
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়। অধ্যায়-২ স্বাধীন বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
অধ্যায়-২ স্বাধীন বাংলাদেশ।
১. নিচের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল?
ক) গণমাধ্যম
* জনগণ
গ) বিশ্ব জনমত
ঘ) প্রবাসী বাঙালি
২. মুজিবনগর সরকারের “পররাষ্ট্র ও আইনমন্ত্রী” কে ছিলেন?
ক এম মনসুর আলী
খ) তাজউদ্দিন আহমেদ
গ) এ এইচ এম কামারুজ্জামান
* খন্দকার মোশতাক আহমেদ
৩. মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কীভাবে সহযোগিতা করেন?
ক) সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে
* অর্থ সংগ্রহ করে
গ) সংবাদ পাঠ করে
ঘ) সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে
৪. মুক্তিযুদ্ধের সময় খাদ্য, বস্ত্র, অস্ত্র ও প্রশিক্ষণের দায়িত্ব কার ছিল?
* ক্যাপ্টেন এম মনসুর আলী
খ) মওলানা ভাসানী
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) তাজউদ্দীন আহমদ
৫. মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি ছিল কারা?
ক) সামরিক বাহিনী
খ) বিমান বাহিনী
গ) ছাত্রসমাজ
* জনগণ
৬. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক) ঢাকা
খ) খুলনা
* মেহেরপুর
ঘ) কুষ্টিয়া
৭. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
* এম. মনসুর আলী
খ) তাজউদ্দিন আহমেদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) এ. এইচ. এম. কামারুজ্জামান
৮. কোন তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?
ক) ২৬ মার্চ, ১৯৭১
* ১০ এপ্রিল, ১৯৭১
গ) ১৭ এপ্রিল, ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
৯. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) এম. মনসুর আলী
গ) আবু সাঈদ চৌধুরী
* তাজউদ্দীন আহমদ
১০. অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
* শেখ মুজিবুর রহমান
খ) এ কে ফজলুল হক
গ) মওলানা ভাসানী
ঘ) তাজ উদ্দিন আহমেদ
১১. কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস' হিসেবে স্বীকৃত?
* ২৫ মার্চ
খ) ২৬ মার্চ
গ) ২৭ মার্চ
ঘ) ২৮ মার্চ
১২. ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় ১৯৭১ সালের কোন তারিখে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক) ১ মার্চ
* ২ মার্চ
গ) ৩ মার্চ
ঘ) ৪ মার্চ
১৩. ৭ মার্চ, ১৯৭১-এর ভাষণে কিসের ইঙ্গিত রয়েছে?
ক ঐক্য
খ) নির্বাচন
গ) জাতীয়তা
* স্বাধীনতা
১৪. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
ক) রমনা পার্ক
খ) শিশু পার্ক
গ) বোটানিক্যাল গার্ডেন
* সোহরাওয়ার্দী উদ্যান
১৫. ২৫ মার্চের পৈশাচিক গণহত্যার নাম কী ছিল?
ক) অপারেশন জ্যাকপট
খ) অপারেশন ফ্রিডম
গ) কিলিং
* অপারেশন সার্চলাইট
১৬. 'অপারেশন সার্চলাইট' কী?
ক) যুদ্ধপ্রস্তুতি
খ) আলোর সন্ধান
* গণহত্যা
ঘ) নৌঘাঁটি আক্রমণ
১৭. 'অপারেশন সার্চলাইট'-এর নীল নকশা কে তৈরি করেন?
ক) ইয়াহিয়া খান
* রাও ফরমান আলী
গ) আইয়ুব খান
ঘ) জুলফিকার আলী ভুট্টো
১৮. কখন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়?
