
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১৭ শব্দের শ্রেণিবিভাগ। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১৭ শব্দের শ্রেণিবিভাগ
১. বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় কয়টি ভাগে ভাগ করা যায়?
(l) তিন
(খ) পাঁচ
(গ) চার
(ঘ) ছয়
২. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়।
(ক) তিনটি
(খ) পাঁচটি
(l) চারটি
(ঘ) ছয়টি
৩. যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে। সেগুলো- অথবা, সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
(l) তৎসম শব্দ
(খ) দেশি শব্দ
(গ) তদ্ভব শব্দ
(ঘ) বিদেশি শব্দ
৪. 'অধ্যাদেশ' কোন শব্দের উদাহরণ?
(ক) অর্ধ-তৎসম শব্দ
(খ) তদ্ভব শব্দ
(l) তৎসম শব্দ
(ঘ) বিদেশি শব্দ
৫. তৎসম শব্দ কোনগুলো?
(ক) পত্র, কেন্ট, ডাব, সমুদ্র
(খ) টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
(l) আকাশ, বৃক্ষ, গৃহ, পৃথিবী
(ঘ) সূর্য, চন্দ্র, সাপ, গিন্নী
৬. নিচের কোনটি তৎসম শব্দ?
(ক) গিন্নী
(খ) ঈমান
(l) আকাশ
(ঘ) ডিঙ্গা
৭. 'গণপ্রজাতন্ত্রী' কোন শব্দের উদাহরণ?
(l) তৎসম
(খ) দেশি
(গ) তদ্ভব
(ঘ) বিদেশি
৮. 'পা' কোন শব্দের উদাহরণ?
(ক) তৎসম
(খ) দেশি
(l) তদ্ভব
(ঘ) বিদেশি
৯. 'কান, নাক' এগুলো কোন শব্দের উদাহরণ।
(ক)তৎসম
(খ) দেশি
(l) তদ্ভব
(ঘ) বিদেশি
১০. 'জিভ, দাঁত' কোন শব্দের উদাহরণ।
(ক) তৎসম
(খ) দেশি
(l) তদ্ভব
(ঘ) বিদেশি
১১. 'হাতি' কোন শব্দের উদাহরণ?
(ক) তৎসম
(খ) দেশি
(l) তদ্ভব
(ঘ) বিদেশি
১২. নিচের কোনটি তদ্ভব শব্দ?
(l) পাখি'
(খ) কুলা
(গ) নগদ
(ঘ) চন্দ্র
১৩. 'মোড়া' কোন শ্রেণির শব্দ?
(ক) তৎসম
(খ) দেশি
(l) তদ্ভব
(ঘ) বিদেশি
১৪. উৎস অনুযায়ী 'সাপ' কোন শ্রেণির শব্দ?
(ক) তৎসম
(খ) দেশি
(l) তদ্ভব
(ঘ) বিদেশি
১৫. 'কুমির' কোন শব্দের উদাহরণ?
(ক) সংস্কৃত
(খ) দেশি
(l) তদ্ভব
(ঘ) বিদেশি
১৬. নিচের কোনটি দেশি শব্দ?
(ক) জিভ
(l) পেট
(গ) নগদ
(ঘ) ধোলাই
১৭. চুলা, কুলা' শব্দ দুটি কোন শ্রেণির?
(ক) তৎসম
(l) দেশি
(গ) তদ্ভব
(ঘ) বিদেশি
১৮. দেশি শব্দের উদাহরণ-
(ক) সূর্য
(l) কুড়ি
(গ) ধর্ম
(ঘ) চা
১৯. 'উকিল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) পর্তুগিজ
(l) আরবি
(গ) তুর্কি
(ঘ) ফারসি
২০. 'আদালত' কোন ভাষার শব্দ?
(l) আরবি
(খ) ফরসি
(গ) ফরাসি
(ঘ) ওলন্দাজ
২১. ফারসি শব্দের উদাহরণ কোনগুলো-
(l) নামায, রোজা
(খ) হজ্ব যাকাত
(গ) নামায, আলেম
(ঘ) জান্নাত, দোয়া
২২. 'আমদানি' কোন ভাষার শব্দ?
(ক) আরবি
(খ) পর্তুগিজ
(l) ফারসি
(ঘ) ফরাসি
২৩. 'জানোয়ার কোন ভাষা থেকে আগত শব্দ?
(l) ফারসি
(খ) বাংলা
(গ) সংস্কৃত
(ঘ) উর্দু
২৪. নিচের কোনটি দেশি শব্দ।
(ক) চন্দ্র
(l) ডাব
(গ) হরতাল
(ঘ) চিনি
২৫. কোনটি দেশি শব্দ নয়?
(ক) কুলা
(খ) ঢেঁকি
(l) হাত
(ঘ) ডিঙি
২৬. কোনটি দেশি শব্দ?
