
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১৩ সন্ধি। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১৩ সন্ধি
১. পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলে?
ক. সমাস
খ. সন্ধি
গ. কারক
ঘ. উক্তি
২. সন্ধি কী?
ক. পদের মিলন
খ. ধ্বনির মিলন
গ. শব্দের মিলন
ঘ. বাক্যের মিলন
৩. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি
খ. বিসর্গ সন্ধি
গ. অনুস্বার
ঘ. স্বরসন্ধি
৪. ই + ঈ = ঈ-এর উদাহরণ কোনটি?
ক. পরীক্ষা
খ. সতীন্দ্র
গ. অতীত
ঘ. সতীশ
৫. সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?
ক. বন + ঔষধি = বনৌষধি
খ. শীত' + আর্ত = শীতার্ত
গ. পরি + ঈক্ষা = পরীক্ষা
ঘ. রবী + ইন্দ্র = রবীন্দ্র
৬. ‘পরীক্ষা'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি + ঈক্ষা
খ. পরী + ইক্ষা
গ. পরী + ঈক্ষা
ঘ. পরি + ইক্ষা
৭. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
ক. গবাক্ষ
খ. ষোড়শ
গ. মনীষা
ঘ. পরিষ্কার
৮. নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না?
ক. গায়ক
খ. ণিজন্ত
গ. নাবিক
ঘ. গবাক্ষ
৯. 'শুভেচ্ছা' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কী?
ক. শুভ + অচ্ছা
খ. শুভ + এচ্ছা
গ. শুভ + ইচ্ছা
ঘ. শুভে + ইচ্ছা
১০. অ-কারের পর ই-কার যুক্ত হলে উভয়ে মিলে এ-কার হয়, এ নিয়মের উদাহরণ-
ক. মরূদ্যান
খ. শুভেচ্ছা
গ. সূর্যোদয়
ঘ. শীতার্ত
১১. অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা উ- কার থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. ও-কার
খ. এ-কার
গ. ঔ-কার
ঘ. ঐ-কার
১২. 'শীতার্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শীত + ঋত
খ. শীত + আর্ত
গ. শিত + ঋত
ঘ. শিত+ অর্ত
১৩. 'শীতার্ত সন্ধিটি কোন নিয়মে সাধিত হয়েছে?
ক. অ + ঋত = আর্
খ. আ + রিত = আর্
গ. অ + রীত = আর্
ঘ. আ + ঋত = আর্
১৪. ‘জনৈক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. জন + ঐক
খ. জন + নৈক
গ. জন + এক
ঘ. জন + ঔক
১৫. ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ই বা ঈ হয়-
ক. ব
খ. য/ ফলা
গ. :
ঘ. এ
১৬. উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও ঊ- কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে সন্ধিতে কী হয়?
ক. য
খ. র
গ. ম-ফলা
ঘ. ব-ফলা
১৭. নায়ক কোন প্রকারের সন্ধি?
ক. স্বরসন্ধি
খ. নিপাতনে সিদ্ধ
গ. ব্যঞ্জনসন্ধি
ঘ. বিসর্গসন্ধি
১৮. 'নাবিক'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. না + ইক
খ. না + বিক
গ. নো + ইক
ঘ. নৌ + ইক
১৯. কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না?
ক. গায়ক
খ. পশ্বাধম
গ. কুলটা
ঘ. ণিজন্ত
২০. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?
ক. শুভেচ্ছা
খ. নাবিক
গ. নায়ক
ঘ. কুলটা
২১. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ-
ক. নাবিক
খ. গবাদি
গ. কুলটা
ঘ. নায়ক
২২. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
ক. গোষ্পদ
খ. গবাক্ষ
গ. একাদশ
ঘ. সম্মান
২৩. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?
ক. কুলটা
খ. গোষ্পদ
গ. একাদশ
ঘ. বৃহস্পতি
২৪. অ-কারে অ-কারে আ-কার হয়েছে কোনটিতে?
ক. সিংহাসন
খ. উত্তরাধিকার
গ. মহার্ঘ
ঘ. কারাগার
২৫. আ + আ = আ হয়— এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
ক. প্রাণাধিক
খ. রত্নাকর
গ. কথামৃত
ঘ. আশাতীত
২৬. অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে—
ক. ঈ-কার হয়
খ. উ-কার হয়
গ. ও-কার হয়
ঘ. এ-কার হয়
২৭. ই + ঈ = ঈ- এ সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি?
ক. অতীত
খ. পরীক্ষা
গ. পরীক্ষা
ঘ. সতীশ
২৮. উ / উ + উ + উ = উ এই সূত্রের উদাহরণ নিচের কোনটি?
ক. অনু + এষণ = অন্বেষণ
খ. মরু + উদ্যান = মরূদ্যান
গ. অনু + ইত = অন্বিত
ঘ. সু + আগত = স্বাগত
২৯. 'নায়ক'-এর সন্ধি-বিচ্ছেদ-
ক. না + অক
খ. নায় + ক
গ. নৈ + অক
ঘ. না + য়ক
৩০. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক. গায়ক
খ. নাবিক
গ. ণিজন্ত
ঘ. গবাক্ষ
৩১. নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না?
ক. গবাক্ষ
খ. রাজ্ঞী
গ. তৎকাল
ঘ. ষষ্ঠ
৩২. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
৩৩. ত ও দ্ -এর পর চ্ ও ছ্ থাকলে সন্ধিতে ত ও দ্ স্থলে কী হয়?
ক. চ্ হয়
খ. জ্ হয়
গ. ল্ হয়
ঘ. ছ্ হয়
৩৪. 'বিপজ্জনক' শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে?
ক. ত + ঝ
খ. ত + জ
গ. দ + ঝ
ঘ. দ + জ
৩৫. 'চলচ্চিত্র' শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে?
ক. ত + জ
খ. ত + চ
গ. দ + ঝ
ঘ. দ + জ
৩৬. 'ত' এর পরে 'ল' থাকলে সন্ধিতে ত এবং ল মিলে হয়—
ক. ড
খ. দ্ধ
গ. ল্ব
ঘ. ল্ল
৩৭. ব্যঞ্জনসন্ধি কত ভাবে সম্পন্ন হতে পারে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৩৮. দিগন্ত =
ক. দিক্ + অন্ত
খ. দিগ্ + অন্ত
গ. দিগ + অন্ত
ঘ. দিক + অন্ত
৩৯. 'ষষ্ঠ'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ষট + থ
খ. ষষ্ + থ
গ. ষষ্ + ট
ঘ. ষষ্ + ঠ
৪০. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক. গোষ্পদ
খ. পরিষ্কার
গ. সংস্কৃত
ঘ. উত্থাপন
৪১. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
ক. নিঃ + রোগ = নীরোগ
খ. পুরঃ + কার = পুরস্কার
গ. মনো + যোগ = মনোযোগ
ঘ. এক + দশ = একাদশ
৪২. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?
ক. একাদশ
খ. পরিষ্কার
গ. পুনরায়
ঘ. মনোহর
৪৩. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?
ক. কুলটা
খ. গবাক্ষ
গ. ষষ্ঠ
ঘ. বৃহস্পতি
৪৪. কোনটি বিসর্গ সন্ধি?
ক. তপোবন
খ. দিগন্ত
গ. বিদ্যালয়
ঘ. পরিচ্ছদ
৪৫. 'নীরব' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
ক. নী + রব
খ. নি + রব
গ. নিঃ + রব
ঘ. নির্ + অব
৪৬. কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
ক. অহরহ
খ. দুঃস্থ
গ. পুরস্কার
ঘ. নমস্কার
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910