ক) ১৫ মার্চ
* ১৭ মার্চ
গ) ২১ মার্চ
ঘ) ২৮ মার্চ
১৯. অপারেশন সার্চলাইটের পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিলেন-
* টিক্কা খান
খ) জুলফিকার আলী ভুট্টো
গ) জেনারেল নিয়াজি
ঘ) ইয়াহিয়া খান
২০. 'অপারেশন সার্চলাইট' শুরু হয়-
* ২৫ মার্চ রাতে
খ) ২৬ মার্চ রাতে
গ) ২৭ মার্চ রাতে
ঘ) ১৭ এপ্রিল রাতে
২১. ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম হরতালে পূর্ব পাকিস্তানের সরকারি কার্যক্রমে কীরূপ অবস্থা বিরাজ করে?
ক) সংগ্রামমুখী
খ) প্রতিবাদমুখর
* স্থবিরতা
ঘ) আন্দোলনরত
২২. অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক) দেশ পরিচালনা করা
খ) পাকিস্তান সরকারের সাথে আলোচনা করা
* মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা
ঘ) প্রশাসনিক কাজ পরিচালনা করা
২৩. কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল?
ক) ২৬ মার্চ ১৯৭১
* ১০ এপ্রিল ১৯৭১
গ) ১১ এপ্রিল ১৯৭১
ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
২৪. মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে শপথ গ্রহণ করেন?
ক) ২৬ মার্চ
খ) ১০ এপ্রিল
* ১৭ এপ্রিল
ঘ) ১৬ এপ্রিল
২৫. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক) এম. মনসুর আলী
খ) তাজউদ্দীন আহমদ
গ) খন্দকার মোশতাক আহমেদ
* এ.এইচ. এম. কামারুজ্জামান
২৬. স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ছিল কতজন?
ক) ৪
* ৬
গ) ৮
ঘ) ১২
২৭. মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কে ছিলেন?
ক) সৈয়দ নজরুল ইসলাম
* অধ্যাপক মোজাফফর আহমেদ
ঘ) এম মনসুর আলী
গ) তাজউদ্দীন আহমদ
২৮. মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন-
* কমরেড মনি সিং
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) এম মনসুর আলী
ঘ) এ.এইচ.এম কামারুজ্জামান
২৯. বাংলাদেশ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল কোনটি?
ক) মুসলিম লীগ
খ) পিডিপি
* আওয়ামী লীগ
ঘ) ন্যাপ
৩০. পাকিস্তানের ২৪ বছরে বাঙালি জাতির স্বার্থসংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে কারা?
ক) বুদ্ধিজীবীরা
* ছাত্রসমাজ
গ) নারীসমাজ
ঘ) পেশাজীবীরা
৩১. মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল?
ক) শ্রমিক
খ) কৃষক
গ) চাকরিজীবী
* ছাত্র
৩২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ?
ক) যুক্তরাষ্ট্র
খ) ব্রিটেন
* রাশিয়া
ঘ) ইরাক
৩৩. শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করে কোনটির দ্বারা?
ক) কবিতা রচনা করে
খ) চলচ্চিত্র তৈরি করে
* গান গেয়ে
ঘ) ছবি এঁকে
৩৪. কত হাজার পাকসেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে?
ক) ৯২
* ৯৩
গ) ৯৪
ঘ) ৯৫
৩৫. ১৯৭১ সালের ১০ এপ্রিল কতজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়?
ক) ৪
খ) ৬
গ) ৯
* ১১
৩৬. মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কেমন ছিল?
* গৌরবোজ্জ্বল
খ) ভীতিজনক
গ) নৈরাশ্যজনক
ঘ) বিশ্বাসঘাতক
৩৭. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদানে কারা ভূমিকা পালন করে?