(l) ঢেঁকি
(খ) কাগজ
(গ) উকিল
(ঘ) আনারস
২৭. 'চাবি' কোন ভাষা থেকে আগত শব্দ ?
(ক) ওলন্দাজ
(খ) ফারসি
(গ) ফরাসি
(l) পর্তুগিজ
২৮. 'হাসপাতাল' কোন ভাষার শব্দ?
(l) ইংরেজি
(খ) ফারসি
(গ) তুর্কি
(ঘ) পর্তুগিজ
২৯. কোনটি ইংরেজি শব্দ-
(ক) কিতাব
(l) পেনসিল
(গ) হাকিম
(ঘ) আনারস
৩০. নিচের কোনটি দেশি শব্দ?
(l) টোপর
(খ) কুমির
(গ) বালতি
(ঘ) চাকু
৩১. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
(ক) কারখানা
(খ) রেস্তোরা
(গ) আদালত
(l) আলমারি
৩২. পর্তুগিজ শব্দ হলো-
(l) আলমারি, গুদাম
(খ) চা, চিনি
(গ) চাহিদা, শিখ
(ঘ) কুপন, ডিপো
৩৩. 'আলপিন' কোন ভাষার শব্দ?
(l) পর্তুগিজ
(খ) গুজরাটি
(গ) ওলন্দাজ
(ঘ) তুর্কি
৩৪. নিচের কোনটি তুর্কি শব্দ?
(l) দারোগা
(খ) উকিল
(গ) তোশক
(ঘ) কলম
৩৫. 'ঈদ' কোন ভাষার শব্দ?
(ক) ফরাসি
(l) আরবি
(গ) ইংরেজি
(ঘ) পর্তুগিজ
৩৬. কলম, বাকি, আদালত'- কোন ধরনের বিদেশি শব্দ?
(ক) ফারসি
(খ) তুর্কি
(l) আরবি
(ঘ) হিন্দি
৩৭. নিচের কোনটি ফারসি ভাষার শব্দ?
(l) খোদা
(খ) হারাম
(গ) হালাল
(ঘ) জাকাত
৩৮, 'দোজখ' কোন ভাষার শব্দ?
(ক) আরবি
(খ) ফরাসি
(l) ফারসি
(ঘ) হিন্দি
৩৯. 'চশমা' কোন ভাষার শব্দ?
(l) ফারসি
(খ) ফরাসি
(গ) আরবি
(ঘ) পর্তুগিজ
৪০. 'তোশক' কোন ভাষার শব্দ?
(ক) আরবি
(খ) ফরাসি
(l) ফারসি
(ঘ) হিন্দি
৪১. 'কারখানা' হচ্ছে-
(l) ফারসি ভাষার শব্দ
(খ) আরবি ভাষার শব্দ
(গ) ফরাসি ভাষার শব্দ
(ঘ) দেশি শব্দ
৪২. কোনটি ফারসি শব্দ?
(ক) হজ
(খ) জাকাত
(l) কারখানা
(ঘ) হালুয়া
৪৩. 'দোকান' কোন ভাষার শব্দ?
(ক) আরবি
(খ) পর্তুগিজ
(l) ফারসি
(ঘ) তুর্কি
৪৪. 'পাউরুটি' শব্দটি কোন ভাষার? অথবা, 'পাউরুটি, বালতি- কোন ভাষার শব্দ?
(l) পর্তুগিজ
(খ) ফরাসি
(গ) গুজরাটি
(ঘ) পাঞ্জাবি
৪৫. কোনটি পর্তুগিজ শব্দ?
(l) বালতি
(খ) দারোগা
(গ) চাহিদা
(ঘ) নালিশ
৪৬. নিচের কোনটি ফরাসি শব্দ? অথবা, ফরাসি ভাষার শব্দের উদাহরণ-
(ক) হরতাল
(খ) পাদ্রি
(গ) তোপ
(l) কুপন,
৪৭. 'ফরাসি শব্দের উদাহরণ কোনটি?
(l) কার্তুজ
(খ) বালতি
(গ) তারিখ
(ঘ) দারোগা
৪৮. 'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?
(ক) আরবি
(খ) পারসি
(গ) পর্তুগিজ
(l) ফরাসি
৪৯. 'হরতন', 'বুইতন' শব্দগুলো কোন ভাষার-
(l) ওলন্দাজ
(খ) ফরাসি
(গ) পর্তুগিজ
(ঘ) জাপানি
৫০. ওলন্দাজ ভাষার শব্দ-
(ক) গুদাম
(খ) চাবি
(l) টেকা
(ঘ) ক্রিকেট
৫১. চাকর, চাকু, দারোগা- এ শব্দগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
(ক) ওলন্দাজ
(l) তুর্কি
(গ) ফরাসি
(ঘ) গুজরাটি
৫২. 'তোপ' কোন ভাষার শব্দ?
