্তর: শেরশাহ
১০৬। বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
উত্তর: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
১০৭। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে?
উত্তর: শেরশাহ
১০৮। শেরশাহ শূরের সমাধিসৌধ কোথায় অবস্থিত?
উত্তর: সাসারাম
১০৯। বাংলায় প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে?
উত্তর: বখতিয়ার খলজি
১১০। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
উত্তর: বখতিয়ার খলজি
১১১। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
উত্তর: বখতিয়ার খলজি
১১২। বাংলায় মুসলিম শাসন (আধিপত্য বিস্তারের) সূচনা করেন কে?
উত্তর: মুহম্মদ বখতিয়ার খলজি
১১৩। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?
উত্তর: ১২০৪
১১৪। বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন?
উত্তর: ১২০৪
১১৫। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ত্রয়োদশ শতাব্দী
১১৬। মুহম্মদ বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে (ভারতবর্ষে) আসেন?
উত্তর: ত্রয়োদশ
১১৭। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: আফগানিস্তান
১১৮। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের সময়ে বাংলার শাসক ছিলেন কে?
উত্তর: লক্ষ্মণ সেন
১১৯। জিয়াউদ্দিন বারাণী কি ছিলেন?
উত্তর: ঐতিহাসিক
১২০। কোনটি জিয়াউদ্দিন বারাণী রচিত গ্রন্থ?
উত্তর: তারিখ-ই-ফিরোজশাহী
১২১। দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারাণী বাংলার নাম দিয়েছিলেন ‘বুলগাকপুর’, যার অর্থ কী?
উত্তর: বিদ্রোহের নগর
১২২। গৌর গোবিন্দ কোন অঞ্চলের রাজা ছিলেন?
উত্তর: সিলেট
১২৩। হযরত শাহজালাল (রহ.) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযান ধ্বনি দিয়েছিলেন?
উত্তর: গৌর গোবিন্দ
১২৪। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উত্তর: সিলেট
১২৫। বাংলাদেশের কোন অঞ্চলকে বারো আউলিয়ার শহর বলা হয়?
উত্তর: চট্টগ্রাম
১২৬। হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: তুরস্ক
১২৭। ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে?
উত্তর: শাহজালাল (র.)
১২৮। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ফখরউদ্দিন মুবারক শাহ
১২৯। সুলতান ফখরউদ্দিন মুবারক শাহের শাসন কালের ব্যাপ্তি ছিলো?
উত্তর: ১৩৩৮-১৩৫০
১৩০। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে অভিহিত হয়?
উত্তর: মুসলিম
১৩১। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?
উত্তর: শামসউদ্দিন ইলিয়াস শাহ
১৩২। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান?
উত্তর: ইলিয়াস শাহ
১৩৩। শাহ্-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?
উত্তর: শামসউদ্দীন ইলিয়াস শাহ
১৩৪। বাংলার প্রথম জনক কে?
উত্তর: শামসউদ্দিন ইলিয়াস শাহ
১৩৫। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পাণ্ডুয়া
১৩৬। গিয়াসউদ্দিন আজম শাহ ইলিয়াস শাহী বংশের কততম সুলতান ছিলেন?
উত্তর: তৃতীয়
১৩৭। গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল?
উত্তর: সোনারগাঁও
১৩৮। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
উত্তর: গিয়াসউদ্দিন আজম শাহ
১৩৯। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
উত্তর: গিয়াসউদ্দিন আজম শাহ
১৪০। বাংলার কোন সুলতান ‘খলিফাতুল্লাহ’ উপাধি গ্রহণ করেন?
উত্তর: জালালউদ্দীন মুহম্মদ শাহ
১৪১। During which period, Sonargaon was the capital of Bangladesh? Or, সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?
উত্তর: Sultanate rule
১৪২। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি?
উত্তর: সোনারগাও
১৪৩। মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর: চাপাইনবাবগঞ্জ
১৪৪। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
১৪৫। আলাউদ্দিন হুসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
উত্তর: ১৪৯৮-১৫১৯ খ্রিষ্টাব্দ
১৪৬। কোন মুসলিম শাসন কালকে ‘স্বর্ণযুগ’ বলা হয়?
উত্তর: হুসেন শাহি
১৪৭। বাংলাদেশের কোন স্বাধীন সুলতান ‘জগৎ ভূষণ’ ও ‘নৃপতি তিলক’ উপাধিতে ভূষিত হন?
উত্তর: আলাউদ্দিন হুসেন শাহ
১৪৮। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল কোন সুলতানের শাসনামলে?
উত্তর: আলাউদ্দিন হুসেন শাহ
১৪৯। কোন সুলতানের সময়কালে গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয়েছিল?
উত্তর: নুসরাত শাহ
১৫০। বাগেরহাটের ‘মিঠাপুকুর’ কে খনন করেন?
উত্তর: সুলতান নুসরাত শাহ
১৫১। Who was the last independant Sultan of Bengal?
উত্তর: Ghiyasuddin Mahmud Shah
১৫২। “বারো ভূঁইয়া” কাদের বলা হতো?
উত্তর: বড় বড় স্বাধীন জমিদার
১৫৩। বারো ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের?
উত্তর: মুগল আমলের
১৫৪। বাংলাদেশে বারো ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে কার সময়?
উত্তর: আকবরের সময়
১৫৫। বাংলার জমিদারগণ মুগল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। এদের সংখ্যা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব। তাঁরা পরিচিত ছিলেন কি নামে?
উত্তর: বারো ভূঁইয়া নামে
১৫৬। প্রতাপ আদিত্য কে ছিলেন?