ক) ছাত্র
* পেশাজীবী
গ) রাজনীতিবিদ
ঘ) প্রবাসী
৩৮. স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল-
i. যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ
ii. আহত যোদ্ধাদের সেবা প্রদান
iii. বিভিন্ন প্রকার তথ্য প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
৩৯. ১৯৭১ সালের ১০ এপ্রিল সংঘটিত হয়—
i. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা
ii. মুজিবনগর সরকারের শপথ গ্রহণ
iii. মুজিবনগর সরকার গঠন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
* ii ও iii
ঘ)i, ii ও iii
৪০. মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব-
i. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন
ii. গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন
iii. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
* ii ও iii
ঘ)i, ii ও iii
৪১. বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল কারণ
i. অর্থনৈতিক মুক্তি
ii. পাক প্রশাসনের প্রতি ঘৃণা
iii. বাঙালি জাতীয়তাবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
৪২. মুক্তিযুদ্ধে গণমাধ্যম যে ভূমিকা পালন করে—
i. মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে
ii. দেশাত্মবোধক গান ও সংবাদ প্রচার
iii. রণাঙ্গনের তথ্য প্রচার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
৪৩. মুক্তিযুদ্ধের তাৎপর্য হলো—
i. জাতীয়তাবাদের উন্মেষ
ii. নিপীড়ন থেকে মুক্তি
iii. বাঙালির স্বপ্নপূরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
* ii ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৩৬ ও ১৩৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ক’ ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সদ্য কর্মস্থলে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি
ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন ।
৪৪. তিনি মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেন?
ক) ছাত্রসমাজ
* পেশাজীবী
গ) বুদ্ধিজীবী
ঘ) জনসাধারণ
৪৫. উত্তগোষ্ঠী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন-
i. সরাসরি অথবা পরোক্ষভাবে
ii. বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের তথ্য দিয়ে
iii. শরণার্থীদের মানসিকভাবে সাহস যুগিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
৪৬. বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের কত তারিখে গণপরিষদে গৃহীত হয়েছিল?
ক) ১১ জানুয়ারি
খ) ১০ এপ্রিল
গ) ১২ অক্টোবর
* ৪ নভেম্বর
৪৭. অতি অল্প সময়ে মিত্র বাহিনীকে ভারতে ফেরত, শিক্ষা কমিশন গঠন এবং সংবিধান প্রণয়নসহ অন্যান্য কাজকে বঙ্গবন্ধুর কোন কাজের সাথে তুলনা করা যায়?
* দেশ পুনর্গঠন
খ) দ্বিতীয় বিপ্লব
গ) পাঁচসালা পরিকল্পনা
ঘ) অবকাঠামোগত উন্নতি
৪৮. বঙ্গবন্ধু প্রায় কত হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন?
ক) ৩৬
খ) ৩৭
* ৩৮
ঘ) ৩৯
৪৯. সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) জীবনধারণের অধিকার
খ) ধর্মচর্চার অধিকার
গ) বাকস্বাধীনতার অধিকার
* মৌলিক অধিকার সংরক্ষণ
৫০. বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল?
ক) একদলীয় শাসন কায়েম
খ) পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন
* শোষণমুক্ত সমাজ গঠন
ঘ) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
৫১. বাংলাদেশের সংবিধান গণপরিষদে কখন গৃহীত হয়?
* ৪ নভেম্বর ১৯৭২
খ) ১৭ এপ্রিল ১৯৭২
গ) ১০ এপ্রিল ১৯৭২
ঘ) ২৫ মার্চ ১৯৭২
৫২. বাংলাদেশের গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে-
ক) ১৯৭২ সালের ১১ অক্টোবর
* ১৯৭২ সালের ১২ অক্টোবর
গ) ১৯৭৩ সালের ১২ অক্টোবর
ঘ) ১৯৭৪ সালের ১২ অক্টোবর
৫৩. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের প্রধান কে ছিলেন?
* ড. কুদরাত-এ খুদা
খ) ড. কামাল হোসেন
গ) ড. মুনীর চৌধুরী
ঘ) ড. মুহাম্মদ শহিদুল্লাহ
৫৪. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন—
ক) ১৯৭৫ সালের ১০ জানুয়ারি
খ) ১৯৭৫ সালের ১২ ফেব্রুয়ারি
গ) ১৯৭৫ সালের ১৭ জুলাই
* ১৯৭৫ সালের ১৫ আগস্ট
৫৫. ১৯৭২ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কত ছিল?
ক) ৫০ শতাংশ
খ) ৬০ শতাংশ
* ৭০ শতাংশ
ঘ) ৮০ শতাংশ
৫৬. বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল?
