
বাংলা সমার্থক শব্দ: বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর (Part-4)
বাংলা সমার্থক শব্দ: বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর (Part-4)
৩০১। স্বাপদ = শ্বন + পদ এখানে শ্বন শব্দের অর্থ—
(●) সারমেয়
(খ) ধারালো
(গ) তীক্ষ্ণ নখযুক্ত
(ঘ) হিংস্র
৩০২। ‘দেউল' শব্দের প্রতিশব্দ কোনটি?
(●) দেবালয়
(খ) দেওয়ালি
(গ) দেয়াল
(ঘ) দলিল
৩০৩। পোড় খাওয়া অর্থ -
(ক) পুড়ে যাওয়া
(খ) পরিশ্রম করা
(গ) মার খাওয়া
(●) প্রতিকূলতা পার হয়ে আসা
৩০৪। কোন শব্দগুচ্ছ সমার্থক?
(●) ছায়া, আভাস, প্রতিকায়, আদল
(খ) ফারাক, সমপদ, তফাত, ব্যত্যয়
(গ) সরলতা, ঋজুতা, বঙ্কিম, সোজা
(ঘ) যামিনী, শর্বরী, শশাঙ্ক, নিশাকর
৩০৫। 'অলখের পাথার বাহিয়া’-এ চরণের ‘পাথার'-এর সমার্থক কোনটি?
(ক) প্রস্তর
(খ) পবন
(গ) সমুদ্রকান্তা
(●) অর্ণব
৩০৬। 'শর্বরী' শব্দের অর্থ কি?
(ক) সুশীলা
(খ) সৃষ্টি
(●) রাত্রি
(ঘ) চঞ্চলা
৩০৭। 'রাজা' শব্দের সমার্থক নয় কোনটি?
(ক) নৃপতি
(খ) নরেশ
(গ) মহীন্দ্র
(●) বিপিন
৩০৮। 'নাভিশ্বাস' অর্থ-
(ক) নাভি থেকে যে শ্বাস উৎপন্ন হয়
(খ) বেশি খেয়ে শ্বাস নিতে না পারা
(গ) দ্রুত শ্বাস নেয়া
(●) মরণাপন্ন অবস্থা
৩০৯। 'বাজখাই' শব্দের অর্থ কী?
(ক) বাজ পাখির গান
(খ) উচ্চ ও মধুর কণ্ঠ
(●) উচ্চ ও কর্কশ স্বর
(ঘ) সুরেলা আওয়াজ
৩১০। ‘শরণ, স্মরণ' শব্দজোড়টির সঠিক অর্থগুচ্ছ কোনটি?
(ক) অতীত, স্মৃতি
(খ) পবিত্র, স্মৃতি
(●) আশ্রয়, স্মৃতি
(ঘ) কোনোটিই নয়
৩১১। নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক?
(●) অনুবর্তন, অনুকরণ, অনুবৃত্তি
(খ) অনুবৃত্তি, অনুবাদ, অনুবাসন
(গ) অনুসরণ, অনুবিধি, অনুবেদন
(ঘ) অনুগমন, অনুসরণ, অনুপ্রাণন
৩১২। অভিহিত, অবিহিত শব্দদ্বয়ের সমার্থক?
(ক) অন্যায়, কথিত
(●) কথিত, অন্যায়
(গ) জানানো, সমাধান
(ঘ) সমাধান, জানানো
৩১৩। ‘দেয়াসিনি' কথাটির অর্থ কী?
(●) দেবকন্যা
(খ) দিনের অবসান
(গ) দিয়ে এসেছো নাকি
(ঘ) এক প্রকার দেশি খাবার
৩১৪। নিচের কোনটি আকাশের সমার্থক নয়?
(●) অম্বু
(খ) শূন্য
(গ) অভ্র
(ঘ) অন্তরীক্ষ
৩১৫। কোনটি চন্দ্রের সমার্থক নয়?
(ক) শশী
(খ) হিমাংশু
(গ) সোম
(●) সবিতা
৩১৬। 'কুম্ভিলক বৃত্তি' কথাটির অর্থ কী?
(ক) জ্যোতিষ বিদ্যা
(খ) মাছ ধরা
(গ) পাচার করা
(●) চুরি করা
৩১৭। 'বিবর' শব্দের অর্থ কোনটি?
(ক) বর্ণনা
(●) গর্ত
(গ) বরছাড়া
(ঘ) বর্বর
৩১৮। ‘কন্দর' শব্দের অর্থ কী?
(ক) উপত্যকা
(●) পর্বতগুহা
(গ) পর্বতশীর্ষ
(ঘ) মরুভূমি
৩১৯। 'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
(●) তনয়া
(খ) দার
(গ) কাস্তা
(ঘ) ভার্যা
৩২০। কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক?