উত্তর: বাংলার বারো ভূঁইয়াদের একজন
১৫৭। বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈসা খাঁ এর জীবনকালের ব্যাপ্তি কত?
উত্তর: ১৫২৯-১৫৯৯
১৫৮। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন কে?
উত্তর: ঈসা খাঁ
১৫৯। ঈসা খাঁর রাজধানী কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও
১৬০। কোন মুগল সম্রাট প্রথম বাংলা জয় করেন?
উত্তর: হুমায়ুন
১৬১। কোন মুগল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ (বা স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন?
উত্তর: হুমায়ুন
১৬২। কোন মুগল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর: হুমায়ুন
১৬৩। কোন মুগল সম্রাট গৌড়ের নামকরণ করেন জান্নাতাবাদ?
উত্তর: হুমায়ুন
১৬৪। কোন মুগল সম্রাট তার শাসনকালে বাঙলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন?
উত্তর: সম্রাট হুমায়ুন
১৬৫। বাংলায় মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আকবর
১৬৬। রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৫৭৬ সালে
১৬৭। ‘সুবা বাংলা’ শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন সময়ে?
উত্তর: সম্রাট আকবরের সময়ে
১৬৮। সম্রাট আকবরের সময় ১৫৭৬ সালে কোন রাজ্য বিজিত হয়?
উত্তর: বাংলা
১৬৯। কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?
উত্তর: ১৫৭৬
১৭০। বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?
উত্তর: ইসলাম খান
১৭১। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কখন?
উত্তর: মুগল আমলে
১৭২। কোন নগরী মুগল আমলে সুবা বাংলার রাজধানী ছিল?
উত্তর: ঢাকা
১৭৩। ঢাকা শহর প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ইসলাম খান
১৭৪। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুগল সুবাদার কে ছিলেন?
উত্তর: ইসলাম খান
১৭৫। কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর
১৭৬। ঢাকার নাম ‘জাহাঙ্গীরনগর’ রাখেন কে?
উত্তর: সুবাদার ইসলাম খান
১৭৭। মুগল আমলে ঢাকার নাম কি ছিল?
উত্তর: জাহাঙ্গীরনগর
১৭৮। ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উত্তর: ১৬১০ খ্রিষ্টাব্দে
১৭৯। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৬১০ খ্রিষ্টাব্দ
১৮০। ঢাকার নামকারণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে?
উত্তর: ১৬১০ সালে
১৮১। ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
উত্তর: ইসলাম খান
১৮২। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন?
উত্তর: শাহ সুজা
১৮৩। “ঢাকা গেট” কে নির্মাণ করেন?
উত্তর: মীর জুমলা
১৮৪। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়?
উত্তর: আসাম যুদ্ধে
১৮৫। শায়েস্তা খানের আমলে এক টাকায় কত মণ চাউল পাওয়া যায়?
উত্তর: ৮ মণ
১৮৬। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
উত্তর: মুর্শিদকুলী খান
১৮৭। বাংলার নবাবি শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয়?
উত্তর: মুর্শিদকুলী খান
১৮৮। কোন মুগল সুবাদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?
উত্তর: মুর্শিদকুলী খান
১৮৯। একসময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল?
উত্তর: মাকসুদাবাদ
১৯০। বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন কে?
উত্তর: মুর্শিদকুলী খান
১৯১। বাংলার মুসলিম শাসনামলে ‘আবওয়াব’ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো?
উত্তর: খাজনা
১৯২। নবাব সুজাউদ্দিন খানের বাংলার শাসনকালের ব্যাপ্তি কত?
উত্তর: ১৭২৭-১৭৩৯
১৯৩। নবাব সরফরাজ খানের বাংলায় শাসনকাল ছিলো?
উত্তর: ১৭৩৯-১৭৪০
১৯৪। ১৭৪০-৫৬ পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন কে?
উত্তর: আলিবর্দী খাঁ
১৯৫। মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা?
উত্তর: বর্গীরা
১৯৬। ‘লুণ্ঠনপ্রিয় বর্গী’ বলা হত কাদের?
উত্তর: মারাঠি সৈন্যদলকে
১৯৭। ‘বর্গী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: মহারাষ্ট্রীয়
১৯৮। নবাব সিরাজ-উ-দ্দৌলার পিতার নাম কি?
উত্তর: জয়েন উদ্দিন
১৯৯। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী ছিল?
উত্তর: মির্জা মোহম্মাদ
২০০। কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: ১৭৫৬
২০১। বাংলার শেষ স্বাধীন নবাব কে?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা
২০২। নবাব সিরাজ-উ-দ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?
উত্তর: ২২ বছর
২০৩। ‘অন্ধকূপ হত্যা’ কাহিনী কার তৈরি?
উত্তর: হলওয়েল
২০৪। ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে কোনটি?
উত্তর: পলাশীর যুদ্ধ
২০৫। পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? / When the battle of Plassey was held?
উত্তর: ২৩ জুন, ১৭৫৭
২০৬। ১৭৫৭ সালে কী সংঘটিত হয়েছিল?
উত্তর: পলাশীর যুদ্ধ
২০৭। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে?
উত্তর: ভাগীরথী
২০৮। সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
উত্তর: পলাশী
২০৯। নবাব মীর কাসিমের বাংলায় শাসনকাল ছিলো?
উত্তর: ১৭৬০ - ১৭৬৪
২১০। মুঙ্গেরে বাংলার রাজধানী স্থানান্তর করেন কে?
উত্তর: নবাব মীর কাসিম
২১১। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৭৬৪ সালে
Questions prepared
by
the Expert Teachers Panel
of
+88 01713 211 910