
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৪২ বিপরীত শব্দ। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৪২ বিপরীত শব্দ
১. শব্দের পূর্বে কোনটি বসিয়ে বিপরীত শব্দ। তৈরি করা যায়?
ক. কারক
খ. প্রত্যয়
গ. অনুসর্গ
ঘ. উপসর্গ
২. 'অভিজ্ঞ' শব্দের বিপরীত হচ্ছে-
ক. বিজ্ঞ
খ. মূর্খ
গ. অভিজ্ঞতা
ঘ. অনভিজ্ঞ
৩. 'অজ্ঞ'-এর বিপরীত শব্দ কোনটি?
ক. বিজ্ঞ
খ. অভিজ্ঞ
গ. জ্ঞানী
ঘ. পণ্ডিত
৪. ‘অধমর্ণ'-এর বিপরীত শব্দ কোনটি?
ক. উত্তমর্ণ
খ. উত্তম
গ. উত্তম ঋণ
ঘ. অনধমর্ণ
৫. 'অস্তি'-এর বিপরীত শব্দ কোনটি?
ক. স্বস্তি
খ. নাস্তি
গ. হস্তি
ঘ. বাস্ত
৬. 'আবির্ভাব'-এর বিপরীত শব্দ কোনটি?
ক. গমন
খ. নিচুভাব
গ. উঁচুভাব
ঘ. তিরোভাব
৭. 'আকর্ষণ' শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি?
ক. আকর্ষিত
খ. মুগ্ধ করে
গ. বিকর্ষণ
ঘ. আকৃষ্ট
৮. 'আবশ্যক' শব্দের বিপরীত শব্দ—
ক. আবশ্যকীয়
খ. অবশ্য
গ. অনাবশ্যক
ঘ. অবশ্যই
৯. ইহলোক' শব্দের বিপরীত শব্দ-
ক. পরলোক
খ. ইহলৌকিক
গ. পারলৌকিক
ঘ. ইহধাম
১০. উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. উৎকর্ষিত
খ. অপকর্ষ
গ. উৎকর্ষণ .
ঘ. অপকর্ষণ
১১. উত্থান' শব্দের বিপরীত শব্দ—
ক. পতন
খ. উত্থিত
গ. অনউত্থান
ঘ. পিনপতন
১২. 'উপশম'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বৃদ্ধি
খ. হ্রাস
গ. পতন
ঘ. উদার
১৩. 'ওস্তাদ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. গুরু
খ. শাগরেদ
গ. ওস্তাদজি
ঘ. সাথি
১৪. 'কৃত্রিম' শব্দের বিপরীত শব্দ—
ক. স্বাভাবিক
খ. নকল
গ. বক্র
ঘ. কৃত্রিমতা
১৫. ‘গূঢ়' শব্দের বিপরীত হলো-
ক. ব্যক্ত
খ. গূঢ়ী
গ. গূঢ়তত্ত্ব
ঘ. গূঢ়ার্থ
১৬. 'গৃহী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সন্ন্যাসী
খ. নিগৃহী
গ. অগৃহী
ঘ. বাহিরী
১৭. 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বর্জন
খ. অগ্রাহ্য
গ. পরিহার
ঘ. প্রদান
১৮. 'ঘাতক' শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে?
ক. পালক
খ. হত্যাকারী
গ. পালন
ঘ. পালনকারী
১৯. ‘ত্বরিত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. দ্রুত
খ. শ্লথ
গ. গতি
ঘ. যান
২০. 'তিরস্কার' শব্দের বিপরীত হলো-
ক. তিরস্কৃত
খ. পরিষ্কার
গ. অতিরস্কার
ঘ. পুরস্কার
২১. 'তফাত' এর বিপরীত শব্দ কোনটি?
ক. বিপথ
খ. প্রশংসা
গ. কাছে
ঘ. হ্রস্ব
২২. 'ধৃষ্ট' শব্দের বিপরীত শব্দ কী?
ক. পৃষ্ট
খ. নম্র
গ. খৃষ্টামিঘ
ঘ. ধৃতা
২৩. 'নিদ্রিত' শব্দের বিপরীত শব্দ হলো-
ক. ঘুমন্ত
খ. জাগ্রত
গ. নিদ্রালু
ঘ. আধঘুম
২৪. 'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রতীচী
খ. প্রাচ্য
গ. প্রতীচ্য
ঘ. পাশ্চাত্য
২৫. 'প্রাচ্য' শব্দের বিপরীত শব্দ হলো—
ক. প্রতীচ্য
খ. দুষ্প্রাচ্য
গ. প্রতীচী
ঘ. সচেষ্ট
২৬. 'বন্ধন' এর বিপরীত শব্দ কোনটি সঠিক?
ক. মুক্তি
খ. প্রশংসা
গ. পুরস্কার
ঘ. যুক্তি
২৭. ‘বিলম্ব'-এর বিপরীত শব্দ কোনটি?
ক. দ্রুত
খ. আশু
গ. ত্বরিত
ঘ. গতি
২৮. 'বিচ্ছেদ' শব্দের সঠিক বিপরীত কী? [চ. '২৩
ক. মিলন
খ. সন্ধি
গ. বিরহ
ঘ. পরিণয়
২৯. 'ব্যর্থ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. সাৰ্থক
খ. স্বার্থক
গ. অনর্থ
ঘ. পরিপূর্ণ
৩০. 'ভূত' এর বিপরীত শব্দ কোনটি?
ক. পেত্নী
খ. ভবিষ্যৎ
গ. ভয়
ঘ. ধারাল
৩১. 'মুখ্য' শব্দের বিপরীত শব্দ হলো—
ক. মূর্খ
খ. প্রধান
গ. গৌণ-
ঘ. অপ্রধান
৩২. ‘সচেষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. প্রচেষ্ট
খ. নিশ্চেষ্ট
গ. যথেষ্ট
ঘ. নিরত
৩৩. 'সাকার' শব্দের বিপরীত শব্দ-
ক. আকার
খ. নিরাকার
গ. বাকার
ঘ. সৃষ্টিকর্তা
৩৪. 'সুন্দর' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অসুন্দর
খ. কুৎসিত
গ. সুন্দরী
ঘ. সুন্দরতম
৩৫. 'সুশ্রী' শব্দের বিপরীতার্থক শব্দ—
ক. বিশ্রী
খ. কুশ্ৰী
গ. অশ্রীঘ্র
ঘ. সুন্দর
৩৬. 'স্থাবর'-এর বিপরীত শব্দ কোনটি?
ক. বহিরঙ্গ
খ. অস্থাবর
গ. স্থির
ঘ. শান্তি
৩৭. 'হরণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. আহরণ
খ. পূরণ
গ. অপহরণ
ঘ. প্রসারণ
৩৮. কোনটি 'স্মৃতি' শব্দের বিপরীত শব্দ?
ক. বিস্মৃতি
খ. বিস্মরণ
গ. বিস্মৃত
ঘ. বিমুক্ত
৩৯. 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বর্ধন
খ. বেশি
গ. বৃদ্ধি
ঘ. অনেক
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910