(ক) কান্ডার
(খ) প্রসূতি
(●) উর্বী
(ঘ) অরবিন্দ
৩২১। 'অঙ্গজ'-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) অলংকার
(●) পুত্র
(গ) কারুকার্যময় শাড়ি
(ঘ) চারুকর্ম
৩২২। 'কন্যা' শব্দের সমার্থক নয় কোনটি?
(ক) দুহিতা
(খ) তনয়া
(●) আত্মজ
(ঘ) ঝি
৩২৩। 'হার্মিটেজ' শব্দের অর্থ কি?
(ক) পর্তুগিজ জলদস্যু
(খ) খেলায় পরাজিত পক্ষ
(গ) নির্জনবাসী ব্যক্তি
(●) সন্ন্যাসীর নির্জন আশ্রম
৩২৪। ‘ভার্যা' শব্দের বাংলা অর্থ কি?
(ক) ভাষা
(খ) ব্যাকরণ
(● স্ত্রী
(ঘ) শাশুড়ি
৩২৫। 'মহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) চাঁদ
(খ) শশাঙ্ক
(গ) সূর্য
(●) পৃথিবী
৩২৬। 'কুহেলি' শব্দের অর্থ—
(ক) কোকিলা
(খ) কুহকিনি
(●) কুয়াশা
(ঘ) জোছনা
৩২৭। কোনটি ‘চন্দ্র' শব্দের প্রতিশব্দ নয়?
(●) অর্ক
(খ) শশধর
(গ) হিমাংশু
(ঘ) সুধাকর
৩২৮। কোনটি ‘আকাশ' শব্দটির সমার্থক শব্দ নয়?
(ক) অম্বর
(●) বিমান
(গ) ব্যোম
(ঘ) শশধর
৩২৯। “দ্বিজ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(●) পাখি
(খ) হাতি
(গ) পদ্ম
(ঘ) বীজ
৩৩০। নিচের কোনটি অমিল?
(●) আদিত্য
(খ) পৃথ্বী
(গ) ক্ষিতি
(ঘ) মহী
৩৩১। ‘মাস্তুল' শব্দের শাব্দিক অর্থ কোনটি?
(ক) আকাশ
(খ) শীর্ষস্থান
(গ) বাষ্পপূর্ণ জলরাশি
(●) নৌকার পাল তোলার খুঁটি
৩৩২। ‘পুষ্পারতি’- শব্দের অর্থ কী?
(ক) বসন্তকাল
(খ) প্রদীপ
(গ) ফুলের গহনা
(●) ফুলেল বন্দনা
৩৩৩। ‘সরিষাভোর' কথাটির অর্থ-
(●) স্বল্প পরিমাণ
(খ) অন্ধকারাচ্ছন্ন ভোর
(গ) চোখে সরষে ফুল দেখা
(ঘ) একটি প্রসিদ্ধ স্থান
৩৩৪। 'ঈপ্সা' শব্দের সমার্থক নয় কোনটি?
(●) অসূয়া
(খ) লোভ
(গ) লালসা
(ঘ) বাসনা
৩৩৫। কোনটি সমার্থ শব্দ নয়?
(ক) বিধু
(খ) সুধাংশু
(●) বীচি
(ঘ) ইন্দু
৩৩৬। নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
(ক) উষা
(●) প্রদোষ
(গ) প্রত্যুষ
(ঘ) সুবই
৩৩৭। ‘সংসর্গ' শব্দের অর্থ—
(ক) হিংস্র
(খ) উদার
(●) আঁকাবাকা
(ঘ) উন্মুক্ত
৩৩৮। “নিশীথে “ অম্বরে মন্দ্রে জীমূতেন্দ্র কোপি’-এ চরণের ‘কোপি’র সমার্থক কোনটি?
(●) বজ্র
(খ) বিদ্যুৎ
(গ) আঘাত
(ঘ) ক্রুদ্ধ
৩৩৯। ‘শিখণ্ডী' শব্দের অর্থ কি?
(ক) কাক
(খ) পেচা
(●) ময়ূর
(ঘ) জলহস্তী
৩৪০। 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) কলাপী
(●) বিটপী
(গ) নীরধি
(ঘ) অবনি
৩৪১। ‘রোয়াক’ শব্দের অর্থ হল—
(ক) চৌকাঠ
(●) দাওয়া
(গ) দরজা
(ঘ) জানালা
৩৪২। ‘আকাশ' শব্দটির সমার্থক শব্দগুচ্ছ হল—
(ক) আভা, বিভা
(খ) ময়ূখ, ভাতি
(●) অভ্র, খগোল
(ঘ) লহির, মহোর্মি
৩৪৩। কোন গুচ্ছ ‘চন্দ্র'-এর সমার্থক শব্দ?
