
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১১ প্রত্যয় দিয়ে শব্দ গঠন। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১১ প্রত্যয় দিয়ে শব্দ গঠন
১. যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকে বলে-
ক. কৃৎপ্রত্যয়
খ. অনুসর্গ
গ. তদ্ধিত প্রত্যয়
ঘ. শব্দ বিভক্তি
২. ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. স্ত্রী প্রত্যয়
খ. সংস্কৃত প্রত্যয়
গ. কৃৎ প্রত্যয়
ঘ. তদ্ধিত প্রত্যয়
৩. কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক. ক্রিয়াপদ
খ. ক্রিয়া প্রকৃতি
গ. প্রকৃতি
ঘ. কৃদন্ত পদ
৪. নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ?
ক. বর্ধমান
খ. জ্ঞানবান
গ. বুদ্ধিমান
ঘ. দয়াবান
৫. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. √দুল্ + অনা
খ. দোল + না
গ. দিল্ + না
ঘ. দীল + অনা
৬. আই-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. পাকড়াও
খ. ডুবন্ত
গ. শুনানি
ঘ. ঢাকাই
৭. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক. ভাষা সংক্ষেপণ
খ. নতুন শব্দ গঠন
গ. শব্দের মিলন
ঘ. বাক্যে অলঙ্করণ
৮. 'চলিষ্ণু' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়—
ক. চল্ + ষ্ণু
খ. চিল্ + ঈষ্ণু
গ. চিল্ + ইষ্ণু
ঘ. চিন্ + উষ্ণ
৯. নিচের কোন প্রকৃতি-প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক?
ক. চল্ + ঈষ্ণু = চলিষ্ণু
খ. পঠ + ঈ = পঠিত
গ. ভাজ্ + ঈ = ভাজি
ঘ. মিশর + ঈয় = মিশরীয়
১০. কর্তব্য' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. কৃত + ব্য
খ. কৃ + তৃচ
গ. কৃ + তব্য
ঘ. কৃৎ + তব্য
১১. কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
ক. নিমাই
খ. মুটে
গ. চোরা
ঘ. কানাই
১২. 'ডিঙি' শব্দে আ প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়?
ক. বৃহদার্থে
খ. সমার্থে
গ. ক্ষুদ্রার্থে
ঘ. ভিন্নার্থে
১৩. বৃহদার্থে 'আ' তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
ক. ডিঙা
খ. বাঘা
গ. হাতা
ঘ. জলা
১৪. 'জাত' অর্থে কোনটি সঠিক?
ক. চোরা
খ. ডিঙ্গা
গ. ঢাকাই
ঘ. মেটে
১৫. 'চোর' শব্দে 'আ' প্রত্যয় যুক্ত হলে প্রকাশ পায়-
ক. শ্রদ্ধা
খ. সাদৃশ্য
গ. অবজ্ঞা
ঘ. সামীপ্য
১৬. প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ?-
ক. কানাই
খ. বেতো
গ. গেঁয়ো
ঘ. চোঁরা
১৭. সদৃশ/সাদৃশ্য' অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. চোরা
খ. ডিঙা
গ. ব্যঘা
ঘ. চাকা
১৮. ‘আগত' অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক. দখিনা
খ. নেয়ে
গ. ঢাকাই
ঘ. গেঁয়ো
১৯. 'জাত' অর্থে কোনটিতে 'আই' প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঢাকাই
খ. মিঠাই
গ. মোগলাই
ঘ. চড়াই
২০. ঢাকা + আই = ঢাকাই- এখানে 'আই' প্রত্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. জাত অর্থে
খ. বৃত্তি অর্থে
গ. ভাব অর্থে
ঘ. মালিক অর্থে
২১. 'ভাব' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
ক. জমিদারি
খ. ঘরামি
গ. বাহাদুরি
ঘ. রেশমি
২২. নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?
ক. চোরা
খ. বেতো
গ. ডিঙা
ঘ. জেঠামি
২৩. 'টেকো' কী অর্থে তদ্ধিত প্রত্যয়?
ক. যুক্ত
খ. রোগ
গ. খালি
ঘ. মালিক
২৪. 'নৈপুণ্য' অর্থে প্রত্যয়বাচক শব্দ কোনটি?
ক. ডিঙা
খ. টেকো
গ. নেয়ে
ঘ. কানাই
২৫. প্রকৃতি-প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি?
ক. চল্ + ইষ্ণু = চলিষ্ণু
খ. প্রাণ + ই = প্রাণী
গ. ঢাক্ + আই = ঢাকাই
ঘ. সল্ + ঈ = সলিল
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910