ক) এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠা
খ) এক দলীয় শাসন কায়েম
* শোষণমুক্ত রাষ্ট্র গঠন
ঘ) পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন
৫৭. বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী খাদ্য সংকট, দুর্নীতি এবং ষড়যন্ত্ররোধে বঙ্গবন্ধু সরকার কোন কর্মসূচি গ্রহণ করেছিলেন ?
ক) রিলিফ প্রদান
খ) শিক্ষা জাতীয়করণ
গ) সংবিধান প্রণয়ন
* বাকশাল গঠন
৫৮. “বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারও প্রতি বৈরী আচরণ সমর্থন করবে না”- উক্তিটি কার?
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) তাজউদ্দীন আহমদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) এ. এইচ. এম. কামারুজ্জামান
৫৯. বাংলাদেশ কত সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
* ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৬
৬০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশ গণপরিষদ' আদেশ জারি করেন?
ক) ১৯৭২ সালের ১০ এপ্রিল
* ১৯৭২ সালের ২৩ মার্চ
গ) ১৯৭২ সালের ১১ জানুয়ারি
ঘ) ১৯৭২ সালের ১০ জানুয়ারি
৬১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন?
* ১৯৭২ সালের ১১ জানুয়ারি
খ) ১৯৭২ সালের ১৫ জানুয়ারি
গ) ১৯৭২ সালের ২৬ জানুয়ারি
ঘ) ১৯৭২ সালের ১৬ জানুয়ারি
৬২. ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে?
ক) ৭৪
খ) ৭৫
গ) ৭৬
* ৭৭
৬৩. পাকিস্তান গণপরিষদে দেশের সংবিধান প্রণয়ন করতে কতবছর সময় লাগে?
ক) ৭
খ) ৮
* ৯
ঘ) ১০
৬৪. বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীসমূহ সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে?
ক) ৫ম, ৬ষ্ঠ, ৭ম
খ) ৪র্থ, ৫ম, ১০ম
গ) ৬ষ্ঠ, ৭ম, ১৩শ
* ৫ম, ৭ম, ১৩শ
৬৫. বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক) জাতিসংঘ
খ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
* ব্রিটিশ কমনওয়েলথ
ঘ) খাদ্য ও কৃষি সংস্থা
৬৬. বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান বলে বিবেচিত, কেননা এতে রয়েছে-
i. জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি
ii. জনগণের সার্বভৌমত্ব
iii. ভোটাধিকারের স্বীকৃতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
৬৭. পাঁচসালা পরিকল্পনার জন্য বঙ্গবন্ধু সরকার—
i. পঞ্চম বার্ষিক পরিকল্পনা কমিশন গঠন করেন
ii. বিভিন্ন দল নিয়ে বাকশাল গঠন
iii. সুদসহ কৃষি জমির খাজনা মওকুফ করেন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
* i ও iii
গ) ii ও iii
ঘ)i, ii ও iii
৬৮. বঙ্গবন্ধু গৃহীত দ্বিতীয় বিপ্লব কর্মসূচির উদ্দেশ্য ছিল—
i. খাদ্য সংকট মোকাবিলা
ii. রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা প্রবর্তন
iii. জনগণের অর্থনৈতিক মুক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
* ii ও iii
ঘ)i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৬১ ও ১৬২নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান সদ্য স্বাধীন 'ক' দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি সঠিকভাবে দেশ পুনর্গঠনের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে গ্রহণ করতে না পেরে হত্যা করে এরপর এই মহলটি জনাব 'গ' কে প্রেসিডেন্ট নির্বাচিত করে।
৬৯. তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তিটির সাথে জনাব ‘গ' এর মিল আছে?