(ক) রাতুল, কৌমুদী
(খ) সিন্ধু, অর্ণব
(●) শশধর, নিশাকর
(ঘ) তুরঙ্গ, বাজী
৩৪৪। ‘দিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) দোলা
(খ) বপু
(গ) প্রখ্যা
(●) সাবন
৩৪৫। ‘ঝড়’- এর সমার্থক শব্দ—
(ক) ঝনকার
(●) প্রভঞ্জন
(গ) টংকার
(ঘ) ঝনঝনানি
৩৪৬। ‘অদিতি' শব্দের সমার্থক শব্দ নয়—
(ক) পৃথ্বি
(খ) ক্ষিতি
(●) নীর
(ঘ) অবনী
৩৪৭। ‘পৃথিবী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
(ক) বারণ
(●) মহী
(গ) ভুজঙ্গ
(ঘ) অর্ণব
৩৪৮। ‘উন্মনা’ শব্দটির অর্থ কোনটি?
(ক) কুয়াশা
(●) অনুৎসুক
(গ) রচনা করে
(ঘ) নিবেদন
৩৪৯। ‘প্রসূন’ শব্দের সমার্থক শব্দ হল—
(ক) তরু
(●) কুসুম
(গ) মিহির
(ঘ) পুষ্কর
৩৫০। ‘অম্বু’ শব্দের অর্থ কি?
(ক) পান
(খ) নাক
(●) জল
(ঘ) হাত
৩৫১। ‘দামিনী’ শব্দের সঠিক অর্থ কোনটি?
(ক) অভাব
(●) বিদ্যুৎ
(গ) স্বামী
(ঘ) হাত
৩৫২। নিচের কোনটি ‘বিস' শব্দের সমার্থক?
(ক) দীপ্তি
(খ) বিস্মৃত
(●) মৃণাল
(ঘ) বিসর্জন
৩৫৩। ‘নবসুন্দর’ শব্দের অর্থ কী?
(ক) সুন্দর মানুষ
(খ) সুন্দর পুরুষ
(●) নাপিত
(ঘ) ছুতোর
৩৫৪। ‘অস্থি’ শব্দের অর্থ কি?
(●) হাড়
(খ) মজ্জা
(গ) রক্ত
(ঘ) মাংস
৩৫৫। ‘সতত’ শব্দের অর্থ কি?
(ক) সকাল
(খ) মাঝে-মাঝে
(●) সবসময়
(ঘ) সন্ধ্যাবেলা
৩৫৬। ‘দিন’-এর সমার্থক শব্দ-
(●) অহন
(খ) হীন
(গ) তিমির
(ঘ) তমিস্র
৩৫৮। ‘অনিকেত’ শব্দের অর্থ কী?
(ক) অল্পভাষী
(খ) গায়ক
(●) গৃহহীন
(ঘ) অসুন্দর
৩৫৯। ‘অলখ' শব্দের অর্থ কী?
(●) অলক্ষ্য
(খ) দৃষ্টিসীমায়
(গ) অজানায়
(ঘ) লক্ষ্যবস্তু
৩৬০। ‘প্রগলভে' শব্দটির অর্থ কী?
(ক) প্রাগসর হয়ে
(খ) গোপনে
(●) নির্ভীক চিত্তে
(ঘ) নিরপেক্ষভাবে
৩৬১। কোনটি ‘আগুন’ এর সমার্থক শব্দ?
(ক) সৌদামিনী
(খ) তপন
(গ) হেম
(●) হুতাশন
৩৬২। 'কাদম্বিনী’ শব্দের অর্থ কী?
(ক) নদী
(খ) রাত্রি
(●) মেঘমালা
(ঘ) নারী
৩৬৩। 'চারকোল' অর্থ-
(●) কাঠকয়লা
(খ) চারপাশ
(গ) চারদিক
(ঘ) কঠিন কয়লা
৩৬৪। ‘পরার্থ’ শব্দের অর্থ কি?
(ক) পরাধীন
(●) পরোপকার
(গ) পরান
(ঘ) পড়ে যাওয়া
৩৬৫। ‘উজবুক’ শব্দের অর্থ কি?
(ক) চতুর
(খ) উজবেকিস্তানের লোক
(গ) বুদ্ধিমান
(●) আহম্মক
৩৬৬। ‘সূর্য’-এর প্রতিশব্দ-
(ক) বিধূ
(খ) সুধাংশু
(গ) শশাংক
(●) আদিত্য
৩৬৭। কোন শব্দের অর্থ বায়’?
(ক) বারিদ
(●) সমীর
(গ) ব্যোম
(ঘ) তরু
৩৬৮। ‘দূর্বধ্য’ শব্দের অর্থ-
(ক) বন্ধ করা সহজ নয়
(●) বোঝা সহজ নয়
(গ) বাধ্য করা সহজ নয়
(ঘ) বোকা
৩৬৯। ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধ অর্থে কোন শব্দটিকে বোঝায়?