(ক) ওলন্দাজ
(খ) জাপানি
(l) তুর্কি
(ঘ) ফরাসি
৫৩. 'লাগাতার' শব্দটি কোন ভাষার?
(ক) তুর্কি
(l) হিন্দি
(গ) ওলন্দাজ
(ঘ) ফারসি
৫৪. 'সমঝোতা' কোন ভাষার শব্দের উদাহরণ?
(ক) তুর্কি
(খ) ফারসি
(l) হিন্দি
(ঘ) ওলন্দাজ
৫৫. পর্তুগিজ ভাষার শব্দ নয়-
(ক) আনারস
(খ) গুদাম
(গ) আলমারি
(l) চাহিদা
৫৬. 'কার্তুজ' 'কুপন' কোন ভাষার শব্দ?
(ক) ওলন্দাজ
(খ) জাপানি
(গ) ইংরেজি
(l) ফরাসি
৫৭. 'হালাল, হারাম' শব্দ দুটি কোন ভাষার শব্দ?
(l) আরবি
(খ) ফারসি
(গ) হিন্দি
(ঘ) দেশি
৫৮. 'তারিখ' কোন ভাষার শব্দ?
(ক) হিন্দি
(l) আরবি
(গ) ফারসি
(ঘ) ইংরেজি
৫৯. 'হজ, যাকাত' কোন ভাষার শব্দ?
(l) আরবি
(খ) গুজরাটি
(গ) ফারসি
(ঘ) ওলন্দাজ
৬০. 'হালুয়া' কোন ভাষার শব্দ?
(ক) ইংরেজি
(খ) জাপানি
(গ) হিন্দি
(l) আরবি
৬১. 'ফুটবল, ক্রিকেট' শব্দ দুটি কোন ভাষার?
(ক) তুর্কি
(খ) ওলন্দাজ
(l) ইংরেজি
(ঘ) জাপানি
৬২. 'আনারস' কোন ভাষার শব্দ?
(ক) ইংরেজি
(খ) ওলন্দাজ
(গ) তুর্কি
(l) পর্তুগিজ
৬৩. 'পাদরি' কোন ভাষার শব্দ?
(ক) তুর্কি
(l) পর্তুগিজ
(গ) হিন্দি
(ঘ) ফরাসি
৬৪. 'ডিপো' শব্দটি কোন ভাষার?
(ক) ফারসি
(l) ফরাসি
(গ) পর্তুগিজ
(ঘ) ইংরেজি
৬৫. 'পানি' কোন ভাষার শব্দ?
(ক) খাঁটি বাংলা
(খ) আরবি
(l) হিন্দি
(ঘ) বর্মি
৬৬. 'ধোলাই' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ফারসি
(খ) গুজরাটি
(l) হিন্দি
(ঘ) ফরাসি
৬৭. গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? অথবা, গঠন অনুসারে শব্দ কত প্রকার?
(l) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
৬৮. যে শব্দকে বিশ্লেষণ করলে কোনো অর্থপূর্ণ অংশ থাকে না তাকে বলে-
(l) মৌলিক শব্দ
(খ) আবেগ শব্দ
(গ) সাধিত শব্দ
(ঘ) যোজক শব্দ
৬৯. 'পাখি' কোন ধরনের শব্দ?
(ক) সাধিত
(খ) যৌগিক
(গ) রূঢ়
(l) মৌলিক
৭০. সাধিত শব্দগুলো সাধারণত-
(l) অর্থবাচক শব্দ
(খ) স্ত্রীবাচক শব্দ
(গ) পুরুষবাচক শব্দ
(ঘ) জাতিবাচক শব্দ
৭১. নিচের কোনটি সাধিত শব্দ।
(ক) গোলাপ
(খ) হাত
(গ) গাছ
(l) সম্পাদকীয়
৭২. 'হাত' কোন ধরনের শব্দ?
(l) মৌলিক
(খ) সাধিত
(গ) যৌগিক
(ঘ) রূঢ়
৭৩. নিচের কোনটি মৌলিক শব্দ?
(ক) নীলাকাশ
(খ) পরিচালক
(গ) গরমিল
(l) গোলাপ
৭৪. গাছ, ফুল শব্দ দুটি কোন ধরনের?
(ক) সাধিত
(খ) যৌগিক
(l) মৌলিক
(ঘ) রূঢ়
৭৫. নিচের কোনটি সাধিত শব্দ?
(l) নীলাকাশ
(খ) ফুল
(গ) গোলাপ
(ঘ) হাত
৭৬. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?
(ক) বিভক্তি
(খ) শব্দ
(গ) প্রত্যয়
(l) পদ
৭৭. পদকে কয় শ্রেণিতে ভাগ করা হয়?
(ক) ৫
(খ) ৬
(গ) ৭
(l) ৮
৭৮. বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
(ক) বিভক্তি
(খ) শব্দ
(গ) প্রত্যয়
(l) পদ
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910