ক) জিয়াউর রহমান
খ) আহসান উদ্দিন
* খন্দকার মোশতাক
ঘ) এ.এস.এম. সায়েম
৭০. জনাব হাসানের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ছিল-
i. উন্নত অর্থনীতির জন্য
ii. দেশের নিরাপত্তার জন্য
iii. আইনের শাসন প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
সেনা শাসন আমল (১৯৭৫-১৯৯০)
৭১. এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে প্রথম-
ক) নূর হোসেন
খ) ১৫ দলীয় ঐক্যজোট
গ) ৭ দলীয় জোট
* ছাত্র সমাজ
৭২. ইনডেমনিটি অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বৈধতা লাভ করেছিল?
ক) ৪র্থ
* ৫ম
গ) ৬ষ্ঠ
ঘ) ৭ম
৭৩. নৃশংস জেল হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়?
ক) ৩ নভেম্বর ১৯৭১
* ৩ নভেম্বর ১৯৭৫
গ) ৫ নভেম্বর ১৯৭৫
ঘ) ৩ নভেম্বর ১৯৭৬
৭৪. বাংলাদেশে প্রথম কত সালে সামরিক শাসন জারি হয়?
* ১৯৭৫ সালে
খ) ১৯৭৭ সালে
গ) ১৯৭৮ সালে
ঘ) ১৯৮২ সালে
৭৫. গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনকে আদর্শ মনে করার কারণ তিনি—
* আত্মত্যাগী
খ) রাজনৈতিক দলের সদস্য
গ) অর্থ দ্বারা প্রভাবিত
ঘ) ক্ষমতায় যেতে চান
৭৬. কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন?
ক) ১৯৮৫
খ) ১৯৮৬
* ১৯৮৭
ঘ) ১৯৮৮
৭৭. ১৯৯১ সালে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
* ৫ম
খ) ৬ষ্ঠ
গ) ৭ম
ঘ) ৮ম
৭৮. ৭৫ পরবর্তী কত বছর দেশ সেনা শাসনের অধীনে ছিল?
ক) ১৩
খ) ১৪
* ১৫
ঘ) ১৬
৭৯. কত সালে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাস হয়?
ক) ১৯৯০
খ) ১৯৯১
* ১৯৯৬
ঘ) ২০০১
৮০. সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
ক) ১৪০
* ১৪৬
গ) ১৬০
ঘ) ১৭০
৮১. বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
ক) ১৯৯২ সালে
* ১৯৯৬ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ২০০৯ সালে
৮২. কোন শাসক গণঅভ্যুত্থানের কারণে পদত্যাগ করতে বাধ্য হন?
ক) জেনারেল খালেদ মুশাররফ
খ) জেনারেল জিয়াউর রহমান
গ) জেনারেল শফিউল্লাহ
* জেনারেল এরশাদ
৮৩. বাংলাদেশের ইতিহাসে ১৯৯০ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ—
i.হুসেইন মুহম্মদ এরশাদের পতন
ii. গণতন্ত্রের পুনঃযাত্রা
iii. সামরিক শাসনের পতন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
৮৪. ২০১০ সালের শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হয়েছে—
i. সৃজনশীল ব্যবস্থা
ii. শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার
iii. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭৭ ও ১৭৮নং প্রশ্নের উত্তর দাও :
অফিস শেষে বাড়ি ফেরার পথে ফজল সাহেব এক মিছিলের সামনে পড়েন। বিভিন্ন জনের পোস্টার পড়ার সময় হঠাৎ তার মনে পড়ে সেই সুপরিচিত মানব
পোস্টার যাতে লেখা ছিল “গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক।”
৮৫. উদ্দীপকে এরশাদবিরোধী কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
ক) ১৯৮৩'র সামরিক শাসন বিরোধী বিক্ষোভ
* ১৯৯০'র গণঅভ্যুত্থান
গ) ঢাকা অবরোধ কর্মসূচি
ঘ) সচিবালয় ঘেরাও কর্মসূচি
৮৬. উক্ত আন্দোলনের মাধ্যমে-
i.একনায়কতন্ত্র বিলুপ্ত হয়
ii. জনগণের শাসনের পথ প্রশস্ত হয়
iii. সেনা শাসনের অবসান ঘটে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
+88 01713 211 910