(●) পরিমল
(খ) স্নিগ্ধ
(গ) বিধুর
(ঘ) সুবাসিত
৩৭০। ‘উদীচী’ শব্দের অর্থ—
(ক) পূর্বদিক
(●) উত্তরদিক
(গ) উত্তরণ
(ঘ) জাগরণ
৩৭১। “তিনি রাশভারী হলেও মূলত হাতভারী লোক।'- বাক্যে যুক্ত
হাতভারী’ শব্দটি কী অর্থের প্রকাশক?
(ক) ঔদার্য
(খ) ক্ষমতা
(গ) দক্ষতা
(●) কৃপণতা।
৩৭২। কোনটি সমার্থ শব্দ নয়?
(ক) অর্ক
(●) জীমূত
(গ) তপন
(ঘ) মিহির
৩৭৩। ‘লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে’- ‘আহবে’ শব্দের অর্থ—
(ক) আসিবে
(খ) দেবতার নাম
(●) যুদ্ধে
(ঘ) সশব্দে
৩৭৪। ‘গড়ল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) ছাগল
(●) ভেড়া
(গ) গরু
(ঘ) মহিষ
৩৭৫। ‘অগ্নিমান্দ্য’ শব্দটির অর্থ—
(ক) দিবারাত্রি
(খ) জীর্ণতা
(●) অজীর্ণতা
(ঘ) পাকস্থলির রোগ
৩৭৬। ‘কুঞ্জর’ - এর সমার্থ শব্দ কোনটি?
(ক) রমণী
(খ) অক্ষি
(●) হাতি
(ঘ) কোকিল
৩৭৭। ‘ঘর’ শব্দটির সমার্থক নয় কোনটি?
(ক) বাটি
(খ) সনদ
(গ) আগর
(●) ক্ষিতি
৩৭৮। কোন গুচ্ছ ‘সূর্য’-এর সমার্থ শব্দ?
(ক) ভূধর, বহিত্র
(খ) শীতাংশু, সেতারা
(●) আফতাব, আদিত্য
(ঘ) শীকর, সমীরণ
৩৭৯। নিচের কোন জোড়টি দ্রুম শব্দের সমার্থক?
(ক) তরু, মঞ্জুরি
(খ) বৃক্ষ, অম্বুদ
(●) পাদপ, বিটপি
(ঘ) কানন, পাদপ
৩৮০। মর্সিয়া’ শব্দের অর্থ-
(●) শোকগীতি
(খ) প্রেমগীতি
(গ) স্বদেশগীতি
(ঘ) ধর্মগীতি
৩৮১। ‘বিবর’ শব্দের অর্থ কী?
(ক) বরহীন
(খ) বরহীনা
(গ) চূঁড়া
(●) গহ্বর
৩৮২। ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ-
(ক) পানি
(●) বাতাস
(গ) মরুদ্যান
(ঘ) মাটি
৩৮৩। ‘প্রদোষ’ শব্দটির অর্থ কী?
(ক) পাকস্থলী
(খ) সকাল
(●) সন্ধ্যা
(ঘ) জড়তা
৩৮৪। ‘ভাতি’ শব্দের সমার্থক শব্দ—
(ক) রাত
(খ) আঁধার
(●) আলো
(ঘ) ভোর
৩৮৫। ‘নারী’ শব্দের সমার্থক শব্দ নয়—
(ক) বামা
(খ) কামিনী
(●) জননী
(ঘ) রমণী
৩৮৬। ‘প্রাকার’ শব্দের অর্থ কী?
(ক) পিঠ
(খ) রকম
(গ) আকার
(●) প্রাচীর
৩৮৭। ‘দাতব্য’ শব্দের অর্থ কোনটি?
(ক) দাতার ভাব
(খ) দাঁত সমন্ধীয়
(●) দানযোগ্য
(ঘ) গ্রহণ
৩৮৮। “অখণ্ড’ শব্দের সমার্থ শব্দ বা প্রতিশব্দ নয় কোনটি?
(●) বিভক্ত
(খ) অবিভক্ত
(গ) পরিপূর্ণ
(ঘ) সম্পূর্ণ
৩৮৯। 'মার্জার’ শব্দের অর্থ কী?
(ক) মাছরাঙ্গা
(খ) বায়স
(●) বিড়াল
(ঘ) মৌমাছি
৩৯০। ‘পঙ্কজ’ শব্দের অর্থ কোনটি?
(ক) শাপলা
(খ) সূর্য
(●) পদ্ম
(ঘ) চন্দ্র
৩৯১। ‘উত্তরী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(●) চাদর
(খ) উত্তরের হাওয়া
(গ) উত্তরের জানালা
(ঘ) উত্তরায়ণ
Question selected
By
Expert Teachers Panel
of
+88 01713 211 910